Thursday, February 23, 2012
সনদ বিড়ম্বনা-আইন পেশার উৎকর্ষসাধন অতি জরুরি by শাহ্দীন মালিক
সনদ বিড়ম্বনা-আইন পেশার উৎকর্ষসাধন অতি জরুরি by শাহ্দীন মালিক
১২ এপ্রিল ২০১২ সালের প্রথম আলোর ১২ পৃষ্ঠায় ‘বার কাউন্সিলের সনদ-বিড়ম্বনা’ শিরোনামের লেখাটির শেষে লেখক-পরিচয়ে আছে ‘লেখকেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী’।আদিলুর রহমান, নীলা চৌধুরী, কণা ভৌমিক, মো. সাইফুল ইসলাম, আশরাফুজ্জামান সেলিম ও রিক্তা পালের যৌথ লেখাটি তাদের বক্তব্য ও যুক্তি খুবই
সুন্দরভাবে উপস্থাপন করেছে। যে শিক্ষার্থীরা এত গুছিয়ে অল্প কথায় সব যুক্তি তুলে ধরতে পারে, তারা ভবিষ্যতে পেশায় নিশ্চয় সাফল্য পাবে। স্পষ্টত, বার কাউন্সিলের আইনজীবী-সনদ পরীক্ষা-সংক্রান্ত বেশকিছু ব্যাপার তাদের কাছে বিড়ম্বনা মনে হয়েছে এবং একই অবস্থায় বা একই ধরনের বিড়ম্বনার শিকার অন্য বহুজনের মতো আমার কিছু করার নাই বলে চুপচাপ তারা বসে ছিল। না না এতে আমার নিজের স্বার্থ জড়িত তাই আমি ঝামেলায় কেন জড়াব—এ গোছের অবস্থান না নিয়ে ‘বার কাউন্সিল ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সযত্ন দৃষ্টি আকর্ষণ’ করার চেষ্টা করেছে। এটা খুবই ভালো কাজ।
আমি কোনো কর্তৃপক্ষ নই, বার কাউন্সিলেরও কেউ না, বার্ষিক চাঁদা দেওয়া সদস্য ছাড়া। তবে আইন শিক্ষা, আইন পেশা, আইন ও বিচার সম্পর্কে যেহেতু প্রায়শই অযথা চেঁচামেচি করতে করতে সেটা অভ্যাসে পরিণত হয়েছে, সেহেতু অভ্যাস দোষেই এই প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার কিছু না কিছু অংশ কোনো শিক্ষার্থী আইনজীবী ও বার কাউন্সিলের সদস্যের মতের সঙ্গে মিলবে না, হয়তো তাঁরা গোস্সা করবেন। কী আর করা!
২.
আইন পেশা ও আইন শিক্ষা—দুটোর অবস্থাই ভালো না। ভালো না মানে খারাপ—সে অর্থে না। ভালো না মানে—আরও অনেক ভালো করতে হবে। এখন বার কাউন্সিলে আইনজীবী-সনদ পরীক্ষার মৌখিক পর্ব চলছে। সনদ পাওয়ার পর নামের পাশে ‘অ্যাডভোকেট’ কথাটা লেখা যাবে। ‘অ্যাডভোকেট’ শব্দটা লিখতে হবে নামের পরে। আজকালকার মন্ত্রীদের মতো নামের আগে না। মন্ত্রী থাকা অবস্থায় নামের আগে ‘অ্যাডভোকেট’ শব্দ অর্থাৎ আইন পেশায় অ্যাডভোকেট হিসেবে নিয়োজিত আছেন বলে জাহির করা বার কাউন্সিলের বিধান লঙ্ঘন। তবে বেশির ভাগ ক্ষেত্রে এ দেশে মন্ত্রী হওয়া মানে তো আইনের ঊর্ধ্বে উঠে যাওয়া। হয়তো মন্ত্রীদের তোষামোদকারী ও চাটুকারেরা তাঁদের মন্ত্রীদের ‘নাম কাটাবার জন্য’ মন্ত্রীর নমের আগে অ্যাডভোকেট কথাটা জুড়ে দিতে গিয়ে ভুলে গেছে যে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত রাখার কথা। অর্থাৎ যত দিন মন্ত্রী তত দিন অ্যাডভোকেট হিসেবে কোর্টে মামলা করা যাবে না। বার কাউন্সিলের বিধানে নিষেধ আছে।
যাক গে। আইন শিক্ষায় রাষ্ট্রের বিনিয়োগ নেই বললেই চলে। এখন সাকল্যে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আইনের ডিগ্রি লাভ করেছে। বছর তিনেক আগে জগন্নাথ আর এ বছর থেকে জাহাঙ্গীরনগর অর্থাৎ এখন সাকল্যে ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইন পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়-কলেজ, বড় সরকারি কলেজ, কোথাও সরকার আইন পড়ানোর ব্যবস্থা করেনি। আইন শিক্ষায় সরকারের অনীহার ফলে সৃষ্ট সুবর্ণ সুযোগ কাজে লাগাচ্ছে ভূরি ভূরি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। টাকা নিয়ে গেলেই ভর্তি হওয়া যায় আর চার বছর পর এলএলবি ডিগ্রি পাওয়া যায়। এসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী মেধাবী শিক্ষার্থী ও কিছু শিক্ষক নিশ্চয়ই আছেন। তবে যে লেখার প্রতিক্রিয়ায় আমার এ লেখা, সেটাতে বার কাউন্সিলের পরীক্ষার কথা বলা হয়েছে। কিন্তু যেটা বলা হয়নি তা হলো বার কাউন্সিলের অ্যাডভোকেট সনদ প্রার্থী পরীক্ষার্থীর সংখ্যা। এই সংখ্যাধিক্যতাই এখন বার কাউন্সিলেরও সম্ভবত বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত বছরের ২২ এপ্রিল বার কাউন্সিলের আইনজীবী নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এ বছরের এই জানুয়ারি। সেই লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিল আইনের ডিগ্রি পাওয়া কম-বেশি আট হাজার পরীক্ষার্থী। যত দূর শুনেছি, আট হাজারের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় হাজার তিনেক। প্রায় ১০টা বোর্ড এখন প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাজার তিনেক সনদপ্রার্থীর মৌখিক পরীক্ষা নিচ্ছে। বোর্ডের বেশির ভাগ সদস্যই মাননীয় বিচারপতিরা। এত ‘ইন্টারভিউ’ নিতে নিতে তাঁরা হয়তো গলদঘর্ম। তবে দৈনন্দিন বিচারিক কাজের পর আগে পরীক্ষার খাতা দেখা, এখন মৌখিক পরীক্ষা নেওয়া—এ দায়িত্ব তাঁরা যে নিয়েছেন এ জন্য আমরা নিঃসন্দেহে কৃতজ্ঞ।
গতবার যেহেতু পরীক্ষার্থী ছিল আট হাজার, এবার সংখ্যা বেড়ে ১০ হাজারে দাঁড়ালে মোটেও বিস্মিত হব না। আগেই বলেছি, এলএলবি সার্টিফিকেট দেওয়ার লোকের অভাব নেই। ইদানীং আবার ইংল্যান্ডের বিভিন্ন ল কলেজের সঙ্গে সম্পৃক্ত অনেক প্রতিষ্ঠানে একবারে খাস বিলেতি এলএলবি ডিগ্রিও দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের কোনো আইন না পড়েই বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে বাংলাদেশে আইনজীবী হিসেবে সনদ পেয়ে বাংলাদেশের কোর্টে কাজ করবে।
দেশে এখন নিবন্ধিত আইনজীবীর সংখ্যা ৪৬ হাজারের কিছু বেশি। এবার যারা মৌখিক পরীক্ষা দিচ্ছে, তাদের বেশির ভাগ আসছে মার্চে বার কাউন্সিলের পরবর্তী যে পরীক্ষা-প্রক্রিয়া শুরু হবে, তাতে পরীক্ষার্থী ১০ হাজার হলে দেশে নিবন্ধিত আইনজীবীর সংখ্যা শিগগিরই ৫০ হাজার ছাড়িয়ে যাবে। এত জায়গা থেকে এত সহজে ল ডিগ্রি পাওয়া গেলে প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা হু হু করে বাড়বে।
কিন্তু দেশে মামলার সংখ্যা কি বাড়ছে? বাড়ছে না। সারা দেশের সব আদালতে সব ধরনের যত মামলা দায়ের হয় তার সংখ্যা গত পাঁচ বছর ধরে ১০ থেকে ১১ লাখের মধ্যে ওঠানামা করছে। বড় দাগে হিসাব মেলানোর সুবিধার্থে যদি বলি তাহলে বলব, প্রতিবছর নতুন ১০ লাখ মামলা দায়ের হয়। এর অন্তত অর্ধেক মামুলি মামলা। ছোটখাটো অপরাধ, ৫০-৭০ হাজার টাকার দাবিদাওয়া, মাসিক দুই হাজার টাকা খোরপোশ ইত্যাদি। অর্থাৎ এসব মামলার পেছনে মক্কেল হাজার হাজার টাকা খরচ করে না—কিছু ব্যতিক্রমী ছাড়া।
১০ লাখ মামলার পেছনে আছে—আবার বড় দাগে—৫০ হাজার আইনজীবী। গড়ে বছরে জুটবে ২০ মামলা। আইনজীবী-প্রতি মাসে দুটোরও কম মামলা।
মোদ্দা কথা, যদি গত পাঁচ বছরে দেশে মোট মামলার সংখ্যা না বাড়ে তাহলে আইনজীবীর সংখ্যা হু হু করে বাড়ানো কতটা যৌক্তিক?
দুনিয়ার অন্যান্য দেশের বার কাউন্সিল এসবের হিসাব রাখে। যারা পেশায় অন্তর্ভুক্ত হচ্ছে, তাদের প্রতি দায়িত্বশীল হয়। নবীন কোনো আইনজীবী সনদ পাওয়ার দুই-তিন বছর পরে যদি উচ্চতর কোনো ট্রেনিং অথবা আরও পড়াশোনা করতে চায়, তাহলে তার কোনো সুযোগ নেই। অর্থাৎ পেশাগত উৎকর্ষের কোনো পথ কারও জন্য খোলা নেই।
বার কাউন্সিল এসব ব্যাপারে কিছুই করে না বা করতে পারে না। তার প্রধান এবং সম্ভবত একমাত্র কারণ হলো, সারা দেশের সব আইনজীবীর ভোটে তিন বছরের যে ১৪ জন আইনজীবী নির্বাচিত হয়ে বার কাউন্সিল গঠন করেন, তাঁরা তাঁদের তিন বছরের মেয়াদকালে পূর্ণোদ্যমে আইন পেশায় নিয়োজিত থাকেন। এমনিতেই প্রসিদ্ধ-খ্যাত-বিখ্যাত আইনজীবী, তারপর বার কাউন্সিলের নির্বাচিত নেতা। তিন বছরের মেয়াদকালে, বলা বাহুল্য, পেশাগত ব্যস্ততা অন্তত দ্বিগুণ হয়।
আগেও ব্যস্ত ছিলেন এখন অতি ব্যস্ত। বার কাউন্সিলের কাজে সময় দেওয়ার সময় কোথায়? বরং চেষ্টা-তদবির করে নবীনদের আইনজীবীর কাতারে তালিকাভুক্ত করলে নিজের ও দলের ভোট বাড়বে।
বার কাউন্সিল এভাবে চলতে পারে না। ১৪ জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে যে পাঁচজন বিভিন্ন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন, অন্তত তাঁদের মেয়াদকালে পেশা থেকে বিরত থেকে বার কাউন্সিল তথা সব আইনজীবী, দেশের আইন ও বিচারব্যবস্থার মঙ্গল ও উন্নতি সাধনে মনোনিবেশ করা উচিত। অন্তত মেয়াদের তিন বছরে নতুন কোনো মামলা নেবেন না এই নিষেধাজ্ঞা অত্যাবশ্যক। জানামতে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বেশ কয়েক বছর ধরে পদে থাকা অবস্থায় নতুন মামলা না নেওয়ার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বার কাউন্সিলের, সুপ্রিম কোর্ট এবং ঢাকা বার সমিতির নির্বাচিত নেতাদের এখনই মেনে চলা দরকার। যাঁরা এতটুকু স্বার্থ ত্যাগ করতে পারবেন না, তাঁদের সঙ্গে চাঁদাবাজি করা আর ফায়দা লোটা তথাকথিত রাজনীতিবিদদের সঙ্গে কী পার্থক্য থাকল।
নেতার বার কাউন্সিলে সময় কাটালে বিচারব্যবস্থায় কীভাবে উন্নতি হবে, মামলা-জট কীভাবে কমবে, সংসদে কোন আইন পাস হওয়া দরকার আর বার কাউন্সিলের আইনজীবী নিবন্ধন পরীক্ষা কীভাবে ভালো হয়—সবই হবে।
৩.
যে লেখার প্রতিক্রিয়ায় এত কথা, সেই আইন শিক্ষার্থী-লেখকেরা মোটেও প্রীত হবেন না যদি বলি আইন পেশায় অন্তত তিন বছর সঠিকভাবে নিয়োজিত না থেকে বিচারক পদে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জিত হওয়া উচিত নয়। এলএলবি পাস করে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় উতরে গিয়ে ২৩-২৪ বছরে বিচারক হয়ে যাওয়া—বাস্তবতার নিরিখে খুবই বেমানান। ২৩ বছরে অনেক আইন মুখস্থ করা যায়, আইনের বড় বড় বইও রপ্ত করা যায় কিন্তু জীবন বোঝা যায় না। জীবন বোঝা না গেলে ন্যায়বিচার করা যায় না। ন্যায়বিচার না হলে সমাজ টেকে না। ২৫ বছর বয়সে কোর্টে ২৫ বছর প্র্যাকটিস করা পঞ্চাশোর্ধ্ব আইনজীবীকে মোকাবিলা করা যায় না।
যা হওয়ার হয়েছে এখন নিম্ন আদালতে বিচারকের ন্যূনতম বয়স বা তিন বছরের আইনজীবী হিসেবে অভিজ্ঞতা, উচ্চ আদালতে বিচারপতিদের ন্যূনতম বয়স ৫০ বছর ইত্যাদি অনেক কিছু নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে।
আগামী বার কাউন্সিলের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা হাজার দশেক হবে। চাকরির অন্যান্য পরীক্ষার জন্য প্রথমে এমসিকিউ অর্থাৎ মালটিপল চয়েস পরীক্ষা নিয়ে ওই পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা নিতে হবে। এখনকার ছেলেমানুষী তিন ঘণ্টার শুধু একটা পরীক্ষার পরিবর্তে অন্তত পাঁচটা বিষয়ে ৪০০ নম্বরের পরীক্ষা নিতে হবে। সব চাকরিতে যেমন আগেভাগেই ঘোষণা করা হয় ১০০ বা ২০০ জন নিয়োগ করা হবে, সেভাবে প্রতিবছর হিসাব করে বার কাউন্সিলকে ঘোষণা দিতে নতুন কতজন আইনজীবীকে সনদ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে চাকরি-বাকরি সবই মেধার ভিত্তিতে উত্তীর্ণ প্রথম ১০০ বা ৫০০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, বার কাউন্সিলকেও সে ব্যবস্থা নিতে হবে।
এর জন্য সর্বাগ্রে প্রয়োজন বার কাউন্সিলের নির্বাচিত নেতাদের তাঁদের মেয়াদকালে নতুন কোনো মামলা না নিয়ে বার কাউন্সিলের কাজে সময় দেওয়া। সময় দিতে না পারলে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
মামলা থেকে আইনজীবীর সংখ্যা বেশি। আইন পড়ানোর সবটাই তাত্ত্বিক। আদালতের আইনের সঙ্গে যা পড়ানো হয়, তার মিল নেই বললেই চলে। আইনজীবী এ মাসে নতুন কোন মক্কেল পাননি, তাই পুরোনো মামলা জিইয়ে রাখতে হবে। ফলে মিথ্যা মামলা বাড়ছে, মামলা দীর্ঘায়িত হচ্ছে, দুর্নীতি বাড়ছে। মামলার খোঁজে দিগিবদিক শূন্য হয়ে দৌড়াদৌড়ি। হাজার হাজার ছেলেমেয়ে না জেনে, না বুঝে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ৭০-৮০টা প্রাইভেট ল কলেজে ভর্তি হচ্ছে।
পেশাটার বারোটা বাজার আগে নেতাদের এখনই পদক্ষেপ নিতে হবে। না হলে কোর্টে রাজনৈতিক নেতাদের মামলার দিনে মিছিল, বিক্ষোভ এবং এসব ঘটনায় ধাওয়া-পাল্টাধাওয়ায় ব্যস্ত আইনজীবীদের সংখ্যাই কেবল বাড়বে। কোর্টে আসা আইনের আশ্রয়প্রার্থী মক্কেল হয়ে যাবে খদ্দের।
ব্যবস্থাপত্র কম-বেশি সবারই জানা। দরকার ব্যবস্থাপত্র বাস্তবায়নের সিদ্ধান্ত।
ড. শাহ্দীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট; পরিচালক, স্কুল অব ল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1332)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 23
(141)
- সাংবাদিকদের বেডরুম পাহারা দিতে কেউ বলেছে কী? by ফজ...
- স্মরণ-হায় সোলায়মান!
- ভাঙন-স্বপ্নদ্বীপ ভোলাকে বাঁচাতে এগিয়ে আসুন by নেয়া...
- যুক্তি তর্ক গল্প-আমরা কি হারিয়ে ফেলছি রসবোধ? by আব...
- প্রতিবাদ-শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের উদ্যোগ নিইনি...
- মত দ্বিমত-জনদুর্ভোগ প্রতিকারের জন্যই হরতাল by মাহব...
- মত দ্বিমত-অরাজকতা সৃষ্টির জন্য এই হরতাল by হারুন-অ...
- রাজপথ দখলের মহড়া দেখতে চাই না-হরতালে মাঠ গরম
- সরকারের ব্যয় কমাতে হবে-জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির চাপ
- চারদিক-মার্সোকে পৃথিবী মনে রাখবে চিরকাল
- সপ্তাহের হালচাল-সত্যের ঢাক আপনি বাজে by আব্দুল কাইয়ুম
- ফিলিস্তিনি রাষ্ট্র-মধ্যপ্রাচ্য আগের মতো থাকবে না b...
- নগর দর্পণ: চট্টগ্রাম-কাফকোর ঘটনা ও সাংসদের সম্মান ...
- মত দ্বিমত-বিদেশি কোম্পানির স্বার্থেই দাম বাড়ছে by ...
- মত দ্বিমত-নবায়নযোগ্য জ্বালানিই সমাধান by মইনুল ইসলাম
- বিচার বন্ধের কর্মসূচি কীভাবে অধিকার?-বেপরোয়া জামায়াত
- সহিংস কর্মসূচি গ্রহণযোগ্য নয়-আবার হরতাল
- চারদিক-থেমো না শঙ্খচিল
- প্রাকৃতিক দুর্যোগ-ভূমিকম্পের ঝুঁকি নিরসনে কিছু প্র...
- অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবসা-বাংলাদেশের কিডনি বাজার by মন...
- আরব বিদ্রোহ-লিবিয়াকে হারাল আফ্রিকা? by নক্স চিটিয়ো
- বাঘা তেঁতুল-বাংলানামা by সৈয়দ আবুল মকসুদ
- ভ্যাট প্রত্যাহারের সুফল ভোক্তারা পাবে কি?-চিনি ও স...
- আগাম সতর্কতা ও প্রস্তুতিমূলক ব্যবস্থাই পথ-ভয় ছড়ানো...
- বাংলালিকস! by ফিউশন রহমান
- একটি ফাটক (ফেসবুকে যে নাটক) by আলিম আল রাজি
- যা চলে তাই গাড়ি by তারাপদ রায়
- চারদিক-সুরের পরশমণি
- সরল গরল-যুক্তরাষ্ট্র বন্ধু হতে পারলে বিএনপি নয় কেন...
- নাগরিক বিড়ম্বনা-সহজে বিল ও ট্যাক্স পরিশোধ by মো. আ...
- জাতিসংঘে ফিলিস্তিন-স্বাধীনতা অর্জনের পথে আরেকটি পদ...
- নদীর পানি ভাগাভাগি-মমতাহীন মমতা, মমতাহীন ভারত by ন...
- যুক্তরাষ্ট্রের বোধোদয় শান্তির জরুরি শর্ত-জাতিসংঘের...
- জনজীবনে দুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি নয়-বিরোধী দলের...
- চারদিক-হাওরের জল-জলসায়
- খোলা হাওয়া-সুখের উপাত্ত ও উইকিলিকস-ঝড় by সৈয়দ মনজু...
- আল-কায়েদা-‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’: পেছনের মিথ ...
- জনস্বাস্থ্য-চিকিৎ সায় অবহেলা ও অবহেলায় চিকিৎ সা by...
- বিশেষ সাক্ষাৎ কার-ভারত বুঝতে পেরেছে দুই দলের সঙ্গে...
- একরাম বাহিনীর’ প্রথম আলো লোপাট-অন্ধ হলেই কি প্রলয় ...
- প্রাপ্তি জানার অধিকার দেশবাসীর আছে-মন্ত্রী-আমলাদের...
- তেল-চিনির দাম-রমজানের আগেই লাগাম টানুন
- দেনায় ডুবে যাচ্ছে বিমান-আবার বড় হোক তার পৃথিবী
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ তায়ালা মানুষকে শাস্তি দি...
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ by ড. নিয়াজ ...
- চালচিত্র-দেশপ্রেম, কর্মসংস্কৃতি, দেশগড়ার দুর্জয় সং...
- চরাচর-বাংলা একাডেমীতে নেই কোনো শহীদ মিনার by স্বপন...
- স্বাস্থ্যসেবার চালচিত্র by লুৎফর রহমান রনো
- পলাশীর যুদ্ধ : স্বাধীনতা-সূর্য অস্তমিত নয় পরাধীনতা...
- আওয়ামী লীগের সংগ্রামের ৬২ বছর by সুভাষ সিংহ রায়
- সাদাকালো-তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংঘাতের অশুভ সূচন...
- প্রাক-প্রাথমিক শিক্ষা-ভিত্তি মজবুত করাটাই জরুরি
- 'ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল'-যোগাযোগ খাতের প্রক...
- পবিত্র কোরআনের আলো-মুনাফিকদের ব্যাপারে শেষ বিচারের...
- কুড়িয়ে পাওয়া সংলাপ-'মানুষ হতে ব্যর্থ আমি ছাগল হতে ...
- খুলনা ওয়াসা কি জেগে ঘুমায়? পাঁচ দিন ধরে পানি সরবরা...
- নগ্ন হতে দ্বিধা নেই!
- জাতিসংঘের পরিদর্শক দলকে ইরানের সাইটে প্রবেশে বাধা
- গণপরিবহন-পাতালরেলে জট দূর, বিমানবাহিনীর উল্টা সুর ...
- সিরিয়ায় ব্যাপক সহিংসতা: শতাধিক নিহত
- দুই দু’গুণে পাঁচ-পুনশ্চ হিমশীতল পরশ by আতাউর রহমান
- জ্বালানি-পরিবেশবান্ধব প্রযুক্তি উ ৎপাদন ব্যয় কমায় ...
- কালের পুরাণ-গণতন্ত্র, বাংলাদেশি স্টাইল! by সোহরাব ...
- দুর্নীতিগ্রস্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে-ভি...
- নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ দিন-সচিবদের সঙ্গ...
- বাংলাদেশে পরিবর্তনের চালচিত্র by মামুন রশীদ
- চরাচর-বস্তির অন্য জগৎ by সাইফুল ইসলাম খান
- বাজেটে উপেক্ষিত পার্বত্য চট্টগ্রাম by শাহনেওয়াজ বি...
- আলো ফিরে আসুক চোখে আলো আসুক মানসিক অন্ধত্বে
- সময়ের প্রতিধ্বনি-ভারতের আশা-জাগানিয়া উদ্যোগ by মোস...
- চলতি পথে-মণি সিংহের স্মৃতিসৌধে
- বসবাসের অনুপযোগী শহর-ঢাকার এই দুর্নাম ঘোচানোর দায়ি...
- ধর্ম-ভেজাল প্রতিরোধে ইসলামি অনুশাসন by মুহাম্মদ আব...
- সুনেত্র গ্যাসক্ষেত্র-বাপেক্সের পরিকল্পনা অনুমোদন ও...
- পুঁজিবাজার-সরকারের কি কিছুই করার নেই? by তোফায়েল আ...
- আশুলিয়া থানায় পুলিশের পোশাকে এরা কারা?-এসআইদের নিজ...
- অনুমোদন-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করুন-রাজনৈতিক ...
- শ্রদ্ধাঞ্জলি-নিতুন কুন্ডুর দ্বিতীয় সংস্করণ হয় না
- অর্থনীতি-মুদ্রাস্ফীতি বনাম মূল্যস্ফীতি by ফারুক মঈ...
- গোধূলির ছায়াপথে-মেন্দিস আপ্পুর গল্প by মুস্তাফা জা...
- মধ্যবিত্ত জীবন-শাহরিক পাবলিকের ব্যথা ও বিচ্ছেদ by ...
- সময়ের প্রতিবিম্ব-চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ by এবিএম...
- অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-রূপস...
- আইনি-প্রক্রিয়া সঠিক পথে এগিয়ে চলুক-পুলিশি নিষ্ঠুরত...
- শ্রদ্ধাঞ্জলি-সৃষ্টিশীল এক মানুষের নীরব প্রস্থান
- উইকিলিকস-উইকিবোমায় আহত বিএনপি by মশিউল আলম
- শিল্পীর সম্মানী-গান গাইবেন তো ভ্যাট দিতে হবে by আব...
- রাজনীতি-সমালোচকেরা কি আওয়ামী লীগের শত্রু? by বিশ্ব...
- বাংলাদেশ-ভারত সম্পর্ক-মমতার নাটুকেপনা, ভণ্ডুল তিস্...
- মন্ত্রণালয় ও ব্যবসায়ী সিন্ডিকেটের বাড়াবাড়ি থামুক-চ...
- বিশ্বব্যাংকের আপত্তি খতিয়ে দেখা হোক-পদ্মা সেতু নির...
- চারদিক-ভাষার জন্য স্কুল
- পাহাড়ি জনগোষ্ঠী-ভাষার অধিকার ও পার্বত্য চুক্তি by ...
- অর্থনীতি-আমাদের মুদ্রানীতি, মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধ...
- অমর একুশে-কেন্দ্রীয় শহীদ মিনারে জাদুঘর ও লাইব্রেরি...
- সাহসী ঘোড়সওয়ার by সোহরাব হাসান
- সরল গরল-উচ্চ আদালত কি প্রজাতন্ত্রের বাইরে? by মিজা...
- খুলনা ওয়াসা কি জেগে ঘুমায়?-পাঁচ দিন ধরে পানি সরবরা...
- রাজনৈতিক সহিংসতায় বেশি ক্ষতি সরকারি দলের-১২ মার্চে...
- কার ভাগ্যে অস্কার!
- ইমরান-কারিনা-নতুন জুটি
- শিল্পী আছেন তবু শিল্পীসংকট! by কামরুজ্জামান
- কুসুম কথা by তৌহিদা শিরোপা
- জেমস-লেডিস পার্কে এক দুপুরে by মেহেদী মাসুদ
- চারদিক-মোহাম্মদ সুলতানকে জানছে পঞ্চগড়
- সনদ বিড়ম্বনা-আইন পেশার উৎকর্ষসাধন অতি জরুরি by শাহ...
- প্রান্তকথা-তিস্তা সড়ক সেতু ও জনদুর্ভোগ by শান্ত নূ...
- তথ্যপ্রযুক্তিতে বাংলা ব্যবহারে আরেক ধাপ অগ্রগতি-মু...
- ব্যাংকগুলোর দায়িত্বশীল আচরণ কাম্য-মুদ্রাবাজারে অস্...
- অবহেলায় পড়ে আছে কুড়িগ্রামের প্রথম শহীদ মিনার by মম...
- সাক্ষাৎকার সামির মেহতা-সাক্ষাৎকার গ্রহণ :শেখ রোকন-...
- রাজধানীতে যেতে চাই! by আনোয়ার হোসেন
- এই সময়-রাজনীতি ও রাজনীতিকদের বচন by মাহফুজ মিশু
- রাজনীতি-গণতন্ত্রই শেষ কথা by নুরুল ইসলাম বিএসসি
- সমকালীন প্রসঙ্গ-বালুচিস্তানের জনগণের জন্য আমেরিকান...
- ফয়েজ আহ্মদ-আলোকিত গুণীজনের বিদায়
- বিশ্বসভায় বাঙালি-নবজাগরণের প্রত্যাশা
- প্রবাস থেকে ছুটি নিয়ে বইমেলায় by আতিক রহমান
- আন্তর্জাতিক-মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও মিত্র শক্ত...
- সাবাস by আনোয়ার হোসেন
- পাকিস্তান-সরকার ও গণতন্ত্রের ভাগ্য একসূত্রে গাঁথা ...
- অর্থনীতি-সৎ ব্যাংক পরিচালকের সন্ধানে by খোন্দকার ই...
- চট্টগ্রামের ছয় চোর-বিত্তেও চিত্ত নষ্ট
- সীমান্ত সড়ক-নিরাপত্তা ও উন্নয়নের পথে এক ধাপ
- আমাদের শিশু-কিশোর-অপরাধপ্রবণতা থেকে মুক্ত রাখতে হবে
- বাংলাদেশ-ভারত সম্পর্ক-ঝুলে থাকা সমস্যার দ্রুত সমাধ...
- পবিত্র কোরআনের আলো-নবী ও মুমিনরা আত্মীয়তার অজুহাতে...
- চরাচর-হারিয়ে যাচ্ছে লাটিম খেলা by বিশ্বজিৎ পাল বাবু
-
▼
Feb 23
(141)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment