সামাজিক বনায়নের গুরুত্ব by শাহনাজ সিদ্দিকী নিম্মু

আজ ১৫ মার্চ বিশ্ব বন দিবস। পরিবেশ রক্ষায় গাছপালা, বন-বনানীর ভূমিকার কথা স্বীকার করে বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হলেও আমাদের দেশে দিবসটিতে তেমন কোনো কর্মসূচি গ্রহণ করা হয় না। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনে সামাজিক বনায়নের সবচেয়ে বেশি প্রয়োজন দেখা দিয়েছে। কেননা সামাজিক বনায়ন (ঈড়সসঁহরঃু ঋড়ত্বংঃত্ু) হলো এমন ব্যবস্থাপন/কর্মকাণ্ড, যার সঙ্গে পল্লীবাসী ওতপ্রোতভাবে জড়িত এবং নিবিড় সম্পর্কযুক্ত।