Sunday, December 1, 2024
মাহমুদ আব্বাস এখন কেন ক্ষমতা ছাড়তে চান?
মাহমুদ আব্বাস এখন কেন ক্ষমতা ছাড়তে চান?
যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট অসলো চুক্তির অধীনে ১৯৯৯ সালের মধ্যে গাজা ও পশ্চিমতীরকে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আনার কথা বলা হয়েছিল। এর রাজধানী করার কথা ছিল পূর্ব জেরুজালেমকে। কিন্তু চুক্তিটি স্বাক্ষরের ঠিক এক বছরের মধ্যে পশ্চিমতীরে বেআইনি বসতি নির্মাণ শুরু করে ইসরাইল। ইসরাইলের উগ্র ডানপস্থি এক জাতীয়তাবাদী হত্যা করে আইজ্যাক রবিনকে। এতে দখল করে নেয়া ফিলিস্তিনি ভূখণ্ড ইসরাইল যে আর ফিরিয়ে দেবে সেই আশা ম্লান হয়ে যায়। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যর্থতা সত্ত্বেও ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে অব্যাহতভাবে অনির্দিষ্ট সময়ের জন্য নেতৃত্বে থেকে যান মাহমুদ আব্বাস, যদিও তার মেয়াদ টেকনিক্যালি শেষ হয়ে যায় ২০০৯ সালে। ২০০৬ সালের নির্বাচনে ফিলিস্তিনে বিজয়ী হয় যোদ্ধাগোষ্ঠী হামাস। তাদেরকে স্বীকৃতি দেয়নি ইসরাইল। তারা বিজয়ী হওয়ার ফলে ইসরাইলকে স্বীকৃতি দিতে বাধ্য করার জন্য পশ্চিমা দাতারা তাদের তহবিল ফ্রিজ করে ফেলে। তবে ফিলিস্তিনকে যতদিন রাষ্ট্রের স্বীকৃতি না দেবে, ততদিন ইসরাইলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় ফিলিস্তিন। এর ফলে হামাস ও তার প্রতিদ্বন্দ্বী দল ফাতাহ’র মধ্যে ক্ষমতা ভাগাভাগির উদ্যোগ নেয়া হয়। ফাতাহর নেতৃত্বে আছেন মাহমুদ আব্বাস। ক্ষমতা ভাগাভাগির উদ্যোগ নেয়া হলেও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। গাজা থেকে ফাতাহকে বের করে দেয় হামাস। তখন থেকে দখল হয়ে যাওয়া পশ্চিমতীরে ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করছে ফাতাহ। কিন্তু তারা ইসরাইলের আগ্রাসন থামাতে ব্যর্থ হচ্ছে। হারাচ্ছে জনপ্রিয়তা। বিশ্লেষকরা বলেন, সেই থেকে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচন এড়িয়ে চলছেন মাহমুদ আব্বাস। কারণ, তার আশঙ্কা নির্বাচন দিলে হামাসের কাছে হারতে হবে। হারলেই তার প্রেসিডেন্ট পদ চলে যাবে। তা সত্ত্বেও ফিলিস্তিনিরা আশা করেন ২০২১ সালের মে মাসে তারা ভোট দেবেন। কিন্তু সেই ভোটও স্থগিত করেন আব্বাস। এর জন্য তিনি ইসরাইলের কাঁধে দোষ চাপান। বলেন, দখলীকৃত পূর্ব জেরুজালেমে ভোটের অনুমতি দেয়নি ইসরাইল।
ওদিকে মাত্র কয়েকদিনে তিনি তার উত্তরসূরি মনোনীত করেছেন। তিনি হলেন- প্যালেস্টাইনিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের সাবেক স্পিকার, প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল কাউন্সিলের বর্তমান স্পিকার এবং ফাতাহ’র সেন্ট্রাল কমিটির সদস্য রাওহি ফাতু। যদি আব্বাস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন না করেন, তাহলে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ৯০ দিনের জন্য প্রেসিডেন্টের ক্ষমতা পাবেন রাওহি ফাতু। ইয়াসির আরাফাত ২০০৪ সালে মারা যাওয়ার পর তিনি এ দায়িত্ব পালন করেছেন। তিনি ক্ষমতালোভী নন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) ফিলিস্তিনের রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ তাহানি মুস্তাফা বলেন, যদি নতুন একজন নেতা নির্বাচিত হন তাহলে তিনি এ পদ থেকে সরে যাবেন। তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। তিনি ক্ষমতার শিখা হস্তান্তর করবেন।
কিন্তু মাহমুদ আব্বাস কেন এখন ক্ষমতা ছাড়তে চাইছেন? রিপোর্টে বলা হয়েছে এর কারণ, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো থেকে চাপ। সেপ্টেম্বরে বেশ কিছু আরব ও ইউরোপিয়ান দেশের সঙ্গে মিত্রতা করে সৌদি আরব বলে তারা ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য চাপ দিচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে অর্থশূন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ৬ কোটি ডলার অর্থ দেয়ার প্রতিশ্রুতি দেয় রিয়াদ। আইসিজি’র মুস্তাফা বলেন, এই অর্থের মধ্যে চূড়ান্ত দফার এক কোটি ডলার হস্তান্তরের জন্য সৌদি আরব শর্ত দিয়েছে। তা হলো মাহমুদ আব্বাসকে তার উত্তরসূরি বাছাই করতে হবে। ওদিকে এখনও ফাতাহর প্রধান মাহমুদ আব্বাস। তিনি এরই মধ্যে দলের কেন্দ্রীয় কমিটির উপ- চেয়ারম্যান মাহমুদ আল আলুলকে তার পরে দলের জন্য বাছাই করেছেন বলে শোনা যায়। আরও বড় কথা হলো- এখনও পিএলও’র প্রধান হিসেবে এর নেতৃত্ব দেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষের চেয়ে অধিক শক্তিধর পিএলও।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
December
(237)
-
▼
Dec 01
(18)
- গাছে ঝুলছে মেয়েদের স্কুল ইউনিফর্ম, নেপথ্যে কী?
- ৪০০ বছরের ইতিহাসে এরকম সাজা দেওয়ার রেকর্ড নেই : শি...
- গাজায় ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকাদের ওপর বিমান হামলা...
- আলেপ্পো পরিস্থিতির জন্য আসাদ সরকারকে দুষছে যুক্তরা...
- ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস
- বেলজিয়ামে যৌনকর্মীদের জন্য নতুন আইন, বিশ্বে এই প্রথম
- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে, নির্দেশনা ...
- 'ডনাল্ড ট্রাম্প এখন নিরাপদ নয়', সতর্ক করলেন পুতিন
- সিরিয়ায় বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে আলেপ্পো ...
- বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে : পশ্চিমবঙ্গে...
- পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড আট কোটি টাকা
- ফিলিপাইন: যেখানে প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেন ভা...
- মাহমুদ আব্বাস এখন কেন ক্ষমতা ছাড়তে চান?
- স্বপ্ন দেখি একজন মানুষও হামদর্দের সেবা থেকে বাদ পড়...
- সামনের দৃশ্যপট কেমন হবে? by সাজেদুল হক
- উন্নয়ন সহযোগীদের প্রকল্পে স্থবিরতা
- ৫ই আগস্ট ভারতের সঙ্গে সম্পর্কে পরিবর্তন এনেছে, এটা...
- শিক্ষক-কর্মচারী নিয়োগেই সাবেক এমপি শাহীনের ৫০ কোটি...
-
▼
Dec 01
(18)
-
▼
December
(237)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment