জ্বালানির দাম বাড়ানো হচ্ছে আইন ভেঙে by আহমেদ দীপু ও আরিফুজ্জামান তুহিন

'বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩'-এ স্পষ্টভাবে বলা আছে, কোনো অর্থবছরে একবারের বেশি জ্বালানি তথা তেল, গ্যাস ও বিদ্যুতের দাম পরিবর্তন করা যাবে না। কিন্তু সরকার নিজেই এ আইন মানছে না। বছরে একাধিকবার জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানো এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে জনগণের পকেট থেকে টাকা বের করে নেওয়ার জন্য সরকার মরিয়া হয়ে দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে