সুস্থ রাখুন আপনার কিডনি

মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি বা বৃক্ক ।বৃক্ক বা কিডনির (kidney) কাজ মূলত চারটিঃ ১। মূত্র তৈরী ও তার মাধ্যমে শরীরের অপ্রয়োজনীয় বর্জ পদার্থ বের করে দেয়া, ২। শরীরের অতিরিক্ত পানি ও মৌল বের করে দিয়ে এদের ভারসাম্য রক্ষা করা, ৩। জরুরী কিছু হরমোন তৈরী করা এবং ৪। ভিটামিন ডি ও ক্ষুদ্র কিছু আমিষের বিপাক ঘটানো। কিডনি যখন প্রথম কাজ দুটি করতে ব্যর্থ হয় তখন রেনাল ফেইলুর হয়েছে বলে ধরে নেয়া হয়।