ইবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত অর্ধশতাধিক : হল তল্লাশি

বাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ২টায় লালনশাহ হলের ডাইনিং ম্যানেজার পরিবর্তনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। মুহুর্মুহু গুলি, বোমা, পুলিশের টিয়ারশেল আর ফাঁকা গুলিতে এ সময় ক্যাম্পাস যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ ও চাপাতির কোপে গুরুতর আহত ৮ শিবির কর্মীকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও পার্শ্ববর্তী বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।