চারদিক-পড়ার বাইরের শৈশব by কামনাশীষ শেখর

আজকাল ছোটদের লেখাপড়ার প্রচণ্ড চাপ। স্কুল, কোচিং, প্রাইভেট শিক্ষক—দম ফেলার ফুরসত নেই তাদের। নিজের ওজনের চেয়েও বেশি ওজনের বই-খাতা নিয়ে সারা দিন ছুটছে তারা। এতে হয়তো কেউ কেউ ভালো ফল করছে, কিন্তু তাদের মনের বিকাশ কি ঘটছে?