সাইবারযুদ্ধের দামামা by আবুল হাসনাত

হালকা, ছিপছিপে গড়নের দীর্ঘকায় মানুষটির মাথাভর্তি শ্বেত-শুভ্র চুল। দেখতে সুদর্শন, গলা খাদে নামিয়ে কথা বলেন। আপাতদৃষ্টিতে বেশ নিরীহ গোছের একটা মানুষ। চোখজোড়া থেকে বুদ্ধির দীপ্তি যেন ঠিকরে বেরুচ্ছে। কাঁধে ঝুলছে ব্যাকপ্যাক। এর ভেতরই ঘাপটি মেরে আছে মারাত্মক অস্ত্রটি—ল্যাপটপ। ছোট্ট ওই কম্পিউটার থেকে বেরিয়েছে সাম্প্রতিককালের ভয়ংকর বোমাটি।