নিজস্ব নদী ও নিজস্ব মানুষ by ইসমত আরা

করতেই অর্ধেক জীবন পার। নিজস্ব নদী থাকবে কী করে? এক জায়গায় তো স্থায়ী হইনি কোনোদিন। বাবার বদলির চাকরি, সেই সঙ্গে আমরাও জলেভাসা পদ্ম, শিকড়হীন। বহু মানুষ আছে, যাদের নিজস্ব নদী আছে, কারও কারও আবার আছে নিজস্ব পাহাড়। সেই কবির মতো, পাহাড় কে বিক্রি করে জানা নেই।