Saturday, January 5, 2013
যুদ্ধাপরাধের বিচার- অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের হস্তক্ষেপ by আবদুল মান্নান
যুদ্ধাপরাধের বিচার- অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের হস্তক্ষেপ by আবদুল মান্নান
চারজন ‘বিজ্ঞ’ আলোচক একত্র হয়েছিলেন একটি বিদেশি রেডিওর ‘জানালা’ শিরোনামের ঘণ্টাব্যাপী একটি টক শোতে অংশ নিতে, যেটি আবার গত সোমবার একটি বেসরকারি টিভিতে প্রচার করা হলো। সঞ্চালক এই প্রজন্মের যুবক, কথাবার্তায় বেশ সাবলীল।
সামনে বসা বাছাই করা কয়েকজন দর্শক-শ্রোতা। আলোচকদের একজন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি জামায়াতের রাজনীতির ওপর পিএইচডি করেছেন; দ্বিতীয়জন পেশাদার প্রকৌশলী এবং পরিবেশ নিয়ে আন্দোলন করেন; তৃতীয়জন বিএনপি থেকে নির্বাচিত সাংসদ এবং শেষের জন ক্ষুদ্র দলের বড় নেতা, যিনি ভাগ্যবলে আবার সরকারের মন্ত্রীও। আলোচনার বিষয় মূলত দুটি—একাত্তরের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার, সেই বিচারে তুরস্কের অযাচিত হস্তক্ষেপ এবং অভিযুক্তদের মধ্যে কয়েকজনের পুনর্বিচারের জামায়াত-বিএনপির দাবি আর দ্বিতীয় বিষয়টি ছিল বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর।
বলা বাহুল্য, অধ্যাপক মহোদয় ও সাংসদ জামায়াতের অবস্থানকে সমর্থন করলেন। দুজনই বললেন যে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে গোলাম আযমসহ জামায়াতের অন্য নেতাদের মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য অনুরোধ করেছেন, এটিকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ, ওআইসির বর্তমান মহাসচিব তুরস্কের। সাংসদ আরও জানালেন, ওআইসির দায়িত্ব হচ্ছে তাদের সদস্য দেশগুলোতে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং মানবাধিকার লঙ্ঘিত না হয়, সেদিকে নজর রাখা। বলা বাহুল্য, তিনি নিজে তাঁর দলের অবস্থানের বাইরে যেতে পারবেন না। অধ্যাপক মহোদয় বিচারের স্বচ্ছতা প্রত্যাশা করেন এবং বেশ জোরালোভাবে গোলাম আযমদের পুনর্বিচার সমর্থন করেন। প্রকৌশলী এ ব্যাপারে শুধু বিচার দ্রুত সম্পন্ন করার কথা বললেন আর মন্ত্রী মহোদয় চোখ বন্ধ করে সরকারের অবস্থানকে সমর্থন করেই তাঁর দায়িত্ব সারলেন। তিনি কোনো কোনো মধ্যরাতের টিভি টক শোতে বেশ সমাদৃত, যেহেতু বিরোধী দলের পক্ষে অংশগ্রহণকারীরা তাঁকে বেশ কোণঠাসা করতে পারেন। যাঁরা দর্শক-শ্রোতা ছিলেন, তাঁদের যুদ্ধাপরাধ বিষয়ে মন্তব্যের অনেকটা অধ্যাপক আর সাংসদ মহোদয়ের অবস্থানকে সমর্থন করল।
সব শেষে মনে হলো, বর্তমানে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য যাঁদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, তাঁদের বাঁচানোর এবং এই বিচার বানচাল করার যে একটি দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, এসব অনুষ্ঠান তাকেই সহায়তা করছে। ইকোনমিস্ট-এর মতো একটি জগদ্বিখ্যাত সাময়িকী যদি এই ষড়যন্ত্রের খপ্পরে পড়তে পারে, রেডিও তো কোন ছার। জামায়াত এই বিচারকে বানচাল করার জন্য দেশে ও বিদেশে যে কোটি কোটি ডলার খরচ করছে এবং খ্যাতিমানদের লবিস্ট নিয়োগ করেছে, তাঁরা তো আর বসে নেই। ধরুন, বিলেতের খ্যাতিমান ব্যারিস্টার টোবি ক্যাডমেন পেশায় আইনজীবী। তাঁর কাজ হচ্ছে নিজ মক্কেলের হয়ে মামলা লড়া অথবা সংশ্লিষ্ট আইনজীবীদের পরামর্শ দেওয়া। তিনি তাঁর সেই কাজ বাদ দিয়ে এখন নিজামীর ছেলে নাকিবুর রহমান নিজামীকে নিয়ে দেশে দেশে ঘুরে বেড়িয়ে এই বিচারের বিরুদ্ধে জনমত সৃষ্টি করে চলেছেন। ইতিমধ্যে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে কিছুটা সফলও হয়েছেন। এ বিষয়ে আরব নিউজ-এ তাঁর একটি বেশ বড় সাক্ষাৎকার সস্প্রতি প্রকাশিত হয়েছে। গালফ নিউজ খবর দিয়েছে যে মাস খানেকের মধ্যে বিদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমন: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংসদ বা সিনেটর আবদুল্লাহ গুলের ভাষায় বাংলাদেশ সরকারকে আরও একটা চিঠি লিখবেন। ১৯৫৩ সালে জামায়াতের প্রতিষ্ঠাতা পিতৃপুরুষ আবুল আলা মওদুদী কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি তুলে লাহোরে ভয়াবহ দাঙ্গা বাধিয়ে প্রায় দুই হাজার নিরীহ মানুষ হত্যায় ইন্ধন জুগিয়েছিলেন। পাকিস্তান সরকার সে সময় লাহোরে সামরিক আইন জারি করতে বাধ্য হয় এবং মওদুুদী গ্রেপ্তার হন। সামরিক আইনে মওদুদীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তখন জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সৌদি আরবের বাদশা ইবনে সউদ। সেবার মওদুদী অনেকটা সৌদি বাদশার চাপের কারণে পার পেয়ে গিয়েছিলেন। আর সেটি ছিল পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে। কিন্তু পরবর্তীকালে যখন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ভুট্টোর ফাঁসির হুকুম হয়, তখন প্রেসিডেন্ট জিয়াউল হকের কাছে অনেক রাষ্ট্রই তাঁর সাজা মওকুফের জন্য চাপ দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। কারণ, তত দিনে পাকিস্তান কিছুটা হলেও সাবালক হয়েছে। মওদুদীকে যেভাবে বাঁচানো গিয়েছিল, ঠিক একই কায়দায় বর্তমানে জামায়াতের যেসব নেতা বাংলাদেশে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে, তাঁদের বাঁচানোর জন্য জামায়াত একই ফন্দি এঁটেছে।
তুরস্কের প্রেসিডেন্টের আবেদনের ব্যাপারে ইতিমধ্যে বাংলাদেশ তার প্রতিক্রিয়া জানিয়েছে। একটা কথা মনে রাখা ভালো, গোলাম আযমদের বিচারের ব্যাপারে বাংলাদেশ যদি একটি ইস্পাত কঠিন দৃঢ় অবস্থান নিতে না পারে, পরবর্তীকালে দেখা যাবে যে জামায়াতের হয়ে আরও অনেক দেশ ও ব্যক্তি অথবা গোষ্ঠী তুরস্কের প্রেসিডেন্টের মতো বাংলাদেশকে অযাচিত চাপ দিচ্ছে। সরকারের পক্ষে একা এমন শক্ত অবস্থান নেওয়া সহজ হবে না, যদি না তারা মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে অন্তত এই একটি কাজে ঐক্যবদ্ধ করতে পারে।
তুরস্কের এমন একটি আবদারের পেছনে আরও একটি বড় কারণ আছে। সেটি হচ্ছে ১৯১৫ থেকে ১৯২৩ সাল পর্যন্ত তুরস্ক কর্তৃক তাদের অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আর্মেনীয় জনগণের ওপর পরিচালিত গণহত্যা, যে গণহত্যায় ধারণা করা হয় যে ১৫ থেকে ১৮ লাখ পর্যন্ত নিরীহ আর্মেনীয় খ্রিষ্টান ও মুসলমানকে হত্যা করা হয়েছিল। হত্যা ছাড়াও এই মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত ছিল ধর্ষণ, বিপুলসংখ্যক আর্মেনীয়কে নিজ ভূমি থেকে উচ্ছেদ, খাদ্য থেকে বঞ্চিত করে হত্যা, ব্যাপক হারে শিশু হত্যা ইত্যাদি। ‘মানবতাবিরোধী অপরাধ’ শব্দ দুটি প্রথমে বিশ্বনেতারা আর্মেনীয় গণহত্যাকে কেন্দ্র করে ১৯১৫ সালে ব্যবহার করেন। এই গণহত্যার প্রধান নায়ক ছিলেন অটোমান খলিফার স্বরাষ্ট্রমন্ত্রী মেহেদী তালাত পাশা, যিনি পরবর্তী সময়ে হিটলারের গণহত্যার নায়ক এডলফ আইখম্যানের গুরু হিসেবে স্বীকৃত হয়েছিলেন। আইখম্যান ৬০ লাখ ইহুদি ও অন্যদের হত্যার জন্য অভিযুক্ত হয়ে পরবর্তী সময়ে বিচারের রায়ে ইসরায়েলে ফাঁসিতে ঝুলেছিলেন। অটোমান সাম্রাজ্য ছিল বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য (প্রায় ৬০০ বছর)। উত্তর আফ্রিকা থেকে তা সুদূর পোল্যান্ড-যুগোস্লাভিয়া (বলকান অঞ্চল) পর্যন্ত এর বিস্তৃতি ছিল।
প্রথম বিশ্বযুদ্ধে অটোমান খলিফা জার্মানির পক্ষ অবলম্বন করে এবং ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার যৌথ শক্তির কাছে পরাজিত হয়। পরাজয়ের পর বস্তুতপক্ষে যৌথ শক্তি পুরো অটোমান সাম্রাজ্য ছাড়াও তুরস্কও দখল করে নেয়, যা পরবর্তী সময়ে মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে স্বাধীন হয়ে প্রজাতন্ত্র হিসেব আভির্ভূত হয়। বহু দিন ধরে তুরস্ক-ইরাক সীমান্তে স্বাধীনতাকামী কুর্দিদের ওপর তুরস্ক নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। ১৯৯৯ সাল থেকে কুর্দি নেতা আবদুল্লাহ ওসলানেকে বিনা বিচারে তুরস্ক আটকে রেখেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ক্লার্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ অধ্যাপক ওরচেস্টার এককাম তাঁর এক গবেষণাপত্রের অংশবিশেষ নিউইয়র্ক টাইমস পত্রিকায় (জুলাই ১৯, ২০১২) বলেছেন, তুরস্ক মানবাধিকারের নামে যা বলে অথবা করে, তা হচ্ছে একধরনের ভণ্ডামি। বাংলাদেশ এখন ওসলানের মুক্তি দাবি করতে পারে।
তুরস্ক কখনো আর্মেনীয় গণহত্যার কথা স্বীকার করেনি এবং বর্তমানে তুরস্কে তালাত পাশার নামে সড়কেরও নামকরণ করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে তালাত পাশা পালিয়ে জার্মানিতে গোপনে আশ্রয় নেন এবং ১৯২১ সালে আর্মেনীয় বিপ্লবীরা বার্লিনে তাঁকে হত্যা করে। বহু দিন ধরে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার চেষ্টা করছে, কিন্তু যে কটি বিষয় তাদের এখনো ইইউর বাইরে থাকতে বাধ্য করছে, তার একটি হচ্ছে আর্মেনীয় গণহত্যার বিষয়টি স্বীকার করে ক্ষমা না চাওয়া। বাংলাদেশে বতর্মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাঁদের বিচার হচ্ছে, তা যদি বাংলাদেশ সফলভাবে শেষ করতে পারে, তাহলে তুরস্কের ওপর আর্মেনীয় গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টা আবারও জোরালো হবে। আসলে বাংলাদেশ একাত্তরের ঘাতকদের ব্যাপারে দীর্ঘ ৪০ বছর অনেক বেশি নমনীয়তা প্রদর্শন করেছে। বর্তমানে যেভাবে বিচার চলছে, তা-ও নজিরবিহীন। বিশ্বের কোনো গণহত্যা অথবা মানবতাবিরোধী বিচারের আসামিরা বাংলাদেশের আসামিদের মতো এত সুবিধা পাননি। এই বিচার ২০ কার্যদিবসের মধ্যে শেষ হওয়া সম্ভব ছিল বলে অনেক আইনজ্ঞ মনে করেন। অথচ এখানে আসামিরা শুধু যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা-ই নয়, রায় তাঁদের বিপক্ষে গেলে আবার উচ্চ আদালতে আপিল করারও সুযোগ পাবেন।
দীর্ঘ ৪০ বছর একাত্তরের অভিযুক্ত ঘাতকদের বিচার না হওয়ার কারণে বর্তমানে বেশ কিছু মুক্তিযোদ্ধাও তাঁদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েছেন। গত ২৮ ডিসেম্বর বিএনপির নেতা এবং একাত্তরের রণাঙ্গনে আহত মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী একটি টিভি চ্যানেলের টক শোতে বেশ জোরালোভাবে বললেন, যুদ্ধাপরাধের বিচার দুই বছরের জন্য স্থগিত করা হোক আর একই অনুষ্ঠানে বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ, যিনি একাত্তরে মুজিবনগর সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন, তিনি তো এই বিচারকার্য সরাসরি বাতিলের জন্য জোর দাবি তুললেন। সুতরাং সরকারের উচিত হবে, দ্রুত এই বিচারকাজ শেষ করে রায় যাতে বাস্তবায়িত হয়, তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। আর এসব করতে ব্যর্থ হলে হয়তো ভবিষ্যতে বাংলাদেশেও গোলাম আযমের নামে সড়কের নামকরণ করতে হবে। সময় দ্রুত ফুরিয়ে আসছে।
আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
January
(6492)
-
▼
Jan 05
(144)
- সুদূরপ্রসারী বিস্তৃত ও তৎপর কূটনীতি by মেহেদী হাসান
- ভারতে আসছে আকাশ-৩ ট্যাবলেট
- উবুন্টুতে চলবে স্মার্টফোন
- নকিয়া আনছে ধাতব স্মার্টফোন!
- এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘জবস’
- সরকারের ৪ বছর: যোগাযোগ খাত- পদ্মায় আটকে গেছে যোগায...
- রাজনৈতিক হয়রানিমূলক মামলা- ছাত্রদলের সন্ত্রাসী, মু...
- ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ স্থগিত
- কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল
- ভারত-পাকিস্তানের মধ্যে ‘জিন্নাহ-গান্ধী’ সিরিজ!
- ‘ধবল ধোলাই’ দেখছে শ্রীলঙ্কা
- ইমরান-গাভাস্কারের চোখে ‘ভিলেন’ আইপিএল
- হেরাথের মৃত্যু গুজব!
- ধোনি অনিশ্চিত
- আবার প্রেক্ষাগৃহে রিয়াজ-শাবনূর
- ‘লংমার্চ’র পর এবার ‘রেড সিগন্যাল’
- বাবা হতে চান হিউ হেফনার
- পরিচালনা আর অভিনয়ে ফেরদৌস ওয়াহিদ
- মৃত্যু-গুজবের পর টুইটারে যোগ দিলেন মেগান
- কবিতা
- মজার খবর
- মজার খবর
- ভাল ছড়াকার হতে চাই- by রফিকুল হক
- পাঠশালায় হাতেখড়ি by রবিউল হুসাইন
- ৫শ’ বছরের মংরাজ পরিবারের ঐতিহ্য এখন বিলুপ্তির পথে!
- রাঙ্গামাটিতে রাজপুণ্যাহ সেই কবে হয়েছে
- রাঙ্গামাটিতে রাজপুণ্যাহ সেই কবে হয়েছে
- পার্বত্য চট্টগ্রামের একটি অনন্য উৎসব
- রাজা পাইলাপ্রু মং সার্কেলের ঐতিহ্যের প্রতীক
- পাহাড়ে রাজপুণ্যাহ- বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরী
- স্মরণীয়
- আহরণ
- সম্পাদকীয় সমীপে- বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খেলা
- প্রাইমারী স্কুলে ৬ষ্ঠ শ্রেণী
- অমানবিক!- তাদের কর্মকান্ডে মানুষের উজ্জ্বল অর্জনগু...
- অভিমত ॥ বিনামূল্যে বই বিতরণ ॥ সরকারের একটি সফলতম ক...
- রবিশঙ্কর প্রসঙ্গে রবিশঙ্কর আইএইচটি থেকে অনুবাদ : b...
- ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস by মুহম্মদ শফ...
- পরিবারের অভিযোগ ॥ হত্যাকারীদের সাজা কমাতে বিশ্বজিত...
- চট্টগ্রামে পেঁয়াজের দাম কমছে, বাজার নিম্নমুখী
- হরতালে বাধা দিলে আরও কঠোর কর্মসূচী ॥ মোশাররফ
- চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, অন্যত্র ৭
- এসআই শাহাজাহানের মৃত্যুর ঘটনায় বন্দর থানার ওসি প্র...
- রাজশাহীতে ছাত্রদল ও যুবদলের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে...
- শাহজালাল বিমানবন্দরে ১০ বানর ও ১৬০ পাখি উদ্ধার- দক...
- মার্চের মধ্যেই তাজরিনের ৫৩ শ্রমিকের পরিচয় শনাক্ত ক...
- ছায়ানটে লোকগানের আসর, ঢাকা আর্ট সেন্টারে চলচ্চিত্র...
- তথ্য সরবরাহে সরকারী অফিস এগিয়ে, অমান্য এনজিওগুলোর-...
- মধ্য হিমালয়ে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, ঝুঁকিতে ...
- শিক্ষকদের কোন্দল আর ছাত্র সংঘর্ষে বিদায়ী বছরে জাবি...
- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন- পানি সম্পদ...
- পৌষের প্রকৃতি, গ্রামীণ জীবনচিত্র বাহারি পিঠাপুলির ...
- জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরাহ হক আজ আ...
- আবার এ্যাকশন চরিত্রে
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নবগঠিত কার্যনি...
- টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণ ॥ গ্রেফতারকৃতদের জিজ্ঞ...
- হিন্দু পরিবারের দেশছাড়া ॥ অবশেষে উপজেলা চেয়ারম্যান...
- ফেনীতে যুবদল নেতাকে অপহরণের পর কুপিয়ে ও গুলি করে হ...
- মোরেলগঞ্জে মা-মেয়ে ধর্ষিত সাভারে কলেজছাত্রী ধর্ষণে...
- বুধবার সারাদেশে সিপিবি, বাসদের ‘গণধর্ণা’ কর্মসূচী
- যশোরে জামায়াত শিবির পুলিশ ফের সংঘর্ষ
- হরতাল উন্মাদদের সিদ্ধান্ত ॥ সিলেটে অর্থমন্ত্রী
- বৈদেশিক অর্থ ছাড় বাড়াতে বিশেষ এলসিজি বৈঠক- শুরু হব...
- বিশ্বে মোট শিক্ষার্থীর গড় ছাত্রী সংখ্যায় বাংলাদেশ ...
- ব্যাংক বাসাবাড়িতে চুরি ডাকাতি ঠেকাতে ওয়াচম্যান- ঢা...
- ৭০ কিমি যানজট মেঘনা সেতু মেরামত তিন ঘণ্টা বিলম্বিত...
- ঘন ঘন হরতালে চাপে অর্থনীতি, প্রত্যাহার চাইছেন ব্যব...
- রাজনীতিতে সৌজন্যবোধ ফিরিয়ে আনতে হবে ॥ ও. কাদের- ছা...
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল হরতাল- ১৮...
- মূল্যস্ফীতি উস্কে দেবে? ॥ জ্বালানি তেলের মূল্যবৃদ্...
- স্থানীয় সরকার ব্যবস্থা ক্রমেই দুর্বল হচ্ছে by অমিত...
- মেডিক্যাল বোর্ড গঠন-স্কুলছাত্রী চম্পাকে হারিয়ে কাঁ...
- সাভারে কলেজছাত্রী ধর্ষণের শিকার বান্ধবীসহ আটক ৪
- স্বজনদের অভিযোগ-হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা চলছে
- সিলেটে অর্থমন্ত্রী-তেলের দাম নিয়ে খালেদার হরতাল উন...
- ১৮ দলের হরতাল কাল
- সীমানা পুনর্বিন্যাসের মূল ভিত্তি হবে অভিযোগ
- গণপরিবহন-সিদ্ধান্তের আগেই শুরু যাত্রীদের পকেটকাটা ...
- সামান্য টাকায় বিপন্ন মানুষ-আইএমএফের শর্ত মানতে তেল...
- দিল্লিতে ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা-শিক্ষা...
