শাল জঙ্গলে মুখ থুবড়ে পড়ে কিষেণজির ক্ষতবিক্ষত দেহটা

পুড় হয়ে থাকা মাঝবয়সী মানুষটার মুখের একাংশ উড়ে গিয়েছে গুলিতে। শরীর জুড়ে আঘাতের চিহ্ন। গুলির দাগ। ডান হাতের ফাঁকে গলানো একে-৪৭ ‘কক্’ করা অবস্থায়। পাশে আরও একটা একে-৪৭, জলের জ্যারিকেন, বিছানার অংশ, সাইডব্যাগ, হিয়ারিং এড। বাঁ-হাতের কব্জিতে উল্টে পরা ঘড়ি। নীল জামা। তার উপরে জ্যাকেট। গাঢ় রঙের প্যান্ট। কোমরে সবুজ গামছা। আর পায়ের কাছে সেই পরিচিত লাল গামছা।