Thursday, August 23, 2012
সাদাকালো-পরাশক্তির ষড়যন্ত্রজালে মিসরীয় গণতন্ত্রের চাওয়া-পাওয়া by আহমদ রফিক
সাদাকালো-পরাশক্তির ষড়যন্ত্রজালে মিসরীয় গণতন্ত্রের চাওয়া-পাওয়া by আহমদ রফিক
প্রিয় পাঠক, আপনি যখন মনোযোগের সঙ্গে ভোরে কাগজ পড়ার উপভোগ্য সময়ে খবরের খুঁটিনাটি পড়তে থাকেন তখন বিশ্বের পরাশক্তি, যাকে অনেকে 'বিশ্ব মোড়ল' নামে আখ্যায়িত করে থাকেন, তাঁদের রাজনৈতিক কুকীর্তির ছোট-বড় কোনো না কোনো তথ্য আপনার নজরে আসবেই।
সে তথ্যের ঘটনা হতে পারে প্রচ্ছন্ন বা প্রকট, কিন্তু কোনো না কোনোভাবে বিশ্বরাজনীতির ঘটন-অঘটনের সঙ্গে জড়িত।
হতে পারে তা আফগানিস্তানে চালিয়ে যাওয়া দীর্ঘ সময়ের অভিযানবিষয়ক কোনো বাণী_কথিত গণতন্ত্রী প্রেসিডেন্ট বারাক ওবামা বা ততোধিক গণতন্ত্রী বিদেশসচিব হিলারি ক্লিনটনের। কিংবা আফ্রিকার কোনো দেশের ভালোমন্দ নিয়ে কথা, তাদের ভলোমন্দ নিয়ে অভিভাবকসুলভ উদ্বেগ-উৎকণ্ঠা, যার পেছনে রয়েছে তাদের বাণিজ্যিক, অর্থনৈতিক বা রাজনৈতিক স্বার্থ।
তাদের এ কর্মকাণ্ড যে কত অমানবিক, কত বৈনাশিক, তাদের তা অজানা নয়। তবু মানুষ, অর্থাৎ অসৎ মানুষ যেমন নিজ স্বার্থসিদ্ধির জন্য সব অপকর্মই করতে পারে, তাদের তুলনা বিশ্বের কোনো কোনো পরাশক্তির। তাই বিশ্বভুবনের ভার তাদের ওপর না থাকলেও তারা নিজ থেকে সেই ভার বা দায়িত্ব কাঁধে তুলে নেয়। কোনো রাষ্ট্রের গণেশ ওল্টাতে হলে হয় সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটানো, না হয় কিছু ভিন্নমতাবলম্বী বা বিদ্রোহী নওজোয়ানকে উসকে দিয়ে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে শাসন-ভাঙচুরের ঘটনা ঘটানো।
সেই কবে এ কাজ শুরু। তখন ইসলামী জঙ্গিবাদও মিত্র মনে হয় তাদের চোখে। একদা দক্ষিণ আমেরিকা ছিল তাদের বিচরণের অভয়ারণ্য, এখন সেখানে বিচরণক্ষমতা কিছু সীমিত হয়ে এসেছে বিধায় এশিয়া-আফ্রিকার কপালে নতুন করে ভোগান্তি শুরু হয়েছে। ভেবে দেখুন তো, লিবিয়ায় যদি গৃহযুদ্ধ লেগেই থাকে, সে সমস্যা তারা নিজেরাই সামলে নেবে। সেখানে ন্যাটো কোন অধিকারে সরকারি বাহিনীর ওপর বোমা ফেলবে; নো ফ্লাই জোন ঘোষণার অধিকার তাদের কে দিয়েছে?
দিক না দিক, তারা 'আপনি মোড়ল'। তাই সব কিছু দেখভাল করার অধিকার তাদেরই। তাই সিরিয়ার অভ্যন্তরীণ সমস্যাকে টেনে বৈশ্বিক সমস্যায় পরিণত করা হয়েছে। তুরস্কের মতো মেরুদণ্ডহীন রাষ্ট্রকে লাগিয়ে দেওয়া হয়েছে সিরিয়ার পেছনে। কোন আন্তর্জাতিক নিয়মনীতির বলে তুর্কি বিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে? আবার তা ভূপাতিত করা হলে প্রবল তর্জন-গর্জন এবং তা পরাশক্তির পক্ষেও। কিছুতেই কিছু হচ্ছে না, বাশারকে ফেলে দেওয়া যাচ্ছে না, তাই আরব দেশগুলোকে তাতিয়ে দেওয়া হচ্ছে সিরিয়ার সদস্যপদ স্থগিত করতে।
এ-জাতীয় অঘটনের তালিকা বলা বাহুল্য দীর্ঘ। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের দুনিয়া মুঠোয় নিতে উঠে আসা রাষ্ট্রশক্তির অনাসৃষ্টির কাহিনী সময়ের কক্ষে যা রক্ষিত, কেউ সেদিকে তাকায়, কেউ তাকায় না। তবে বাংলাদেশি কাগজগুলোর মতো এখনকার কলাম লেখকরাও খুব তুখোড়। তাই বিশ্বরাজনীতির অঘটন নিয়ে লেখার বিরাম নেই।
দেখছি একজন লিখেছেন, 'কার জন্য এই বিভীষিকা?' আফগানিস্তানে সম্প্রতি ন্যাটো সেনাদের হত্যা এবং মার্কিন সেনাদের বর্ধমান আত্মহত্যার প্রবণতা নিয়ে লেখাজোখা। যুক্তরাষ্ট্রের সংবাদ প্রতিষ্ঠান ডেমোক্রেসি নাউয়ের বরাত দিয়ে ওই কলামে বলা হয়েছে, '২০১২ সালের সাত মাসে ১৫৪ জন মার্কিন সেনা আত্মহত্যা করেছে।' অর্থাৎ অন্যায় যুদ্ধের মানসিক চাপ সহ্য করতে না পেরে তাদের আত্মহনন।
তবু মানবিক বোধ অন্যের ঘরে হামলা চালানো থেকে তাদের বিরত করবে না। দিন কয়েক আগের এক খবরে দেখা গেল, ব্রিটেন সিরীয় বিদ্রোহীদের অর্থ সাহায্য দেবে। কেন? কী স্বার্থ তাদের? স্বার্থ নিশ্চয়ই আছে। তাই সাম্রাজ্যবাদী ব্রিটেন তাদের সাম্রাজ্য হারিয়েও আধিপত্যবাদী অভিযান থেকে পিছিয়ে থাকছে না। পৃথিবীর যেখানে যত অনাসৃষ্টি, সেখানেই যত পরাশক্তি।
অন্নদাশঙ্কর রায়ের চমকপ্রদ ব্যঙ্গাত্মক ছড়ার কিছু ছত্র তাদের বেলায় খুবই জুতসই, তবে অবশ্য চরিত্র পাল্টে। গিন্নি বলেন, 'যেখানে যা কিছু অনিষ্টি/সকলের মূলে কমিউনিটি'। 'স্পেক্টর ইজ হন্টিং ইউরোপ'-এর প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী এমনই বিস্তার ঘটেছিল যে এর বাংলার অন্দরমহলও তা থেকে বাদ যায়নি_এরই প্রকাশ অন্নদাশঙ্করের বিদ্রূপাত্মক ছড়ায় বিপরীত মাত্রায়। আর তাই সঠিক চরিত্রে দেখা যাচ্ছে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শক্তির খেলায়।
কোথায় নেই তারা? কবে নেই? শোকাবহ ১৫ আগস্টের কাগজে 'ভুট্টো-কিসিঞ্জার সংলাপ' বিষয়ক একটি লেখায়ও দেখা যাচ্ছে একাত্তরের বিরোধিতার পরও বাংলাদেশ নিয়ে তাদের মাথাব্যথা যাচ্ছে না। তখনো পাকিস্তান-বাংলাদেশ কনফেডারেশনের অলীক স্বপ্ন যেমন ভুট্টোর, তেমনি কিসিঞ্জারের। এমনকি সেই ভবিষ্যদ্বাণী : 'মুজিব টিকবে না, সেনাবাহিনী আসবে।' যে যা-ই বলুন, আমার ধারণা, পঁচাত্তর ট্র্যাজেডির ষড়যন্ত্র এমন খোলামেলা ছিল যে তা সিআইএর অজানা থাকার কথা নয়, সংশ্লিষ্টতা থাকুক না থাকুক। শেষোক্ত বিষয়ে শেষ কথা বলা এখনো অনেক বাকি। ভবিষ্যৎ তথ্যই তা বলবে।
আসলে পাঠক, যে কথা বলতে গিয়ে সংশ্লিষ্ট ঘটনাবলির এত সাতকাহন তা হলো, মিসরের বর্তমান ক্ষমতাসীনদের চরিত্র বিচার নিয়ে। উদার গণতন্ত্রী নাসেরকে নিয়ে কম উদ্বেগ ছিল না ওয়াশিংটনের। আনোয়ার সাদাত ও হোসনি মুবারককে দিয়ে সে হতাশা কাটিয়ে ওঠে পেন্টাগন। কিন্তু অপশাসনের প্রতিক্রিয়ায় উঠে আসা ইসলামী বিপ্লবী দল যত অনর্থের মূল। বহুলপ্রচারিত ভাবনা যে সাদাত হত্যার পেছনে ছিল ইসলামী জঙ্গি গোষ্ঠী। যেমন তাদের উত্থান একই প্রক্রিয়ায় আলজেরিয়ায়, যা আলজেরীয় বিপ্লবের বারোটা বাজিয়ে ছেড়েছে। অবশ্য সে জন্য বিপ্লবোত্তর শাসকরাও কম দায়ী নন।
বর্তমান বিশ্বে ইসলামী জঙ্গি উত্থান অধিকাংশ ক্ষেত্রে সাম্রাজ্যবাদবিরোধী। স্বৈরশাসন, অপশাসন ও সাম্রাজ্যবাদ তোষণ এ-জাতীয় উত্থান বা অভ্যুত্থানের অন্যতম নেপথ্য কারণ। সাদাত থেকে মুবারক ওয়াশিংটন-তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল। তাই জনস্তরে এবং শিক্ষিত শ্রেণীর নানা স্তরে মিসরীয় শাসনের একনায়কত্বের বিরোধিতার পাশাপাশি সাম্রাজ্যবাদ, বিশেষ করে ইঙ্গ-মার্কিন বিরোধিতার বিষয় লুকোছাপা ছিল না।
তাই মিসরে আরব বসন্তের ঘনঘটায় কারো কারো প্রত্যাশা ছিল যথেষ্ট। কিন্তু মুবারক শাসনে গণতন্ত্রীদের উঠে আসতে না পারা এবং গোপনে বেড়ে ওঠা ইসলামী জঙ্গি তৎপরতাও সাংগঠনিক বৃদ্ধি যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে রেখেছিল, তাতে ধর্মীয় মৌলবাদীদের প্রভাব প্রধান হয়ে ওঠার কথা। মূলত গণতন্ত্রীদের নেতৃত্বের অভাব তাদের জন্য সুযোগ তৈরি করে দেয়। মুবারক শাসনে অতিষ্ঠ সংশ্লিষ্ট গণতন্ত্রমনা মিসরীয় নাগরিকের সেই দলের প্রার্থীকে ভোট দেওয়ার কথা নয়। তাই নেতিবাচক ভোটে ইসলামী ফ্রন্টের ড. মুহাম্মদ মুরসির বিজয়।
এরপর যথারীতি সেনাবাহিনী বনাম প্রেসিডেন্ট মুরসির দ্বন্দ্ব। যথারীতি ওয়াশিংটন ঘটনাবলির পর্যবেক্ষক। সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন হয়ে উঠেছিল কোন পক্ষকে সমর্থন দেওয়া যেতে পারে তা নিয়ে। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট মুরসির পক্ষেই গেল সিদ্ধান্ত। ওয়াশিংটনের ঘোষণা যথারীতি কূটনৈতিক; যেমন_মিসরের সেনাবাহিনীতে রদবদল প্রত্যাশিত ছিল, অর্থাৎ ওয়াশিংটন তা সমর্থন করে।
এর কারণ একাধিক। আমার ধারণা, এর মূল কারণ জনগণের প্রতিক্রিয়া এবং গণমাধ্যমের নয়া প্রেসিডেন্টের পক্ষে অবস্থান গ্রহণ। তা ছাড়া মুবারক সমর্থক সেনাপ্রধানদের সরিয়ে দেওয়া হলেও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্তদের অন্যতম। মুরসি আপাতত নমনীয় পথ ধরে চলার ঘোষণা দিয়েছেন। সেনাবাহিনীর তরুণ সদস্যদের মধ্যে রয়েছে যথেষ্ট মাত্রায় মুরসির পক্ষে সমর্থন। প্রবীণ সামরিক কর্মকর্তাদের বাড়াবাড়ি কোনো পক্ষেরই সমর্থন পায়নি।
এ অবস্থায় ড. মুরসিকে ওয়াশিংটনের সমর্থন কিছুটা বিস্ময়কর মনে হলেও আদৌ তা নয়। প্রতিকূল পরিস্থিতিতে আপাতত নমনীয়তা ওয়াশিংটনের রাজনৈতিক কূটনীতির মধ্যেই পড়ে। এরপর অনুকূল সময়ের জন্য অপেক্ষা। এদিক থেকে ইসরায়েলও কম চৌকস নয়, যদিও ক্ষেত্রবিশেষে অদূরদর্শী ঔদ্ধত্য প্রকাশ করে। তবে ওয়াশিংটন এসব বিষয়ে ধীরস্থির। তারা অপেক্ষা করতে জানে।
তবে এসব ঘটনা তাহরির স্কয়ারে প্রাথমিক পর্যায়ে উপস্থিত লাখো মানুষের গণতন্ত্রী বা প্রগতিবাদীদের মধ্যে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তাদের আশ্বস্ত করেছে, না উদ্বিগ্ন করেছে তা আমাদের জানা নেই। তবে এটা ঠিক, অনেকটা দুয়ে দুয়ে চার হিসাবে মেলানোর মতো যে দীর্ঘ একনায়কী অপশাসনের ফলে জনসাধারণের তখনকার শাসকবিরোধী মুসলিম ব্রাদারহুডের পক্ষে সমর্থন বড় একটা কম নয়।
গণতন্ত্র বা সমাজতন্ত্রের জন্য দুর্ভাগ্য যে ঔপনিবেশিক বা স্বৈরশাসন থেকে মুক্ত দেশগুলোতে শাসকশ্রেণী জনস্বার্থের পক্ষে সুষ্ঠু ভূমিকা অধিকাংশ ক্ষেত্রে রাখেনি। ফলে জনমনে হতাশা। আবির্ভাব ইসলামী গোষ্ঠীর, ক্রমে তাদের জনপ্রিয়তা এটা যেন এক ধরনের নিয়মে দাঁড়িয়ে গেছে। গণতন্ত্রীরা বা প্রগতিবাদীরা এসব ঘটনা থেকে শিক্ষা নেয়নি এবং নিচ্ছে না। ফলে ক্ষমতাসীন ইসলামী শাসনতন্ত্রও কোনো কোনো ক্ষেত্রে ইঙ্গ-মার্কিন পরাশক্তির সমর্থন পেয়ে যাচ্ছে, সেটা পরিস্থিতির কারণে। আফগানিস্তানে তারা তা-ই করেছে।
মিসরের ক্ষেত্রে আমার মনে হয় সব পক্ষই সময়ের অপেক্ষায়। যেমন_ওয়াশিংটন, পেন্টাগন, তেমনি মিসরীয় বাহিনীর সাবেক জেনারেলদের সমর্থকরা; তেমনি মুসলিম ব্রাদারহুডের নেপথ্য নায়করা। সবাই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে অনুকূল সময়ের জন্য। আমাদেরও অপেক্ষা কাদের পক্ষে শিকে ছেঁড়ে তা দেখার জন্য। মুরসি আপাত দৃষ্টিতে দক্ষ খেলোয়াড় বলেই তিনি জানেন উগ্রপন্থা বা হঠকারী পদক্ষেপ সাধারণত সুফল দেয় না। তাই বাইরের নমনীয়তা রক্ষা করে তার ধীরস্থির চাল। তেমনি অপেক্ষা পেন্টাগনের সঠিক সময়ে সঠিক চাল দেওয়ার জন্য। কারণ আরববিশ্বের এই গুরুত্বপূর্ণ সদস্যকে হাতছাড়া করা
যায় না।
লেখক : ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
August
(2983)
-
▼
Aug 23
(97)
- নো মেক আপঃ কঙ্গনা রনৌত
- সানির এ কেমন দুঃখ প্রকাশ?
- মানবতাবিরোধী অপরাধের বিচার-গ্রেপ্তার হলেন জামায়াত ...
- গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস ইস্যু-অনড় বাংলাদেশ উদ্বি...
- 'আলোচনায় বসতে প্রস্তুত ইকুয়েডর'
- সাক্ষাৎকার-ঢাকার বাইরের শহরগুলো আকর্ষণীয় করে তুলতে...
- মিসিং গার্লস by আনোয়ার হোসেন
- মধ্যপ্রাচ্য-সার্বভৌমত্বহীন গণতন্ত্র! by সেঁজুতি শ...
- কণ্ঠস্বর-মধ্যপ্রাচ্যে কী ঘটতে যাচ্ছে? by রাহাত খান
- শ্রম আইন সংশোধনে নীরব সরকার by জেসমিন পাঁপড়ি
- সদরঘাট টার্মিনাল- অরাজকতা দ্রুত দূর হোক
- বেসরকারি স্বাস্থ্যসেবা- নাগরিকবান্ধব আইন চাই
- ইরানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িক শিথিল
- প্রিন্স হ্যারির নগ্ন ছবি ওয়েবসাইটে
- একসময় পাম্প, শ্যালো ও টিউবওয়েলে পানি উঠবে নাঃ খা...
- ভয়াবহ পানি সংকটের দিকে দেশ: খাইরুল ইসলাম by মনোয়...
- প্রকাশনা শিল্পের বাতিঘর
- নান্দনিক সৃষ্টিসত্তা by মুহম্মদ নূরুল হুদা
- এরশাদের ভারতপ্রেম রাজনীতিতে নতুন ছক!
- পড়বে না তাঁর পায়ের চিহ্ন by রঞ্জু চৌধুরী
- হুমায়ূনের জন্য ভালোবাসা- তিনি আমাদের by সেলিনা হোসেন
- কোথাও কেউ নেই by আহসান হাবীব
- ঈদ উৎসব নিয়ে কথা by আহমদ রফিক
- এই ঈদে হানিফ সংকেত by জনি হক
- তারপরও হুমায়ূন আহমেদ by মীর সামী
- সাক্ষাৎকার-বাঙালির বৈপ্লবিক গুণাগুণ বইছে আমার রক্ত...
- লাইবেরিয়া-বাংলাদেশ by আসিফ আহমেদ
- গৌরবের অধ্যায়-শত্রুর নির্ধারণ করা দণ্ড by আসিফ কবীর
- সময়ের কথা-দেবে তো দাও... কেজির দরে মণ? by অজয় দাশগ...
- প্রেক্ষাগৃহ কমছে- বিনোদনের মাধ্যমটি রক্ষা করুন
- স্বস্তির ঈদ উৎসব- শুভ উদ্যোগ অব্যাহত থাকুক
- বলিউডে দুই ধর্মের এক বন্ধন
- নায়করাজ রাজ্জাকের ছবিতে কেয়া by অভি মঈনুদ্দীন
- সালমানের সুসময় by ইমরান হোসেন
- পাটের দুর্দিন
- জঙ্গী নেতা আটক
- অভিমত ॥ জেলজরিমানায় বিষমুক্ত হবে না by শিখা ব্যান...
- ঈদ জানিয়ে গেল দেশ এগিয়ে চলেছে by স্বদেশ রায়
- জীবন কথন- তিনটি বিষয় আমাকে বড় উত্ত্যক্ত করে by ...
- বীরশ্রেষ্ঠ মতিউর আকাশের নীলপাখি রক্তাক্ত ডানায় by ...
- ৩২ নম্বরের বাড়িটি যদি কথা বলত... by নাদিরা মজুমদার
- ব্রিটিশ প্রতিরক্ষা সাময়িকীর প্রতিবেদন-পরমাণু অস্ত্...
- মান্নান ভূঁইয়া ছিলেন সুস্থ রাজনীতির প্রতীক ॥ মেনন-...
- রাজধানীবাসীর বিশেষ আকর্ষণ বড় পর্দায় ছবি দেখা- সংস্...
- গুগলের পর এবার টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভ...
- রমজান ও ঈদ-ছুটিতে এবার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ম্যাজ...
- এক সপ্তাহের মধ্যে গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে সার...
- শান্তি ও শ্বেতশুভ্রর প্রতীক, আত্মমর্যাদায় গড়ে উঠছে...
- ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মারা গেছেন
- সম্পদের হিসাব দিতে ব্যর্থতা-ছেলেকে বরখাস্ত করলেন ল...
- মনমোহনের পদত্যাগ দাবিতে পার্লামেন্টে বিরোধীদের বিক...
- ইন্টারনেট স্বাধীনতাকে সম্মান করুন : ভারতকে যুক্তরা...
- লেবাননে সংঘাত নিহত ১০-'আসাদের ক্ষমতা ত্যাগের উপায় ...
- চলচ্চিত্র শিল্পের দুর্দিন-সুদিন ফেরাতে উদ্যোগ নিতে...
- রাজনীতি নিয়ে উদ্বেগ-সংলাপেই হোক সমস্যার সমাধান-
- পবিত্র কোরআনের আলো-প্রাকৃতিক বালা-মুসিবতের অবসান হ...
- পৃথিবী বাঁচাতে যা প্রয়োজন by শামসুল আরেফিন খান
- ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস আদালত ছিল কার্যত ফাঁকা
- বান্দরবানে পাহাড় ধসে নিহত ২ আহত ৩- ৯ জন আটক
- নির্যাতন চালিয়ে কোন সরকার ক্ষমতায় থাকতে পারেনি ॥ খ...
- রাষ্ট্রপক্ষের আশা আগামী বছরের মধ্যে বিচার শেষ হবে-...
- ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত ॥ প্রধান...
- উৎসবমুখর পরিবেশে ঈদ-উল-ফিতর উদ্যাপিত- রাজধানীতে বি...
- রমজান শেষ, এবার কি উত্তপ্ত হবে রাজনীতি!
- আলবদর আজহার গ্রেফতার- ০ ১২শ’ মানুষকে হত্যা, ধর্ষণস...
- কিউরিওসিটিতে যান্ত্রিক বিপত্তি
- ধর্ষণ নিয়ে দলীয় সদস্যের মন্তব্যে বিপাকে রমনি
- বিশ্লেষণ- ইরানে ইসরায়েলি হামলা আসন্ন?
- আসাদের প্রস্থান নিয়ে আলোচনায় রাজি সিরিয়া
- হূদেরাগীর সঙ্গীও ঝুঁকিমুক্ত নয়
- বগুড়া-জয়পুরহাট সড়ক- ‘গেটলক সার্ভিস’-এর নামে প্রতারণা
- পর্যটকদের ভিড়ে মুখর কুয়াকাটা
- গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২৫- অর্ধশতাধি...
- ফরিদপুরে দখল হয়ে যাচ্ছে সোহরাওয়ার্দী সরোবর
- মায়ের মৃত্যুতে কামারুজ্জামানের তিন ঘণ্টার মুক্তি
- রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা- দেশকে সমৃদ্ধির পথে এগিয়...
- ঈদেও দেশের মানুষ ভালো নেই: খালেদা
- সবাই উত্সাহের সঙ্গে ঈদ করছে: প্রধানমন্ত্রী
- নবায়নযোগ্য জ্বালানি- পরিবেশ রক্ষার নিশ্চয়তা কোথায়?...
- সংলাপেই সমাধান খুঁজুন- এবং বিরোধীদলীয় নেতা কী করতে...
- ঈদের পর কী আসছে?- প্রধানমন্ত্রী কী বললেন
- ঐতিহ্য- শান্তিনিকেতনে পদ্মার বোট by অমর সাহা
- বীর মুক্তিযোদ্ধা: তোমাদের এ ঋণ শোধ হবে না
- প্রবাসীরা এমআরপি পাবেন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্য...
- দুই সন্তানকে সেতুর ওপর থেকে পদ্মায় ফেলে দিলেন বাবা
- ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র- মেয়াদ শেষ হলেও প্রয়োজনে...
- নির্দলীয় তত্ত্বাবধায়কই সমাধানের পথ by কাজী সিরাজ
- চরাচর-শিকড়ের সন্ধানে ডালু নৃ-গোষ্ঠী by হাকিম বাবুল
- সংঘাত- আত্মঘাতী ছাত্ররাজনীতি আর কত দিন? by শেখ হ...
- উইকিলিকস- অবরুদ্ধ জুলিয়ান অ্যাসাঞ্জের বক্তৃতা: আমি...
- শুমারির তথ্য ভুল দুঃখ প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো
- লিমনের ওপর হামলার ঘটনা তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্...
- হলমার্ক কেলেঙ্কারি নিয়ে বিশেষ নিরীক্ষা- সোনালী ব্য...
- প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি সফর : কিছু কথা by ...
- মেডিক্যালে ভর্তি পদ্ধতি ও প্রাসঙ্গিক ভাবনা by ড. ন...
- সাদাকালো-পরাশক্তির ষড়যন্ত্রজালে মিসরীয় গণতন্ত্রের ...
- নক্ষত্রের গ্রহ ভক্ষণ
-
▼
Aug 23
(97)
-
▼
August
(2983)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment