Thursday, February 12, 2015
সীমাহীন ক্ষমতার রাশ টানবে কে? by মশিউল আলম
সীমাহীন ক্ষমতার রাশ টানবে কে? by মশিউল আলম
থাই
পর্বতের পাশ দিয়ে যাচ্ছিলেন মনীষী কনফুসিয়াস। সঙ্গে তাঁর অন্যতম শিষ্য সে
লু। তাঁরা যেতে যেতে দেখলেন, একটা কবরের পাশে বসে অঝোরে বিলাপ করছেন এক
নারী। কনফুসিয়াস তাঁর শিষ্যকে বললেন, ‘ওই নারীকে জিজ্ঞাসা করো, তিনি এভাবে
কাঁদছেন কেন।’
সে লু নারীটির কাছে গিয়ে বললেন, ‘আপনার কান্না দেখে মনে হচ্ছে আপনি উপর্যুপরি দুঃখের শিকার।’
নারী উত্তরে বললেন, ‘আসলেই তা-ই। একদিন এইখানে আমার শ্বশুর বাঘের কবলে পড়ে মারা যান। আমার স্বামীরও মৃত্যু হয়েছে একইভাবে। আর এখন আমার ছেলেকে বাঘে মেরে ফেলল।’
শুনে কনফুসিয়াস তাঁকে জিজ্ঞেস করলেন, ‘আপনি এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যান না কেন?’
নারী বললেন, ‘যাই না, কারণ এখানে কোনো অত্যাচারী সরকার নাই।’
তখন কনফুসিয়াস বললেন, ‘আমার বৎসরা শোনো, অত্যাচারী সরকার বাঘের চেয়েও ভয়ংকর।’
বার্ট্রান্ড রাসেল ‘দ্য টেমিং অব পাওয়ার’ শিরোনামের এক প্রবন্ধে এই গল্পটি উল্লেখ করে বলেছেন, সরকার যাতে বাঘের চেয়ে কম ভয়ংকর হয়, সেটা নিশ্চিত করার সমস্যাটি অতি প্রাচীন। প্রায় তিন হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে বিভিন্ন ধরনের শাসনব্যবস্থার মধ্য দিয়ে: সামরিক একনায়কতন্ত্র, ধর্মতন্ত্র, বংশানুক্রমিক রাজনৈতিক শাসন, গোষ্ঠীতন্ত্র, সাধু-সন্তদের শাসন, গণতন্ত্র ইত্যাদি। মূল লক্ষ্য ক্ষমতাসীনদের ক্ষমতা নিয়ন্ত্রণ করা। কেননা, শুধু ক্ষমতা নিয়ন্ত্রণের মাধ্যমেই সরকারকে বাঘের চেয়ে কম ভয়ংকর রাখা সম্ভব।
প্রায় একই রকমের কথা শুনলাম ঢাকার নিউ ইস্কাটনে এক সবজি বিক্রেতার মুখে। তাঁর বক্তব্য, দেশে এক মাসের বেশি সময় ধরে যে রাজনৈতিক সহিংসতা চলছে, তার গোড়ার কারণ ক্ষমতাসীন সরকারের সীমাহীন ক্ষমতার দাপট। তারা বিরোধী রাজনৈতিক পক্ষের জন্য কোনো জায়গাই রাখেনি। তাদের দমন-পীড়নে বিএনপি জনগণের চোখের সামনে থেকে প্রায় নাই হয়ে গেছে। তাদের এখন আন্ডারগ্রাউন্ড পার্টি বলা যায়, যার অধিকাংশ নেতাই হয় কারাগারে আছেন, নয়তো গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা এখন এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য যা যা করতে পারেন, তার সবই করবেন।
আমি তাঁকে সরাসরি জিজ্ঞেস করলাম, ‘আপনি কি বিএনপির সমর্থক?’ তিনি বললেন, ২০০১ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন ধানের শিষে, আর ২০০৮ সালের নির্বাচনে ভোট দিয়েছেন নৌকায়। আমি জানতে চাইলাম, সামনের নির্বাচনে কোন মার্কায় ভোট দেবেন, ধানের শিষে? তিনি হেসে বললেন, ‘ভোটের শিক্ষা আমার হয়া গেছে। আমি আর ভোট-টোটের মধ্যে নাই।’
কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ নতুন নির্বাচন চায়। রাজধানীর পথেঘাটে, বিপণিবিতানে, ফুটপাতের দোকানে কিংবা রিকশায় যেতে যেতে রিকশাচলকের সঙ্গে আলাপ করে এ রকমই আমার মনে হয়েছে। যেমন রোববার সন্ধ্যায় রিকশায় গ্রিন রোড ধরে এলিফ্যান্ট রোডের দিকে যেতে যেতে রিকশাচালক কথাচ্ছলে বলছিলেন, ‘খালি কন, ভোট হইব, লগে লগে দেখবেন পেট্টলবোমা মারা বন্ধ হইয়া গেছে। দেখবেন, আর গাড়িতে আগুন দিতাছে না। মানুষ মরতাছে না। মানুষ মারা বন্ধ করতে হইলে ভোট দিতে হইব। যদ্দিন ভোট না হইতাছে, তদ্দিন মানুষ মারা চলতেই থাকব।’
কিন্তু ক্ষমতাসীনেরা ক্রমাগত বলে চলেছে, ২০১৯ সালের এক দিন আগেও তারা নির্বাচন দেবে না। অন্যদিকে, বিএনপিসহ তার মিত্র দলগুলোর চলমান অবরোধ-হরতালের এক নম্বর লক্ষ্য সরকারকে পদত্যাগে বাধ্য করা, নতুন নির্বাচন আদায় করা। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তার অবসান কীভাবে ঘটবে, তা সম্ভবত এই মুহূর্তে কেউই জানে না। ইতিমধ্যে রাজনৈতিক সহিংসতায় নিহত মানুষের সংখ্যা ৮০ পেরিয়ে গেছে। প্রায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে।
কারওয়ান বাজারে মসজিদের প্রাচীর ঘেঁষে রিকশা–ভ্যান শ্রমিক লীগের ব্যানার টানানো। সম্ভবত কোনো সমাবেশের আয়োজন চলছে। কিন্তু লোকসমাগম তখনো শুরু হয়নি। ব্যানার থেকে বেশ দূরে দাঁড়ানো এক যুবকের সঙ্গে কথা শুরু করি, ‘আপনাদের সমাবেশ?’
‘আপনে কে?’ যুবকের জিজ্ঞাসা। আমি নিজের পরিচয় ও আমার পত্রিকার নাম বললাম। তিনি বললেন, ‘হ্যাঁ, সমাবেশ।’
‘কিসের দাবিতে?’
‘আগুন দিয়ে মানুষ মারার প্রতিবাদে। আপনারা সাংবাদিক, সবই তো জানেন।’
আমি বলি, ‘আপনার কী মনে হয়, বিরোধী দল কেন আগুন দিয়ে মানুষ মারছে?’
‘ভোট চায়, ইলেকশান।’
আমি জানতে চাই, ‘তাদের এই চাওয়াটা কি অন্যায়?’
‘এক বছর আগেই তো ভোট হইল, হেরা সেই ভোটে গেল না ক্যান?’
‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বিএনপি কি তাঁর অধীনে নির্বাচনে যেতে পারে?’
‘তাইলে এখন ফাল পারতাছে ক্যান? ভোটে না গিয়া এখন আবার ভোটের জন্য মানুষ মারতাছে ক্যান? শালারা মানুষ মাইরা ভোট আদায় করব! খারাপ পাট্টি!’
‘আপনার কি মনে হয় না, নির্বাচন হলে দেশে শান্তি ফিরে আসত?’
‘দুই হাজার উনিশ সালের আগে ইলেকশান নাই।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকের ফুটপাতে এক দোকানি আমাকে বললেন, আওয়ামী লীগ এমন একগুঁয়ে একটা দল যে বিএনপি যদি নির্বাচনের দাবিতে হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারে, তবু এখন নির্বাচন দেবে না। কারণ, আওয়ামী লীগ জানে, নির্বাচন হলেই তারা বিএনপির কাছে গো-হারা হেরে যাবে। সাধারণ মানুষ মারা যাচ্ছে, দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, তাতে আওয়ামী লীগের কী? তাদের তো খাওয়াদাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না। পেট্রলবোমায় পুড়ে মরছে তো সাধারণ মানুষ। দেশ ধ্বংস হয়ে গেলেও আওয়ামী লীগের কিচ্ছু যাবে–আসবে না। তারা বহাল তবিয়তে ক্ষমতায় থেকে যাবে।
লোকজনের সঙ্গে কথা বলে প্রধানত যে মতটা পাওয়া গেল, তা হলো, চলমান সহিংসতা বন্ধ করার উপায় একটাই। নির্বাচন হবে, দুই বড় দল ও তাদের নিজ নিজ জোটের শরিক দলগুলো নির্বাচনে অংশ নেবে—এ রকম একটা ঘোষণা আসার সঙ্গে সঙ্গে চলমান সহিংসতা বন্ধ হয়ে যাবে, দেশে স্বাভাবিক শান্তি–শৃঙ্খলা ফিরে আসবে। কিন্তু সেটা হবে সাময়িক একটা সমাধান, যা টেকসই হবে না। ধরা যাক মধ্যবর্তী একটা নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনে বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় গেল। তখন আওয়ামী লীগ কী করবে? বিএনপি-জামায়াত এখন যা করছে, তখন আওয়ামী লীগও কি তা-ই করবে না?
মূল সমস্যাটা হলো শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা গ্রহণযোগ্য স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে সে রকম একটা অস্থায়ী ব্যবস্থা হিসেবে সব পক্ষই গ্রহণ করেছিল। কিন্তু সেই অস্থায়ী ব্যবস্থাটিকে স্থায়ী রূপ দেওয়া সম্ভব হয়নি। উভয় পক্ষই ক্ষমতাসীন হওয়ার পর নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ ও চিরস্থায়ী করার মতলবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে নষ্ট করেছে। ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার গঠনে তারা যে ধূর্ততার আশ্রয় নিয়েছিল, সেটাই ওই ব্যবস্থাটিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। তারা যখন নিজেদের রাষ্ট্রপতিকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানায়, তখনই পরিষ্কার হয়ে যায় যে এই ব্যবস্থা আর চলবে না। তারপর জরুরি অবস্থার অধীনে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একটা নির্বাচন হয়েছে বটে, কিন্তু সেই নির্বাচনকে বিএনপি নিরপেক্ষ নির্বাচন বলে মেনে নেয়নি। তারা মনে করে, ‘সেনা-সমর্থিত’ তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে গেছে।
এখন দুই বিবদমান পক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপের দাবি উঠেছে। তারা সংলাপে বসে নতুন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হোক এবং দেশে এটা নির্বাচন হোক—এটাই প্রধান মত। কিন্তু এ রকম আপাত ফয়সালার কথা ভেবে মূল সমস্যার সমাধান হবে না। কারণ, কয়েক বছর পর আবার যখন নির্বাচনের সময় আসবে, তখন ক্ষমতাসীন দল আবারও ক্ষমতায় আসার লক্ষ্যে নির্বাচনের প্রক্রিয়াকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করবে এবং তার ফলে একই সংকট নতুন করে দেখা দেবে। নির্দিষ্ট মেয়াদ পর পর শান্তিপূর্ণভাবে ন্যায্য ও নিরপেক্ষ পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরের স্থায়ী একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। সে জন্য ক্ষমতাসীন সরকারের সর্বময় ক্ষমতার সমস্যা প্রাতিষ্ঠানিকভাবে সমাধানের কথা ভাবতে হবে। এমন একটি ব্যবস্থা প্রয়োজন, যার দ্বারা সরকারের ক্ষমতার রাশ টেনে রাখা যাবে। পাকিস্তানের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশেও অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মোটামুটি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়েছে। বাংলাদেশে আমরা কেন তা করতে পারছি না?
মশিউল আলম: সাংবাদিক।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1382)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
February
(1363)
-
▼
Feb 12
(50)
- সহিংসতা দমনে প্রয়োজনে এনকাউন্টার: শেখ সেলিম
- দমবন্ধ অবস্থা থেকে মুক্তি চায় মানুষ by মীর আব্দুল ...
- খালেদা অভুক্ত -বিএনপির অভিযোগ
- মায়া-হরিণ by নির্মলেন্দু গুণ
- খবরে 'খবর' হোক by মাহফুজুর রহমান মানিক
- ‘বিএনপি-জামায়াত বিনা কারণে মানুষ মারছে’ -প্রধানমন্...
- এবার ভারত জয়ের স্বপ্ন অরবিন্দ কেজরিওয়ালের
- দিল্লি জয়ী ৬ নারী
- শিক্ষা কার্যক্রম ধ্বংস করবেন না by ওয়ালিদ বিন বকুল
- মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ভোটাধিকার রহিত
- সৌদি আরবে যেতে নাম নিবন্ধনের জন্য ভিড়
- শিল্পের ত্রিমুখী বর্তমান by শুদ্ধ বন্দ্যোপাধ্যায়
- ঝালকাঠিতে পিপি হত্যা মামলা- জেএমবির পাঁচজনের ফাঁসি...
- বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিস...
- পৃথিবীর পথে বাংলা by রউফুল আলম
- সবাই অঙ্কে ভুল করছেন by মাসুদ মজুমদার
- বার্ন ইউনিটে চিকিৎসা- মানুষ পোড়ানোর রাজনীতি নয়
- সৌদিতে বিতাড়নের মধ্যে শ্রমিক আমদানির তোড়জোড়
- স্কুলছাত্রীরা দিনের ৭ ঘণ্টাই মুঠোফোনে
- চা খেতে খেতে খুনের খতিয়ান দেখেন ওবামা
- দিল্লি বিধানসভায় বিরোধী দল নেই
- বাংলাদেশের জন্য স্কটল্যান্ডের সতর্ক সংকেত
- দেশ শান্ত হলে ঢাকার বাইরে শুটিং করব
- কপোতাক্ষ নদ দখল করে ভবন নির্মাণ
- আগ্রহ গল্প-উপন্যাসে by ফররুখ মাহমুদ
- নেপথ্যে দায়িত্বে অবহেলা ও জনবল সংকট! -ওসমানীতে তদন...
- দেশ ও জনতা কি শুধু হেরেই যাবে? by অধ্যাপক এ কে এম ...
- ভাগ্য বিড়ম্বিত পাকুন্দিয়ার আমেনা by মানিক আহমেদ
- স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ ঘিরে রহস্য by রুদ্র মিজান
- ওসমানীতে পরের রাতেও অঘটন by ওয়েছ খছরু
- জাতীয় সংলাপ ও জাতীয় সনদ by মুহাম্মদ জাহাঙ্গীর
- সাগর-রুনি হত্যাকাণ্ড- ১০ই মার্চের মধ্যে খুনিদের গ্...
- পরিস্থিতির কারণে এনকাউন্টার
- সংকটের সমাধান বল প্রয়োগে নয় by মামুন আহমেদ
- জনপ্রত্যাশা সামলাতে পারবেন কেজরিওয়াল? by শুভম ঘোষ
- সীমাহীন ক্ষমতার রাশ টানবে কে? by মশিউল আলম
- বিপর্যস্ত পর্যটন খাত
- এ দৃশ্য শুধু অবাঞ্ছিত নয়, মর্মান্তিকও by মিনা ফারাহ
- কিউবার পর ইরান : আমেরিকার সম্পর্ক স্বাভাবিক হবে? b...
- হাসপাতালে এক দিনে ৩২ জনের মৃত্যু- অবহেলা করা হলে ব...
- সংলাপের উদ্যোক্তাদের বিতর্কিত করার কৌশল- এ পথ সমস্...
- ‘আমিও নাই তুমিও নাই’ by চৌধুরী মুমতাজ আহমদ
- গণতান্ত্রিক অধিকারের সুযোগে অরাজকতা সৃষ্টি নয় by জ...
- সহিংস রাজনীতি, উত্তরণের উপায় by গোলাম মোহাম্মদ ক...
- সাধারণ এক মানুষের অসাধারণ বিজয় by সুভাষ সাহা ও নুর...
- সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উদ্বেগ-উৎকণ্ঠায়- দ্রুত...
- আন্তর্জাতিক আইনে সন্ত্রাসবাদীদের বিচার হবে : প্রধা...
- রাজনৈতিক অস্থিরতায় বন্ধ ৩৬ হাজার পোলট্রি খামার- অব...
- আর কত পুড়ে মরা মানুষ চাই? by ড. নূরজাহান সরকার
- স্মরণ : সাহিত্যিক ও গবেষক আতোয়ার রহমান by আহমদ-উজ-...
-
▼
Feb 12
(50)
-
▼
February
(1363)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট

No comments:
Post a Comment