ইতিউতি-অস্থির আফ্রিকার শিক্ষা by আতাউস সামাদ

মিসরের শাসক হোসনি মুবারক গতকাল শুক্রবার ভোরে আবারও বললেন যে তিনি আগামী সেপ্টেম্বরের আগে ক্ষমতা ত্যাগ করবেন না। তিনি এর আগে একই কথা একটু ঘুরিয়ে বলেছিলেন এভাবে_আগামী সেপ্টেম্বরে মিসরে প্রেসিডেন্ট পদের জন্য যে নির্বাচন হবে, তিনি তাতে প্রার্থী হবেন না।