যেতে যেতে দেখা গেল by মিঠুন চৌধুরী

পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ। তাই গতকাল বুধবার সকাল থেকেই মিছিলে মুখর ছিল নগরের রাজপথ। চট্টগ্রামের সব উপজেলা, তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও ফেনী থেকে বাস, ট্রাক, টেম্পো পিকআপযোগে নেতা-কর্মীরা আসেন দুপুরের আগেই। সমাবেশ ঘিরে প্রচারণাও ছিল নজরকাড়া।