বিলাওয়াল জারদারিকে অপহরণের ষড়যন্ত্র হয়েছিল

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলাওয়াল জারদারিকে অপহরণের ষড়যন্ত্র করা হয়েছিল। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা ও পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালেবান (টিটিপি) পাকিস্তান এই ষড়যন্ত্র করে। গত সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ তথ্য প্রকাশ করেন। এদিকে গতকাল মঙ্গলবার রেহমান মালিক বলেছেন, পাকিস্তান সরকার তালেবানের সঙ্গে আলোচনায় বসতে পারে। তবে এর আগে তালেবানকে অস্ত্র ছেড়ে দিতে হবে।