- হাসপাতাল ছেড়েছে মালালা
- হারাতে বসেছে অ্যাংলো ইন্ডিয়ান সংস্কৃতি
- শপথ নিতে পারবেন চাভেজ?
- জুডো-কারাতের দিকে ঝুঁকছেন দিল্লির নারীরা
- নারী নির্যাতনে অভিযুক্ত এমপির সদস্যপদ বাতিলের আবেদ...
- ফুলবাড়ীতে গণধর্ষণের অভিযোগে দুজন জেলে
- মহাজোট সরকারের চার বছর- বেড়েছে হত্যাকাণ্ড ও নারী ন...
- রাঙ্গুনিয়ায় তিন হাজার শিশু ইটভাটার শ্রমিক by ইব্...
- পরিবেশ বিপর্যয়- বাউফলের ১২টি ইটভাটাই ড্রাম চিমনির,...
- হাসপাতাল ছেড়েছে মালালা
- মিথ্যা বলেছেন আর্মস্ট্রং?
- ইতিহাস গড়লেন তুলসি
- ১০ জানুয়ারি কী হবে?
- নতুন কংগ্রেসের যাত্রা শুরু
- সুপ্রিম কোর্ট অপারগ
- প্রতি থানায় ৯ নারী পুলিশ
- বয়স নিয়ে বিপত্তি বিচারে জটিলতা
- বান্ধবীর আশা পূরণের যুদ্ধ শুরু বন্ধুর
- শাভেজকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে!
- উন্নয়নে বাংলাদেশ-প্রতিবন্ধকতা দূর করতে হবে সরকারকেই
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি-জনজীবনে এর প্রভাব নিয়েও...
- ছাত্রলীগ নেতাদের সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী- ক্ষমতা...
- ‘আইজ রাইতে আর জার লাগবে না’
- ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগাযোগমন্ত্রী- গুট...
- ছুটির দিনে চোখে পড়ার মতো ভিড়, মূল্যছাড়ে আগ্রহ বেশি
- স্মরণ- একালের কিংবদন্তি স্যামসন এইচ চৌধুরী by ডে...
- এটি মোটেই ভালো নজির নয়- মির্জা ফখরুলকে আবার গ্রেপ্তার
- সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করুন- তেলের দাম আর কত বাড়বে?
- যুদ্ধাপরাধের বিচার- অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের হস্ত...
- এখানে সেখানে- নতুন বছরের শোভাযাত্রা by আ স ম মাসুম
- মনের জানালা
- কা র্য কা র ণ- নতুন বছরে কি আরও স্মার্ট হতে চান? b...
- ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব- গণিতকে জয় ক...
- টাঙ্গাইলের মেয়েটির অবস্থার উন্নতি হচ্ছে
- দুটি স্টল বন্ধ- রিহ্যাব মেলায় রাজউকের ভ্রাম্যমাণ আ...
- পোশাক কারখানায় আগুন- নিখোঁজদের লাশ, ক্ষতিপূরণ আর ম...
- শ্যামনগরের চন্দ্রিকা দিদি by কল্যাণ ব্যানার্জি
- জ্বালানি তেল- বোরো চাষিরা বিপাকে প্রভাব পড়বে বাজার...
- সরকারের ৪ বছর: যোগাযোগ খাত- পদ্মায় আটকে গেছে যোগায...
- রাজনৈতিক হয়রানিমূলক মামলা- ছাত্রদলের সন্ত্রাসী, মু...
- বিশ্বজিতের বাবার অভিযোগ- খুনিদের বাঁচানোর চেষ্টা চলছে
- চরাচর-ফুটপাতে শীতের পোশাক by পাভেল রহমান
- পবিত্র কোরআনের আলো-যে কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের ...
- নারীচিত্র-বাঙালি নারীর মোড় ফেরার পর্ব by আমেনা মহসীন
- লড়াই চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা by রেজওয়ান সিদ্দিকী
- নারী আন্দোলন-বিপর্যয় পাড়ি দিয়ে পথ চলা by সালেহা বেগম
- নারী দিবস-নারী, কৃষি ও সভ্যতার দোলাচল by ফারহাত জাহান
- সমকালীন প্রসঙ্গ-ছাত্রদের উচ্ছৃঙ্খল আচরণ প্রসঙ্গে b...
-
▼
Jan 05
(144)
-
▼
January
(6492)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment