বিদ্যুতের দাম ও পল্লী বিদ্যুৎ-নিশ্চিত হোক উৎপাদন ও সরবরাহ

অনেক সমস্যার ভিড়ে বাংলাদেশে এখনো অন্যতম সমস্যা হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ সংকট থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না। সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বিদ্যুৎ। মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিল বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই নেওয়া হয়েছিল এ ব্যবস্থা। কিন্তু বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করা সম্ভব হয়নি। লোডশেডিং এখনো আছে।