সাংবাদিক দম্পতি খুন

রাজধানীতে নৃশংসভাবে খুন হয়েছেন সাংবাদিক দম্পতি। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট সংলগ্ন পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।