কলমানি রেট ২২ শতাংশ ছাড়াল by আহসান হাবীব রাসেল

প্রতিদিনই বাড়ছে কলমানি রেট। কলমানি মার্কেটে সুদের হার ২২ শতাংশ ছাড়িয়ে গেছে গতকাল। সুদের হার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে আসন্ন ঈদুল আজহায় গ্রাহকদের অতিরিক্ত চাহিদাকে দায়ী করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বছরজুড়েই এ হার বেশ চড়া। সংশ্লিষ্টরা মনে করছেন তীব্র তারল্য সঙ্কটের কারণে চলতি বছরের বিভিন্ন সময় কলমানি রেট ১১ শতাংশের উপরে ছিল। যেখানে এ হার ৫ থেকে ৬ শতাংশের মধ্যে থাকা উচিত বলেও তারা মনে করেন।