Wednesday, May 27, 2026
৭২ বছর পর প্রেরকের ঠিকানায় পৌঁছাল চিঠি
৭২ বছর পর প্রেরকের ঠিকানায় পৌঁছাল চিঠি
১৯৫৩ সালে অ্যালান বল নামের এক তরুণ নিউইয়র্ক থেকে তাঁর মা-বাবা এলিজাবেথ ও ফ্রেডরিক বলকে একটি পোস্টকার্ড পাঠিয়েছিলেন। তাতে জাতিসংঘের সদর দপ্তরের ছবি ছিল।
অ্যালান বল ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ক্যারিবীয় সাগরের দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয় যাচ্ছিলেন। যাওয়ার পথে নিউইয়র্কে যাত্রাবিরতি করেন। সেখানে কিছুদিন সময় কাটান। নিউইয়র্কের স্মৃতি নিয়েই ইলিনয় অঙ্গরাজ্যে থাকা মা-বাবার কাছে পোস্টকার্ডটি পাঠিয়েছিলেন অ্যালান। কিন্তু চিঠিটি গন্তব্যে পৌঁছায়নি। হারিয়ে যায় ডাক বিভাগের অজানা কোনো অফিসে।
এরই মধ্যে কেটে যায় সাত দশকের বেশি সময়। ৭২ বছর পর সেই পোস্টকার্ড হঠাৎ করে ইলিনয়ের অটোয়া ডাক অফিসের কর্মকর্তাদের নজরে আসে। পোস্টমাস্টার মার্ক থম্পসন এত পুরোনো পোস্টকার্ড দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান।
মার্ক থম্পসনের ধারণা, চিঠিটি জাতিসংঘ ভবনের ভেতরের ডাকঘরের কোথাও কোনো কারণে বা ভুলবশত আটকা পড়ে ছিল। এভাবে সবার অগোচরে এত বছর পড়ে ছিল।
পোস্টকার্ডটি হাতে আসার পর থম্পসন নড়েচড়ে বসেন। পণ করেন, যেভাবেই হোক চিঠির প্রাপককে খুঁজে বের করতে হবে। এ কাজের জন্য তিনি স্থানীয় বংশতত্ত্ব গবেষকদের সহায়তা নেন। ৮৮ বছর বয়সী অ্যালান বলকে খুঁজে বের করেন। ৭২ বছর আগে তিনিই এই চিঠি নিউইয়র্ক থেকে তাঁর মা-বাবার ঠিকানায় পাঠিয়েছিলেন।
অ্যালান বল বর্তমানে আইডাহো অঙ্গরাজ্যের স্যান্ডপয়েন্ট শহরে বসবাস করছেন। পোস্টকার্ডটি হাতে আসার পর ডিজিটাল ছবিতে নিজের হাতের লেখা দেখে অ্যালানের পুরোনো নিউইয়র্ক সফরের কথা মনে পড়ে যায়। তবে পোস্টকার্ড পাঠানোর ঘটনাটি তাঁর স্পষ্ট মনে নেই।
অ্যালান বলের পোস্টকার্ডের এই দীর্ঘ যাত্রা যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ইতিহাসে নতুন। কিন্তু এটিই সবচেয়ে দেরিতে পৌঁছানো পোস্টকার্ড বা চিঠি নয়। গত বছর যুক্তরাষ্ট্রের ওয়েলসের সোয়ানসি শহরে ১২১ বছর আগের একটি পোস্টকার্ড পাওয়া গেছে।
হারানো চিঠি বা পোস্টকার্ড এভাবে ফিরে আসা শুধু বিস্ময়ের নয়, বরং সময়ের স্রোত পেরিয়ে মানবিক যোগাযোগের টিকে থাকারও এক মায়াময় সাক্ষ্য।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1435)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment