Sunday, December 1, 2024
আলেপ্পো পরিস্থিতির জন্য আসাদ সরকারকে দুষছে যুক্তরাষ্ট্র
আলেপ্পো পরিস্থিতির জন্য আসাদ সরকারকে দুষছে যুক্তরাষ্ট্র
সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।
এদিকে রাজনৈতিক প্রক্রিয়ায় সংকট সমাধানে সিরিয়া সরকারের অনীহা, রাশিয়া ও ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) মুখপাত্র শন সাভে। উত্তর পশ্চিম সিরিয়ায় আসাদ সরকারের পতনও এর অন্তর্ভুক্ত বলেন তিনি।
গত বুধবার থেকে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা শুরু করে। প্রায় এক দশক পর তারা সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর দখল নিতে থাকে এবং আলেপ্পোয় পৌঁছে যায়। আলেপ্পোর বেশির ভাগ বিদ্রোহীদের দখলে চলে গেছে।
২০১৬ সালে বিদ্রোহীদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় এই নগরের পুনর্দখল নিয়েছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী এবং তাঁর মিত্র রাশিয়া, ইরান ও আঞ্চলিক শিয়া বিদ্রোহীরা।
গত কয়েক বছরের মধ্যে প্রেসিডেন্ট আসাদকে এত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। আসাদের পক্ষে তাঁর মিত্র রাশিয়া বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে।
এইচটিএস একসময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ নুসরা ফ্রন্টকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। গত ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র আলেপ্পোর পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি)।
একটি রাজনৈতিক প্রক্রিয়া (সংকটের সমাধানে) সিরিয়া সরকারের অনীহা এবং রাশিয়া ও ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেছেন এনএসসির মুখপাত্র শন সাভেট। তিনি বলেন, সেটাই এখন প্রকাশ্যে আসছে, উত্তর পশ্চিম সিরিয়ায় আসাদ সরকারের পতনও এর অন্তর্ভুক্ত। এখন ‘নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনের’ নেতৃত্বে যে হামলা হচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই বলেও বলেছেন সাভেট। তিনি ‘উত্তেজনা প্রশমন... এবং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাব ২২৫৪–এর অধীন গুরুত্বের সঙ্গে বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়ার সংকট সমাধানের তাগাদাও’ দিয়েছেন। ওই প্রস্তাবে একটি যুদ্ধবিরতি এবং রাজনৈতিক উত্তরণের কথা বলা আছে।
সিরিয়ায় ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। আনুষ্ঠানিকভাবে সেই গৃহযুদ্ধ এখনো শেষ হয়নি। তবে কয়েক বছর আগেই দেশটির বেশির ভাগ অংশে সংঘর্ষ থেমে গিয়েছিল। মিত্র ইরান ও রাশিয়ায় সহায়তায় আসাদ বাহিনী সিরিয়ার বেশির ভাগ অংশ এবং সব বড় বড় নগরের নিয়ন্ত্রণ নিয়েছিল।
২০১৬ সাল থেকে আলেপ্পো সিরিয়ার সরকারি বাহিনীর দখলে। বিদ্রোহীরা পুনরায় আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখান থেকে আলী জুমা নামে একজন বিদ্রোহী বলেন, ‘আমি আলেপ্পোর সন্তান, আট বছর আগে ২০১৬ সালে বাস্তুচ্যুত হয়েছিলাম। আমরা মাত্রই ফিরে এসেছি। এটা অসাধারণ এক অনুভূতি।’ আলী জুমার এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।
সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকেও আলেপ্পোর বেশির ভাগ অংশে বিদ্রোহীদের প্রবেশের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা হামলা চালানোর কথাও বলা হয়েছে।
শনিবার আলেপ্পোতে তোলা কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, লোকজন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রয়াত ভাই বাসিল আল-আসাদের উল্টে ফেলা মূর্তির সামনে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। বিদ্রোহীদের ট্রাকে করে শহরময় ঘুরে বেড়ানোর ছবিও প্রকাশ পেয়েছে। আলেপ্পোর ঐতিহাসিক একটি দুর্গের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তিকে সিরিয়ার বিরোধী দলের পতাকা ওড়াতে দেখা গেছে।
সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্রোহীরা বিভিন্ন দিক থেকে ব্যাপক হামলা চালিয়েছে। হামলা প্রতিহত করতে নতুন সেনা মোতায়েন করতে হচ্ছে বলে জানিয়েছে তারা। বিদ্রোহীরা আলেপ্পো বিমানবন্দরের দখল নেওয়ার দাবি করেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, সর্বশেষ এই লড়াইয়ে অন্তত ৩২৭ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বিদ্রোহী। তবে ৪৪ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি আরও বলেছে, ‘হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং মিত্ররা (আলেপ্পো) নগরের বেশির ভাগ অংশ, সরকারি কেন্দ্র এবং কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের খুব বেশি প্রতিরোধের মুখে পড়তে হয়নি।’
বিদ্রোহীদের হামলার মুখে সরকারি বাহিনী আলেপ্পো বিমানবন্দর থেকে সরে গেছে বলেও জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি থেকে বলা হয়েছে, ‘আলেপ্পো বিমানবন্দরের দখল নেওয়ার পাশাপাশি বিদ্রোহী বাহিনী বিনা বাধায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের দখল নিয়েছে। বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার সেনাবাহিনী দেশটির চতুর্থ বৃহৎ নগর হামা থেকে সরে গেছে।’
![]() |
| আলেপ্পোর ঐতিহাসিক একটি দুর্গের কাছে দাঁড়িয়ে এক ব্যক্তি সিরিয়ার বিরোধী দলের পতাকা ওড়াচ্ছেন ফাইল ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
December
(237)
-
▼
Dec 01
(18)
- গাছে ঝুলছে মেয়েদের স্কুল ইউনিফর্ম, নেপথ্যে কী?
- ৪০০ বছরের ইতিহাসে এরকম সাজা দেওয়ার রেকর্ড নেই : শি...
- গাজায় ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকাদের ওপর বিমান হামলা...
- আলেপ্পো পরিস্থিতির জন্য আসাদ সরকারকে দুষছে যুক্তরা...
- ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস
- বেলজিয়ামে যৌনকর্মীদের জন্য নতুন আইন, বিশ্বে এই প্রথম
- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে, নির্দেশনা ...
- 'ডনাল্ড ট্রাম্প এখন নিরাপদ নয়', সতর্ক করলেন পুতিন
- সিরিয়ায় বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে আলেপ্পো ...
- বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে : পশ্চিমবঙ্গে...
- পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড আট কোটি টাকা
- ফিলিপাইন: যেখানে প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেন ভা...
- মাহমুদ আব্বাস এখন কেন ক্ষমতা ছাড়তে চান?
- স্বপ্ন দেখি একজন মানুষও হামদর্দের সেবা থেকে বাদ পড়...
- সামনের দৃশ্যপট কেমন হবে? by সাজেদুল হক
- উন্নয়ন সহযোগীদের প্রকল্পে স্থবিরতা
- ৫ই আগস্ট ভারতের সঙ্গে সম্পর্কে পরিবর্তন এনেছে, এটা...
- শিক্ষক-কর্মচারী নিয়োগেই সাবেক এমপি শাহীনের ৫০ কোটি...
-
▼
Dec 01
(18)
-
▼
December
(237)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment