সু চি ও থেইন সেইনের প্রতি আইসিজি- রাখাইনে সহিংসতা বন্ধে নেতৃত্ব দিন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে ‘নৈতিক অবস্থান নিয়ে’ নেতৃত্ব দিতে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধী দলের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। গতকাল শনিবার এই আহ্বান জানানো হয়।