স্মরণ-গুরু কি কখনো মারা যায় রে! by জাহিদ রিপন

১৯৯৫-এর কোনো একদিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আমি সালাম বরকত হল থেকে তখন বিভাগের দিকে যাচ্ছি। হঠাৎ পাশে এসে ব্রেক কষল একটি সাদা মাইক্রোবাস। দরজা খুলে তিনি নির্দেশ দিলেন, ‘উঠে এসো।’