Sunday, January 29, 2012
ইসলামোফোবিয়া by ফাহমিদ উর রহমান
ইসলামোফোবিয়া by ফাহমিদ উর রহমান
পাশ্চাত্যের মিডিয়া, বিদ্বত্সমাজ ও নীতি-নির্ধারকরা এখন নতুন একটি পরিভাষা চালু করেছেন : ইসলামোফোবিয়া (Islamophobia) । বাংলা করলে এর অর্থ দাঁড়ায় ইসলাম আতঙ্ক। কমিউনিজমের পতনের পর থেকে এই পরিভাষাটির ব্যবহার শুরু হয় এবং ৯/১১-এর ঘটনার পর থেকে এর ব্যবহার আরও বৃদ্ধি পায়।
British Runnymede Trust ইসলাম আতঙ্কের একটি সংজ্ঞা খাড়া করেছে এভাবে : Dread or hatred of Islam and therefore, to the fear and dislike of all Muslims —ইসলামকে ঘৃণা করে বলে মুসলমানকে অপছন্দ করার নীতি।
ভাবতে অবাক লাগে ‘সভ্য’, ‘অসাম্প্রদায়িক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ বলে পরিচিত পশ্চিমা ব্যবস্থার মধ্যে এই বর্ণবাদ ও সাম্প্রদায়িকতার বিষ রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। পশ্চিমারা দুনিয়াজুড়ে অসাম্প্রদায়িক, ‘সভ্য’ ও ‘প্রগতিশীল’ চেহারা নিয়ে নিজেদের জাহির করে আর মুসলমানরা ‘বর্বর’, ‘অসভ্য’, ‘সন্ত্রাসী’ বলে ক্রমাগত নিন্দিত হয়। তাদের কপালে আজ জুটেছে ‘ইসলামী মৌলবাদ’ নামের কলঙ্ক। পশ্চিমা প্রচার-প্রপাগান্ডা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোনো মুসলমান পরিবারে জন্মগ্রহণ করাই আজ রীতিমত অপরাধের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইসলামমাত্রই ‘সন্ত্রাসী’ ধর্ম, ‘বর্বর’ আর অসভ্যদের বিধান। তাদের নবী তরবারির জোরে এ ধর্মের প্রতিষ্ঠা করেছে। অতএব এরা সন্ত্রাসী না হয়ে আর কী হবে!
ইসলাম আতঙ্ক শব্দটি পশ্চিমা মস্তিষ্কপ্রসূত। খ্রিস্টান আতঙ্ক, বৌদ্ধ আতঙ্ক, ইহুদি আতঙ্ক ইত্যাদি পরিভাষা আমরা এ যাবত্ শুনিনি। ভাবটা এমন, ইসলাম ধর্মাবলম্বীরাই কেবল মানুষ খুন করে, বোমা ফাটায়, সন্ত্রাসী হামলা চালায়। আর অন্য ধর্মাবলম্বীরা ‘সুশীল’, ‘সভ্য’, বোমা ফাটায় না, সন্ত্রাস করতে জানে না। স্মর্তব্য, পাসপোর্টে নামের আগে ‘মোহাম্মদ’ শব্দটা থাকলে পশ্চিমের ইমিগ্রেশন কর্তারা এখন এমনভাবে চোখ তুলে তাকায় যেন এই বোধহয় কোনো সন্ত্রাসী তার ওপর বোমা নিয়ে হামলে পড়বে। ইউরোপে এক সময় Anti-Semitism-এর মতো বর্ণবাদী ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে পড়েছিল। পশ্চিমের সেই বর্ণবাদী মানসিকতা আজ Islamophobia-র রূপ নিয়েছে।
ইসলামোফোবিয়া শব্দটি প্রতিষ্ঠা করার পেছনে পাশ্চাত্যের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে একটি দানবীয় শক্তি হিসেবে হাজির করা। পশ্চিমা মিডিয়ার ইসলামকে এভাবে হাজির করার পেছনে কারণ হচ্ছে ইসলামের মতাদর্শিক শক্তি এবং ইসলামপ্রধান দেশগুলোর প্রচুর প্রাকৃতিক সম্পদ বিশেষত তেলের ওপর ভাগ বসানো।
মতাদর্শিকভাবে ইসলাম পশ্চিমের করপোরেট ব্যবস্থা, বাজার অর্থনীতি, ভোগবাদ, আত্মস্বার্থপরতা, লাভ ও লোভকে চূড়ান্ত বিবেচনা করার চিন্তাভাবনাকে আদৌ সমর্থন করে না। এই কারণেই পশ্চিমা সাম্রাজ্যবাদ একদিকে তেলের ওপর দখলদারিত্ব কায়েমের জন্য সাময়িকভাবে সব সময় প্রস্তুত, তেমনি তাদের মিডিয়াও সমান তত্পর, যাতে প্রমাণ করা যায়, ইসলাম একটা দানবীয় ধর্ম এবং মুসলমানমাত্রই সন্ত্রাসী। তাহলে মুসলমান দেশগুলোর ওপর দখলদারী কায়েম করা সহজ হয়। কারণ কাউকে ‘সন্ত্রাসী’, ‘বর্বর’ প্রমাণ করা গেলে তাদের দেশ দখল করে নেয়া, তাদের ওপর সবরকমের জুলুম ও বেইনসাফিকে বৈধ প্রমাণ করা সহজ হয়। মূলত মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে পুরো পশ্চিমা বিশ্বের ইসলাম ও ইসলামপ্রধান জনগোষ্ঠীর প্রতি এই হচ্ছে সাধারণ নীতি ও বিবেচনা। সেই প্রেক্ষিতেই আজকে ইসলামের বিরুদ্ধে পশ্চিমা সাম্রাজ্যবাদের রাজনৈতিক ও সামরিক—প্রকাশ্য ও অপ্রকাশ্য হামলা ও পশ্চিমা প্রচার-প্রপাগান্ডাকে বিবেচনায় নিতে হবে।
মার্কিন লেখক Stephen Schwartz-এর মতে, ইসলামোফোবিয়া হচ্ছে : ... the condemnation of the entirety of Islam and its history as extremist —সমগ্র ইসলাম ও তার ইতিহাসকে ঘৃণা করার নীতি। শোয়ার্টজের কথা যদি সত্য হয়, তাহলে এ হচ্ছে নিরেট মুসলিমবিদ্বেষী বর্ণবাদী চিন্তাভাবনার বহিঃপ্রকাশ, যা কিনা পশ্চিমের Anti-Semitism, Xenophobia, Racism, Intolerance প্রভৃতি পরিভাষার সমার্থক। অন্যথায় একটি সভ্যতার ইতিহাসকে রাতারাতি ‘জঙ্গি’, ‘বর্বর’ বানিয়ে দেয়া কোনো সাধারণ ঘটনা নয়। ইংরেজি Phobia শব্দটার বাংলা হচ্ছে অহেতুক, অযৌক্তিক, অস্বাভাবিক রকমের ভীতি। এ ধরনের ভীতি অনেক সময় অসুস্থতার পরিচায়ক। যেমন Hydrophobia (জলাতঙ্ক), Zoophobia (পশুভীতি), Social phobia (সামাজিক ভীতি)। পুরো পশ্চিমা সভ্যতা কি আজ ইসলামকে নিয়ে সেরকম কোনো অসুস্থায় ভুগছে? তারই নাম কি ইসলামোফোবিয়া? অথবা ইসলাম কি কোনো দুরারোগ্য ব্যাধি বা জন্তু-জানোয়ারের মতো কোনো একাট্টা জিনিস, যাকে ভয় পেতে হবে?
মানবেতিহাসে ইসলামের অবদান একটা বৈপ্লবিক ঘটনা। সাম্য, মানবাধিকার ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের যুগান্তকারী অবদান ইতিহাস থেকে উড়িয়ে দেয়া সম্ভব নয়। বিপ্লবী ভাবুক এমএন রায় একবার লিখেছিলেন, ইসলামের বিদ্রোহ মানবতাকে রক্ষা করেছে। সেই ধর্ম ও ধর্মাবলম্বীদের নিয়ে আজকে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের কেজো যুক্তির শেষ নেই।
ইসলাম আতঙ্ক কেন আজ পশ্চিমাদের তাড়া করে ফিরছে সেখানকার পণ্ডিতরা তার একটা ফিরিস্তি দিয়েছেন। অরুচিকর ঠেকলেও সেগুলোর উদ্ধৃতি দিচ্ছি :
১. ইসলাম হচ্ছে একমার্গী (monolithic) ধর্ম, যা কিনা নিশ্চল ও পরিবর্তনবিমুখ।
২. এই ধর্ম অন্যের মূল্যবোধের সঙ্গে শরিক হতে চায় না। এটা অন্যের দ্বারা প্রভাবিত হয় না, অন্যকেও প্রভাবিত করে না।
৩. পাশ্চাত্য সভ্যতার তুলনায় ইসলাম অনেক নিচুস্তরের। এই ধর্মাবলম্বীরা বর্বর, যুক্তিহীন, আদিম ও যৌনতাড়িত।
৪. ইসলাম প্রকৃতিগতভাবে উত্তেজিত, মারমুখী, হুমকিস্বরূপ, সন্ত্রাসের সমর্থক, সভ্যতার সংঘাতের জন্য দায়ী।
৫. এটি একটি রাজনৈতিক মতাদর্শ, যা কিনা রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
৬. মুসলিম কর্তৃক পশ্চিমের কোনো সমালোচনাকে সহজে গ্রহণ করা হয় না।
৭. ইসলামের প্রতি শত্রুতাকে, মুসলমানের প্রতি বৈষম্য ও মূলধারা থেকে মুসলমানদের অপসারণের পক্ষে যৌক্তিক কারণ হিসেবে দেখানো হয়।
৮. মুসলমানদের প্রতি শত্রুতাকে স্বাভাবিক ও প্রাকৃতিক হিসেবে বিবেচনা করা হয়।
ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগের উত্তর অনেকেই বিভিন্নভাবে দিয়েছেন; কিন্তু অজ্ঞানতা, অযৌক্তিকতা, ক্ষুদ্র স্বার্থপরতা, লুটেরা সাম্রাজ্যবাদী চরিত্র কি কখনও যুক্তিসঙ্গত বিচার-বিবেচনার প্রশ্রয় দেয়? সুতরাং পশ্চিমের বিবেচনায় এই ইসলামকে ঘৃণা করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রয়োজনে শক্তির জোরে ইসলাম ও ইসলামপ্রধান জনগোষ্ঠীকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে।
এই ইসলাম আতঙ্কের ব্যাপারটা এত রগরগে হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের। যে কোনো যুদ্ধাবস্থার মতো তারাই ইসলামের চরিত্র হননে সবার আগে হাজির থাকে। কারণ, সাম্রাজ্যবাদী করপোরেট ব্যবস্থার স্বার্থ হাসিল করাই এই মিডিয়ার কাজ। মিডিয়াই ইসলামকে অবিরত ‘জঙ্গি’, ‘বর্বর’ হিসেবে চিত্রিত করছে এবং Islamic Terrorism, Islamic Bomb, Violent Islam প্রভৃতি পরিভাষার নিপুণ ব্যবহার করে ইসলামের একটি নেতিবাচক ইমেজ খাড়া করেছে।
অনেকের ধারণা, সালমান রুশদীর স্যাটানিক ভার্সেসের প্রতিবাদে ব্রিটিশ মুসলমানদের ভূমিকা এবং ৯/১১-এর ঘটনা ইসলাম আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ বলছেন, পাশ্চাত্যে বেশি বেশিসংখ্যক মুসলমানের উপস্থিতিও ইসলাম আতঙ্কের স্ফীতি ঘটিয়েছে। যে কারণই হোক না কেন, পাশ্চাত্যের খ্রিস্টীয় মানসিকতার কাছে ইসলাম কখনোই সমাদর পায়নি। ক্রুসেডের জামানা থেকেই পশ্চিমাদের ইসলামবিদ্বেষ গোপন কিছু বিষয় নয়। শুধু অবস্থা বৈগুণ্যে এই বর্ণবাদী চরিত্র বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়েছে মাত্র। তথাকথিত সেক্যুলার পশ্চিমের আচরণ ইসলামের ক্ষেত্রে রাতারাতি কম্যুনাল হয়ে যায়। ইসলামোফোবিয়ার কারণে সামাজিকভাবে পাশ্চাত্যের মুসলমানদের আজ নানাভাবে নিগ্রহ ও বৈষম্যের শিকার হতে হয়। পুরো পশ্চিমা জগতে মুসলিমদের ওপর আক্রমণ ও ভয়ভীতির মতো ঘটনা এখন অহরহ ঘটছে এবং তাদের সংস্কৃতিকে অনবরত কটূক্তি করা হচ্ছে। যেমন : পশ্চিমা দেশগুলোতে পর্দানশীন মেয়েদের অনেক সময় হিজাব টেনে খুলে ফেলা হয়, মুসলমানদের লাদেন হিসেবে ডাকা হয়। এমনকি তাদের দিকে থুথু নিক্ষেপ করা হয়। মজার ব্যাপার হচ্ছে, ফ্রান্সে সেক্যুলারিজমের কথা বলে আইন করে হিজাব পরা নিষিদ্ধ করে দেয়া হয়েছে। ডেনমার্কের পত্রিকা ঞুষষধহফং চধংঃবহ রাসূলকে (সা.) ব্যঙ্গোক্তি করে কার্টুন প্রকাশ করেছে!
ইসলামোফোবিয়ার সাম্প্রতিক নমুনা হচ্ছে নিরপেক্ষ বলে পরিচিত সুইজারল্যান্ডের মানুষ রীতিমত গণভোট দিয়ে মসজিদের মিনার নির্মাণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কোনো সন্দেহ নেই, এটা মুসলিম সমাজ ও সংস্কৃতির ওপর আঘাত; কিন্তু রাষ্ট্রের সহযোগিতায় গণভোট দিয়ে মিনার নির্মাণে নিষেধাজ্ঞার মতো ঘটনা প্রমাণ করেছে ইউরোপীয় সমাজ ও সভ্যতা এমনকি রাষ্ট্রের সেক্যুলার হওয়ার দাবি কতখানি হাস্যকর। এটা আর যাই হোক, সেখানকার বিঘোষিত ধর্মীয় স্বাধীনতা, পরমতসহিষ্ণুতা ও বন্ধুত্বের দাবির কোনো প্রমাণ হতে পারে না। এটা স্পষ্ট দেখিয়ে দিয়েছে পশ্চিমা সমাজ ও সংস্কৃতি মুসলমানদের প্রতি কতখানি বৈষম্যমূলক। তাদের সেখানকার স্রেফ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই মনে করা হয়।
Islamophobia’র মতো পশ্চিমের বিদ্বত্সমাজ Islamo Fascism নামে আরেকটি শব্দ ইদানীং চালু করেছেন। Stephen Schwartz, Christopher Hitchens, Malise Ruthven প্রমুখ লেখক তাদের লেখায় এ শব্দটা অহরহ ব্যবহার করেন। বিশেষ করে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নায়করা প্রচার-প্রপাগান্ডার উদ্দেশ্যে এই শব্দটা চালু করতে বেশি আগ্রহী হন। ইসলামকে ফ্যাসিবাদী আদর্শের সঙ্গে তুলনা করার পেছনে পশ্চিমের উদ্দেশ্য হলো এর বিরুদ্ধে লড়াই জারি রাখার বৈধতা প্রতিপন্ন করা।
এই হচ্ছে আধুনিক সভ্যতা আর তার মানবাধিকার বিষয়ক বিচার-বিবেচনা। অ্যাডওয়ার্ড সাঈদ ইসলামোফোবিয়া সম্পর্কে যথার্থ বলেছেন, এটি হচ্ছে পশ্চিমা সভ্যতার ঐতিহ্যের অংশ : Secret sharer in more general, antisemitic, western tradition.
আজকের বিশ্বব্যবস্থা যেহেতু ইসলামের প্রতি সহানুভূতিশীল নয়, তাই সঙ্গত কারণেই ইসলাম আতঙ্ক শুধু পশ্চিমের খ্রিস্টীয় সমাজে সীমিত নেই। এই বর্ণবাদ আজ অন্য ধর্মাবলম্বীদেরও প্রভাবিত করছে। ভারতে বিখ্যাত সাচার কমিটি দেখিয়ে দিয়েছে সেখানকার মুসলমানরা কিরকম ভয়াবহ অবহেলা ও বৈষম্যের শিকার। শুধু তাই নয়, ভারতের পশ্চিমবঙ্গে যেখানে প্রগতিশীল বলে পরিচিত বামপন্থীরা গত প্রায় ত্রিশ বছর ধরে দোর্দণ্ডপ্রতাপে শাসন করছে সেখানকার মুসলমানদের অবস্থা আরও ভয়াবহ। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলমান হওয়া সত্ত্বেও চাকরি-বাকরিতে তাদের অবস্থান মাত্র ৩ শতাংশ।
সমাজতান্ত্রিক চীনে উইঘুর মুসলমানদের অবস্থাও তথৈবচ। তারা আজ সংখ্যাগরিষ্ঠ হান চীনাদের জুলুমবাজির শিকার। তাদের ধর্মীয় আজ্ঞা পালনে বিভিন্ন সময় বাধা দেয়া হয়। হজ ও রোজা পালনকে নিরুত্সাহিত করা হয়। কোরআনের ওপর সেন্সর আরোপ করার চেষ্টা করা হয়। মোটকথা, সেখানকার কমিউনিস্ট প্রশাসন আজ সন্ত্রাস বিরোধিতার নামে মুসলমানবিরোধী অভিযানে ঝাঁপিয়ে পড়েছে, যাতে দুনিয়ার মানুষের চোখে ধুলো দেয়া যায়।
উল্লেখ্য, ইসলামোফোবিয়া আজ শুধু অমুসলিমদের ব্যাপার নয়, ইসলামের প্রতি এই ঘৃণা মুসলিম সমাজের ভেতরকার সেই অংশের মধ্যেও আছে, যারা কিনা ইসলাম ছেড়ে দিয়ে পশ্চিমা ব্যবস্থাকে উত্কৃষ্ট বিবেচনায় আপন করে নিয়েছে। এরাই মুসলিম সমাজে কমবেশি সেক্যুলার ও প্রগতিশীল বলে পরিচিত।
ইসলামোফোবিয়া নামের আধুনিক বর্ণবাদ সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার অবধারিত পরিণাম। এটা আজকের বিশ্বব্যবস্থা কর্তৃক ইসলাম ও ইসলামপ্রধান জনগোষ্ঠীর ওপর আরোপিত একটা ঘটনা। সুতরাং এই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানো এবং একে অসম্ভব করে তোলাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় জরুরি কাজ। আজকে ইসলামপ্রধান ভূখণ্ডগুলো সারা দুনিয়ার মজলুম জনগণের প্রতীক হয়ে ওঠেছে এবং সাম্রাজ্যবাদবিরোধী লড়াই-সংগ্রামের আন্তর্জাতিক ভরকেন্দ্রে পরিণত হয়েছে। সুতরাং, ইসলাম ও ইসলামপ্রধান জনগোষ্ঠীর পক্ষে না দাঁড়ালে একালে কেউ সাম্রাজ্যবাদবিরোধী লড়াই করার দাবি করতে পারবে না। সাম্রাজ্যবাদ বিরোধিতা সেই ক্ষেত্রে অন্তঃসারশূন্য বিমূর্ত কথাবার্তায় পর্যবসিত হবে। অনেক ইসলামবাদী নেতা, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী বলে থাকেন বহুত্ববাদী বিশ্বব্যবস্থায় টিকে থাকতে হলে মুসলমানদের আজ ইসলামোফোবিয়ার কারণ দূর করতে হবে। একথা তারা সজ্ঞানে না অজ্ঞানে বলেন জানি না, তবে এর মাধ্যমে পুরো মুসলিম সমাজকেই যেন ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী ছকের মধ্যে নিয়ে আসার একটা ইঙ্গিত পাওয়া যায়।
ইসলামোফোবিয়া নামের বর্ণবাদ মুসলিম সমাজের কোনো সমস্যা নয়। সব ধরনের বর্ণবাদ, জাতপাত, সাম্প্রদায়িকতা ও অন্ধত্বের বিরুদ্ধে লড়াই করবার জন্যই ইসলামের আবির্ভাব ঘটেছিল। পশ্চিমা সাম্রাজ্যবাদ আজ তার হীনউদ্দেশ্য সাধনের জন্য ইসলামকে ‘বর্বর’, ‘জঙ্গি’ ধর্ম হিসেবে প্রচার করে। তার শরীরে ইসলামোফোবিয়ার লেবেল সেঁটে দেয়। এই কলঙ্ক মোচনের দায় মুসলমানরা নেবে কেন? এই মুহূর্তে যা প্রয়োজন তা হচ্ছে—এই কলঙ্কলেপনকারী সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া এবং জনগণকে ঐক্যবদ্ধ করা। একই সঙ্গে আমাদের ভেতরকার সাম্রাজ্যবাদের স্বার্থরক্ষাকারী শ্রেণীগুলো বিনাশের জন্য লড়াই করা। মনে রাখতে হবে, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই কখনও শেষ হয় না, যতক্ষণ না সাম্রাজ্যবাদের বিষদাঁত উপড়ে ফেলা যায়।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1388)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
January
(4234)
-
▼
Jan 29
(159)
- ইসলামোফোবিয়া by ফাহমিদ উর রহমান
- আমরা সবটা দেখি না by আল মাহমুদ
- স্মরণ- করিম ভাইঃ একটি রেখাচিত্র by সালেহ চৌধুরী
- রিমান্ডের কথা by মাহবুব তালুকদার
- বিপর্যস্ত সুন্দরবনঃ কঠোর নজরদারি অপরিহার্য
- তুষারপাতে স্থবির যুক্তরাষ্ট্র ও ইউরোপঃ জলবায়ু পরিব...
- রংপুর মেডিকেলে সাংসদের তাণ্ডব
- যোগাযোগমন্ত্রী বললেন-দ্বিতীয় পদ্মা সেতুর দরপত্র ১১...
- চার মহানগরেও নিষেধাজ্ঞা
- গণমিছিল পিছিয়ে সোমবারে নিল বিএনপি, আজ কর্মসূচি দিত...
- সেবা বন্ধ, হাসপাতাল ছেড়ে যায় রোগীরা by আরিফুল হক
- অ্যাডিলেড টেস্ট-লজ্জাতেই শেষ ভারতের
- আবুধাবি টেস্ট-স্পিনেই আত্মসমর্পণ ইংল্যান্ডের
- টেস্ট অধিনায়কত্ব হারাচ্ছেন ধোনি
- ‘শেষের শুরু’ দেখছেন রাহুল দ্রাবিড়
- ‘ব্যর্থ অ্যাশেজ’ শাপে বর অস্ট্রেলিয়ার জন্য
- শেষ ছুটির দিনে উপচে পড়া ভিড়
- এ সপ্তাহের সাক্ষাৎকার-বেকারত্বের চাপ মোকাবিলায় শিল...
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণে বড় ধরনের অগ্রগতি-কর...
- সাপ্তাহিক পর্যালোচনা-মূল্য-আয় অনুপাত সাড়ে পাঁচ বছর...
- শেয়ারবাজারের অল্প স্বল্প গল্প by শওকত হোসেন
- পথে আর ভয় নেই নারীদের
- ওবামা পুনর্নির্বাচিত হলে সম্পর্কোন্নয়ন: চাভেজ
- গ্রহাণুর আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পৃথিবী!
- দক্ষিণ আফ্রিকার বনে নতুন টারজান
- গাজীপুরে কয়লা ও সেগুনকাঠ উদ্ধার, গ্রেপ্তার ৬
- রিকাবীবাজার খাল থেকে ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
- নওগাঁর শিমুলতলী সেতু আট বছরেও হলো না
- ঋণ দিয়েছে কৃষি ব্যাংক-রামুর সংরক্ষিত বনে মুরগির খা...
- মুক্তি সংগ্রামের পথিকৃৎ কবি by সুবল চন্দ্র সাহা
- দান ও সেবার মহান শিক্ষা-বৌদ্ধ মধু পূর্ণিমা by সুক...
- তত্ত্বাবধায়ক সরকার ও সংবিধান সংশোধন-সাম্প্রতিক প্র...
- নাইন-ইলেভেনের এক দশক by একরামুল হক শামীম
- বীর না দানব!
- ডিজিটাল যুগের রোবট যেন না হই-তরুণ প্রজন্ম by নওশিন...
- ‘ওসামাবিরোধী অভিযানে এক ডাক্তার ছিলেন মূল তথ্যদাতা’
- ভারতের সেনাবাহিনীতে ফেসবুক নিষিদ্ধ
- ৭ দিন স্টুডিওবন্দি
- ভালবাসা দিবসে আসছে নতুন জুটি জেফ-শ্রেয়া
- কল্যাণের ১০
- পরবর্তী শীর্ষ বৈঠকটি কবে?-মনমোহনের সফর by আশফাকুর ...
- সেলিমের নৌকায় আগুন
- আসছে ‘বালাম ৪’
- ৪০০ গ্রাম স্বর্ণ দিয়ে কারিনার বিয়ের হার
- যেমন কাটছে সবিতা ব্যানার্জীর দিনকাল
- নাটকীয় জয়ে সিরিজ পাকিস্তানের পানেসারের জবাবে রহমান
- মুকুটের সঙ্গে সিংহাসনও আজারেঙ্কার
- একদিনে দুইবার অলআউট জিম্বাবুয়ে
- এই প্রথম...
- ভিত্তিহীন বলেই উড়িয়ে দিলেন
- খিলগাঁও ফ্লাইওভার-নির্মাণেই দায়িত্ব শেষ হয় না
- তিন ছবির শুটিং শেষ করলেন সাহারা
- কিডনি ব্যবসা-বন্ধ হোক অমানবিকতা
- স্থপতি নুসরাত ওয়াহিদ সন্তানকে ফিরে পেতে চান
- ব্যবসায়ী আফতাব হত্যা মামলা-দ্রুত বিচার ট্রাইব্যুনা...
- একুশে বইমেলার আগে সরগরম ছাপাখানা by মোছাব্বের হোসেন
- ৪ মার্চ ফেনী নদী অভিমুখে জাপার লংমার্চ-কারও উপদেশ ...
- সরস্বতী পূজা উদ্যাপিত
- পাল্টা কর্মসূচি ও নিষেধাজ্ঞার পরিণতি শুভ হবে না
- সেনাবাহিনীকে দিয়ে অঘটন ঘটানোই বিএনপির চিন্তা
- শিক্ষা পরিবেশের বিপর্যয় by মুহাম্মদ ইদ্রিস আলী
- তত্ত্বাবধায়ক সরকার ও সংবিধান by মোঃ খলিলুর রহমান
- তারপরও লোডশেডিং কেন? by সাইফুল সাইফ
- জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবতে হবে by মোঃ মুজিবুর ...
- কথা বলুন সাবধানে by আনোয়ার হোসেন
- মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচি ছড়িয়ে দিতে হবে-বিশ্ব...
- কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে-সড়ক নিরাপত্তা by বদি...
- ট্রেন ডাকাতদের নির্মমতা-চাই দ্রুত ও কার্যকর ব্যবস্থা
- আমিনবাজারে ছাত্র খুন-দোষীদের কঠোর দণ্ড চাই
- অবহেলিত জনপদের জন্য সুদিনের অপেক্ষা by তানজিনা হক ...
- অধ্যাপক ইউনূস-পরবর্তী অধ্যায়ে ক্ষুদ্রঋণ খাত-অর্থনী...
- বইমেলা by ইমরুল কায়েস
- দ্বিদলীয় রাজনীতির পরীক্ষা-সাম্প্রতিক প্রসঙ্গ by সা...
- বদলে যাওয়া গ্রামে তারুণ্যের প্রত্যাশা কে পূরণ করবে...
- চরফ্যাশনে গাছ কাটা-নিজের পায়েই কুড়াল মারা হলো
- প্রশ্নপত্র ফাঁস-নিয়োগ পরীক্ষার অনিয়ম আর কতদিন?
- গাড়িবিলাস-যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ প্রয়োজন
- চারদিক-সেপ্টেম্বর হায় একাত্তর
- পরিবর্তন-খালেদা জিয়া ও আমাদের বিএনপি-ভাবনা by সৈয়দ...
- পার্বত্য চট্টগ্রাম-সংঘাত বন্ধে সমঝোতাই পথ by হরি ক...
- অর্থনীতি-সাধ্যাতীত ব্যয় এবং আর্থিক সংকট by এম এ তসলিম
- সিরিয়া-অশনিসংকেত by রবার্ট ফিস্ক
- রাজনীতি-বাংলাদেশে ‘নির্বাচিত একনায়কত্ব’ by মইনুল ই...
- আইনি জটিলতা দূর করার উদ্যোগ নিন-কুমিল্লা সিটি করপো...
- প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি করতে হবে-শ্রম...
- সংঘাতের পথে রাজনীতি!-হঠকারিতা নয়, সুবুদ্ধির পরিচয় দিন
- পবিত্র কোরআনের আলো-মুনাফিকরাই নানা অজুহাতে তাবুক অ...
- ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পাট যেন চুকে না যায় by ড...
- চালচিত্র-পাল্টাপাল্টি শো ডাউন সমস্যার সমাধান নয়, চ...
- চরাচর-ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী by বিশ্বজিৎ পাল বাবু
- শ্রদ্ধাঞ্জলি-রণদা প্রসাদ স্মরণ
- মেট্রোরেল-আশার গুড়ে বালি জমছে by এ কে এম জাকারিয়া
- নগর-কাঁটাবন থেকে ক্যাম্পাস by শান্তনু মজুমদার
- গদ্যকার্টুন-অঘ্রান এসেছে আজ by আনিসুল হক
- সহজিয়া কড়চা-অন্তর্দলীয় ও আন্তদলীয় রাজনৈতিক হত্যাকা...
- সুযোগ কাজে লাগাতে হবে, বাড়াতে হবে সক্ষমতা-ভারতের ব...
- বাসমালিকদের দুরভিসন্ধির কাছে নতিস্বীকার নয়-জ্বালান...
- রঙ্গব্যঙ্গ-চাপাবাজ by মোস্তফা কামাল
- সব 'স্বপ্নই' 'দিবাস্বপ্ন' নয় by ড. আবু এন এম ওয়াহিদ
- পরবর্তী নির্বাচন কি অনিশ্চিত by এ এম এম শওকত আলী
- ঢাকা সিটি করপোরেশন-নির্বাচনই একমাত্র সমাধান
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ অবলম্বনে-...
- আমি বনাম আমার প্রেমিকার গরু by আলিম আল রাজি
- আট কলা by জসীম উদ্দীন
- রসকারণ-বক এক পায়ে ঘুমায় কেন? by আব্দুল কাইয়ুম
- অবিক্রীত পশুদের দুর্ভোগ-কর্তৃপক্ষ ভাবছে কি?
- মানুষের মুখ-নৌকা নিয়েই সারা বেলা
- নির্বাচন-ভোটের রাজনীতিতে আইভী মডেল by মুহাম্মদ জাহ...
- অবশেষে এনবিআরের বোধদ্বয়-প্রধানমন্ত্রী কর দিয়েছেন, ...
- কন্যা শিশু দিবস-বৈষম্যমুক্ত সমাজ চাই by বনরূপা
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৪৩)-আপনজনের ঋণ অপরিশোধ্য...
- মমতা : নাম বদলের খেলায় নতুন মোড় আনুন by সুনন্দন রা...
- শিক্ষার মান এবং অন্যান্য by ড. তুলসী কুমার দাস
- যুগের বাণী-কী আমাদের ব্যর্থতা? by মোহাম্মদ গোলাম র...
- সাংবাদিকদের বিরুদ্ধে মামলা কেন-জগন্নাথ বিশ্ববিদ্যা...
- টিআর দুর্নীতি-পুকুরচুরি বন্ধ করতে চাই রাজনৈতিক সদি...
- পবিত্র কোরআনের আলো-কাফেররা বিভ্রান্তি ছড়ায় ছড়াক রা...
- সফল বন্ধুত্ব ও অর্থবহ সুসম্পর্ক দরকার by ডা. এম এ ...
- দুজন বিহনে ফাঁকা রাজনীতির মাঠ by এ কে এম শাহনাওয়াজ
- চরাচর-বৃক্ষের শক্তি by আফতাব চৌধুরী
- চালচিত্র-বিশ্ব গণতন্ত্রে যুগান্তকারী নতুন অধ্যায় b...
- শিক্ষা-প্রশাসন-বৈষম্যের শিকার শিক্ষা ক্যাডার by পু...
- সপ্তাহের হালচাল-ভালোর ভালো সর্বকালে মন্দের ভালো আগ...
- স্থানীয় নেতা ও প্রশাসনের যোগসাজশ!-গৌরনদীতে সরকারি ...
- পাট বাঁচাও, পাটচাষি বাঁচাও-বিশ্ববাজারে মন্দা
- ট্রাফিকের ব্যবহার এবং একজন সম্পাদকের ভীতি by জাহিদ...
- সাদাকালো-ওয়াশিংটন ও তার বেয়াড়া সহযাত্রী by আহমদ রফিক
- রশীদপুর ক্ষেত্রে নতুন গ্যাস-দেশি কম্পানিকে শক্তিশা...
-
▼
Jan 29
(159)
-
▼
January
(4234)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment