বগুড়ার সবজির বাজারঃ ১২ কিলোমিটারে কেজিতে দামের ফারাক ১৫ টাকা by মিলন রহমান

গুড়ার হাটগুলোতে সবজির আমদানি বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। তবে পাইকারি ও খুচরা বাজারের পার্থক্য থেকে যাওয়ায় তুলনামূলক বেশি দামে সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের। চাষিরা বেশি দাম না পেলেও মাত্র ১২ কিলোমিটার দূরে উত্তরাঞ্চলের বৃহৎ সবজির হাট মহাস্থানগড় থেকে সবজি কিনে তা বগুড়া শহরে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৮ থেকে ১৫ টাকা বেশি দামে।