Sunday, December 1, 2024
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড আট কোটি টাকা
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড আট কোটি টাকা
শনিবার পাগলা মসজিদের টাকা গণনার সময় সকালে সমন্বয়ক ইকরাম হোসাইন গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে পাগলা মসজিদের টাকা সরিয়েছে। যারা মসজিদ প্রশাসনে রয়েছেন তারা ফুলে ফেঁপে কলাগাছ হয়েছেন। তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তাদের আয়ের উৎস কি? কীভাবে তাদের এতো অঢেল সম্পদ হয়েছে, এসব খতিয়ে দেখা উচিত। সমন্বয়ক ইকরাম হোসাইন বলেন, বছরের পর বছর পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকা আসছে। কিশোরগঞ্জসহ সারা দেশের মানুষ জানতে চাচ্ছিলো এই টাকা কোথায় রাখা হচ্ছে। এখন পর্যন্ত পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে, এই টাকা কোথায় ব্যয় হচ্ছে। দেশের মানুষ এবং কিশোরগঞ্জের আপামর ছাত্র-জনতা প্রশ্ন তুলেছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এখন পর্যন্ত কিশোরগঞ্জের প্রশাসন যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছেন, তারা এটা ক্লিয়ার করেননি। কত টাকা আসছে, সোনা-রুপা কি আসছে, বৈদেশিক মুদ্রা কি আসছে, ওই টাকা কোথায় রাখা হচ্ছে। কাদের মাধ্যমে রাখা হচ্ছে, কোথায় ব্যয় করা হচ্ছে। পাগলা মসজিদ নিয়ে মানুষের আস্থা এবং বিশ্বাসের যে জায়গা রয়েছে, সেটি নিয়ে লুকোচুরি করা হচ্ছে। এ সময় সমন্বয়ক ইকরাম হোসাইন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছেন, তারা যদি অনতিবিলম্বে দেশবাসীর কাছে পাগলা মসজিদের অর্থের বিষয়টি স্পষ্ট না করেন, তাহলে কিশোরগঞ্জের ছাত্র-জনতাসহ এ দেশের মানুষ এই হিসাব নিবে ইনশাআল্লাহ্। তবে টাকা গণনা চলার সময়ে ওয়াক্ফ হিসাব নিরীক্ষক মো. আলাউদ্দিন জানান, ঐতিহাসিক পাগলা মসজিদটি ওয়াক্ফ এস্টেটের তালিকাভুক্ত। এখানে ১২ সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি রয়েছে।
কমিটির কাজগুলো ওয়াক্ফ প্রশাসন তদারকি করে। মানুষের মানতের অর্থ সুষ্ঠুভাবে রেজিস্ট্রারভুক্ত হচ্ছে কি-না, কোন খাতে খরচ হচ্ছে, সেগুলো তদারকি করা হয়। প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। ওয়াক্ফ প্রশাসন ৫ শতাংশ ওয়াক্ফ ট্যাক্স নিয়ে থাকে। গত অর্থবছরে পাগলা মসজিদ থেকে ১ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা ওয়াক্ফ কন্ট্রিবিউশন নেয়া হয়েছে। পাগলা মসজিদের অ্যাকাউন্টে মোট কত টাকা রয়েছে সাংবাদিকদের এ প্রশ্নে ওয়াক্ফ হিসাব নিরীক্ষক মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি আমি এখন আপনাদের বলবো না। জেলা প্রশাসক মহোদয় কিছুক্ষণ আগে আপনাদের এই প্রশ্নের উত্তর দেননি, আমিও দেবো না। এটা সরকারের সিকিউরিটির ব্যাপার। এ ব্যাপারে জেলা প্রশাসক ফৌজিয়া খান মানবজমিনকে বলেন, পাগলা মসজিদে দান হিসেবে যে টাকা আসে, তার সবটাই ব্যাংকে জমা রাখা হয়। ব্যাংক থেকে টাকার যে লভ্যাংশ আসে, সেটি দিয়ে পরিচালনা ব্যয়সহ অন্যান্য কার্যক্রম করা হয়। জমা রাখা মূল টাকাতে হাত দেয়া হয় না। এটি একটি সরকারি ব্যবস্থাপনা। এ নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।
এদিকে শনিবার সকাল ৭টায় মসজিদটির ১০টি দানসিন্দুক এবং একটি ট্রাঙ্ক খোলার মধ্য দিয়ে টাকা গণনার কাজ শুরু করা হয়। প্রথমে টাকাগুলো লোহার সিন্দুক থেকে বস্তায় ভরা হয়। পরে মসজিদের দোতলায় নিয়ে মেঝেতে ঢালা হয়। এরপর শুরু হয় টাকা গণনার কাজ। সর্বশেষ গত ১৭ই আগস্ট টাকা গণনা করতে ৩২০ জনের প্রায় ১২ ঘণ্টা লেগেছিল। এবার টাকা গণনা আরও দ্রুত করতে আরও ৩৫ জন শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের আরো ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে গণনার কাজে যুক্ত করা হয়। পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ২৮৫ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৩৬০ জন টাকা গণনার কাজ করেন। সেনাবাহিনীর ১০ জন, পুলিশের ২০ জন, র্যাব’র ৫ জন ও আনসারের ১৫ জন সদস্য ছাড়াও মসজিদ-মাদ্রাসার ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী তাদের সহায়তা করেন। এবার তিন মাস ১৩ দিন পর মসজিদের দানসিন্দুক খোলা হয়। এর আগে সর্বশেষ গত ১৭ই আগস্ট এ মসজিদের দানসিন্দুকগুলো খোলা হয়েছিল। তখন ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। পরে টাকা গণনা করে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, সোনা, রুপা ও হীরার গয়না। তবে এ মসজিদের দানসিন্দুক থেকে গত ২০শে এপ্রিল বৈদেশিক মুদ্রা, সোনা, রুপা ও হীরার গহনা ছাড়া এ যাবৎকালের সর্বোচ্চ ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল। এবার মসজিদের নির্দিষ্ট ৯টি দানসিন্দুক অন্তত দুই সপ্তাহ আগেই দানের টাকায় পূর্ণ হয়ে গিয়েছিল। পরে দান অব্যাহত রাখার সুবিধার্থে আরও একটি দানসিন্দুক এবং একটি ট্রাঙ্ক যুক্ত করা হয়। ফলে বস্তার হিসাবেও এবার সর্বোচ্চ ২৯ বস্তা টাকা পাওয়া যায়। সন্ধ্যা ৬টার দিকে এসব টাকা গণনার কাজ শেষ হয়।
সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও মোহাম্মদ হাছান চৌধুরীর নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমত এর উপস্থিতিতে দান সিন্দুক খোলা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাহিদ হাসান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া, রূপালী ব্যাংকের এজিএম রফিকুল ইসলাম, মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা শহরের নরসুন্দা নদী তীরের ঐতিহাসিক এ মসজিদটিতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে দান করছেন। যারা দান করতে আসেন তারা বলে থাকেন, এখানে দান করার পরে নাকি তাদের মনের আশা পূরণ হয়েছে। আর এ কারণেই দিন দিন দানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ ভূমির ওপর এই মসজিদটি গড়ে উঠেছিল। সময়ের বিবর্তনে আজ এ মসজিদের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্যও। বর্তমানে ৩.৮৮ একর ভূমির উপর সমপ্রসারিত পাগলা মসজিদ এলাকায় মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে। স্বভাবতই ঐতিহাসিক এই মসজিদকে নিয়ে জেলার ধর্ম-বর্ণ-সমপ্রদায় নির্বিশেষে সকলেই গর্ববোধ করেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
December
(237)
-
▼
Dec 01
(18)
- গাছে ঝুলছে মেয়েদের স্কুল ইউনিফর্ম, নেপথ্যে কী?
- ৪০০ বছরের ইতিহাসে এরকম সাজা দেওয়ার রেকর্ড নেই : শি...
- গাজায় ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকাদের ওপর বিমান হামলা...
- আলেপ্পো পরিস্থিতির জন্য আসাদ সরকারকে দুষছে যুক্তরা...
- ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস
- বেলজিয়ামে যৌনকর্মীদের জন্য নতুন আইন, বিশ্বে এই প্রথম
- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে, নির্দেশনা ...
- 'ডনাল্ড ট্রাম্প এখন নিরাপদ নয়', সতর্ক করলেন পুতিন
- সিরিয়ায় বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে আলেপ্পো ...
- বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে : পশ্চিমবঙ্গে...
- পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড আট কোটি টাকা
- ফিলিপাইন: যেখানে প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেন ভা...
- মাহমুদ আব্বাস এখন কেন ক্ষমতা ছাড়তে চান?
- স্বপ্ন দেখি একজন মানুষও হামদর্দের সেবা থেকে বাদ পড়...
- সামনের দৃশ্যপট কেমন হবে? by সাজেদুল হক
- উন্নয়ন সহযোগীদের প্রকল্পে স্থবিরতা
- ৫ই আগস্ট ভারতের সঙ্গে সম্পর্কে পরিবর্তন এনেছে, এটা...
- শিক্ষক-কর্মচারী নিয়োগেই সাবেক এমপি শাহীনের ৫০ কোটি...
-
▼
Dec 01
(18)
-
▼
December
(237)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment