Thursday, April 5, 2012
* লাইফ সাপোর্ট নিয়ে ব্যবসার অভিযোগ-* ১০ শতাংশ ফ্রি চিকিৎসার শর্ত মানা হয় না-* জরুরি বিভাগে ঢুকলেই এক হাজার ৭০০ টাকা-সেবার চেয়ে ব্যবসা আগে এ্যাপোলো হাসপাতালে by তৌফিক মারুফ
* লাইফ সাপোর্ট নিয়ে ব্যবসার অভিযোগ-* ১০ শতাংশ ফ্রি চিকিৎসার শর্ত মানা হয় না-* জরুরি বিভাগে ঢুকলেই এক হাজার ৭০০ টাকা-সেবার চেয়ে ব্যবসা আগে এ্যাপোলো হাসপাতালে by তৌফিক মারুফ
রাজধানীর বারিধারাসংলগ্ন ডুমনি এলাকার রিকশাচালক মতিয়ারের স্ত্রী সুফিয়া বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে নেওয়া হয় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এ্যাপোলো হাসপাতালে। তবে তাঁকে ফটকের ভেতরেই ঢুকতে দেননি হাসপাতালের নিরাপত্তাকর্মীরা।
পরে সুফিয়া বেগমকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মতিয়ার বলেন, 'বাসার কাছের হাসপাতাল দেইখা তাড়াতাড়ি এ্যাপোলোতে লইয়া গেছিলাম। কিন্তু গেটে যাইতেই দারোয়ান কইছে, ইমারজেন্সিতে ঢুকলেই কমপক্ষে এক হাজার ৭০০ টাকা লাগব। আর ভর্তি হইলে সব চাইতে খারাপ বেডের ভাড়া পড়ব দিনে আড়াই হাজার টাকা। পরে তো ওষুধের বিল লাগবই। ফ্রি কোনো ব্যবস্থা নাই। যখন কইছি আমরা গরিব মানুষ, অত টাকা দিতে পারুম না, অল্প কিছু টাকা লইয়া আইছি। হেইডা হুইনা ওই দারোয়ান আমাগোরে সরকারি হাসপাতালে যাইতে কইল। দিশা না পাইয়া শেষ পর্যন্ত ঢাকা মেডিক্যালে গেছি।'
রাজধানীর মধ্য বাড্ডা এলাকার ব্যবসায়ী সুফিয়ার রহমান রাত ১২টার দিকে গাড়ি চালানোর সময় হঠাৎ অসুস্থ বোধ করেন। নিজেই গাড়ি নিয়ে দ্রুত চলে যান এ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে। কয়েক মিনিট জরুরি বিভাগের বেডে শুয়ে ছিলেন। একজন চিকিৎসক পরীক্ষা করে দেখেন রক্তচাপ কিছুটা কম। এর মধ্যে সুফিয়ার সুস্থ বোধ করায় উঠে বাসায় রওনা দেন। কিন্তু ততক্ষণে তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয় দুই হাজার ৪০০ টাকার একটি বিল।
সুফিয়ার কালের কণ্ঠকে বলেন, 'বড়জোর আধা ঘণ্টার মতো ছিলাম। ব্লাডপ্রেসার ছাড়া আর কোনো চেকআপও করেনি। কোনো ওষুধও কিনিনি। তার পরও দুই হাজার ৪০০ টাকার বিল দেখে আমার আবার অসুস্থ হয়ে পড়ার উপক্রম হয়। কিন্তু কিছুই করার ছিল না। ভাগ্যিস পকেটে টাকা ছিল! বিল শোধ করে বাসায় ফিরতে পেরেছি। হাসপাতালের লোকেরা বলেছে, এটাই নাকি তাদের সিস্টেম।'
কালের কণ্ঠ থেকে এ্যাপোলো হাসপাতালের বিল দপ্তরে খোঁজ নিতে গেলে সেখানকার কর্মীরা জানান, জরুরি বিভাগে প্রথম ঘণ্টার জন্য সার্ভিস চার্জ এক হাজার টাকা। পরের প্রতি ঘণ্টার জন্য ৫০০ টাকা করে নেওয়া হয়। আর ডাক্তার ফি রাত ১১টা পর্যন্ত ৭০০ টাকা এবং রাত ১১টার পর এক হাজার ৪০০ টাকা। ওষুধ বা পরীক্ষা-নিরীক্ষার বিল আলাদা। এ ছাড়া একেক ধরনের ওটির জন্য একেক হারে চার্জ রয়েছে।
এ্যাপোলো হাসপাতালের প্রশাসনিক দপ্তরের সূত্র থেকে জানা যায়, এই হাসপাতালে মোট ২৩টি ক্যাটাগরির বেড রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন স্ট্যান্ডার্ড ক্যাটাগরির বেড ভাড়া দৈনিক দুই হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ স্যুটের ভাড়া ১৬ হাজার টাকা করে। তবে বেশির ভাগ বেডের ভাড়া আট হাজার টাকা করে। আর এখন পর্যন্ত এই হাসপাতালে বেড চালু আছে মোট ৩৫৮টি। এ ছাড়া নতুন নতুন প্যাকেজ আকারে চেকআপের নামে রোগীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অন্যদের তুলনায় অনেক বেশি হারে টাকা। বিশেষ করে হোল বডি চেক আপ ফি বাবদ নেওয়া হয় পুরুষদের জন্য ১৫ হাজার টাকা এবং নারীদের জন্য ১৭ হাজার টাকা। একই ভাবে হার্ট চেকআপ প্যাকেজের নামে নেওয়া হয় ১১ হাজার টাকা, লিভার স্ক্রিনিংয়ের জন্য ৯ হাজার ৫০০ টাকা, ডায়াবেটিক প্যাকেজ চেকআপের জন্য আট হাজার টাকা। এ হার ইউনাইটেড কিংবা স্কয়ার হাসপাতালের চেয়ে অনেক বেশি। বিবিধ প্রক্রিয়ায় রোগীদের কাছ থেকে ইচ্ছামাফিক টাকা আদায়ের মাধ্যমে এ্যাপোলো হাসপাতাল নিজেদের আর্থিক স্বাস্থ্য স্ফীত করে চলেছে প্রতিনিয়ত। সেবাগ্রহীতাদের অভিযোগ, রোগীর উন্নত চিকিৎসা দেওয়ার নামে এবং সরকারের কোনো রকম মনিটরিং না থাকার সুযোগে এ্যাপোলো হাসপাতাল কর্র্তৃপক্ষ অস্বাভাবিক হারে টাকা আদায় করছে।
এ্যাপোলোর নিজস্ব আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখা যায়, যেখানে ২০০৯ সালে নিট লাভ ছিল সাত কোটি ১২ লাখ ২৪ হাজার ১১২ টাকা সেখানে এক বছরের মাথায় ২০১০ সালে নিট লাভের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৩ কোটি ৭৭ লাখ ১৬ হাজার ৫৭৬ টাকা। ওই বছর তাদের মোট লাভের পরিমাণ ছিল ১০০ কোটি টাকার বেশি।
এ্যাপোলোতে শুধু গরিবরাই চিকিৎসাবঞ্চিত থাকে না, বেড ভাড়া ও অন্যান্য চিকিৎসা ব্যয় অনেক বেশি বলে অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে আইসিইউয়ের লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটর চার্জও অন্যান্য হাসপাতালের চেয়ে বেশি। এ হাসপাতালে ভেন্টিলেটরের ভাড়া নেওয়া হয় প্রতিদিন ছয় হাজার টাকা করে। ডাক্তার ফি নেওয়া হয় সাধারণ হিসাবের চেয়ে দেড়গুণ বেশি। ওষুধ ও পরীক্ষা ফি তো আলাদা আছেই।
জাতীয় স্বাস্থ্য আন্দোলনের সভাপতি ও মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ ই মাহাবুব কালের কণ্ঠকে বলেন, 'কোনো কোনো হাসপাতাল স্বাস্থ্যসেবা বা চিকিৎসাসেবাকে সেবামূলক ব্যবসা হিসেবে না নিয়ে অন্য ব্যবসার মতোই বাণিজ্যিকভাবে নিয়েছে, যা নৈতিকভাবে মোটেই গ্রহণযোগ্য নয়। সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ফি বা সার্ভিস চার্জ নির্ধারণ করে না দেওয়ার কারণে হাসপাতালের নামে ব্যবসায়ীরা এ অনৈতিক বাণিজ্য করার সুযোগ পাচ্ছে।' তিনি আরো বলেন, 'এ ধরনের হাসপাতালে যাঁরা চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন তাঁরাও রোগীর ভালোর চেয়ে হাসপাতালের আয়ের দিকেই বেশি নজর রাখেন। কারণ এর জন্য তাঁরা হাসপাতাল থেকে অস্বাভাবিক আয় বা অনৈতিকভাবে কমিশন কিংবা বোনাস পেয়ে থাকেন।'
এ্যাপোলো হাসপাতালের বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক ডা. সাগুফা আনোয়ার কালের কণ্ঠকে বলেন, 'আমরা অবশ্যই ব্যবসা করি। তবে সবটাই করি রোগীর নিরাপত্তা ও চিকিৎসার জন্য। আমাদের সঙ্গে এ দেশের অন্য কারো তুলনা করা যাবে না, এমনকি অন্য দেশের অনেক বড় হাসপাতালের চেয়ে আমাদের অবস্থান অনেক ভালো। এ জন্যই বাংলাদেশে একমাত্র আমরা জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল-জেসিআই সনদ অর্জন করেছি।' ওই কর্মকর্তা বলেন, 'কেবল স্বাস্থ্যসেবা হলেই চলে না, এখন রোগীর সার্বিক চিকিৎসা নিরাপত্তাই সবচেয়ে বড়। এ জন্য আমাদের এখানকার সব কিছু অধিকতর নিরাপদ রাখতে হয়। তাই খরচ হয় বেশি। এ জন্য মানুষের কাছে খরচ বেশি মনে হয়। তবে অন্যদের তুলনায় এ খরচ বড়জোর ১০ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে।'
তিনি আরো বলেন, 'এ্যাপোলো এখন কেবল ঢাকাতেই সীমাবদ্ধ নয়, চট্টগ্রামসহ আরো কয়েকটি শহরে এ্যাপোলোর হাসপাতাল তৈরি হচ্ছে। ঢাকায় নতুন আরেকটি ভবনের কাজ চলছে। তার পরও আমাদের মূল স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এসটিএস গ্রুপ এখানকার আয় থেকে কোনো টাকা নেয় না। এখানে যা আয় হয় তা দিয়ে আমরা নতুন নতুন কাজ করছি।'
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, এ্যাপোলোর অধিক ব্যবসায়িক প্রবণতার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে এ্যাপোলোসহ বড় হাসপাতালগুলো নিয়ে নানান অভিযোগ পাওয়া যায়। স্বাস্থ্য অধিদপ্তরের ওপর এসব বিষয় মনিটরিং করার দায়িত্ব রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) মোমতাজ উদ্দীন ভূইয়া কালের কণ্ঠকে বলেন, হাসপাতালগুলো পরিচালনা ও রোগীদের কাছ থেকে অধিক হারে বিভিন্ন ফি ও খরচ আদায় নিয়ে অভিযোগ লেগেই আছে। এ জন্য একটা নীতিমালা তৈরির কাজ চলছে। এটা হলে কোনো হাসপাতালই ইচ্ছামতো টাকা নিতে পারবে না।
জাতীয় স্বাস্থ্য আন্দোলনের সভাপতি অধ্যাপক ডা. রশিদ ই মাহাবুব বলেন, সরকারের আইনে আছে যেকোনো বেসরকারি হাসপাতালে মোট রোগীর ১০ শতাংশ গরিব রোগীকে বিনা মূল্যে সার্বিক চিকিৎসা দিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই এটা মানা হয় না। এ ব্যাপারে সরকারেরও কোনো নজরদারি চোখে পড়ে না।
এ্যাপোলোর মহাব্যবস্থাপক ডা. সাগুফা আনোয়ার এ বিষয়ে বলেন, 'সরকারের নির্দেশনামতো আমরা ১০ শতাংশ ফ্রি সেবা দেই। এখানে যারা ভর্তি হয় কিংবা চিকিৎসা নেয় তাদের ভেতর থেকেই আমরা যাচাই-বাছাই করে ওই কোটা পূরণ করে থাকি। তবে সাধারণ কথায় একেবারে গরিবদের জন্য এ সেবা দেওয়ার সুযোগ নেই।'
তিনি বলেন, 'আমরা যদি একদম হতদরিদ্রদের এখানে সেবা দেওয়ার চেষ্টা করি তবে এখানে যে ভিড় হবে তা সামাল দেওয়া সম্ভব হবে না।'
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, ফ্রি চিকিৎসার বিষয়টি অনেকেই মানছে না। এ বিষয়ে সুনির্দিষ্ট আইন হয়নি। তবে নতুন নীতিমালা তৈরি হচ্ছে। এটা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
এদিকে এ্যাপোলোর লাইফ সাপোর্ট নিয়ে অনেক অভিযোগ পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনে ভেন্টিলেটর ব্যবহার কিংবা রোগী মারা যাওয়ার পরও ভেন্টিলেটর ব্যবহারের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
বর্তমানে অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী থেকে আসা এক রোগীর স্বজন নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, 'মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে অচেতন হয়ে পড়ার পর আমার মাকে রাজশাহীর চিকিৎসকের পরামর্শে এ্যাপোলোতে নিয়ে এসে আইসিইউতে ভর্তি করাই। এ সময় হাসপাতালের চিকিৎসকরা তাঁর লাইফ সাপোর্ট লাগবে বলে জানান। টানা সাত দিন লাইফ সাপোর্ট চলার পর খরচ সামলাতে না পেরে মাকে এ্যাপোলো থেকে রাজধানীর আরেকটি অপেক্ষাকৃত ছোট হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হলেও ভেন্টিলেটর ব্যবহার করতে হয়নি। বরং আমার মা এখন তুলনামূলক একটু সুস্থ।'
একই ভাবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক রোগীর স্বজন জানান, তাঁর বড় ভাই মারা গেছেন এ্যাপোলো হাসপাতালে। যেদিন রাত ১০টায় মারা গেছেন বলে ডাক্তাররা নিশ্চিত করেন, সেদিন সকালের দিকেই তিনি ভেতরে গিয়ে দেখেছেন তাঁর ভাইয়ের শ্বাস-প্রশ্বাস নেই। বিষয়টি তিনি ওই সময় উপস্থিত চিকিৎসককে জানালেও তাঁরা ভেন্টিলেটর না খুলে আরো পর্যবেক্ষণে রাখার অজুহাত দেখান এবং রাতে মৃত্যুর কথা ঘোষণা করেন। বিল পরিশোধের সময় দেখা যায়, ওই বাড়তি সময়টুকুর বিল যোগ করা হয়েছে।
এ বিষয়ে এ্যাপোলোর মহাব্যবস্থাপক ডা সাগুফা আনোয়ার বলেন, 'এ ধরনের আজব অভিযোগ অনেক সময় আমাদের কানেও আসে। তবে এর কোনো ভিত্তি নেই। মূলত আইসিইউতে রোগীর স্বার্থেই স্বজনদের ইচ্ছামতো যখন-তখন ঢুকতে না দেওয়ার কারণে তাঁদের মধ্যে নানান ভাবনা কাজ করে। তাঁদের সঠিক সচেতনতা নেই বলেই এমনটা হয়। তা না হলে এমন একটি বিশ্বমানের হাসপাতালের চিকিৎসাব্যবস্থা নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে পারতেন না।'
তিনি বলেন, 'অন্য হাসপাতালের চেয়ে বেশি ফি নেওয়ার বিষয়টি মানুষ যেভাবে দেখে আমরা সেভাবে দেখি না। এখানে যে বিল নেওয়া হয় তা আমাদের সেবা ও রোগীর সার্বিক নিরাপত্তার ব্যবস্থাপনাগত দিক থেকে খুবই যুক্তিযুক্ত। তাদের অন্যদের চেয়ে বেশি মনে হলে হতে পারে। বরং এটা দেখা দরকার যে, যে পরিমাণ টাকা দিচ্ছে সে অনুপাতে সেবা ঠিকমতো রোগীরা পাচ্ছেন কি না।'
ভুল চিকিৎসা
চিকিৎসার নামে অস্বাভাবিক অর্থ আদায়ের অভিযোগের পাশাপাশি এই হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসারও অভিযোগ রয়েছে। গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার এক মেয়েকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় এ্যাপোলো হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর ওই রোগীর শরীরে ম্যালেরিয়ার জীবাণু শনাক্ত করা হয়। এর ভিত্তিতে চিকিৎসা চলার একপর্যায়ে ওই রোগীর মৃত্যু ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক এক কর্মকর্তার সূত্র ধরে বিষয়টি অবহিত হন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ্যাপোলো হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভুল বলে অভিহিত করা হয়।
ওই ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ) ডা. বে-নজীর আহম্মেদ কালের কণ্ঠকে বলেন, 'এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর আমরা জানতে পেরেছি, ওই হাসপাতালের কর্তৃপক্ষ রোগীর শরীরে ম্যালেরিয়া শনাক্ত করে রিপোর্ট দিয়েছিল। আমরা পরে সেই রিপোর্ট হাতে পাই। এ সূত্র ধরে আমরা বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষা করেও ম্যালেরিয়া জীবাণুর কোনো অস্তিত্ব পাইনি। এমনকি ওই রোগীর অতীত তথ্য সংগ্রহ করেও জানতে পেরেছি, নিকটতম সময়ে তিনি ঢাকার বাইরে, বিশেষ করে ম্যালেরিয়ার ঝুঁকিতে থাকা দেশের ১৩টি জেলার কোনোটিতেই যাননি। তাই ওই রিপোর্টটি আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি।'
এ্যাপোলোর মহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, 'আমরা রোগীর চিকিৎসা নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার জন্য সব সময় সতর্ক ও সচেতন থাকি। সব কর্মীকে যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে এখানে ভুল চিকিৎসার কোনো সুযোগ নেই।'
দালাল ডাক্তার
এ্যাপোলো হাসপাতালে রোগী পাঠান এমন একাধিক চিকিৎসক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কালের কণ্ঠকে বলেন, এ্যাপোলো কর্তৃপক্ষ এখন কাগজে-কলমে একটি ফরমেট দিয়ে এক ধরনের চুক্তির ব্যবস্থা নিয়েছে। এতে করে অনেক চিকিৎসকই বাইরে থেকে এ হাসপাতালে রোগী পাঠাতে ভয় পাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এ্যাপোলোর একজন চিকিৎসক বলেন, 'প্রতি মাসে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা দুই শতাধিক রোগী পাঠান এ হাসপাতালে। এর বিনিময়ে তাঁরা বিশেষ কমিশন পেয়ে থাকেন। অনেক সময় চেকের মাধ্যমে কমিশনের অর্থ পরিশোধ করা হয়। গত মার্চ মাসে ২৪৮ জন রোগী আসে বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বারডেম, ল্যাবএইড, সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল থেকেও সেখানে কর্মরত চিকিৎসকরা রোগী পাঠিয়েছেন।'
এ প্রসঙ্গে ডা. সাগুফা আনোয়ার বলেন, 'মানুষ ভালোবাসা ও ভালো সেবা পেলে এমনিতেই এখানে আসবে। ভালো সেবা না পেলে জোর করে কাউকে আনা যায় না। বিভিন্ন কারণে আমাদের সম্পর্কে অনেকের ভুল ধারণা থাকতে পারে। সঠিকভাবে না জানার ফলে এটা হয়। আমাদের গোপন কিছু নেই। সব কিছুই উন্মুক্ত।'
হাসপাতালে হোটেল ব্যবসা
এ্যাপোলো হাসপাতালের সামনে হঠাৎ এসে থামে লাল রঙের একটি প্রাইভেট কার। কয়েকজন তরুণ-তরুণী ঝটপট নেমে হাঁটা শুরু করলেন এ্যাপোলোর দিকে। এ সময় ভেতর থেকে বের হতে থাকা তাঁদের পরিচিত একজনকে বলতে শোনা যায়, 'দোস্ত, ঝাক্কাস লাঞ্চ হইছে! যা তোরা খেয়ে আয়।' পাশ থেকে আরেকজন বলেন, 'লাঞ্চ ক্যান, সন্ধ্যায়ও আসবি, এখানকার চিকেন আর নানটা ভালোই হয়।'
জানতে চাইলে হাসপাতালের মূল ফটকের সামনে দাঁড়ানো এক নিরাপত্তাকর্মী বলেন, 'ওনারা কোনো রোগী দেখতে বা নিজেরা কোনো ডাক্তার দেখাতে আসেননি। এসেছেন হাসপাতালের ফুড ভিলেজে। যেখানে বাংলা-চায়নিজ সব ধরনের খাবার পাওয়া যায়। প্রতিদিনই বাইরের বহু মানুষ এখানে খেতে আসে।'
এই কথার সূত্র ধরে গত সোমবার দুপুরে ফুড ভিলেজ নামের রেস্তোরাঁয় গিয়ে দেখা যায় উপচে পড়া ভিড়। জনপ্রতি লাঞ্চ প্যাকেজ শুরু ২০০ টাকা থেকে। এ ছাড়া নিচতলায়ও আলাদা ফাস্ট ফুডের দোকান রয়েছে। দুই জায়গায়ই বহিরাগতদের ভিড় হয় সেখানে। ফলে রোগীদের স্বজন বা দর্শনার্থীরা ঠিকমতো বসার জায়গা পান না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই রেস্তোরাঁর এক কর্মী বলেন, হাসপাতালের রেস্তোরাঁ হলেও এটা সবার জন্য উন্মুক্ত হওয়ায় ভিড় বেশি হয়।
এ্যাপোলো ফুড ভিলেজে বহিরাগতদের অবাধ আগমনের বিষয়টি স্বীকার করে এ হাসপাতালের মহাব্যবস্থাপক বলেন, 'এখানে যারা রোগী হিসেবে আসেন, মূলত তাঁদের স্বজনদের জন্যই ফুড ভিলেজ ও নিচের ফাস্ট ফুডের দোকান করা হয়েছে। ব্যবসা করার উদ্দেশ্যে করা হয়নি। কিন্তু বহিরাগতদের আসা-যাওয়া বন্ধ করতে পারছি না। করতে পারলে ভালো হতো। কারণ অনেক সময়ই বহিরাগতরা এসে দীর্ঘসময় বসে থাকে, ফলে রোগী বা রোগীর স্বজনদের ভোগান্তি হয়। তবে হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের জন্য আলাদা দুটি ক্যানটিন রয়েছে, সেগুলোতে অন্য কারো যাওয়ার সুযোগ নেই।'

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1522)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
April
(3078)
-
▼
Apr 05
(110)
- চারদিক-পড়ার বাইরের শৈশব by কামনাশীষ শেখর
- জনস্বাস্থ্য-এখনই চাই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা
- খোলা চোখে-ক্রিকেট ও রাজনীতি by হাসান ফেরদৌস
- ধর্ম-সুস্থ-সবল জীবনের জন্য by মুহাম্মদ আবদুল মুনিম...
- ইনসুলিনের বিকল্পের খোঁজে টেক্সাসের বিজ্ঞানীরা
- র্যাব ও মানবতা-লিমনের কাটা পায়ের খোঁজে by ফারুক ও...
- শিবের গীত-গোলটেবিল by সৈয়দ মনজুরুল ইসলাম
- দেশে ৩০১২ জনের জন্য চিকিৎসক মাত্র একজন
- প্রতিক্রিয়া-অথ নদী ও গরু সমাচার: সংবিধান নিয়ে বিভ্...
- দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে-আবারও রেলের জ...
- শুধু সংসদীয় অভিশংসন প্রথার প্রবর্তন কাম্য নয়-বিচার...
- ফারাক্কার প্রভাবে উত্তরাঞ্চলের ৫৪টি নদী পানি শূন্য...
- এক হাজারীর পর আরেক হাজারীতে জিম্মি ফেনীবাসী by আদি...
- শ্রদ্ধাঞ্জলি-আব্বা, তুমি শুনতে পাচ্ছ? by ফারজানা ন...
- সপ্তাহের হালচাল-প্রধান উপদেষ্টা: দুটি বিকল্প প্রস্...
- আদিবাসী-বিনোদনের সাফারি পার্ক ও ভীত রাথুরা শালবন b...
- বিশ্ব স্বাস্থ্য দিবস, ২০১১-অ্যান্টিবায়োটিকের অতি ব...
- সময়ের প্রতিবিম্ব-লক্ষ্যবস্তু নির্বাচন, তীরটি তত্ত্...
- কয়লা উত্তোলনের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে-গ...
- র্যাব কি আইনের ঊর্ধ্বে?-লিমনের কাটা পা
- মানুষের মুখ-মনের আলো দিয়ে দেখা by মানসুরা বেগম
- ক্রিকেট কূটনীতি-২২ গজি সম্পর্কের সেতু by এ কে এম জ...
- দুই দু’গুণে পাঁচ-আইজাক আসিমভের রসবোধ by আতাউর রহমান
- লিবিয়া-যুক্তরাষ্ট্র কখন সশস্ত্র সংগ্রাম পছন্দ করে ...
- সংবিধান সংশোধনী-বিবেচনার জন্য কিছু প্রস্তাব by আলী...
- দেশের সামগ্রিক উন্নয়নের পথে বাধা-স্বাস্থ্য খাতে ব্...
- কর্মসূচির নামে ভাঙচুর-জ্বালাও পোড়াও নয়-অযৌক্তিক ও ...
- নিঃশেষিত ইউরেনিয়াম-তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহার ও লিব...
- এভারেস্ট জয়ের বর্ষপূর্তি-সামর্থ্যটা যদি বোঝাতে পার...
- রাজনীতি-গণতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি by এ...
- প্রশাসন তার দায়িত্ব পালন করুক-জাহাঙ্গীরনগর বিশ্ববি...
- চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দরকার-পার্বত্য চট...
- চারদিক-হাসি ফুটুক তাদের মুখেও by ইমাম হাসান
- স্বাস্থ্যসেবা-কাশি ও ঢাকার কাশি by প্রাণ গোপাল দত্ত
- ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-ব্লগ থেকে...
- ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-মালয়েশিয়ার অভিজ্ঞত...
- বদলে যাও বদলে দাও মিছিল-নৌ-দুর্ঘটনা বন্ধে করণীয় by...
- দেশ-জাতি-উন্নয়ন-অনুকূল সংস্কৃতি চাই by মোহাম্মদ কা...
- চিরকুট-পুনশ্চ: আরোগ্যশিল্পী by শাহাদুজ্জামান
- বিশ্বশান্তি বিপন্ন করবে ইসরাইলঃ গুন্টার গ্রাস
- সবচেয়ে সুন্দরী মিরান্ডা
- নতুন প্রজন্মের সচেতন উদ্যোগ প্রয়োজন-এসিড-সন্ত্রাস ...
- সিইসির মন্তব্য অসতর্ক ও আইন-অসমর্থিত-ডিসিসি নির্বাচন
- ডেসটিনির এমএলএম ব্যবসা-বিনিয়োগকারীদের স্বার্থ দেখত...
- মেরিটাইম প্রশিক্ষণ by মঞ্জুরুল হক
- ঢাবি রসায়ন বিভাগে রণেন্দ্র চন্দ্র বৃত্তি by আরিফ ক...
- জার্নি বাই ট্রেন by অর্চি দাশগুপ্ত
- বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ স্টাডিজ by মোঃ আবু সালে...
- কণ্ঠস্বর-রাজনীতিতে জয়-পরাজয় by রাহাত খান
- ধর্ষিতার পরীক্ষা-ঘুষের অঙ্কে রিপোর্ট পাল্টায়!
- চলচ্চিত্র শিল্প-সৃষ্টিশীলতার দ্বার খুলে যাক
- অপর্যাপ্ত পানি সরবরাহ-মহানগরীর জন্য নতুন বিপদ
- জমকালো আয়োজনে আরটিভির ‘বৈশাখী ফ্যাশন উৎসব’ অনুষ্ঠি...
- বৈশাখ রাঙাতে এলো ন্যান্সির ‘রঙ’ by ফাহিম ফয়সাল
- দোহাজারী-কক্সবাজার রেলপথ কত দূর! by আব্দুল কুদ্দুস
- সাক্ষাৎকার-সীমিত সাধ্যের মধ্যে সেবা দিচ্ছে সরকারি ...
- সাক্ষাৎকার-নির্দিষ্ট মেয়াদেই সব প্রকল্পের কাজ শেষ ...
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস: মুক্তি নেই ভোগান্তি...
- চেহারাই পাল্টে যাবে নগরের
- অক্ষয় কুমার-ফিরছি বিরতির পর...
- সত্যজিৎ রায়ের নিষিদ্ধ ছবি-সিকিম by জাহিদুর রহিম অঞ্জন
- পাঁচ শিল্পী ও চার ব্যান্ডের গান-শুধু এবিসি রেডিওতে...
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার-প্রথমবারের মতো শাকিব-পূর্...
- পবিত্র কোরআনের আলো-কাফির ও মুনাফিকদের পরিহার করে ন...
- চরাচর-মুক্তিযুদ্ধকালীন সেই বাংলাদেশ হাসপাতাল by ফখ...
- 'ব্যর্থতা'র মধ্যে সরকারের সুচারু সাফল্য by লুৎফর র...
- ছাত্রলীগের জন্য ৬ দফা সংস্কার প্রস্তাব by নির্ঝর আ...
- হরতাল নিয়ে শঙ্কা by সোয়াদ আহমেদ
- শিশুর খেলার মাঠ বেদখলে by রহিম আবদুর রহিম
- বাণিজ্য ভাবনা নয়, শিক্ষার প্রসার চাই by আমানুল্লাহ...
- ঐক্য কেবল বাংলায় by শেখ রোকন
- প্রতিবেশী দেশগুলোর অনিশ্চিত পরিস্থিতি উদ্বেগের কারণ
- সাময়িক প্রসঙ্গ-মনমোহনের উক্তি দুই দেশের সম্পর্ক উন...
- ঢাকা ওয়াসা-দামই বাড়ে, মান বাড়ে না কেন?
- রাজনৈতিক দৃশ্যপট-সংঘাতে কারও কল্যাণ নেই
- শ্রীলঙ্কার পাশে হাসিনা তফাতে মনমোহন by অমিত বসু
- সাদাকালো-দুঃখী নদীগুলোর জন্য কয়েক ছত্র by আহমদ রফিক
- ক্ষোভের বৈঠক ২৬ ক্যাডার কর্মকর্তার by আশরাফুল হক র...
- মুক্তিবাহিনীর অভিযানে আহত হয়েছিলেন সাকা চৌধুরী by...
- গ্রামীণ ব্যাংক-চেয়ারম্যানের কাজে পরিচালনা পর্ষদের ...
- ছাড়পত্র পেল প্রবাসীদের তিন ব্যাংক
- মানবতাবিরোধী অপরাধের বিচার-সাকার বিচার শুরু
- কেমন আছেন উত্তরাবাসী-৮-মডেল টাউনে রাজউকের নকশা ছাড়...
- বঙ্গোপসাগরের সোনালি কোরাল-দাম তার ৩২ লাখ by রফিকুল...
- ডিসিসি নির্বাচন-বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছ...
- * লাইফ সাপোর্ট নিয়ে ব্যবসার অভিযোগ-* ১০ শতাংশ ফ্রি...
- ডেসটিনির বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক-এনবিআর-ডাকা হ...
- 'মামাবাড়ির আবদার' গার্মেন্ট মালিকদের by আবুল কাশেম
- বিনে পয়সার গ্যাস-রোধ করতে হবে সব ধরনের অপচয়
- ন্যক্কারজনক তৎপরতা-তদন্তের ভিত্তিতে কঠোর ব্যবস্থা ...
- চরাচর-সারের নাম গুটি ইউরিয়া by আবদুল হামিদ মাহবুব
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-২৬)-সমাজ ক্রমাগত জরাগ্রস...
- শেকড়ের সন্ধানে-সুন্দরবন নেই সুন্দরবনে by ফরহাদ মাহমুদ
- মৃদুকণ্ঠ-দায়মুক্ত হয়ে বিদায় নিলেন by খোন্দকার ইব্র...
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বিরুদ্ধে হত্যার অ...
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ-তদন্ত প্রতিবেদনে ছ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সাবেক ওসি হেলালের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
- রাজধানীর ঝিলপাড়ে ও করাইল বস্তির কিছু অংশে বিটিসিএল...
- ভাষা প্রতিযোগ-মেঘ দেখে কেউ করেনি ভয় by সুমনকুমার দাশ
- কারখানা করতে মেঘনা দখল! by মনিরুজ্জামান
- চিরকুট-পুনশ্চ: আরোগ্যশিল্পী by শাহাদুজ্জামান
- স্বাস্থ্যসেবা-কাশি ও ঢাকার কাশি by প্রাণ গোপাল দত্ত
- তারায় তারায় যুদ্ধ
- ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদন-ভারতে অভ্যুত্থানের চ...
- কালের পুরাণ-রাজনীতির বিষ ছাড়াবেন কে? by সোহরাব হাসান
- ভোজ্যতেলের বাজার এখনো অস্থির by আবুল হাসনাত
- ওরা ডাকাতি করতে যাচ্ছিল-‘বন্দুকযুদ্ধে’র ঘটনাটি সাজ...
- সাকা চৌধুরীর বিচার শুরু
- এসো হে বৈশাখ...
-
▼
Apr 05
(110)
-
▼
April
(3078)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
লেবানন
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment