সীমান্তে গুলি চলবে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান ইউ কে বনশল বলেছেন, বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলি চালানো বন্ধ হবে না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সীমান্তে গুলি চালানো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। যতক্ষণ ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ হতে থাকবে, ততক্ষণ সেই অপরাধ আটকাতেই হবে বিএসএফকে। সেটাই এই বাহিনীর দায়িত্ব’।