Thursday, June 25, 2026
ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান সিনেটরের সঙ্গে ট্রাম্পের তীব্র বাগ্বিতণ্ডা
ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান সিনেটরের সঙ্গে ট্রাম্পের তীব্র বাগ্বিতণ্ডা
বৈঠকে উপস্থিত কয়েকজন রিপাবলিকান সিনেটর বলেন, বৈঠকে ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডির তীব্র বাগ্বিতণ্ডা হয়।
ক্যাসিডি বলেছেন, গত সপ্তাহে ট্রাম্প ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন, তা নিয়ে তাঁর প্রশাসনের আরও ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
প্রাথমিক ওই চুক্তিতে ইরানকে আর্থিক প্রণোদনা দেওয়া হলেও যুদ্ধের শুরুতে ট্রাম্প যেসব লক্ষ্যের কথা বলেছিলেন, সেগুলোর পূর্ণ বাস্তবায়ন হয়নি।
ক্যাসিডি সাংবাদিকদের আরও বলেন, ‘আমাদের যা বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের জনগণের তার চেয়ে বেশি জানা প্রয়োজন। যদিও আমি নিশ্চিতভাবে জানি না। তবে মনে হচ্ছে, বিষয়টি আমাদের যেভাবে বলা হয়েছে, সেভাবে এগোচ্ছে না।’
অবশ্য পরে সিনেটের রিপাবলিকান নেতারা ইরানের সঙ্গে সংঘাতের অবসান চেয়ে আনা একটি প্রস্তাব ঠেকাতে গভীর রাতে ভোটাভুটির সময়সূচি নির্ধারণ করেন। খুব সম্ভবত প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার চেষ্টার অংশ হিসেবে তাঁরা সেটা করেছেন।
সে রাতে সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধক্ষমতার রাশ টেনে ধরতে পাস করা একটি প্রস্তাব ঠেকাতে ভোটাভুটি হয়। ৫০-৪৭ ভোটে রিপাবলিকানদের প্রস্তাবটি পাস করা হয়।
বুধবার গভীর রাতে সিনেটে হওয়া ওই ভোটাভুটির পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘এই ভোটের মাধ্যমে ইরানকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।’
যদিও এ ভোটের প্রভাব আগের ভোটের ওপর পড়বে না।
রিপাবলিকান শিবিরে চাপ বাড়ছে
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। ইরান যুদ্ধ নিয়ে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁরই দলের এক সদস্যের উত্তপ্ত বাক্যবিনিময় দেখিয়ে দিচ্ছে, এ যুদ্ধ নভেম্বরের নির্বাচনের আগে প্রেসিডেন্ট এবং তাঁর দলের ওপর কতটা চাপ সৃষ্টি করছে।
গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর বর্তমানে ট্রাম্পের জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ ইপসোসের এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন মার্কিন নাগরিকের মধ্যে মাত্র একজন মনে করেন, ইরান যুদ্ধ যথার্থ ছিল।
এ মাসে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হওয়া একটি প্রস্তাবের ওপর পৃথক ভোটে সিনেট ট্রাম্পকে ইরান যুদ্ধের অবসান ঘটানোর নির্দেশ দেওয়ার পক্ষে ভোট দেয়। ওই ভোটের এক দিন পর বাগ্বিতণ্ডার ঘটনা ঘটল। বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে যে চারজন রিপাবলিকান সিনেটর ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন, তাঁদের একজন ক্যাসিডি।
ট্রাম্প সিনেটর ক্যাসিডির সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা নিয়ে কোনো কথা বলেননি। এ বছর ট্রাম্প–সমর্থিত একজন প্রার্থীর কাছে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনে হেরে গেছেন ক্যাসিডি।
তবে ক্যাসিডির সঙ্গে বাগ্বিতণ্ডা নিয়ে কিছু না বললেও ট্রাম্প সিনেটের সমালোচনা করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইরান এটা দেখে ভাববে, “এসব কী হচ্ছে?”। এখন আপনারাই বলুন, এর তো কোনো অর্থই নেই, তাই না?’
সাংবাদিকদের এ কথা বলার কয়েক ঘণ্টা পর ট্রাম্প প্রশাসন যুদ্ধের ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে ৭ হাজার কোটি ডলার চেয়েছে। এই অর্থ যুক্ত হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট বেড়ে ৮৬ হাজার ৭০০ কোটি ডলারে গিয়ে ঠেকবে।
বুধবার গভীর রাতে অনুষ্ঠিত ভোটে ক্যাসিডি ‘না’ ভোট দেন। তিনি ইরান যুদ্ধক্ষমতা–সংক্রান্ত সাম্প্রতিক প্রস্তাবগুলোয় পক্ষে ভোট দিয়েছিলেন। অন্যদিকে কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, যিনি আগে ওই প্রস্তাবগুলোয় পক্ষে ভোট দিয়েছিলেন, তিনি ‘উপস্থিত’ ভোট দেন।
আরও দুই রিপাবলিকান মেইনের সিনেটর সুসান কলিন্স ও আলাস্কার সিনেটর লিসা মুরকাওস্কি এবং ডেমোক্র্যাটদের একজন বাদে বাকি সবাই প্রস্তাবের পক্ষে ভোট দেন। পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান ছিলেন একমাত্র ডেমোক্র্যাট, যিনি বিপক্ষে ভোট দিয়েছেন।
কেন্টাকির রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককোনেল এবং কলোরাডোর সিনেটর মাইকেল বেনেট ভোট দেননি।
![]() |
| যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিনেটের সংখ্যাগরিষ্ঠের নেতা জন থুন ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটলে সিনেট রিপাবলিকান স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। ২৪ জুন, ২০২৬ ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1323)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment