Thursday, April 5, 2012
মৃদুকণ্ঠ-দায়মুক্ত হয়ে বিদায় নিলেন by খোন্দকার ইব্রাহিম খালেদ
মৃদুকণ্ঠ-দায়মুক্ত হয়ে বিদায় নিলেন by খোন্দকার ইব্রাহিম খালেদ
প্রধান বিচারপতি খায়রুল হক দায়িত্ব শেষে বিদায় নিয়েছেন। চিরন্তন নিয়মে। আগমন হলে নির্গমন ঘটবেই। দায়িত্ব গ্রহণ করলে সমাপন করতেই হবে। সমাপন শেষে বিদায়ও নিতে হবে। এর ব্যত্যয় ঘটে না। তাঁর ক্ষেত্রেও ঘটেনি। বিচারপতি খায়রুল হক তাঁর ১৩ বছরের বিচারিক জীবনে অসীম সাহসিকতা, দেশপ্রেম ও নিষ্ঠার যে পরিচয় রেখেছেন, তা
সমসাময়িক ইতিহাসে বিরল। তিনি ইতিহাসের জঞ্জাল সাফ করেছেন মেধা ও প্রজ্ঞার দ্বারা। তিনি ইতিহাসের কালিমা মুছে দিয়েছেন বিবেক ও সাহসিকতার ছোঁয়া দিয়ে। এ কারণেই ইতিহাস তাঁকে বিদায় দেবে না, যদিও পেশা থেকে বিদায় নিয়েছেন তিনি। নিজের অজান্তেই ইতিহাসে স্থান করে নিয়েছেন তিনি।
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস সবার জানা। বাঙালি জাতীয়তাবাদ ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের দুর্বার আন্দোলন ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বঙ্গবন্ধু মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধিকারের। স্বাধীনতার। বাষট্টি, ছেষট্টি, ঊনসত্তরের তীব্র গণ-আন্দোলন, সত্তরের ঐতিহাসিক গণরায় অর্জনের পর একাত্তরের মার্চে গণঐক্য পূর্ণতা পেয়েছিল। মার্চের প্রথম থেকে অতুলনীয় 'অসহযোগ আন্দোলন'-এর মাধ্যমে পূর্ব বাংলা ডি-ফ্যাক্টো স্বাধিকার অর্জন করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে ও নির্দেশনায়। ৭ মার্চ স্বাধীনতার ডাক দিলেন মুক্তির মহানায়ক। ২৫ মার্চ মধ্যরাতে আক্রান্ত হওয়ার পর স্বাধীনতার ঘোষণা দিলেন, যাতে আক্রমণকারী বা বিচ্ছিন্নতাবাদীর বদনাম না জোটে। জনগণকে আহ্বান জানালেন প্রতিরোধের মাধ্যমে দেশকে দখলদার মুক্ত করার জন্য। জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। জনযুদ্ধ শুরু হলো। ১০ এপ্রিল জনপ্রতিনিধিরা বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাকে সমর্থন ও গ্রহণ করে স্বাধীনতার সনদ প্রণয়ন করলেন এবং তদনুযায়ী অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলো। ৯ মাস জনযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদারদের হটিয়ে মাতৃভূমিকে মুক্ত করা হলো। আমরা আক্রমণ করে জয়লাভ করিনি। আক্রান্ত হয়ে প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে অধিকার অর্জন করেছি। বিশ্বের ইতিহাসে এ এক অপূর্ব ঘটনা।
রক্তমূল্যে কেনা এই স্বাধীনতার ওপর আঘাত এল পঁচাত্তর সালে। চীন-মার্কিন ছত্রচ্ছায়ায় দেশীয় রাজাকারদের সহায়তায় পরাজিত পাকিস্তান প্রতিশোধ গ্রহণ করল। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং মুক্তিযুদ্ধ পরিচালনাকারী অস্থায়ী সরকারপ্রধান সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ চার নেতাকে হত্যা করে তারা বাংলাদেশ দখল করল_এক ধরনের অর্ধপাকিস্তান প্রতিষ্ঠা করল। ইতিহাসে কালিমা লেপন করা হলো। ইতিহাসকে বিকৃত করা হলো। নব্য মীরজাফর মোশতাককে সামনে রেখে মূল খলনায়কের ভূমিকায় ছিলেন জেনারেল জিয়া। মুক্তিযুদ্ধের সংবিধান সঙ্গিনের আঘাতে ক্ষতবিক্ষত হলো। মূলনীতি ছেঁটে ফেলা হলো। শহীদের রক্তে লেখা আইন পাল্টে দেওয়া হলো সন্ত্রাসের কালিমা দিয়ে। ইতিহাসের পাতায় জাতির পিতার নাম ঢেকে রাখা হলো, বসানো হলো সঙ্গিনওয়ালাদের প্রতিনিধিকে। কালি লেপটে দেওয়া হলো মূল্যবোধের ওপর। ইতিহাসে বাংলাদেশের পৃষ্ঠাগুলো কালিতে কালিতে কলঙ্কিত হয়ে উঠল।
ইতিহাস হতবাক হয় কখনো। কিন্তু মিথ্যাকে মেনে নেয় না। প্রকৃতির নিয়মে ইতিহাসের সন্তানরাই পরম যত্নে কালিমা মুছে দেয়। ইতিহাসকে পরিচ্ছন্ন করে। ইতিহাসের সন্তানরাও ইতিহাসের অংশ হয়ে যায়। তাদের জীবন নশ্বর। ইতিহাসে তারা অবিনশ্বর। নিজের অজান্তেই খায়রুল হক ইতিহাসের তেমনই এক সন্তান হয়ে রইলেন, ইতিহাসের একজন জঞ্জাল সাফকারী হিসেবে। বিবেকের আয়নায় অস্বচ্ছতা মোচনকারী হিসেবে। আইনের পরিষ্কারক দিয়ে ইতিহাসের কালিমাখা পাতাগুলোকে আবার কালিমামুক্ত করে তুলতে অবদান রেখেছিলেন তিনি।
ইতিহাসের দায় থেকে মুক্ত হওয়ার একটি মোড় পরিবর্তনকারী কাজ ছিল বিচারপতি খায়রুল হকের মুন সিনেমা হল বিষয়ক মামলার রায়, যা সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায় হিসেবে পরিচিত। পঁচাত্তরের পর অনেক বিজ্ঞ ও স্বনামধন্য বিচারপতি উচ্চতর আদালতকে অলংকৃত করেছেন। তাঁদের জ্ঞানের প্রশংসা আমরা শুনেছি। কিন্তু সাহসী বিবেকের পরিচিতি তাঁরা রাখেননি। তাঁরা পরগাছা কর্তনের সাহস দেখাননি। বরং পরগাছাতে পানি সিঞ্চন করে মূল গাছটিকেই দুর্বল করে ফেলেছিলেন। তাঁরা কোর্টের বাইরে বলতেন, 'সামরিক আইন হলো জংলি আইন', 'আইনের অনুপস্থিতিই হলো সামরিক আইন' অথবা 'সেনাপ্রধানের নির্দেশই হলো সামরিক আইন'। অথচ কোর্টে বসে সেই সামরিক আইনকেই তাঁরা বৈধতা দিয়েছেন। সামরিক ফরমানগুলো বৈধ মনে করেছেন। বাংলাদেশবিরোধী গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন। মুক্তিযুদ্ধের শত শত রাজনৈতিক কর্মী ও সেনাসদস্য হত্যার মতো মানবতাবিরোধী কর্মকেও মুক্ত করেনি বিচারের জন্য। এমনকি বেআইনি ও অনৈতিক কুখ্যাত 'ইনডেমনিটি' আইনকেও বৈধ করে রেখেছেন।
আগমন-নির্গমনের ধারাবাহিকতায় বিচারপতি খায়রুল হক নিয়োগ পেলেন উচ্চ আদালতে। মুন সিনেমার মালিকানা নিয়ে মামলা এল। মালিকানার বৈধতা নির্ভর করছিল সামরিক আইনের বৈধতার পর। পূর্বসূরিদের মতো তিনিও মার্শাল লকে ভিত্তি করে রায় দিয়ে দিতে পারতেন। তিনি তা করেননি। কারণ তিনি তো চাকরিজীবী নন। তিনি বিচারক। তিনি সময়ের সাহসী সন্তান। তিনি ইতিহাসের সন্তান। বিবেকের তাড়নায়, সুবিচারের প্রেরণায়, সর্বশক্তিমানের ওপর গভীর বিশ্বাস রেখে অদম্য সাহসের সঙ্গে এক যুগান্তকারী রায় দিলেন। দিনটি ছিল ২৯ আগস্ট ২০০৫। রায় দিলেন, আইনের দৃষ্টিতে মোশতাক, সায়েম, জিয়ার ক্ষমতারোহণ ছিল অবৈধ। তাঁরা ছিলেন 'হিউজারপর' বা 'জবরদখলকারী'। অতএব, তাঁদের প্রণীত 'আইন', 'বিধিবিধান' সব অবৈধ। তখন বিএনপি সরকার ক্ষমতাসীন। ক্ষমতার রক্তচক্ষু তাঁকে ভীতবিহ্বল করে তোলেনি। ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলেছিলেন, 'আমি সর্বশক্তিমান আল্লাহর ওপর বিশ্বাস রাখি। আল্লাহ সত্য। তাই বান্দাও সত্য থেকে বিচ্যুত হতে পারে না।' তাঁর এই সত্যনিষ্ঠা তাঁকে ইতিহাসের পাদপীঠে দাঁড় করিয়েছিল। পঁচাত্তরে অসত্য, কলঙ্ক, সন্ত্রাস ও অবৈধতা প্রতিষ্ঠিত হয়েছিল হিংসার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, হত্যার মাধ্যমে। ২০০৫ সালে এসে সাহস ও বিবেকের ওপর ভর করে আইনের মাধ্যমে উপড়ে ফেলেছিলেন মিথ্যার পরগাছা। সযত্নে মুছে দিয়েছিলেন ইতিহাসের পাতায় জমে ওঠা ময়লা, ধুলোবালি। ইতিহাসের সত্যগুলো আবার পরিস্ফুট হয়ে উঠল। ইতিহাসের সন্তান ইতিহাসকে সন্ত্রাসীদের কবল থেকে ছিনিয়ে আনলেন।
এর পর থেকে একের পর এক জঞ্জাল সাফ করে গেছেন এই নিরস্ত্র বিবেক। একুশে ফেব্রুয়ারি এলে ভাষার জন্য মায়াকান্না আমরা অনেক দেখি। কিন্তু মাতৃভাষাকে মায়ের আসনে সমাসীন করেছেন কজন? হাতেগোনা কয়েকজনের মধ্যে খায়রুল হক অনন্য একজন। উচ্চতর আদালতে বাংলা ভাষায় রায় লিখে দৃষ্টান্ত স্থাপন করলেন মাতৃভাষার প্রতি ভালোবাসার।
যে মুক্তিযুদ্ধ একটি নেশন স্টেট বা জাতিরাষ্ট্র স্থাপন করেছিল, তার ডাক এসেছিল ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যান থেকে। হানাদার বাহিনী অস্ত্র সমর্পণ করেছিল এই ঐতিহাসিক ময়দানে। জাতির জনক ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করে জনতার সঙ্গে কথা বলেছিলেন এই রেসকোর্স ময়দানে। মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ইন্দিরা গান্ধী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছিলেন এই একই ময়দানে। এভাবেই রেসকোর্স বা সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের স্মৃতি, স্বাধীনতার প্রতীক। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের রায় দিয়েছিলেন বিচারপতি খায়রুল হক ২০০৯ সালে। সবশেষে সপ্তম সংশোধনী এবং ফতোয়া বিষয়ক রায় দিয়ে ২০১১ সালে তিনি বিদায় নিলেন। স্বাধীনতার ঘোষক বিষয়েও তথ্যসমৃদ্ধ অকাট্য প্রমাণাদি দিয়ে রায় দিয়েছেন তিনি।
বিএনপির কিছু নেতা খায়রুল হককে আওয়ামী দলীয় বলে উল্লেখ করেছেন। বিচারপতি হওয়ার আগে দীর্ঘদিন তিনি উচ্চতর আদালতে আইনজীবী ছিলেন। তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না এক দিনের জন্যও। তিনি ছিলেন নিতান্তই সৎ পেশাজীবী। রাজনীতি করার সুযোগ থাকাকালে যিনি রাজনীতি করলেন না, তিনি কেন বিচারক হয়ে রাজনীতি করবেন! তিনি যে আইনের বিষয়ে প্রবল শক্তিমানকেও ছাড় দেন না, তার একটি প্রমাণ উল্লেখ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মাস আগে চট্টগ্রামে প্রকাশ্য ভাষণে বলেছিলেন, চট্টগ্রামে উচ্চতর আদালত স্থাপিত হবে। প্রধান বিচারপতি পরদিনই ফুলকোর্টে আলোচনা করে সিদ্ধান্ত দিয়েছিলেন যে ঢাকার বাইরে উচ্চতর আদালত স্থাপনের আইনানুগ কোনো সুযোগ নেই। বেঞ্চ চট্টগ্রামে স্থাপন না করে তিনি চুপ করেও থাকতে পারতেন। চুপ করেও থাকেননি। তাঁর এই বলিষ্ঠতাই প্রমাণ করে, তিনি রাজনীতি করেননি, তাঁবেদারি করেননি। দায়িত্বে নিষ্ঠাবান থেকেছেন।
বিদায়ক্ষণে তাঁর কুশপুত্তলিকা দাহ করেছে বিএনপিপন্থী কিছু মানুষ। বিএনপি ও জামায়াত তাঁকে গালমন্দ করেছে। এটাই স্বাভাবিক। পঁচাত্তরের অবৈধ সরকারের রাজনৈতিক সন্তান হলো বিএনপি। জামায়াত সরাসরি বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তি। অসত্যের কলঙ্কের গর্ভে যার জন্ম, সে তো সত্যদর্শনে ভীত হবে। উন্মাদের মতো আচরণ করবে। কিন্তু সত্য অবিচল। ইতিহাস নিজ গতিতে চলতেই থাকবে।
ইতিহাসে আমরা অনেক জারজ সন্তানের পরিচয় পাই, যারা নিজগুণে মহিমান্বিত হয়েছিল। জারজ হওয়ার দায় তো সন্তানের নয়। জন্মদাতার। তাই কলঙ্ক জন্মদাতার। সন্তানের নয়। এমনটা তো বিএনপি এবং জাতীয় পার্টির ক্ষেত্রেও হতে পারে। দোষ তাদের জন্মদাতার। তাদের তো দোষ নেই। মুক্তিযুদ্ধবিরোধিতা তথা পাকিস্তানপ্রীতি পরিত্যাগ করে তারাও তো দেশপ্রেমিক দলে রূপান্তরিত হতে পারে। জামায়াতের পক্ষে এমনটা সম্ভব না হলেও বিএনপি-জাতীয় পার্টির পক্ষে সম্ভব। আওয়ামী লীগের বিরোধিতা করুন। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যাবেন কেন? দেশকে ভালোবাসলে মুক্তিযুদ্ধকে হৃদয়ে লালন করতে হবে। জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে মানতে হবে। সৈয়দ নজরুল, তাজউদ্দীনকে জাতীয় বীরের আসনে বসাতে হবে। মূল সংবিধানের মৌলিকত্ব ফিরিয়ে এনে তা সুরক্ষা করতে হবে। এটি দলীয় বিষয় নয়। বিষয়টি জাতীয়তাবোধের, দেশপ্রেমের।
নিজ আঙিনায় বিচারপতি খায়রুল হক নীরবে, নিঃশঙ্কচিত্তে এ কাজগুলোই করে গেছেন। ভ্রষ্ট রাষ্ট্রশক্তিকে মুক্তিযুদ্ধের কক্ষপথে পুনঃপ্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। আজ যারা তাঁর কুশপুত্তলিকা দাহ করছে, শতবর্ষ পরে তারা যখন পচে গলে বিলীন হয়ে যাবে, খায়রুল হক তখন ধ্রুবতারার মতো জ্বলজ্বল করবেন। পথহারাকে পথ দেখাবেন। নবপ্রজন্মের পথপ্রদর্শক হয়ে উঠবেন। ইতিহাসের নতুন সন্তানদের আদর্শস্থানীয় হয়ে থাকবেন।
লেখক : সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1522)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
April
(3078)
-
▼
Apr 05
(110)
- চারদিক-পড়ার বাইরের শৈশব by কামনাশীষ শেখর
- জনস্বাস্থ্য-এখনই চাই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা
- খোলা চোখে-ক্রিকেট ও রাজনীতি by হাসান ফেরদৌস
- ধর্ম-সুস্থ-সবল জীবনের জন্য by মুহাম্মদ আবদুল মুনিম...
- ইনসুলিনের বিকল্পের খোঁজে টেক্সাসের বিজ্ঞানীরা
- র্যাব ও মানবতা-লিমনের কাটা পায়ের খোঁজে by ফারুক ও...
- শিবের গীত-গোলটেবিল by সৈয়দ মনজুরুল ইসলাম
- দেশে ৩০১২ জনের জন্য চিকিৎসক মাত্র একজন
- প্রতিক্রিয়া-অথ নদী ও গরু সমাচার: সংবিধান নিয়ে বিভ্...
- দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে-আবারও রেলের জ...
- শুধু সংসদীয় অভিশংসন প্রথার প্রবর্তন কাম্য নয়-বিচার...
- ফারাক্কার প্রভাবে উত্তরাঞ্চলের ৫৪টি নদী পানি শূন্য...
- এক হাজারীর পর আরেক হাজারীতে জিম্মি ফেনীবাসী by আদি...
- শ্রদ্ধাঞ্জলি-আব্বা, তুমি শুনতে পাচ্ছ? by ফারজানা ন...
- সপ্তাহের হালচাল-প্রধান উপদেষ্টা: দুটি বিকল্প প্রস্...
- আদিবাসী-বিনোদনের সাফারি পার্ক ও ভীত রাথুরা শালবন b...
- বিশ্ব স্বাস্থ্য দিবস, ২০১১-অ্যান্টিবায়োটিকের অতি ব...
- সময়ের প্রতিবিম্ব-লক্ষ্যবস্তু নির্বাচন, তীরটি তত্ত্...
- কয়লা উত্তোলনের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে-গ...
- র্যাব কি আইনের ঊর্ধ্বে?-লিমনের কাটা পা
- মানুষের মুখ-মনের আলো দিয়ে দেখা by মানসুরা বেগম
- ক্রিকেট কূটনীতি-২২ গজি সম্পর্কের সেতু by এ কে এম জ...
- দুই দু’গুণে পাঁচ-আইজাক আসিমভের রসবোধ by আতাউর রহমান
- লিবিয়া-যুক্তরাষ্ট্র কখন সশস্ত্র সংগ্রাম পছন্দ করে ...
- সংবিধান সংশোধনী-বিবেচনার জন্য কিছু প্রস্তাব by আলী...
- দেশের সামগ্রিক উন্নয়নের পথে বাধা-স্বাস্থ্য খাতে ব্...
- কর্মসূচির নামে ভাঙচুর-জ্বালাও পোড়াও নয়-অযৌক্তিক ও ...
- নিঃশেষিত ইউরেনিয়াম-তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহার ও লিব...
- এভারেস্ট জয়ের বর্ষপূর্তি-সামর্থ্যটা যদি বোঝাতে পার...
- রাজনীতি-গণতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি by এ...
