চারদিক-ব্র্যাক স্কুলের মেয়েরা

মিতু খাতুনের বাবা একজন দিনমজুর। জামালপুরের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন তিনি। বছরের যে কয়েক মাস কাজ থাকে, তা দিয়ে কোনোক্রমে পরিবারের সবাইকে নিয়ে তাঁর দিন চলে। তবে বছরের অনেকটা সময়ই তাঁকে বেকার থাকতে হয়। এ রকম একটি পরিবারের মেয়ে মিতু বিবিএ পড়তে ভারতে যাচ্ছেন।