Monday, May 21, 2012
দুর্নীতি নিয়ন্ত্রণ-অপরিণামদর্শী পদক্ষেপ থেকে সরকার সরে আসুক by ইফতেখারুজ্জামান
দুর্নীতি নিয়ন্ত্রণ-অপরিণামদর্শী পদক্ষেপ থেকে সরকার সরে আসুক by ইফতেখারুজ্জামান
দুর্নীতি দমন আইন ২০০৪-এর সংশোধনকল্পে সরকারের মন্ত্রিপরিষদে ২৬ এপ্রিল ২০১০ যে প্রস্তাবগুলো অনুমোদিত হলো বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা যদি আইনে রূপান্তরিত হয় তাহলে দুর্নীতি দমন কমিশনের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সম্ভাবনা ধূলিসাত্ হয়ে যাবে।
কমিশনের ওপর সরকারের, বিশেষ করে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। যার অর্থ, সরকার জনগণের কাছে যে দুর্নীতিবিরোধী নির্বাচনী অঙ্গীকার করে অভূতপূর্ব গণরায় পেয়েছে, তা পূরণ অসম্ভব হবে।
দুদকের স্বাধীনতা ও কার্যকরতার বিষয়টি সাম্প্রতিক কয়েক বছর ধরেই সব শ্রেণীর মানুষের আলোচনা ও উত্কণ্ঠার অন্যতম বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। এর গুরুত্ব বহু গুণে বৃদ্ধি পায় নবম জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে, যখন দুর্নীতিবিরোধী অবস্থান এক প্রকার জাতীয় মতৈক্যে পরিগণিত হয়। নির্বাচনে অংশগ্রহণকারী অন্য সব দল বা জোটের তুলনায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট, বিশেষ করে আওয়ামী লীগ তাদের নির্বাচনী অঙ্গীকারে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিবিরোধী প্রাতিষ্ঠানিক ও আইনি পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এক ডজনেরও বেশি সুস্পষ্ট পদক্ষেপের কথা ঘোষণা করে। এর মধ্যে অন্যতম ছিল দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টির মাধ্যমে এর ক্ষমতা বৃদ্ধি করা।
নির্বাচন-পরবর্তী সময়েও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুরূপ অঙ্গীকার নিরবচ্ছিন্নভাবে ঘোষিত হয়ে আসছে। মন্ত্রিপরিষদের উল্লিখিত সিদ্ধান্ত আরও একবার প্রমাণ করল রাজনৈতিক প্রতিশ্রুতি এক বিষয়, এর বাস্তবায়ন সম্পূর্ণ অন্য বিষয়। এর ফলে আরও প্রমাণিত হলো, বাংলাদেশে দুদকের মতো প্রতিষ্ঠান ততটুকুই কার্যকর হবে যতটুকু সরকার চায়। ২০০৪ সালে দুদক প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন অকার্যকর থাকার পর ‘১/১১’ পরিচয়ের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রূপান্তরিত কমিশন প্রথমবারের মতো বাংলাদেশে দুর্নীতিকে একটি বাস্তবিকই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াস পেয়েছিল। সেই সময়কার হাই-প্রোফাইল ও হাই-স্পিড দুর্নীতিবিরোধী অভিযানের ফলে মানুষের মধ্যে আশাবাদ জন্মেছিল যে, দুর্নীতিগ্রস্ত যে-ই হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে শাস্তি পেতে হবে। যার গুরুত্বের স্বীকৃতি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ৪ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে পার্লামেন্টে প্রদত্ত ভাষণে বলেছিলেন, এ ধরনের ঝাঁকুনির প্রয়োজন ছিল।
অন্যদিকে জাতীয় সংসদ ও এর বাইরে তত্কালীন দুদকের ভূমিকা ব্যাপকভাবে সমালোচিতও হয়েছে। বিশেষ করে দুর্নীতিবিরোধী অভিযান অনেকাংশে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহূত হয়েছে বলে যে ধারণা জন্মেছে, তার পাশাপাশি মামলা পরিচালনার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের ব্যর্থতা ও সর্বোপরি দুদকের দায়বদ্ধতার বিষয়টিকে কেন্দ্র করে শুধু বিতর্ক ঘনীভূত হয়েছে তা নয়, দুদকের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়েছে। অবশ্য স্মরণ রাখা দরকার যে, সে সময়ে ক্ষমতার একাধিক কেন্দ্রস্থল থেকে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। যে কারণে দুর্নীতিবিরোধী অভিযানের নামে তখন যা ঘটেছিল, তার কতটা দুর্নীতি দমন কমিশনের নিয়ন্ত্রণে ছিল তা নিরূপণ না করে সব দায়ভার দুদকের কাঁধে দেওয়া এবং তার ফলে মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো অবস্থান গ্রহণ কতটুকু যুক্তিযুক্ত হবে, তা খতিয়ে দেখতে হবে।
সেই পথে না গিয়ে কতিপয় সরকারি কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ মতে এমন কিছু সিদ্ধান্ত গৃহীত হলো, যার ফলে কমিশন সম্পূর্ণ অকার্যকর হয়ে সত্যিকার অর্থেই ‘নখ-দন্তহীন এক কাগুজে বাঘে’ পরিণত হতে পারে। কয়েক মাস ধরে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রস্তাবগুলো সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে। সবশেষে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে আবেদন করেছে নির্বাচনী অঙ্গীকারের নিরিখে বস্তুনিষ্ঠতার সঙ্গে বিষয়গুলো বিবেচনা করার জন্য। গণমাধ্যমসহ অন্যান্য স্টেকহোল্ডারও উত্কণ্ঠা প্রকাশ করেছে। সবকিছু অবজ্ঞা করে প্রস্তাবগুলো যেভাবে গৃহীত হলো, তার নেতিবাচক পরিণতি প্রতিরোধ করার হাতিয়ার রইল শুধু জাতীয় সংসদ সদস্যদের ওপর।
অনুমোদিত সংশোধনীগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সরকারি কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে সরকারের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা যা বাস্তবিক পক্ষে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি দুদকের এখতিয়ারবহির্ভূত করার সমতুল্য। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এরূপ অনুমতি পাওয়ার প্রত্যাশা করা যেরূপ অবাস্তব, তেমনি অর্থহীন। এর পেছনে উত্থাপিত যুক্তি হিসেবে বলা হচ্ছে, দুদক কর্তৃক মামলা করা হতে পারে—এই ভয়ে প্রশাসন গতিহীন হয়ে পড়েছে! বাস্তবে সরকার যদি যথার্থই দুর্নীতি প্রতিরোধ করতে চায়, তাহলে তো এরূপ ভীতিপ্রদ প্রতিরোধকের প্রাতিষ্ঠানিকীকরণই বাঞ্ছনীয়। যার পাশাপাশি থাকবে ইতিবাচক প্রণোদনার কার্যকর প্রয়োগ। তা না করে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি দুদকের কর্মপরিধির বাইরে নিয়ে যাওয়া মূলত প্রশাসন ও অন্য সব সরকারি খাতে লাগামহীন দুর্নীতির প্রসার ঘটাবে। অন্যদিকে এরূপ পদক্ষেপ হবে সংবিধানের মৌলিক মূল্যবোধের পরিপন্থী। দুদক যদি অন্য সব শ্রেণী-পেশার নাগরিকের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ গঠনের ক্ষমতা রাখে, অন্যদিকে পূর্বানুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষমতা হারায়, তবে তা হবে সব নাগরিকের সমান অধিকারের মূলনীতির লঙ্ঘনের সমতুল্য।
দ্বিতীয় যে বিষয়টি দুদকের ক্ষমতা খর্ব করবে তা হলো, দুদকের সচিবের নিয়োগসংক্রান্ত প্রস্তাবিত সংশোধনী। বর্তমান আইন অনুযায়ী দুদকের সচিব নিয়োগকর্তা হচ্ছে কমিশন। সংশোধনী অনুযায়ী এ ক্ষমতা অর্পিত হবে সরকারের হাতে। যার অর্থ হবে দুদকের কর্মব্যবস্থাপনা তথা সব কার্যক্রমে সরকারের নিয়ন্ত্রণ, যা কখনোই দুদকের লক্ষ্য অর্জনে সহায়ক হবে না। বরং সরকারি প্রভাবে দুদককে রাজনৈতিক প্রতিপক্ষসহ বিভিন্ন নির্ধারিত ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করার পথ উন্মুক্ত হবে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, দুদক রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকবে। কোনো প্রতিষ্ঠান একচ্ছত্রভাবে স্বাধীন থাকবে, কোনো প্রকার দায়বদ্ধতার ঊর্ধ্বে থাকবে, এটি কখনোই গ্রহণযোগ্য নয়। দুদকের মতো প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী তখনই ফলপ্রসূ হয় যখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা আইন পরিষদের কাছে দায়বদ্ধতার এখতিয়ার অর্পণ করা হয়। আইন পরিষদ তথা জাতীয় সংসদে এরূপ বিশেষ কমিটিতে সংসদের প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের এক বা একাধিক সমানসংখ্যক সংসদ সদস্য থাকতে পারেন, যাঁরা জনগণের প্রতিনিধি হিসেবে দুদককে জনগণের কাছে দায়বদ্ধ করবেন। এরূপ সম্ভাবনা গ্রহণ না করে রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ করার ব্যবস্থা করার ফলে সরকার তথা দলীয় রাজনৈতিক প্রভাবে প্রভাবান্বিত হবে দুদকের দায়বদ্ধতার বিষয়টি। কারণ সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে কাজ করে থাকেন।
সংশোধনীতে আরও বলা হচ্ছে যে, মিথ্যা অভিযোগে দুর্নীতির মামলা করা হলে পাঁচ বছরের কারাদণ্ড প্রযোজ্য হবে। প্রস্তাবটি আপাতদৃষ্টিতে যুক্তিযুক্ত মনে হলেও এর ফলে দুর্নীতির অভিযোগে মামলা করার ক্ষেত্রে এটি একটি কঠিন প্রতিরোধক হিসেবে কাজ করবে। দুদকের ক্ষেত্রে এরূপ বিশেষ বিধির প্রয়োজন নেই। প্রচলিত আইনেই উদ্দেশ্যমূলকভাবে প্রণীত মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা রয়েছে।
দুদককে উল্লিখিত সংশোধনীর মাধ্যমে আষ্টেপৃষ্ঠে বেঁধে দেওয়ার পরিবর্তে প্রয়োজন একে পরিপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া, যার ফলে দুদক সরকারের দুর্নীতিবিরোধী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক ও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দুদকের বেশ কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতার ক্ষেত্র রয়েছে, যার উত্তরণে দুদকের নিজের দৃঢ় অবস্থান গ্রহণ করা প্রয়োজন। উদাহরণস্বরূপ সাবেক দুর্নীতি দমন ব্যুরোর সব কর্মীকে কমিশনে আত্তীকরণের ফলে এর মানবসম্পদের কর্মদক্ষতা, সততা ও গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে। দুদকের সব কর্মকর্তা-কর্মচারীর আয়-ব্যয়ের হিসাব নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে, যাতে দুদকের অভ্যন্তরেই দুর্নীতির অভিযোগের প্রতিকার করা সম্ভব হয়। দুদকের সব কর্মীর জন্য নৈতিক আচরণবিধি প্রণয়ন এবং কঠোরভাবে এর প্রয়োগ করতে হবে; যার মাধ্যমে দুদকের স্বাধীনতার পাশাপাশি অভ্যন্তরীণ দায়বদ্ধতার প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব হয়। সর্বোপরি দুদকের সব কর্মীর জন্য কার্যকর ইতিবাচক ও নেতিবাচক প্রণোদনা সুপ্রতিষ্ঠিত করতে হবে, যার মাধ্যমে দুদকের প্রতি সরকারসহ সংশ্লিষ্ট সবার, বিশেষ করে সাধারণ জনগণের বিশ্বাস ও আস্থা বৃদ্ধি পাবে।
দুদকের স্বাধীনতা ও কার্যকরতা সরকারের কাছে প্রাধান্য পাওয়ার কথা। মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত সংশোধনী প্রস্তাব শুধু সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রতিবন্ধকই নয়, বাংলাদেশে কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার পথে অপ্রতিরোধ্য অন্তরায় হিসেবে প্রতীয়মান হবে। এই আত্মঘাতী পথ থেকে সরকার সরে আসুক, জাতীয় সংসদ একে প্রতিহত করুক—এ দাবি দেশের আপামর জনগণের।
ইফতেখারুজ্জামান: নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1500)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 21
(121)
- শ্রদ্ধাঞ্জলি-গণমানুষের কাছের এক নেতা by মো. মুজিবু...
- ভোলা উপনির্বাচন-আমরা কি সত্যাশ্রয়ী হতে পারি না by ...
- ধর্ম-জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্ত দিন by মুহাম্মদ আ...
- বাঘা তেঁতুল-রামদাবাদী ছাত্ররাজনীতি by সৈয়দ আবুল মকসুদ
- সময়চিত্র-দয়া করে এবার থামুন by আসিফ নজরুল
- একসঙ্গে রুখে দাঁড়াতে হবে-বখাটে সন্ত্রাসীদের বিরুদ্...
- রাজনীতির এই উত্তরাধিকার ছাড়তে হবে-হত্যা ও হরতাল
- চারদিক-‘পুকরির পানির ওপর মানুষ ভাসছে’ by আকমল হোসেন
- সাংস্কৃতিক পণ্য-ভারতীয় চলচ্চিত্র আমদানির নিষেধাজ্ঞ...
- ঐতিহ্য-শতবর্ষে বরেন্দ্র গবেষণা জাদুঘর by মুহাম্মদ ...
- নির্বাচন-সন্ধিক্ষণে ব্রিটেনের রাজনীতি by টনি উড
- সময়ের প্রতিবিম্ব-অর্ধশিক্ষিত প্রজন্মের অনিশ্চিত ভব...
- চিরতরে দখলমুক্ত করার দায়িত্ব এখন সরকারের-নদী বাঁচা...
- সরকারের আন্তরিকতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে-মানবতাবির...
- জন্মদিন-বীরকন্যা প্রীতিলতা by নাসির উদ্দিন হায়দার ...
- সপ্তাহের হালচাল-উপজেলার মালিক কে? by আব্দুল কাইয়ুম
- অভিমত ভিন্নমত
- প্রতিক্রিয়া-‘বাংলাদেশ হবে পৃথিবীর আস্তাকুঁড়?’ by স...
- বাণিজ্যের বলি হতে পারে না জাতীয় সম্পদ-কক্সবাজার সম...
- সড়ক বন্ধ করে জনদুর্ভোগ বাড়াবেন না-বিএনপির ঘেরাও কর...
- চারদিক-জ্ঞানের ফেরিওয়ালা আবুল কাশেম by সাইফ উদ্দিন
- মিডিয়া ভাবনা-সব সৃজনশীল শাখায় জাতীয় পুরস্কার চাই b...
- ভারত-পাকিস্তান সংলাপ-সার্কে এক চিলতে আশা by সিদ্ধা...
- নগর দর্পণ: চট্টগ্রাম-লালদীঘিতে সুইমিংপুল! by বিশ্ব...
- বাঘা তেঁতুল-পাখির কোষ্ঠবদ্ধতা ও মানুষের বাঁচামরা b...
- অরণ্যে রোদন-ভাবিয়া করিও কাজ by আনিসুল হক
- চিকিৎসক ও চিকিৎসাকেন্দ্রের জবাবদিহি প্রয়োজন-অপচিকি...
- অহেতুক বিতর্কে সময়ক্ষেপণ কাম্য নয়-যুদ্ধকালীন অপরাধ...
- চারদিক-মুজাফফরাবাদ হত্যাকাণ্ডের স্মৃতি by মুহাম্মদ...
- বিচারপ্রক্রিয়া-অভিযোগের বোঝা কত দিন বয়ে বেড়ানো সম্...
- প্রতিক্রিয়া-‘ক্ষমা করব কি করব না’ by কল্লোল মোস্তফা
- ব্রিটিশ নির্বাচন-জনমত জরিপে কোয়ালিশন সরকারের ইঙ্গি...
- দুর্নীতি দমন-কার স্বার্থে দুদককে অকার্যকর করা হচ্ছ...
- কারও প্রতি অনুকম্পার সুযোগ নেই-ঢাবির শিক্ষকদের অনন...
- কাউন্সিলরদের অভিযোগ তদন্ত করুন-চট্টগ্রাম সিটি করপো...
- মে দিবস-কত কী ছিল যে লেখা রক্ত আর কাজলে by ফারুক ও...
- দুর্নীতি নিয়ন্ত্রণ-অপরিণামদর্শী পদক্ষেপ থেকে সরকার...
- শ্রমিকের অধিকার-শোভন কাজের নিশ্চয়তা চাই by ওয়াজেদু...
- উন্নয়ন-বাংলাদেশের শ্রমশক্তি: সমস্যা ও সম্ভাবনা by ...
- এসো নীপবনে-এক স্মৃতিকাতরের অনুরোধ by আবুল হায়াত
- রাজনীতি-দিনবদলের জন্য চাই বড় মন ও বড় মাপের নেতৃত্ব...
- শ্রমিকদের জীবনমানের উন্নতি চাই-মহান মে দিবস
- সার্ক হোক কার্যকর আঞ্চলিক জোট-থিম্পু রজতজয়ন্তী ঘোষণা
- চারদিক-ঢাকার হারিয়ে যাওয়া কামান by স্বপন কুমার দাস
- রাজনৈতিক সংস্কৃতি-দলের (সরকারি) বদল, দেশের বদল by ...
- ধর্ম-শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে by মুহাম্মদ আ...
- দিল্লির চিঠি-ভারত-পাকিস্তান বিভেদের কবলে সার্ক by ...
- সাদাসিধে কথা-বাংলাদেশ হবে পৃথিবীর আস্তাকুঁড়? by মু...
- অপরাধীদের খুঁজে বের করতে হবে-বৈশাখী মেলায় বোমা হামলা
- নিষ্পত্তির জন্য সরকারের জোরালো সদিচ্ছা প্রয়োজন-শেয়...
- শ্রদ্ধাঞ্জলি-বিপ্লবী রবি নিয়োগীর জন্ম দিবসে শ্রদ্ধ...
- খোলা চোখে-ক্ষমা করব কি করব না by হাসান ফেরদৌস
- আন্তর্জাতিক নৃত্য দিবস-নৃত্যকলায় উচ্চশিক্ষার সুযোগ...
- সংস্কৃতি-হলিউড কেমন করে যুদ্ধের বিভীষিকা আড়াল করে ...
- গণমাধ্যম-যেভাবে ইটিভি সেভাবে চ্যানেল ওয়ান! by সোহর...
- দুদক আইনের সংস্কার-অগ্রপথিক চাই, পশ্চাত্পথিক নয় by...
- দায়িত্বশীল মালিক আর সংযত শ্রমিকই শিল্পের প্রাণ-অসন...
- কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া জরুর...
- অগ্নিদগ্ধ রোগীর চিকিৎসা
- দয়া করে ডোবাবেন না
- পবিত্র কোরআনের আলো-মানুষকে কল্যাণের পথে আহবান করার...
- সবার জন্য ৬০, ড. ইউনূস আজীবন! by প্রভাষ আমিন
- চালচিত্র-শিল্প ও কৃষিতে অগ্রগতিতেই দিন বদলের সূচনা...
- 'মোরা বুঝিব সত্য, পূজিব সত্য খুঁজিব সত্য ধন' by ডা...
- যুগের বাণী-মাইক্রো-ক্রেডিট নিয়ে গল্পসল্প by মোহাম্...
- এক্সট্রা ভাব
- জীবন থেকে নেওয়া
- পাঠক সংখ্যা-ডাইনি ডাক্তার!
- ব্লেড...লুটি!
- এবারের সংখ্যা আমাদের পাঠক সংখ্যা-এবারের সংখ্যা রম্...
- শ্রদ্ধাঞ্জলি-সফিউদ্দীন আহমেদ: শুদ্ধতম শিল্পী by সৈ...
- কলকাতার চিঠি-মমতার এক বছর এবং পশ্চিমবঙ্গের প্রাপ্ত...
- পাঠকের মন্তব্য-তাঁদের ব্যর্থতার দায়ভার মানুষ বহন করছে
- মত দ্বিমত-মুক্তির অপেক্ষায় জাহাঙ্গীরনগর by নাসিম আ...
- মত দ্বিমত-পরিবেশ তৈরিই হবে প্রথম কাজ by মো. আনোয়ার...
- নিশাত মজুমদারকে অভিবাদন-এভারেস্ট শৃঙ্গে প্রথম বাংল...
- দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন-অর্থমন্ত্রীর ...
- পাহাড় কাটার হিড়িক
- শেয়ারবাজারে আশার আলো
- এমপি গিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ-গফরগাঁওয়ে আরো অশ...
- হৃদরোগে মৃত্যুঝুঁকি বাড়ায় 'অ্যাজিথ্রোমাইসিন'
- আদালতের মন্তব্য, যুগ্ম জেলা জজই জমিদারবাড়ি দখল করেছেন
- তৃণমূলের নেতাদেরকে শেখ হাসিনা-খালেদার দুর্নীতির বি...
- সেনানিবাসে সেমিনার-সামরিক বাহিনী ও গণমাধ্যমের মধ্য...
- বিবিসিকে খালেদা-তত্ত্বাবধায়কে রাজি হলেই কেবল সংলাপ
- সব মহলেই প্রশংসা গণ-অনশনের by পার্থ প্রতীম ভট্টাচা...
- শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে হরতাল-গণ-অনশন থেক...
- এভারেস্টে আবারও বাংলাদেশ-অভিনন্দন নিশাত মজুমদার
- ছয় পরিবারের পাশে বসুন্ধরা-এই ধারা আরো বেগবান হোক
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- প্রশিকা কার্যালয়ে কাজী ফারুক
- আমিনবাজারে ছয় ছাত্র হত্যা পুলিশের অনুসন্ধান কমিটির...
- খোলা চোখে-চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি... by হাসান ফ...
- এক বছরের মধ্যে তেল উত্তোলন-কৈলাসটিলা ও হরিপুরকে তে...
- যুগ্ম সচিব হয়েও ২২ কর্মকর্তা জেলা প্রশাসক-পদ না থা...
- হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বি...
- খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না...
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ সন্তান জন্মদানসহ সব রকম ...
- অধ্যাপক আনিসুজ্জামানের অপমান, বাংলাদেশের অপমান!
- বিশেষ সাক্ষাৎকার : অধ্যাপক মো. ময়েনউদ্দিন খান-বিদ্...
- চরাচর-হারিয়ে যাচ্ছে রায়েরবাজারের ঐতিহ্যবাহী পালপাড়...
- মমতার এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি by সুব্রত আচার...
- নিত্যজাতম্-সম্পদ কখনোই মানুষের চরিত্র নিয়ন্ত্রণ কর...
- শনির আখড়ার দায় কার? by মোশাররফ হোসেন
- শতভাগ পাস অসম্ভব নয় by মোঃ ফখরুল ইসলাম
- বিপন্ন হালদা by অলোক কুমার মিস্ত্রী
- শিক্ষার্থীদের অপেক্ষার শেষ হোক
- ত্রিশক্তির লিবিয়া মিশন by এম আবদুল হাফিজ
- আলোচনাই অপরিবর্তনীয় by শেখ রোকন
- সমসাময়িক-রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক নয় by ...
- কালের আয়নায়-এক-এগারো এবং মইন-ফখরুদ্দীনের ওপর বিএনপ...
- আদর্শ ইউপি নির্বাচন-গণতান্ত্রিক সংস্কৃতি জবরদস্তি ...
- আবার হরতাল-বিকল্পই উত্তম
- বিরোধীদের দমন রাজনীতিতে সংঘাত বাড়াবে-টেলিফোনে নাগর...
- প্রতিকারহীন সড়ক দুর্ঘটনা by এম আবদুল হাফিজ
- গাছ কেটে প্রতিশোধ! by আলম শাইন
- পানিসম্পদ-হাওর মহাপরিকল্পনা ও হাওরবাসীর স্বপ্ন by ...
- শিক্ষক নির্যাতন-কী জবাব দেবে রাষ্ট্র? by আবু সাঈদ খান
- টিআরের গম আত্মসাৎ-দৃষ্টান্তমূলক শাস্তি দিন
- গফরগাঁওয়ের সাংসদ-আমরা স্তম্ভিত, শঙ্কিত এবং ক্ষুব্ধ
- ভিন্নমত-রাজনৈতিক সংঘাত সমাধান করুন অর্থনীতি ভালো হ...
-
▼
May 21
(121)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
তুরস্ক
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
লেবানন
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment