এই শতাব্দীতে হাজার কোটিতে পৌঁছাবে বিশ্বের জনসংখ্যা

গামী সপ্তাহেই বিশ্বের জনসংখ্যার পরিমাণ দাঁড়াবে ৭০০ কোটিতে। এখন এই পৃথিবীকে ৭০০ কোটি মানুষের সুস্থভাবে বসবাসের উপযোগী করার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ বুধবার জাতিসংঘের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে। জাতিসংঘ বলছে, জনসংখ্যা বৃদ্ধির এই হার একই রকম থাকলে এই শতকের শেষ দিকে তা এক হাজার কোটিতে পৌঁছতে পারে। তবে বৃদ্ধির এই হার আর একটু বেড়ে গেলেই তা এক হাজার ৫০০ কোটিতেও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।