Monday, May 1, 2023
দেশে হার্ট অ্যাটাকে মৃত্যু সবচেয়ে বেশি
হৃদরোগে মৃত্যু বাড়ার কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, দেশে বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, তামাক ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চা না করার কারণে দেশে হৃদযন্ত্র সংক্রান্ত রোগে মৃত্যুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলের মানুষ বেশি মারা যাচ্ছে। গ্রামাঞ্চলের ২৭ দশমিক ৪ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বিপরীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরাঞ্চলের মানুষ মারা যাচ্ছে ২১ দশমিক ৪ শতাংশ মানুষ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই রোগে সবচেয়ে বেশি মারা যাচ্ছে বয়স্ক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর মোট মৃত্যুর ২৩ শতাংশ সংঘটিত হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।
বয়স্ক মানুষের ক্ষেত্রেও গ্রামাঞ্চলে মৃত্যু হার বেশি। হৃদরোগে মারা যাচ্ছে শিশুরাও। অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের মোট মৃত্যুর ঘটনার ৫ দশমিক ৮ শতাংশ সংঘটিত হয় হৃদরোগের কারণে। শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে এই রোগের কারণে মৃত্যুহার বেশি। অন্যদিকে এই রোগে মারা যাচ্ছে এক বছরের কম বয়সী শিশুরাও। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে এই বয়সী ২ দশমিক ১ শতাংশ শিশু মারা গেছে।
হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে এবং হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন রোগে এত মানুষের মৃত্যু হচ্ছে কেন? জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. লেলিন চৌধুরী মানবজমিনকে বলেন, প্রাপ্যতার অভাবে কিংবা খাদ্যজ্ঞানের অভাবে আমাদের দেশের বেশির ভাগ মানুষ সুষম খাবার গ্রহণ করেন না। এতে বাংলাদেশের মানুষের শরীরে ট্রাইগ্লিসারাইড নামের এক ধরনের চর্বির পরিমাণ বেশি। আমাদের খাবারের সুষম বিন্যাসের অভাবে এটি হচ্ছে। এতে ভিকটিমদের ধমনীর ভিতরের নালীটি সরু হয়ে যায় এবং হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন কমে যায়। আর রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক বৃদ্ধি পায়। এর বাইরে অস্বাস্থ্যজনক জীবনযাপন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে আমাদের দেশে এরূপ রোগের প্রকোপ বাড়ছে বলে জানান তিনি। বলেন, আমাদের দেশের বিপুলসংখ্যক মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে না এবং সময়মতো চিকিৎসা নেয় না। এ ছাড়া মানুষের মধ্যে কয়েকটি অস্বাস্থ্যকর অভ্যাস রয়েছে। সেটা হচ্ছে তামাক এবং তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার করা। এসব কারণে হৃদরোগ ক্রমশই বাড়ছে বলে জানান তিনি।
এদিকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তথ্য বলছে, হৃদরোগের মৃত্যুর ২৫ শতাংশের পেছনে আছে বায়ুদূষণ। বিশ্বে বাতাসের দূষণ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বছরের বেশির ভাগ সময়ই বাংলাদেশের বিভিন্ন শহরগুলো বায়ুদূষণের শীর্ষে অবস্থান করে। ফলে বাংলাদেশের হৃদরোগের প্রকোপ বাড়ছে।
এ বিষয়ে ডা. লেলিন বলেন, আমাদের দেশে বায়ুদূষণ ক্রমশই বাড়ছে। এটি হৃদরোগের প্রকোপ বাড়ার অন্যতম একটি কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী চার ভাগের এক ভাগ মানুষ হৃদরোগে আক্রান্ত হয় দূষিত বায়ুর কারণে। ফলে আমাদের দেশের বায়ু যত বেশি দূষিত হচ্ছে, হৃদযন্ত্র সংক্রান্ত রোগও ততো বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে বায়ুদূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়া, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা, খাদ্য জ্ঞানের অভাব থাকা, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি গ্রহণ, তামাক গ্রহণ ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চা না করার কারণে বাংলাদেশে হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন রোগের পরিমাণ বাড়ছে।
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1459)
-
▼
August
(6)
-
▼
Aug 01
(6)
- গাজা ছাড়তে ইসরায়েল কী রাজি, সংকটে নেতানিয়াহু
- এবার ফিলিস্তিনের গ্রামের ভেতরে ঢুকে মিছিল করল ইহুদিরা
- শীর্ষ ১০ বৈজ্ঞানিক ভুল by জাহিদ হোসাইন খান
- সেমিকন্ডাক্টরে চীনের বিস্ময়কর উত্থান, আধিপত্য হারা...
- ফিলিস্তিনিদের দমনে ইসরাইলের ‘পশু-যুদ্ধ’, নতুন অস্ত...
- পৃথিবীকে নীল বিন্দু খেতাব দিয়েছিলেন যে বিজ্ঞানী by...
-
▼
Aug 01
(6)
-
▼
August
(6)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...