মিজানুরের জন্য শোকগাথা by সারওয়ার-উল-ইসলাম

মিজানুরের জন্য এখন
কাঁদছে নাটোরবাসী
বখাটেরা কেড়ে নিল
মম-র মুখের হাসি।


চাইছে প্রতিবাদী মানুষ
হামলাকারীর ফাঁসি।

অপরাধী দিচ্ছে করে
মম-র বাবার লাশ
এই সমাজে কাদের সঙ্গে
আমরা করি বাস?

কাঁদছে আকাশ, শিশির ঝরে
যাচ্ছে ভিজে ঘাস।

কোথায় যাবে প্রিয়তমা
রাজিয়া সুলতানা
মা জাহেরা বেগম মুখে
দেয় না পানি-দানা।

থাকবে কদিন ব্যস্ত পুলিশ
থাকবে গরম থানা?

ছাত্রীরা তার কাঁদছে শুধু
ওড়নাতে মুখ ঢেকে
হামলাকারীর লজ্জা হবে
এসব খবর দেখে?

দেখলে ওদের জেলে ভরো
চুনকালি দাও মেখে।