- প্রশাসন তার দায়িত্ব পালন করুক-জাহাঙ্গীরনগর বিশ্ববি...
- চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দরকার-পার্বত্য চট...
- চারদিক-হাসি ফুটুক তাদের মুখেও by ইমাম হাসান
- স্বাস্থ্যসেবা-কাশি ও ঢাকার কাশি by প্রাণ গোপাল দত্ত
- ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-ব্লগ থেকে...
- ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-মালয়েশিয়ার অভিজ্ঞত...
- বদলে যাও বদলে দাও মিছিল-নৌ-দুর্ঘটনা বন্ধে করণীয় by...
- দেশ-জাতি-উন্নয়ন-অনুকূল সংস্কৃতি চাই by মোহাম্মদ কা...
- চিরকুট-পুনশ্চ: আরোগ্যশিল্পী by শাহাদুজ্জামান
- বিশ্বশান্তি বিপন্ন করবে ইসরাইলঃ গুন্টার গ্রাস
- সবচেয়ে সুন্দরী মিরান্ডা
- নতুন প্রজন্মের সচেতন উদ্যোগ প্রয়োজন-এসিড-সন্ত্রাস ...
- সিইসির মন্তব্য অসতর্ক ও আইন-অসমর্থিত-ডিসিসি নির্বাচন
- ডেসটিনির এমএলএম ব্যবসা-বিনিয়োগকারীদের স্বার্থ দেখত...
- মেরিটাইম প্রশিক্ষণ by মঞ্জুরুল হক
- ঢাবি রসায়ন বিভাগে রণেন্দ্র চন্দ্র বৃত্তি by আরিফ ক...
- জার্নি বাই ট্রেন by অর্চি দাশগুপ্ত
- বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ স্টাডিজ by মোঃ আবু সালে...
- কণ্ঠস্বর-রাজনীতিতে জয়-পরাজয় by রাহাত খান
- ধর্ষিতার পরীক্ষা-ঘুষের অঙ্কে রিপোর্ট পাল্টায়!
- চলচ্চিত্র শিল্প-সৃষ্টিশীলতার দ্বার খুলে যাক
- অপর্যাপ্ত পানি সরবরাহ-মহানগরীর জন্য নতুন বিপদ
- জমকালো আয়োজনে আরটিভির ‘বৈশাখী ফ্যাশন উৎসব’ অনুষ্ঠি...
- বৈশাখ রাঙাতে এলো ন্যান্সির ‘রঙ’ by ফাহিম ফয়সাল
- দোহাজারী-কক্সবাজার রেলপথ কত দূর! by আব্দুল কুদ্দুস
- সাক্ষাৎকার-সীমিত সাধ্যের মধ্যে সেবা দিচ্ছে সরকারি ...
- সাক্ষাৎকার-নির্দিষ্ট মেয়াদেই সব প্রকল্পের কাজ শেষ ...
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস: মুক্তি নেই ভোগান্তি...
- চেহারাই পাল্টে যাবে নগরের
- অক্ষয় কুমার-ফিরছি বিরতির পর...
- সত্যজিৎ রায়ের নিষিদ্ধ ছবি-সিকিম by জাহিদুর রহিম অঞ্জন
- পাঁচ শিল্পী ও চার ব্যান্ডের গান-শুধু এবিসি রেডিওতে...
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার-প্রথমবারের মতো শাকিব-পূর্...
- পবিত্র কোরআনের আলো-কাফির ও মুনাফিকদের পরিহার করে ন...
- চরাচর-মুক্তিযুদ্ধকালীন সেই বাংলাদেশ হাসপাতাল by ফখ...
- 'ব্যর্থতা'র মধ্যে সরকারের সুচারু সাফল্য by লুৎফর র...
- ছাত্রলীগের জন্য ৬ দফা সংস্কার প্রস্তাব by নির্ঝর আ...
- হরতাল নিয়ে শঙ্কা by সোয়াদ আহমেদ
- শিশুর খেলার মাঠ বেদখলে by রহিম আবদুর রহিম
- বাণিজ্য ভাবনা নয়, শিক্ষার প্রসার চাই by আমানুল্লাহ...
- ঐক্য কেবল বাংলায় by শেখ রোকন
- প্রতিবেশী দেশগুলোর অনিশ্চিত পরিস্থিতি উদ্বেগের কারণ
- সাময়িক প্রসঙ্গ-মনমোহনের উক্তি দুই দেশের সম্পর্ক উন...
- ঢাকা ওয়াসা-দামই বাড়ে, মান বাড়ে না কেন?
- রাজনৈতিক দৃশ্যপট-সংঘাতে কারও কল্যাণ নেই
- শ্রীলঙ্কার পাশে হাসিনা তফাতে মনমোহন by অমিত বসু
- সাদাকালো-দুঃখী নদীগুলোর জন্য কয়েক ছত্র by আহমদ রফিক
- ক্ষোভের বৈঠক ২৬ ক্যাডার কর্মকর্তার by আশরাফুল হক র...
- মুক্তিবাহিনীর অভিযানে আহত হয়েছিলেন সাকা চৌধুরী by...
- গ্রামীণ ব্যাংক-চেয়ারম্যানের কাজে পরিচালনা পর্ষদের ...
- ছাড়পত্র পেল প্রবাসীদের তিন ব্যাংক
- মানবতাবিরোধী অপরাধের বিচার-সাকার বিচার শুরু
- কেমন আছেন উত্তরাবাসী-৮-মডেল টাউনে রাজউকের নকশা ছাড়...
- বঙ্গোপসাগরের সোনালি কোরাল-দাম তার ৩২ লাখ by রফিকুল...
- ডিসিসি নির্বাচন-বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছ...
- * লাইফ সাপোর্ট নিয়ে ব্যবসার অভিযোগ-* ১০ শতাংশ ফ্রি...
- ডেসটিনির বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক-এনবিআর-ডাকা হ...
- 'মামাবাড়ির আবদার' গার্মেন্ট মালিকদের by আবুল কাশেম
- বিনে পয়সার গ্যাস-রোধ করতে হবে সব ধরনের অপচয়
- ন্যক্কারজনক তৎপরতা-তদন্তের ভিত্তিতে কঠোর ব্যবস্থা ...
- চরাচর-সারের নাম গুটি ইউরিয়া by আবদুল হামিদ মাহবুব
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-২৬)-সমাজ ক্রমাগত জরাগ্রস...
- শেকড়ের সন্ধানে-সুন্দরবন নেই সুন্দরবনে by ফরহাদ মাহমুদ
- মৃদুকণ্ঠ-দায়মুক্ত হয়ে বিদায় নিলেন by খোন্দকার ইব্র...
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বিরুদ্ধে হত্যার অ...
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ-তদন্ত প্রতিবেদনে ছ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সাবেক ওসি হেলালের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
- রাজধানীর ঝিলপাড়ে ও করাইল বস্তির কিছু অংশে বিটিসিএল...
- ভাষা প্রতিযোগ-মেঘ দেখে কেউ করেনি ভয় by সুমনকুমার দাশ
- কারখানা করতে মেঘনা দখল! by মনিরুজ্জামান
- চিরকুট-পুনশ্চ: আরোগ্যশিল্পী by শাহাদুজ্জামান
- স্বাস্থ্যসেবা-কাশি ও ঢাকার কাশি by প্রাণ গোপাল দত্ত
- তারায় তারায় যুদ্ধ
- ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদন-ভারতে অভ্যুত্থানের চ...
- কালের পুরাণ-রাজনীতির বিষ ছাড়াবেন কে? by সোহরাব হাসান
- ভোজ্যতেলের বাজার এখনো অস্থির by আবুল হাসনাত
- ওরা ডাকাতি করতে যাচ্ছিল-‘বন্দুকযুদ্ধে’র ঘটনাটি সাজ...
- সাকা চৌধুরীর বিচার শুরু
- এসো হে বৈশাখ...
-
▼
Apr 05
(110)
-
▼
April
(3078)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
লেবানন
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment