গল্প- মাকড়সা by মোহিত কামাল

ঘৃণা অর্থ জানো? মম কঠিন ভাষায় জিজ্ঞেস করল নুহাকে। নুহা জবাব দিল, জানব না কেন? ঘৃণা কুড়ানোর মতো কাজ করেছি। কাজ করে উপহার পাচ্ছি ধিক্কার। উপহার পাচ্ছি বিদ্বেষ আর বিরাগ। এখন যে প্রশ্নটি করেছ, প্রশ্নের মধ্য দিয়েও আমার দিকে ছুঁড়ে দিয়েছ নিন্দা। তোমার চোখেও দেখতে পাচ্ছি বিষদৃষ্টি। তোমার প্রশ্নের ধরনই বলে দিচ্ছে আমাকে দেখে