টুনটুনি বন্ধু by আবেদীন জনী

ঝিঙে মাচায় টুনটুনি
সকাল বিকাল গান শুনি।
মিষ্টি মধুর গানের সুর
যায় ছুঁয়ে যায়হূদয়পুর।

টুনটুনিটা পাখ নাড়ে
ইশারাতে ডাক পাড়ে।
বন্ধু হতে চায় বুঝি
এমন বন্ধু রোজ খুঁজি।

দিই জানিয়ে তাই আমি
বন্ধু হতে চাই আমি।
টুনটুনিটা তারপরে
খুব খুশিতে গান ধরে।

ফুড়ুৎ ফাড়ুৎ যায় আসে
রোজ আমাকে চায় পাশে।