Saturday, December 10, 2011
মন্ত্রিসভাঃ রদবদলের প্রক্রিয়া কতটা গণতান্ত্রিক? by মুহাম্মদ জাহাঙ্গীর
মন্ত্রিসভাঃ রদবদলের প্রক্রিয়া কতটা গণতান্ত্রিক? by মুহাম্মদ জাহাঙ্গীর
মহাজোট সরকারের মন্ত্রিসভায় সাম্প্রতিক সামান্য রদবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কিছু সমালোচনারও জন্ম হয়েছে। এসব আলোচনা-সমালোচনার সূত্র ধরেই এই লেখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সামান্য রদবদল করে প্রকারান্তরে সংবাদমাধ্যম ও নাগরিক সমাজের সমালোচনাকে স্বীকৃতি দিয়েছেন। স্বাধীন সংবাদমাধ্যম (দলীয় বা বশংবদ নয়) যে উচিত কথা বলতে কখনো পিছপা হয় না, এটা আরেকবার প্রমাণিত হয়েছে।
অবশ্য এর সঙ্গে বিশ্বব্যাংকের আপত্তি, সমালোচনাও অনেকটা কাজ করেছে। প্রধানমন্ত্রী এই ইস্যুতে নানা রকম কথা বললেও মন্ত্রিসভায় এই সামান্য রদবদল করে তাঁর গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিয়েছেন। জেদ বা একগুঁয়েমি গণতন্ত্রে মানায় না। বেশির ভাগ মানুষের মতকে শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে মেনে নেওয়াই গণতন্ত্রের সৌন্দর্য। আমি আশা করি, ঢাকা সিটি করপোরেশনের বিভক্তি নিয়েও প্রধানমন্ত্রী একদিন জনমতের কাছে আত্মসমর্পণ করবেন।
সৈয়দ আবুল হোসেন একজন সফল ব্যবসায়ী। নানা কারণে তাঁর মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু দেশেই নয়, বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানও তাঁর ব্যাপারে প্রশ্ন তুলেছে। দেশের স্বার্থে, সরকারের ভাবমূর্তির স্বার্থে সৈয়দ আবুল হোসেন নিজে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালে সবচেয়ে ভালো হতো। তিনি যে মাপের ব্যবসায়ী, মন্ত্রিত্ব তাঁর জন্য খুব গুরুত্বপূর্ণ নয়। যদিও এ কথা আমি মানি, মন্ত্রিত্ব ব্যবসার বিকল্প নয়। তবু অনেক ব্যক্তি আছেন, মন্ত্রী ছাড়া তাঁদের আর কোনো পরিচয় হয় না। কোনো পদ অলংকৃত করতে না পারলে তাঁদের দিকে কেউ মনোযোগও দেবে না। আবার সমাজে এমন ব্যক্তিও রয়েছেন, যাঁরা কোন পদে আছেন, তা জানতে কেউ আদৌ আগ্রহী নয়। ব্যক্তিসত্তাই তাঁর প্রধান পরিচয়। কাজই তাঁর প্রধান পরিচয়। সৈয়দ আবুল হোসেন খুব খ্যাতিমান মানুষ না হলেও ব্যবসায়ী হিসেবে অনেক সফল। সেটা কম গুরুত্বপূর্ণ সাফল্য নয়। কাজেই তাঁর পরিচয়সংকট হওয়ার কথা নয়। তিনি নিজের ইচ্ছায় মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালে ভালো করতেন। রদবদলের পর তাঁকে এমন এক বিষয়ে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, সেখানেও নানা সন্দেহ জনমনে উঁকি দিচ্ছে। টেলিযোগাযোগ খাতে কিছুদিন আগেও যেসব নাটক হয়েছে, তা দেশবাসী দেখেছেন। যা দেখেননি, তা নিয়ে নানা গুজব বা গল্প ডালপালা বিস্তার করেছে। সেই টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব সৈয়দ আবুল হোসেনকে দেওয়াটা কি ঠিক হয়েছে?
বাজারে তাঁর সম্পর্কে নানা কথা চালু রয়েছে। অনেকে মনে করেন, তিনি খুবই সৎ ব্যক্তি। তিনি তাঁর নিজের জন্য নয়, অন্যের জন্য কমিশন সংগ্রহ করেন। তাঁকে মন্ত্রী পদে রেখে দেওয়া ও আরেকটি টসটসে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াতে এসব গুজব বা সন্দেহ যদি পাকাপোক্ত হয়, তাহলে খুব কি দোষ দেওয়া যাবে?
আওয়ামী লীগ একটি বড় দল। ত্যাগী রাজনৈতিক নেতা, বড় মাপের ব্যবসায়ী, তুখোড় পার্লামেন্টারিয়ান, বুদ্ধিজীবী, সংস্কৃতি অঙ্গনের তারকা, দুঁদে আইনজীবী—কে নেই এই দলে? আমাদের তো মনে হয়, যদি অভ্যন্তরীণ দলীয় ভোটের মাধ্যমে দক্ষ মন্ত্রিসভা গঠন করার ব্যবস্থা থাকত, তাহলে আওয়ামী লীগ দু-তিনটি দক্ষ মন্ত্রিসভা গঠন করতে পারত। এখন আওয়ামী লীগে সেই সুযোগ আর নেই। এখন নাকি শুধু দলীয় সমর্থক বা নেতা হলে কাজ হয় না, এখন শেখ হাসিনার প্রতি ব্যক্তিগত আনুগত্যের বিষয়টা বিবেচনা করা হয় বেশি। কোনো আত্মসম্মান বোধসম্পন্ন, মেধাবী, যোগ্য, দক্ষ ব্যক্তি শেখ হাসিনা বা খালেদা জিয়ার মতো নেত্রীর প্রতি ব্যক্তিগত আনুগত্য স্বীকার করবেন বলে মনে হয় না। নেত্রীর মুখের দিকে তাকিয়ে কথা বলা বা নেত্রীর সুরে কথা বলা সবার পক্ষে সম্ভব হয় না। সে জন্য অনেক মেধাবী ও দক্ষ ব্যক্তি আওয়ামী লীগ বা বিএনপিতে থাকতে পারেননি। অনেকে আদর্শগত সহমর্মিতা সত্ত্বেও এই দুই দলে যোগ দিতে পারেননি। কাজেই এসব নানা কারণে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা মন্ত্রিসভায় স্থান পান না। দুই বড় দল সম্পর্কেই এ কথা প্রযোজ্য। আমাদের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতি সুস্থ না হওয়া পর্যন্ত এই অবস্থার পরিবর্তন হবে বলে মনে হয় না।
মন্ত্রিসভায় সামান্য রদবদল নিয়ে সংবাদমাধ্যমের বহু আলোচনা হয়েছে। দুজন ত্যাগী নেতাকে মন্ত্রিত্ব দেওয়ায় অনেকে খুশি হয়েছেন। অনেকে তাঁদের অভিনন্দিত করেছেন। সাধারণভাবে দেখলে খুশি হওয়ারই কথা, অভিনন্দন জানানোরই কথা। কিন্তু এই বিষয়ে আমার ভিন্ন বক্তব্য রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই সরকারের প্রথম মন্ত্রিসভা গঠন করেন, তখন জনাব সুরঞ্জিত সেনগুপ্ত বা জনাব ওবায়দুল কাদের কি মন্ত্রী হতে অস্বীকৃতি জানিয়েছিলেন? তাঁদের সম্পর্কে কি কোনো অভিযোগ ছিল? তখন কি তাঁদের মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না? তখন তাঁদের মন্ত্রী করা হলো না কেন? এখন করা হলো কী যুক্তিতে? কী বিবেচনায়? এর সঠিক উত্তর কখনো জানা যাবে না। তবে আমরা একটা উত্তর অনুমান করতে পারি। প্রধানমন্ত্রী হয়তো তখন ভেবেছিলেন, মন্ত্রী কে হলো, তা কোনো ব্যাপারই না। সরকার চলবে আমার নির্দেশে বা আমার ক্যারিশমায়। যদু মধু একজনকে মন্ত্রী করলেই হলো। তিন বছর পর তিনি হয়তো বুঝতে পেরেছেন সরকার চালানো অত সহজ নয়। কচিকাঁচা বা যাকে-তাকে দিয়ে সরকার চলে না। দক্ষ সরকার চালাতে হলে মাথার দরকার হয়। অনভিজ্ঞ ও নিছক অনুগত ব্যক্তিদের দিয়ে সরকার পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা এখন পড়তির দিকে বলে অনেকে প্রকাশ্যে মন্তব্য করছেন। নিরপেক্ষ রাজনৈতিক ভাষ্যকারেরাও সংবাদমাধ্যমে সে রকম কথাই বলছেন। এমনকি ভারতের একজন খ্যাতনামা সাংবাদিকও প্রায় অনুরূপ মন্তব্য করেছেন।
এ ছাড়া রাস্তাঘাটে, পরিবারে, অফিস-আদালতেও যা শোনা যায়, তাতে বর্তমান সরকারের প্রতি নেতিবাচক মন্তব্যই বেশি। এ রকম একটা পড়ন্ত অবস্থায় শেখ হাসিনা দুজন প্রভাবশালী নেতাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। তাঁরা দুজন কি এতই শক্তিশালী যে এই খারাপ অবস্থা থেকে আওয়ামী লীগ সরকারকে উদ্ধার করতে পারবেন? তাও আগামী দুই বছরের মধ্যে? কাজটা কি এতই সহজ? নাকি শুধু তাঁদের সমালোচনার মুখ বন্ধ করার জন্যই এই মন্ত্রিত্ব?
জনাব সুরঞ্জিত সেনগুপ্ত ও জনাব ওবায়দুল কাদের সম্পর্কে আমাদের ধারণা খুবই ইতিবাচক। এই পড়ন্ত বেলায় মন্ত্রিত্বটা না নিলেই হয়তো তাঁরা ভালো করতেন। তাঁদের প্রতি যে অবিচার শুরুতে করা হয়েছিল, তার প্রতিবাদে এবারের মন্ত্রিত্বটা সবিনয়ে ফিরিয়ে দিলেই শোভন হতো। প্রধানমন্ত্রী কচিকাঁচা ও তাঁর অনুগত বাহিনী দিয়ে তিন বছর যেভাবে চালিয়েছিলেন, পরের দুই বছরও সেভাবে চালাতেন। এখন কেন সুরঞ্জিত বা ওবায়দুল কাদেরের প্রয়োজন হচ্ছে? বাজারে শোনা যাচ্ছে, জনাব তোফায়েল আহমদকেও নাকি মন্ত্রী করা হবে। আশা করি, ৬৯-এর অন্যতম নায়ক জনাব তোফায়েল আহমদ শেষের খারাপ দুই বছর মন্ত্রিত্ব করে হাত ময়লা করবেন না।
মন্ত্রিসভা গঠনে প্রথমে শেখ হাসিনা যে প্রজ্ঞার পরিচয় দিতে পারেননি, তা যদি তিনি স্বীকার করেন ও দলের কাছে দুঃখ প্রকাশ করেন, কেবল তাহলেই প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের উচিত প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা। ভুল মানুষের হতেই পারে। ভুল স্বীকার করাই মহত্ত্ব।
জনকণ্ঠ পত্রিকায় খবর বেরিয়েছে (৮ ডিসেম্বর): ‘আগামী জানুয়ারিতে মন্ত্রিসভায় আরও বদল আসছে। এতে নাকি নানা চমকও থাকতে পারে।’ এ রকম খবর অবশ্য প্রায়ই ছাপা হয়। এসবের কোনো মূল্য নেই। তবে প্রধানমন্ত্রী তাঁর সরকারের নানা ব্যর্থতা দেখে মন্ত্রিসভায় বড় পরিবর্তন আনতেই পারেন। এটা তাঁর সাংবিধানিক ক্ষমতা। আর সে জন্য দলের বড় বড় নেতা বা উচ্চাকাঙ্ক্ষী নেতারা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন। তিনি কাকে মন্ত্রী করবেন, এটা একান্তই তাঁর ইচ্ছা।
কোনো দল যখন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন তা পায় দল, কোনো নেতা বা নেত্রী পান না। দলের পার্লামেন্টারি গ্রুপ একজনকে দলনেতা নির্বাচন করে। দলনেতা নির্বাচিত হওয়ার পর সংবিধানের একটি ধারার জোরে তিনি মহা ক্ষমতাশালী এক ব্যক্তিতে পরিণত হন। যে দল সরকার গঠন করবে, সেই দলকে তিনি তখন আর তোয়াক্কা করেন না। তখন তিনি অনুগত খুঁজে বেড়ান। ত্যাগী বা দক্ষ নেতাদের তিনি খোঁজেন না। না খুঁজলেও দলনেতাকে কেউ দোষ দিতে পারে না। কারণ, তিনি সংবিধানের জোরেই কাজটা করছেন।
আমরা মনে করি, এটা সংবিধানের ও সংসদীয় পদ্ধতির একটা বড় দুর্বলতা। কোনো একজন হঠাৎ মহা ক্ষমতাশালী হয়ে ওঠেন। তাঁর একক ইচ্ছাতেই মন্ত্রিসভা গঠিত হয়। সে মন্ত্রিসভা ব্যর্থ বা অদক্ষ হলে সরকারের পতন হতে পারে। পরের নির্বাচনে দল পরাজিত হতে পারে। কত বড় ঝুঁকি! আর সেই মন্ত্রিসভা গঠনের একক ক্ষমতা দেওয়া হয়েছে একজন সংসদ নেতাকে।
সংবিধানের এই ধারা পরিবর্তন করা যায় কি না, তা বিশেষজ্ঞরা ভেবে দেখতে পারেন। অন্তত এ রকম কথা রাখা যায় কি না: ‘দলনেতা দলীয় সাংসদ ও দলের সঙ্গে পরামর্শ করে মন্ত্রিসভা গঠন করবেন।’ যদি কোনো কারণে এ রকম একটা বাক্য যোগ করা সম্ভব না হয়, তাহলে এটা দলের গঠনতন্ত্রে সংযুক্ত করার একটা উদ্যোগ নিতে পারেন দলের নেতা ও কর্মীরা। ‘সংসদ নেতা দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শক্রমে মন্ত্রিসভা গঠন করবেন ও রদবদল করবেন।’ মনে রাখতে হবে, দলের চেয়ে সংসদ নেতা বড় নয়। সংসদ নেতা একজন ব্যক্তি। দল বহু ব্যক্তির সমষ্টি। বহু মেধা ও অভিজ্ঞতার সম্মিলন।
মন্ত্রিসভার রদবদল প্রশ্নে সংবাদপত্রের প্রতিবেদন পড়ে মনে হয়, আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতাদের কী দুর্ভাগ্য, শেখ হাসিনার করুণার ওপর তাঁদের রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করছে। কারণ, মন্ত্রিসভায় স্থান পাওয়া নির্ভর করে সংসদ নেতা বা প্রধানমন্ত্রীর একক মর্জির ওপর। সেখানে প্রবীণ নেতাদের মতামত দেওয়ারও কোনো সুযোগ নেই, যদি না প্রধানমন্ত্রী মতামত জানতে চান।
অনেক সরল পাঠক আমার এই বক্তব্যে প্রধানমন্ত্রী বা সংসদ নেতা পদের সঙ্গে শেখ হাসিনা বা খালেদা জিয়াকে একাত্ম মনে করতে পারেন। আমার এই বক্তব্য কোনো ব্যক্তি প্রসঙ্গে নয়, পদ প্রসঙ্গে। ধরা যাক, বেগম সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সংসদ নেতা বা জনাব মওদুদ আহমদ বিএনপির সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। দুই দল কি এই দুই নেতার হাতে মন্ত্রিসভা গঠনের পুরো দায়িত্ব ছেড়ে দিতে রাজি হবে?
একটা সরকারের প্রধান উপাদান একটি মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভার গঠনপদ্ধতি যতটা সম্ভব গণতান্ত্রিক ও ত্রুটিমুক্ত হওয়া উচিত।
মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
December
(2900)
-
▼
Dec 10
(91)
- অমানবিক!
- সবিশেষ-মনের সীমানা মানাই মঙ্গল!
- রাজনীতির মহীরুহ by এমআর মাহবুব
- অধিকার ও মর্যাদার প্রশ্নে আপস নয় - শিক্ষক দিবস by ...
- ইসরায়েল 'গোঁফ' নামাবে?-কণ্ঠস্বর by রাহাত খান
- কালীগঞ্জে বিচারের নামে নির্যাতন
- সবিশেষ-মনের সীমানা মানাই মঙ্গল!
- বাইক্কা বিল-রিং পরে উড়ছে পরিযায়ী by বিশ্বজিৎ ভট্টা...
- আশিয়ানের সন্ত্রাসীদের হামলায় তিন টিভি সংবাদকর্মী আহত
- নোবেল পুরস্কার বিতরণ আজ by সাব্বির রহমান খান
- ডিসিসি নির্বাচনের খবরের জের-মহানগর আ. লীগে প্রভাব ...
- বাংলাদেশের কণ্ঠস্বর আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে ...
- অবৈধ বালুমহাল-রক্ষা করতে হবে জনপদ
- মানবতাবিরোধী অপরাধের বিচার-দোষীরা শাস্তি পাক
- বিএনপির কোনো গ্রুপই 'বর্জনের' পক্ষে নেই
- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন-'সন্ত্রাস দুর্নীতি...
- বুড়িগঙ্গারও দুর্গতিনাশ হোক by শেখ রোকন
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়-'পূর্ণাঙ্গ' শিক্ষা প্রতিষ্ঠা...
- সমাজ-ভিক্ষুক ও ভবঘুরে সমস্যা by এহতেশামুল হক
- সমকালীন প্রসঙ্গ-শিক্ষা ব্যবস্থার ভাঙন :কোচিং সেন্ট...
- ভূপাতিত মার্কিন ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান
- ইউরেনিয়াম বর্জ্যের বিষে নীল জাদুগুড়ার মানুষ
- গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত
- দ্য নিউজের দাবি-জারদারির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে
- রাওয়াগেদে গণহত্যা-৬৪ বছর পর ডাচদের দুঃখ প্রকাশ
- মেসি না রোনালদো!
- এবার অন্য রকম এল ক্লাসিকো
- মুখোমুখি প্রতিদিন-আমিই ইতালির এক নম্বর ব্যাডমিন্টন...
- এল ক্লাসিকোর উত্তাপ ছড়িয়েছে অনেক দূর
- সবুজ উইকেটে অস্ট্রেলিয়ান পেসারদের উৎসব
- বেতন নয়, ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন দিলশান
- বুঝতে পেরেছিলাম ঈশ্বর আজ সঙ্গে আছেন
- শুরুতে সবারই হয়, তারপর...
- লজ্জাজনক ব্যাটিং, মুখ লুকানোর স্কোর by নোমান মোহাম্মদ
- কোচের কাছেও সঠিক ব্যাখ্যা নেই by কামরুল হাসান
- মাদকসহ অপরাধীচক্রের সাত সদস্য গ্রেপ্তার
- রোকেয়াকে নানা আয়োজনে স্মরণ-'কন্যাদিগকে সুশিক্ষা দি...
- শ্রদ্ধাঞ্জলি-স্যারের ফোন বেজে চলেছে... by অজয় দাশগ...
- মায়ের কাছে প্রার্থনা by রনজিত কীর্তনিয়া
- ইউরোপ-ইউরোর ভবিষ্যৎ অন্ধকার by দাউদ হায়দার
- আনন্দ স্কুলে অনিয়ম-শিক্ষার নামে এ কী চলছে!
- ব্যবসায়ীদের নিরাপত্তা-অর্থনীতির স্বার্থ সর্বাগ্রে
- টিপাইমুখ বাঁধ মানবাধিকারের চরম লঙ্ঘন : মাহবুব
- ট্রানজিটের প্রতিবাদে সমাবেশ-তিতাসের বাঁধ কেটে ফেলা...
- রাজশাহীর নিখোঁজ তিন স্কুলছাত্র ঢাকায় উদ্ধার, গ্রেপ...
- পৌনে ২ কোটি টাকার হেরোইন ও কোকেন উদ্ধার
- চমেক হাসপাতাল-কর্মচারী নিয়োগে বিএমএ স্বাচিপ নেতাদে...
- পুরো দিন ব্যাট করতে চায় পাকিস্তান
- বাম হাতের ভেলকি! by সারোয়ার সুমন
- ব্যতিক্রম শুধু নাসির আর নাজিম by রুবেল খান
- মনের ভয়েই ১৩৫! by সঞ্জয় সাহা পিয়াল
- আঙুলের ছাপযুক্ত স্মার্ট কার্ড-ঢাকার বিড়ম্বনা এড়াতে...
- খালেদা জিয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুকুমে এই মাম...
- খালেদাকে পররাষ্ট্র মন্ত্রণালয়-টিপাইমুখ ইস্যুতে কেন...
- এবার শেষ ১৩৫ রানে-বাংলাদেশ ১ম ইনিংস ১৩৫/১০-পাকিস্ত...
- শনিবারের সুসংবাদ-আতরে সমৃদ্ধির সুবাস by লিটন শরীফ
- পক্ষাঘাতের আশঙ্কা জারদারির-'শিগগিরই দেশে ফিরব'
- লোকপাল বিলের খসড়া পার্লামেন্টে উত্থাপন
- আটক মার্কিন ড্রোন প্রদর্শন করল ইরান
- ফখরুলের অভিযোগ-প্রধানমন্ত্রীর হুকুমে খালেদার বিরুদ...
- ইশারার ইস্কুল by মুকিত রহমানী
- ফ্লাইওভার :বিশাল কর্মযজ্ঞ by রাশেদ মেহেদী
- চট্টগ্রামে বাড়িভাড়া নিয়ে নৈরাজ্য-আন্দোলনে ২০ হাজার...
- কলকাতায় হাসপাতালে আগুন বাংলাদেশিসহ মৃত ৮৯ by সুব্র...
- ডিসিসির কার্যালয় বন্ধ দুর্ভোগে নগরবাসী by অমিতোষ পাল
- মিরসরাই ট্র্যাজেডি মামলা-আইন পরিবর্তন অপরিহার্য
- পেনশনভোগী শিক্ষক-হয়রানির সেই পুরনো চিত্র
- চরাচর-অন্ধজনে দেহ আলো
- পবিত্র কোরআনের আলো-সত্যের পথে উদ্বুদ্ধ করার চেষ্টা
- শিক্ষাই জীবনে চলার পথে হাতিয়ার by ড. মুহম্মদ মাহবু...
- মৃদুকণ্ঠ-২০০১ নির্বাচনোত্তর সহিংসতা by খোন্দকার ইব...
- বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অহরহ-এশিয়ান হিউম্...
- কোণঠাসা ভিপি জয়নাল by শাহজালাল রতন
- শহর-গ্রামে বৈষম্য by বদরুদ্দোজা সুমন
- কলকাতায় হাসপাতালে আগুন, নিহত ৮৯
- স্বাধীনতা আমার স্বাধীনতা by রেহানা রিমি
- শপথের নতুন দিন by গোলাম সারওয়ার
- কোনো বাধা মানবো না-শনিবার ১০ ডিসেম্বর ২০১১ by নবনী...
- ব্যাকটেরিয়ার চিড়িয়াখানা
- নাক থেকে বিদ্যুৎ উৎপন্ন by এমএ ওহাব
- গণিতবিদদের গণিতবিদ by আসিফ
- বাংলাদেশও মহাকাশে যাবে
- ত থ্য বি চি ত্রা-হারিয়ে যাচ্ছে সমুদ্রের অলঙ্কার!
- র ঙ বে র ঙ-ভূতের রাত!
- 'এমন মানব জনম আর কি হবে' by তানজিনা হক বিয়াস
- তৃতীয় বিশ্বের পরগাছা নেতৃত্ব by মোহাম্মদ নুরাল হক
- স্মরণ-প্রচলিত ধারা তাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে by ...
- কালের আয়নায়-ভারতের মন্ত্রী চড় খেলেন :'আম্মোদের' অব...
- মানবাধিকার-সামাজিক জাগরণ, সঙ্গে রাষ্ট্রের সদিচ্ছা
- চাঞ্চল্যকর মামলার রায়-মিরসরাই ট্র্যাজেডিই বটে!
- মন্ত্রিসভাঃ রদবদলের প্রক্রিয়া কতটা গণতান্ত্রিক? by...
-
▼
Dec 10
(91)
-
▼
December
(2900)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment