Tuesday, February 18, 2025
২৪ ঘণ্টা পরই আবুধাবিতে ফাঁসি উত্তরপ্রদেশের শাহজাদির
২৪ ঘণ্টা পরই আবুধাবিতে ফাঁসি উত্তরপ্রদেশের শাহজাদির
উত্তরপ্রদেশের মুলগি গ্রামে থাকতেন শাহজাদি। ছোটবেলায় এক দুর্ঘটনার শিকার হন তিনি। রান্নাঘরে কাজ করতে গিয়ে মুখ ও শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। সেনিয়েই চলছিল লড়াই। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় আগরার যুবক উজেরের সঙ্গে আলাপ হয় শাহজাদির। প্রথমে বন্ধুত্ব, তারপর সেই সম্পর্ক গড়ায় ভালোবাসায়। উজের শাহজাদিকে স্বপ্ন দেখিয়েছিলেন, বিয়ে করে তাকে যথাযথ চিকিৎসা করাবেন। সব রকমভাবে ভালো রাখবেন। সুখের সংসার হবে দুজনের। ভালোবাসার মানুষকে নিয়ে বাড়ি ছাড়েন শাহজাদি।
কিন্তু অভিযোগ, ২০২১ সালে আগ্রায় পালিয়ে যাওয়ার পরই তাকে নিজের আসল রূপ দেখায় উজের। নিজের আত্মীয় ফৈজ ও নাদিয়ার কাছে তাকে বিক্রি করে দেয় সে। এরপর ওই দম্পতি শাহজাদিকে নিয়ে চলে যায় আবুধাবি। সেখানেই ফৈজ ও নাদিয়ার বাড়িতে পরিচারিকার কাজ করতেন শাহজাদি। তাদের সন্তানের দেখভাল করতেন। এভাবেই মরুদেশে কোনও রকমে জীবন কাটছিল শাহজাদির। কিন্তু একদিন তার জীবনে চরম বিপদ নেমে আসে। হঠাৎই মৃত্যু হয় ওই দম্পতির চার মাসের শিশুর। যার দায় গিয়ে পড়ে শাহজাদির ওপর। সন্তানের মৃত্যুর জন্য তাকে কাঠগড়ায় তোলে ওই দম্পতি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত করে আবুধাবির পুলিশ গ্রেপ্তার করে শাহজাদিকে। ফাঁসির সাজা দেন আদালত।
এরপর বাবার সঙ্গে যোগাযোগ করে আবুধাবির আদালতে শাহজাদি দাবি করেন, চিকিৎসার গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছিল। যদিও আদালত তা মানেননি। শাহজাদিকে মিথ্যা অভিযোগের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দুবাইয়ের আদালত।
ফোনে কাতর কণ্ঠে পুরো বিষয় খুলে বলেন শাহজাদি, যা শোনার পর থেকেই কান্না থামছে না শাহজাদির বাবা-মায়ের। শাহজাদির বাবা, মা এখন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের কাছে দুবাইয়ে তাদের মেয়ের জীবন বাঁচানোর জন্য আবেদন জানিয়েছেন। এই বিষয়ে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপও দাবি করেছেন। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও পাঠিয়েছেন। তবে চিন্তা একটাই, তাদের হাতে সময় বড্ড কম।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 18
(17)
- রাহুলের আপত্তি উপেক্ষা করেই অমিত শাহের ঘনিষ্ঠ জ্ঞা...
- এবার হোঁচট খেলে আর উঠে দাঁড়াতে পারব না: উপদেষ্টা ম...
- ‘একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন’, বিজেপিকে তোপ মমত...
- ইলন মাস্ক: খ্যাপাটে ব্যবসায়ী থেকে ডোনাল্ড ট্রাম্পে...
- গাজা যুদ্ধ: এতিম শিশুর দায়িত্ব নিলেন ২৩ বছরের নিঃস...
- জয়শঙ্করের সতর্কবার্তা: আগামী দু’বছরের মধ্যে বড় কি...
- রাজনৈতিক ঐক্যের ঐতিহাসিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ সম্ভাবনা
- সম্পর্কে কি আধিপত্য থাকতে পারে by রাফিয়া আলম
- ২৪ ঘণ্টা পরই আবুধাবিতে ফাঁসি উত্তরপ্রদেশের শাহজাদির
- শিক্ষার জঞ্জাল ঘোচাতেই নাভিশ্বাস by পিয়াস সরকার
- বিএনপিকে ঠেকাতে ছাত্রদের দল তৈরির পেছনে কি জামায়াত...
- গাজা যুদ্ধবিরতি নিয়ে সংশয় ভূমধ্যসাগরে মার্কিন বিমান
- নেতৃত্ব চূড়ান্ত টানাপড়েন কাটেনি
- বিকেলের ঘুম আপনার মুশকিল আসান করে
- মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের সম্পর্ক...
- ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ আসছে গণঅভ্যু...
- গণহত্যার বিচারের আগে জনগণ কোনো নির্বাচন মানবে না: ...
-
▼
Feb 18
(17)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment