ঢাকা ছাড়ছে ৭০ লাখ- পদে পদে দুর্ভোগ বিড়ম্বনা by রাজন ভট্টাচার্য

ঈদে নাড়ির টানে রাজধানী ছাড়ছে ৭০ লাখের বেশি মানুষ। এর মধ্যে লঞ্চযোগে ৪০ লাখের বেশি যাত্রী যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায়। নৌ-পথে সবচেয়ে বেশি মানুষ বাড়ি ফিরলেও বিড়ম্বনার শেষ নেই। তিন-চারগুণ যাত্রীসহ মৃত্যুঝুঁকি নিয়ে লঞ্চে শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ।