সাদাকালো-আত্মহননের বদলে রুখে দাঁড়াতে হবে by আহমদ রফিক

ঘটনাগুলো দীর্ঘ সময় ধরে ঘটছে। সংবাদপত্রে ঘটনার বিবরণ পড়ে পাঠকমাত্রই উদ্বিগ্ন। ভাবনা কী হলো সমাজের, যে একের পর এক ঘটনা নির্বিবাদে ঘটছে আর আমাদের জানিয়ে দিচ্ছে যে আমরা সভ্য মানুষ পদবাচ্য নই। ঘটনা আর কিছু নয়, নানামাত্রিক নারী নির্যাতন।