এখনো গ্র্যান্ডস্ল্যাম জিততে চান সানিয়া

অলিম্পিকে পদক জয় এখনো অধরাই রয়ে গিয়েছে তার। যদিও পদক হাতছাড়া হওয়ার গ্লানি ভুলে নতুন করে যুদ্ধ শুরু করতে চান সানিয়া মির্জা। নিজের টেনিস কেরিয়ার শেষ করার আগে একটা বা দুটো গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য এই ভারতীয় টেনিস সুন্দরীর। তবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রে সানিয়া মহেশ জুটিকে একসঙ্গে দেখা যাবে কিনা তা নিয়ে এখনও জল্পনার শেষ নেই।