শ্রদ্ধাঞ্জলি-মায়ার মানুষ by উজ্জ্বল মেহেদী

‘ও-বা মাত আছে...!’ ব্যস্ততার মধ্যে এ কথা বলে ইশারায় কাছে টানলেন। কাছে যেতেই ‘এখন না, আগে কাজ সামলাও, পরে...!’ বলে আবার ব্যস্ততার দিকে ঠেলে দিলেন। গত ১০ ডিসেম্বর সিলেটের একটি রেস্তোরাঁয় প্রথম আলোর যুগপূর্তির অনুষ্ঠানে শুধু এ দুটো কথা হয়েছিল তাঁর সঙ্গে। কিন্তু কী ‘মাত’ (কথা) তা আর জানা হলো না।