Saturday, January 5, 2013
১০০০ জনপ্রতিক্রিয়াঃ ‘সম্ভাবনার চেয়ে সঙ্কটই বেশি’
১০০০ জনপ্রতিক্রিয়াঃ ‘সম্ভাবনার চেয়ে সঙ্কটই বেশি’
সম্ভাবনার চেয়ে সঙ্কটই বেশি দেখছেন সাধারণ মানুষ। সরকারের শেষ বছরে রাজনীতিতে সংঘাত বাড়বে এমনটাই আশঙ্কা। আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত বলে বেশির ভাগ মানুষের মত। শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে অগ্রগতি প্রশংসনীয়।
ঘরে ঘরে চাকরি দেয়ার কথা থাকলেও সুসংবাদ নেই চাকরির বাজারে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যাহত মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য বেড়েছে। বোঝা চেপেছে গরিবের ওপর। সরকার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যস্ত থাকায় জনগণের ভাগ্য পরিবর্তনে মনোযোগ দিতে পারেনি। যুদ্ধাপরাধ বিচারের উদ্যোগকে স্বাগত জানালেও নানা অনিশ্চয়তার কথা জানালেন বেশির ভাগ উত্তরদাতাই। দেশের অর্থনৈতিক অবস্থা বছরজুড়েই ছিল টালমাটাল। বিশেষত, পুঁজিবাজারে শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ছিল উল্লেখ করার মতো। পদ্মা দুর্নীতি, হলমার্ক ও রেলওয়েগেট কেলেঙ্কারি সরকারের অর্জনকে ম্লান করেছে। সকল ক্ষেত্রে দলীয়করণ আর টেন্ডারবাজিতে অস্থির ছিল প্রশাসন ও শিক্ষাঙ্গন। নোবেলজয়ী ড. ইউনূসের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে সরকার অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। গুম, খুন, আর অপহরণের আতঙ্ক ছিল দেশজুড়ে। ইলিয়াস আলীর মতো রাজনৈতিক নেতার নিখোঁজ হয়ে যাওয়া, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন না হওয়া ছিল আইন-শৃঙ্খলার নজিরবিহীন ব্যর্থতা। দুর্নীতিতে জেরবার সরকারের প্রতিশ্রুত স্বপ্নের পদ্মা সেতু স্বপ্নই থেকে গেছে। মাঝ পথে ফোর লেন, উড়াল সড়ক, মেট্রো রেল আর বিআরটিএ নিয়ে ব্যস্ত থেকেছে সরকার। বছর শেষে বিএনপিসহ ১৮ দলের ডাকা অবরোধে রাজধানীতে নির্বিচারে বিশ্বজিৎকে পিটিয়ে হত্যা আর ২০১১ সালে বরিশালে লিমনকে র্যাবের গুলি করে পঙ্গু করে দেয়া ছিল মানবাধিকার লঙ্ঘনের চরম দৃষ্টান্ত। সরকারের চার বছর পূর্তির প্রাক্কালে জ্বালানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনে যে দুর্ভোগ সৃষ্টি করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
দিন বদলের সনদ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে চার বছর আগে মহাজোট সরকার ক্ষমতায় এসেছিল। সরকারের ৪ বছর নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় নানা প্রান্তের এক হাজার মানুষের মুখোমুখি হয়েছিল মানবজমিন। তাদের সঙ্গে কথা বলেছিলেন মানবজমিনের ছয় প্রতিবেদক হাসান শাফিঈ, কাজী সোহাগ, সিরাজুল ইসলাম, সালমান ফরিদ, সোলায়মান তুষার ও ফরিদউদ্দিন আহমদ। প্রশ্ন ছিল- সরকারের অর্জন কি? ব্যর্থতা কোথায়? আর ভবিষ্যৎ কোন পথে? তিন প্রশ্নের জবাবে সাধারণ মানুষ অতীত, বর্তমান ও ভবিষ্যতের হিসাব মিলিয়েছেন, বলেছেন আগামী রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে।
সহিংসতার আশঙ্কা নতুন বছরে: মহাজোট সরকারের বাকি মেয়াদে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করছেন অধিকাংশ মানুষ। তারা সরকার ও বিরোধী পক্ষের অনড় অবস্থানে ভীত, সন্ত্রস্ত। বেসরকারি ব্যাংক কর্মকর্তা হাসান আহমেদ বলেছেন হরতাল, অবরোধ আর সহিংসতা ঘটবেই। তারপরও এর মধ্যেই খুঁজে নিতে হবে যৌক্তিক সমাধান। ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার ওই কর্মকর্তা আরও বলেন, এ পর্যন্ত যে কয়টি সরকার দেখেছি তাদের সবার আমলেই শেষ বছরে দেশ থাকে উত্তপ্ত। আন্দোলনমুখর। এক দল চায় ক্ষমতায় থাকতে। আরেক দলের ইচ্ছা ক্ষমতাশালীদের মসনদ থেকে টেনে নামাতে। হাসানের মুখের কথা কেড়ে নিলেন তারই সহকর্মী মাসুদ। তিনি বললেন, এখানে ক্ষমতাই বড় কথা। জনগণের কথা কেউ ভাবে না। বাড্ডা শাহজাদপুরের মুদি ব্যবসায়ী কঠোর সমালোচনা করলেন সরকারের। তার ভাষায়, পদ্মা সেতু নিয়ে কি করা হলো? এটা কি মেনে নেয়ার মতো কোন ঘটনা? পদ্মা তো হলোই না- উল্টো দেশের মানসম্মানও গেলো। তার প্রশ্ন, আবুল হোসেন কি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চেয়েও ক্ষমতাধর? রাজধানীর খিলক্ষেতের বাসিন্দা সিএনজিচালক আতাহার বললেন, এই সরকার অনেক খারাপ কাজ করেছে। তারা দেশ চালাতে ব্যর্থ হয়েছে। তারপরও এরাই আবার ক্ষমতায় আসবে। যুক্তি তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশে কি সত্যিকার অর্থে বিরোধী দল বলে কিছু আছে? এত ইস্যু সরকার তাদের হাতে তুলে দিলো- কিছু করতে পেরেছে তারা? বাংলাবাজারের কামরুল বুক হাউজের স্বত্বাধিকারী কামরুল ইসলাম বলেন, ৪ বছরে সরকারের অনেক ব্যর্থতা রয়েছে। এটা কাটিয়ে ওঠা কঠিন। তবে বিরোধী দলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। তারা যথেষ্ট দুর্বল। সরকারে ব্যর্থতা ছাপিয়ে তারা ভোটারদের পক্ষে আনতে পারবেন কি না এটাই দেখার বিষয়। সিএনজি চালক মুকুল আলীর প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন। মালিকরা সিএনজির জমার টাকা বাড়িয়েছে। আমরা যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নিতে গেলে গালমন্দ শুনতে হয়। এসব আবার মালিককে শুনতে হয় না। তিনি বলেন, সামনে আমাদের একটি কর্মসূচি রয়েছে। তাতে যদি কোন সমাধান না হয় তাহলে লাখ লাখ সিএনজি ড্রাইভারের ভোট হারাবে সরকারি দল। ৪ বছরে সরকার যা করেছে তাতে ভোটারদের কাছে যাওয়ার সাহস নেই বলে মন্তব্য করলেন আরবি টেকের স্বত্বাধিকারী রিমন রহমান। তার বক্তব্য- পদ্মা সেতু, সোনালী ব্যাংক-হলমার্ক, শেয়ারবাজার কেলেঙ্কারি, সাগর-রুনির হত্যাকাণ্ডের কূলকিনারা করতে না পারা, রাজধানী ঢাকাকে বসবাসের অনুপযোগী করে তোলা, সীমান্তে পাখির মতো বাংলাদেশীদের হত্যা, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা, ইলিয়াছ আলী গুম এরকম শতাধিক ইস্যু বর্তমান সরকারকে বেকায়দায় ফেলেছে। এতে কি জনমত বেড়েছে না কমেছে। নিশ্চয় সরকারি দল এরই মধ্যে টের পেয়েছে। স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট হলে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের সিদ্ধান্ত জানাবে।
ব্যর্থতার পাল্লা ভারি: সরকারের সাফল্য কোথায়? এমন প্রশ্নে ফার্মগেটের বাসিন্দা মাহবুবুর রহমন বলেন, এই সরকারের কোনই ভাল কাজ নেই। কল্যাণপুরের গোলাম রাব্বানী বলেন, ভাল কাজ তো খুঁজে পাচ্ছি না। এভাবে সরকারের চার বছরের মূল্যায়নে প্রতিক্রিয়া জানানো বেশির ভাগ উত্তরদাতাই চটজলদি তুলে ধরেছেন ব্যর্থতার ক্ষেত্রগুলো। তারা পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে দুর্নীতি, শেয়ারবাজার, দলীয়করণ, বিরোধী দলের উপর দমননীতি, বাজার নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, ছাত্রলীগের সন্ত্রাস, তেল-গ্যাসের দাম বাড়ানো, ঘরে ঘরে চাকরি দিতে না পারার নানা উদাহরণ তুলে ধরেন। সংখ্যায় কম হলেও যারা সরকারের সাফল্যের তালিকাটি জানিয়েছেন, তারা শিক্ষা, তথ্য-প্রযুক্তি, কৃষি, বিদ্যুৎ, হাতিরঝিল প্রকল্প, বনানীর ওভারপাস আর মার্চে উদ্বোধন হতে যাওয়া যাত্রাবাড়ী ফ্লাইওভারের উদাহরণ টেনেছেন। তবে সৃজনশীল শিক্ষার গুণগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। এছাড়া, প্রবাসীদের রেমিট্যান্স বেশি আসাকেও অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। কিছু সংখ্যক উত্তরদাতা যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হলে একেও তারা সফল হিসেবে দেখাতে চান। অনেকেই বলেছেন, সরকারের উদ্যোগ বেশি, তবে বাস্তবায়ন খুবই কম। সরকারের নেতিবাচক দিক নিয়ে প্রতিক্রিয়ায় জনগণ মনে করছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি অসহনীয় পর্যায়ে এসেছে। সরকার নির্বাচনী ইশতেহারে ঘোষিত পণ্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। দফায় দফায় বিদ্যুৎ, সব ধরনের জ্বালানি তেল ও সিএনজি’র দাম বেড়েছে। ফলে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া বেড়েছে। সব চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। যাতায়াত, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মাঝে পাল্লা দিয়ে বাড়ছে শহর-নগরের বাসা-বাড়ির ভাড়া। মোটা দাগে সাধারণ জনগণ বলেন, দেশে দুর্নীতি বেড়েছে। শেয়ার বাজার, হলমার্ক কেলেঙ্কারি ও পদ্মা সেতু দুর্নীতি, রেলওয়ের সুরঞ্জিতের ঘুষের কেলেঙ্কারি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিতের হত্যাকাণ্ডের বিষয়টি তাদের বেশি নাড়া দিয়েছে। ওই ঘটনায় ৪ থেকে ৫ জনকে বাঁচাতে গিয়ে সরকার নিজের লাখ লাখ ভোট নষ্ট করেছে বলে মিন্টু নামের একজন ব্যবসায়ী মনে করেন। বলছেন, সরকার বিএনপির দুর্নীতির জন্য ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ ভাল করে দেখাতে পারতো। কিন্তু পারেনি। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে ফারুকসহ বেশ কয়েকজন অভিভাবক বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা কম দেখছেন। পলাশী বাজারে কামরুল ও নাজমাসহ একাধিক উত্তরদাতা বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ১০ টাকায় চাল খাওয়াতে পারেনি। দিতে পারেনি ঘরে ঘরে চাকরি। জনপ্রতিক্রিয়ায় অংশ নেয়া ২৩ থেকে ৩৩ বছর বয়সী একাধিক উত্তর দাতা মনে করেন এমনি দেশে বেকার সংখ্যা বেশি। তারপরও সরকার চাকরিতে অবসরের মেয়াদ বাড়িয়ে আরও বেকার তৈরি করছে। বহির্বিশ্বের সঙ্গে দেশের ভাল সম্পর্ক তৈরি করতে না পারাকে এই সরকারের ব্যর্থ হিসেবে দেখছেন তরুণ প্রজন্ম। তারা বলছেন, দেশে ধনী-দরিদ্রের আয়ের বৈষম্য বেড়েই চলেছে। নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের ঊর্ধ্বতনদের কাদা ছোঁড়াছুঁড়ি আর যুক্তরাষ্ট্রের সমালোচনাকে অনেকেই ভাল চোখে দেখেনি। আজিমপুর বাস স্ট্যান্ডে শিক্ষিকা ফারজানা বলেন, নারীদের আরও শিক্ষিত করার জন্য বেশি করে বৃত্তি দিতে হবে। ব্যবসায়ী জাহাঙ্গীর মনে করেন, চার বছরে কৃষি পণ্যের দাম বাড়ায় কৃষির উৎপাদন খরচ বেড়েছে। বিশেষ করে কৃষি পণ্যে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও এসব পণ্যের দাম আশানুরূপ কমেনি। নিউ মার্কেটে সেলিম নামের ব্যবসায়ী বলেন, সরকার সব কিছুতেই দলীয়করণ করেছে। কোন জায়গায় টেন্ডার আহ্বান করলে অন্য দলের লোক হলে পাবে না। নীলক্ষেতে বিশ্ববিদ্যালয় পডুয়া কয়েজন ছাত্র-ছাত্রী বলেন, সরকার শিক্ষায়, তথ্য-প্রযুক্তিতে ভাল করছে। এই সেক্টর ভাল এগুচ্ছে বলে উল্লেখ করে তারা বলেন, বড় বড় রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বলে তারা মনে করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুরতে আসা নাজমা, বীথিসহ কয়েকজন স্নাতক পর্যায়ের ছাত্রী বলেন, সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ভাল করছে। শিক্ষাঙ্গনে দলীয় সন্ত্রাস রয়েছে। বিশ্বজিতকে সরকারদলীয় সন্ত্রাসীরা যেভাবে হত্যা করলো তা ভুলার মতো নয়। ২০১৩ সালে দেশের রাজনীতি কোনদিকে যাবে এমন প্রশ্নের উত্তরে বেশির ভাগের জবাব ছিল বিশৃঙ্খলা ও সঙ্কটপূর্ণ হবে। জনগণের উপর নিম্ন চাপ আসার আশঙ্ক করছেন তারা। কেরানীগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজে রোগী নিয়ে আসা বিল্লাল নামের একজন ব্যবসায়ী বলেন, সরকার তত্ত্বাবধায়ক না মানলে বিরোধী দলতো আন্দোলন করবেই। এতে জনগণের ব্যাপক ক্ষতি হবে। আর তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। মাহমুদা নামের এক জন উন্নয়নকর্মী সরকার চলতি বছর শুধু যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বেশি ব্যস্ত থাকবে। ফলে উন্নয়নমূলক অন্য উদ্যোগগুলো গৌণ হয়ে যাবে।
গুম-গুপ্তহত্যা, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, বিদ্যুৎ-গ্যাস-পানি সঙ্কট, সার ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সন্ত্রাস-রাহাজানি-খুন, পরিবহন নৈরাজ্য ছাড়াও জাতীয় সংসদকে কার্যকর, দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমানো এবং সুশাসন প্রতিষ্ঠা করতে না পারাকেও সরকারের ব্যর্থতা বলেছেন অনেকে। আয় কমে যাওয়া ও আয়ের সুযোগ সীমিত হয়ে পড়ায় মাথায় হাত ঠেকেছে গরিবের। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এগিয়ে যাওয়া, উপজেলা নির্বাচন সম্পন্ন স্বাস্থ্য সেবা বাড়ানোর প্রচেষ্টা, সারের মূল্য অর্ধেকে নামিয়ে আনা, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বাড়ানোর জন্য পে-স্কেল প্রদান, ক্রীড়াঙ্গনে নৈপুণ্য, আইটি ইত্যাদি ক্ষেত্রে সরকার সফলতা দেখিয়েছে। প্রকৌশলী শফিকুল আলম বলেন, আমার বাসা খিলগাঁও রেল গেটের পাশে। সেখানে বস্তি নিয়ে নাভিশ্বাস দশা। বস্তি সরানোর চেয়ে সরকারের লোকজন পুনর্বাসনে বেশি মনোযোগী। আইটি ব্যবসায়ী আশরাফুর রহমান বলেন, সরকারের সফলতা-ব্যর্থতা দুটিই আছে। দুর্নীতি হয়েছে সব খাতে। নিয়োগ বাণিজ্যে ছিল ওপেন সিক্রেট। স্বাস্থ্য খাতে বাণিজ্য নিয়ে যেমন সমালোচনা ছিল তেনমি রেল কেলেঙ্কারির কথাও আমরা শুনেছি। পদ্মা সেতুর কথাও সবাই জানেন। এসব কিছু সরকারের সফলতাকে চাপা দিয়েছে। পরিবহন শ্রমিক কায়সার আহমদ বলেন এ সরকারের আমলে নৈরাজ্য বেড়েছে বেশি। পুলিশের বেপরোয়া চাঁদাবাজির কারণে যানবাহন বিশেষ করে ট্রাক, ভ্যান ও রিকশা শ্রমিকদের মধ্যে অসন্তোষ বেড়েছে। প্রতিটি পয়েন্টেই ট্রাকগুলোকে চাঁদা দিতে হয়। চালকদের পুলিশি চাঁদাবাজি রোধে সরকার কার্যকর কোন পদক্ষেপ নিয়েছে বলে শুনিনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বেড়েছে। যেহেতু পণ্য পরিবহনে যানবাহন ব্যবহার হয় তাই ভাড়া বেড়ে যাওয়ার কারণে এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাজারে। এখন সব পণ্যেরই দাম বেশি, চাল-কেরোসিনের দামের কারণে গরিব মানুষই বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। তার মতে, বিএনপি ও আওয়ামী লীগের সরকারগুলোর চেয়ে এরশাদের শাসনামলে জীবনমান যথেষ্ট ভাল ছিল। কাওরান বাজারের ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, চালের দাম কিছুটা বেশি হলেও বাজার যে একেবারে অনুকূলের বাইরে তা না। ওএমএস চালু করে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে সরকার। ভাসমান ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, ব্যবসা বাণিজ্য ভাল না। মূলধনই টিকিয়ে রাখা দায় হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর মধুবাগের বাসিন্দা সৌদি ফেরত আবদুর রহিম (৬০) বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি এখন আর আগের মতো নেই। মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিনই হাজার হাজার মানুষ শূন্য হাতে দেশে ফিরছে। উত্তরার বাসিন্দা প্রকৌশলী জাকারিয়া মজিদের মতে অপরাধ আর দুনীতি সরকারের সব সফলতাকে ম্লান করে দিয়েছে। সরকারের সফলতা যে একেবারেই নেই তা নয়। তবে ব্যর্থতার পাল্লা ভারি। সম্ভাবনার চেয়ে রাষ্ট্রে এখন সংকটই বেশি। বিদ্যুতের দাম এক বছরে বাড়ানো প্রমাণ করছে এ সেক্টর নিয়ে সরকারের মাঝেই অস্থিরতা বিরাজ করছে। গ্যাস সঙ্কটের কারণে নতুন সংযোগ তো দিতে পারছে না, উল্টো রাজধানীবাসীর চুলোয় গ্যাস জ্বলছে না। সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই ব্যস্ত থাকায় মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। মগবাজারের বাজারগলির বাসিন্দা রুস্তম আলী (৬৫) বলেন, মানুষের চাহিদা পূরণে কেউই আন্তরিক নয়। আমরা শুধু ভোটের অধিকারী। আর কোন অধিকারই আমাদের নেই।
শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাত এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকে। তবে সবারই আশঙ্কা- সরকারের শেষ বছরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বেশির ভাগ সাধারণ মানুষই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছেন। বিদ্যুৎ এবং দ্রব্যমূল্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। জ্বালানি তেলের মূল বৃদ্ধিতে উদ্বেগ ছিল সকলের। সরকারের ৪ মন্ত্রীকে দোষারূপ করেছে অনেকে। টিকাটুলি স্বামীবাগের জাহিদ হোসেন বিপ্লব বলেন, ৪ বছরে সরকারের জনপ্রিয়তা যত দ্রুত পশ্চাদমুখী হয়েছে অতীতে কোন সরকারে সময় তা হয়নি। এ সরকার কেবল নাম পরিবর্তন ও প্রতিহিংসার রাজনীতি নিয়ে ব্যস্ত। ২০১৩ সালকে তিনি রাজনীতির জন্যে কুয়াশাচ্ছন্ন বলে উল্লেখ করেন। মিরপুর ২ নম্বর এলাকার বাসিন্দা বিনয় সরকার বলেন, সরকার সফলতার চেয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে বেশি। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারা নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। কল্যাণপুর মিজান টাওয়ারের বাসিন্দা গৃহবধূ সামসুন নাহার জানান, শিক্ষাখাত ছাড়া সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। সরকার সন্ত্রাস দমন ও দুর্নীতি দমনের কথা বলে ক্ষমতায় আসলেও এক্ষেত্রে তারা সফলতা দেখাতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না করলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করবে আশঙ্কা করে তিনি বলেন, দুই দল মিলে সমস্যার সমাধান করতে পারবে কি-না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, সব মিলিয়ে সরকার খারাপ কিছু করেনি। এখন পদ্মা সেতু হলেই হয়। কল্যাণপুর সানমুন হোটেলের ম্যানেজার জাহিদ হাবিব বলেন, সরকারের সফলতার মধ্যে রয়েছে- কৃষি ও শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন এবং বনানী ফ্লাইওভার ও হাতিরঝিল প্রকল্প উদ্বোধন। ব্যর্থতার মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। শেয়ারবাজারে ধস, প্রবৃদ্ধি খুবই কম, পদ্মা সেতু হয়নি। জাহিদ হাবিবের বন্ধু মোশাররফ হোসেন বলেন, পরাষ্ট্র ও স্বরাষ্ট্র খাতে সরকার পুরোপুরি ব্যর্থ। শিক্ষায় উন্নতি হয়েছে। চা-বিক্রেতা জহির জানান, এ সরকারের কাছে কোন প্রত্যাশা নেই। প্রত্যাশা করছি নতুন সরকার এসে ভাল কিছু করুক। গাবতলী বাস টার্মিনালে দাঁড়িয়ে ঢাকা-সাতক্ষীরা বলাকা পরিবহনের বাসচালক আবদুল কুদ্দুস জানান, সরকারের সফলতা-ব্যর্থতার কথা কিছু বলতে পারব না। তবে অন্য আমলের চেয়ে এ আমলে হরতাল, ধর্মঘট কম ছিল। পরিবহন ব্যবসা ভাল হয়েছে। দারুস সালামের ১৬৭ উত্তর বাগবাড়ীর রাহাত হোসেন বলেন, ভাল-মন্দ মিলিয়েই সরকার চলেছে। আইনশৃঙ্খলা মোটামুটি ভাল থাকলেও হলমার্ক কেলেঙ্কারি, পদ্মা সেতু দুর্নীতি, রেলওয়ের কেলেঙ্কারি সরকারকে ডুবিয়েছে। বাগবাড়ি উত্তর পাড়ার মামুনুর রশিদ জানান, বাজার অনেকটা স্থিতিশীল থাকলেও ব্যক্তি স্বার্থে পদ্মা সেতুকে বিসর্জন দেয়া হয়েছে। মন্ত্রী, উপদেষ্টাদের যোগসাজশে হয়েছে হলমার্ক কেলেঙ্কারি। পরিবহন সেক্টরে বিরাজ করছে ব্যাপক চাঁদাবাজি বিরাজ করছে। সর্বক্ষেত্রে চলছে দলীয়করণ। মাদারীপুরের কলিকিনি থেকে ইবনে সিনা হাসপাতালে রোগী নিয়ে আসা তৌফিকুল ইসলাম জানান, পুরো মাদারীপুরে নৌমন্ত্রীর কথাই এখন আইন। তার কথার বাইরে কেউ যেতে পারে না। তিনি দাবি করেন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার সুষ্ঠু বিচার চাই। মিডিয়ার ওপর সরকারের হস্তক্ষেপে বন্ধ হোক। প্রধানমন্ত্রীর উদ্যোগী হয়ে দুর্নীতিপরায়ণ মন্ত্রী-এমপিদের তালিকা প্রণয়ন করে তাদের সতর্ক করে দিক। গাবতলী বাস টার্মিনালের ইজারাদার জসিম উদ্দিন জানান, বড় দাগে সামনের নির্বাচনকে কেন্দ্র করে যেন অনাকাঙিক্ষত ঘটনা না ঘটে সে বিষয়ে দু’টি বড় দলকে সমঝোতায় আসতে হবে। সাভারের নগনকুণ্ডা গ্রামের মোস্তাক আহমেদ বলেন, এ সরকার নতুন গ্যাস সংযোগ বন্ধ করে রেখেছে। তবে অবৈধ উপায়ে অসাধু কর্মকর্তারা গ্যাস সংযোগ দিচ্ছে। মুন্সীগঞ্জের বিক্রমপুরের মো. নাজির জানান, এরশাদের আমলেই ভাল ছিলাম। ২ দলের প্রতি আমার কোন আস্থা নেই। সদরঘাটের পানি ব্যবসায়ী মাহবুবও একই ধরনের কথা বলেন। তিনি জানান, এ সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। টাকা ছাড়া কিছু হয় না। অনেকে টাকা দিয়েও চাকরি পাচ্ছে না। ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ছাত্র কাজী ফয়সাল আহমেদ জানান, এ সরকারের আমলে বিদেশী সাহায্য কমে গেছে। গুম-খুন বেড়েছে। মিরপর বাঙলা কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র রাফি মাহমুদ জানান, শিক্ষা ক্ষেত্রে সফলতা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোতে গত ৪ বছর ধরে সহিংসতা লেগেই ছিল। বেইলি রোডের হুমায়ুন কবির বলেন- সাংবাদিকরা আজ যেখানে নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মিরপুর মধ্য শাহ আলীর রাকিব বলেন, সরকার ভাল কিছু করতে না পারলেও বিরোধী দলের নেতাদের নামে একের পর এক হাস্যকর মামলা দিচ্ছে। সামনে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে হচ্ছে। কাজীপাড়া ওয়াশা পাম্পের পাশের বাড়ির জাবেদ আহসান বলেন, এ সরকারের আমলে গুম এবং হত্যা বেশি হচ্ছে। একই ধরনের তথ্য দিয়ে তার বন্ধু আরিফুল হক বলেন, সন্ত্রাস ভয়াবহ হারে বেড়েছে। মিরপুর ‘এ’ ব্লকের ৬ নম্বর সেকশনের ৩ নম্বর লেনের মেহেদী হাসান চৌধুরী বলেন, আমি নিজে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকলেও আইনের শাসন পাচ্ছি না। দেশ চলছে ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে। রূপনগর আবাসিক এলাকার ২৭ নম্বর রোডের মোস্তফা কামাল বাবর বলেন- ছাত্রলীগ, সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের সব সফলতা ম্লান হয়ে গেছে। দুদক ও মানবাধিকার কমিশনকে সরকারের অধীনস্থ করে রাখা হয়েছে। সরকারের মদতেই শীর্ষ সন্ত্রাসী বিকাশকে কারামুক্তি দেয়া হয়েছে। কুইক রেন্টালের নামে বিদেশে অর্থ পাচার করা হচ্ছে। একই ধরনের তথ্য দিয়ে শফিকুল আজমের স্ত্রী আফরোজা খানম লিপি বলেন, প্রশাসনের চেইন অব কমান্ডে ভেঙে গেছে। কোটা প্রথার মাধ্যমে প্রশাসনকে মেধাশূন্য করা হচ্ছে। দিনাজপুর সদরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মনিরুজ্জমান সোহেল রোগী নিয়ে এসেছেন ঢাকায়। শ্যামলী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সোহেল বলেন, সরকার কথা দিয়ে কথা রাখেনি। কাঁঠালবাগান ক্রিসেন্ট রোডের শুব্রত রায় বলেন, পররাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ড. ইউনূসের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে সরকার অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। অযোগ্য লোকদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে ব্যাংকিং সেক্টরকে মেরুদণ্ডহীন করে দেয়া হয়েছে। তিতুমীর কলেজের ৩য় বর্ষের ছাত্র সাইফুল ইসলাম বলেন, অতীতের কোন সরকারই শতভাগ সফল বা ব্যর্থ ছিল না। এ সরকারও আগের সরকাগুলোর ধারাবাহিকতা ধরে রেখেছে।
আশাবাদী লোকের সংখ্যা কম: বর্তমান সরকারের ৪ বছর ও আগামী ১ বছর কিভাবে যাবে তা নিয়ে বেশিরভাগ মানুষই বলেছে, সরকার পণ্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। হলমার্ক কেলেঙ্কারি, শেয়ারবাজার কেলেঙ্কারি হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায়। সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতির সঙ্গে জড়িত। পদ্মা সেতুর কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আগামী বছর দেশে সংঘাত-সংঘর্ষ বাড়বে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল না করলে সুষ্ঠু নির্বাচন হবে না। হবিগঞ্জ জেলার সন্তান মুজিবুর রহমান রাজধানীর বিভিন্ন স্থানে সিগারেট বিক্রি করেন। বর্তমান সরকারের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে মুজিবুর রহমান বলেন, যেসব কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসেছিল তার বেশিরভাগই করতে পারেনি। সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দান নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি। বরিশালের বেবিচালক নুরুল ইসলাম বলেন, সরকার বারবার ডিজেলের দাম বাড়াচ্ছে। আমাদের রাস্তায় বসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক আমেনা খাতুন বলেন, সরকার তেমন কোন উন্নয়নমূলক কাজ করেনি। সবক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। চুয়াডাঙ্গার কৃষক জালাল উদ্দিন বলেন, এ সরকারের কর্মকাণ্ডে কৃষকরা হতাশ। আমাদের বেশি দাম দিয়ে সার কিনতে হয়। কিন্তু ধান বিক্রি করতে গেলে আসল উঠে না। কিশোরগঞ্জের আবদুল কাদির ব্যবসা করেন কাওরান বাজারে। তিনি বলেন, ক্ষমতার বদল নিয়ে দেশে সংঘাত হবে। একই এলাকার মিদু হোসেন বলেন, ভাল কাজ করতে পারেনি সরকার। দেশে রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। মানিকগঞ্জের কৃষক আইনুদ্দিন কাওরান বাজারে মুদির দোকান করেন। তিনি বলেন, সার, তেল, ডিজেলের দাম বেশি। সরকার গরিব মানুষের সর্বনাশ করেছে। মানিকগঞ্জের মোক্তার হোসেন বলেন, সরকার ভাল কোন কাজই করেনি। দেশের কোন উন্নয়ন হয়নি। আগামী ১ বছর কি হবে তা একমাত্র আল্লাহই জানেন। মানিকগঞ্জের কৃষক নবীর উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আগামী বছর হবে রাজনৈতিক সংঘর্ষের বছর। চাঁদপুরের দুলাল ব্যবসা করেন কাওরান বাজারে। তিনি বলেন, জিনিসপত্রের দাম বেশি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। চাঁদপুরের রিপন ভ্যান চালান রাজধানীতে। তিনি বলেন, আগামী বছর হবে রাজনৈতক সংঘর্ষের বছর। কুমিল্লার বাবুল চৌধুরী চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তিনি বলেন, সরকার কোন ভাল কাজই করেনি। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। চাঁদপুরের খোকন কাঁচামালের ব্যবসা করেন রাজধানীতে। তিনি বলেন, সব ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। ভাগ-বাটোয়ারা নিয়ে সবাই ব্যস্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খোরশেদ আলম বলেন, সরকার কিছু ভাল উদ্যোগ নিলেও সফল হতে পারেনি। দাঙ্গা-হাঙ্গামা ছিল। আগামীতেও দাঙ্গা-হাঙ্গামা ও সংঘর্ষ হবে। ঢাবির ছাত্র ইমরান হোসাইন বলেন, ৪ বছরের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আগামী ১ বছরও সরকার তেমন কিছু করতে পারবে না। কবির হোসেন বলেন, সরকারের সাফল্যের ধারা আগামী ১ বছরও অব্যাহত থাকবে। ঢাবির ছাত্র সবুজ বলেন, সাফল্যের তুলনায় ব্যর্থতার পাল্লা ভারি। নোয়াখালীর চাকরিজীবী জুনায়েদ বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বেশি সাফল্য হচ্ছে সমুদ্র বিজয়। বিডিআর বিদ্রোহ নিয়ন্ত্রণ করাটাও সরকারের সাফল্যের মধ্যে পড়ে। আগামী ১ বছর দ্বন্দ্ব সংঘর্ষ বাড়বে বলে মন্তব্য করেন তিনি। নেত্রকোনার আশরাফুল ইসলাম বলেন, সরকার নাম পরিবর্তন নিয়ে ব্যস্ত। জিয়া বিমানবন্দরের নাম বদল করেছে। আরও অনেক স্থাপনার নাম বদল করে কোটি কোটি টাকা ব্যয় করেছে। ঢাবির ছাত্র আতাউর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকার তেমন কোন কাজ করেনি। ঢাবি’র ছাত্র নাজমুল বলেন, সরকার পররাষ্ট্রনীতিতে ব্যর্থ। সন্ত্রাস দমন করতে পারেনি। আগামীতেও দ্বন্দ্ব-সংঘাত বাড়বে। লন্ডন ইউনিভার্সিটির ছাত্র দারাজ বলেন, সরকার কয়েকটি ফ্লাইওভার তৈরি করেছে। যার ফলে যানজট কিছুটা কমেছে। গাজীপুরের চাকরিজীবী খোকন বলেন, সরকার দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। চাকরিজীবী ফরিদ উদ্দিন বলেন, সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। কিন্তু তার কিছুই হয়নি। লন্ডন ইউনিভার্সিটির ছাত্র ফরিদ বলেন, স্বজনপ্রীতি ও দুর্নীতি বেশি হয়েছে। একই ইউনিভার্সিটির ছাত্র বায়েজিদ হোসেন বলেন, ছাত্র সংগঠনগুলোর দৈরাত্ম্য বেড়েছে। বিশ্বজিতের মতো একজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছে ছাত্রলীগ ক্যাডারদের হাতে। দেশে হত্যা, খুন, ধর্ষণ বেড়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1419)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
January
(6492)
-
▼
Jan 05
(144)
- সুদূরপ্রসারী বিস্তৃত ও তৎপর কূটনীতি by মেহেদী হাসান
- ভারতে আসছে আকাশ-৩ ট্যাবলেট
- উবুন্টুতে চলবে স্মার্টফোন
- নকিয়া আনছে ধাতব স্মার্টফোন!
- এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘জবস’
- সরকারের ৪ বছর: যোগাযোগ খাত- পদ্মায় আটকে গেছে যোগায...
- রাজনৈতিক হয়রানিমূলক মামলা- ছাত্রদলের সন্ত্রাসী, মু...
- ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ স্থগিত
- কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল
- ভারত-পাকিস্তানের মধ্যে ‘জিন্নাহ-গান্ধী’ সিরিজ!
- ‘ধবল ধোলাই’ দেখছে শ্রীলঙ্কা
- ইমরান-গাভাস্কারের চোখে ‘ভিলেন’ আইপিএল
- হেরাথের মৃত্যু গুজব!
- ধোনি অনিশ্চিত
- আবার প্রেক্ষাগৃহে রিয়াজ-শাবনূর
- ‘লংমার্চ’র পর এবার ‘রেড সিগন্যাল’
- বাবা হতে চান হিউ হেফনার
- পরিচালনা আর অভিনয়ে ফেরদৌস ওয়াহিদ
- মৃত্যু-গুজবের পর টুইটারে যোগ দিলেন মেগান
- কবিতা
- মজার খবর
- মজার খবর
- ভাল ছড়াকার হতে চাই- by রফিকুল হক
- পাঠশালায় হাতেখড়ি by রবিউল হুসাইন
- ৫শ’ বছরের মংরাজ পরিবারের ঐতিহ্য এখন বিলুপ্তির পথে!
- রাঙ্গামাটিতে রাজপুণ্যাহ সেই কবে হয়েছে
- রাঙ্গামাটিতে রাজপুণ্যাহ সেই কবে হয়েছে
- পার্বত্য চট্টগ্রামের একটি অনন্য উৎসব
- রাজা পাইলাপ্রু মং সার্কেলের ঐতিহ্যের প্রতীক
- পাহাড়ে রাজপুণ্যাহ- বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরী
- স্মরণীয়
- আহরণ
- সম্পাদকীয় সমীপে- বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খেলা
- প্রাইমারী স্কুলে ৬ষ্ঠ শ্রেণী
- অমানবিক!- তাদের কর্মকান্ডে মানুষের উজ্জ্বল অর্জনগু...
- অভিমত ॥ বিনামূল্যে বই বিতরণ ॥ সরকারের একটি সফলতম ক...
- রবিশঙ্কর প্রসঙ্গে রবিশঙ্কর আইএইচটি থেকে অনুবাদ : b...
- ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস by মুহম্মদ শফ...
- পরিবারের অভিযোগ ॥ হত্যাকারীদের সাজা কমাতে বিশ্বজিত...
- চট্টগ্রামে পেঁয়াজের দাম কমছে, বাজার নিম্নমুখী
- হরতালে বাধা দিলে আরও কঠোর কর্মসূচী ॥ মোশাররফ
- চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, অন্যত্র ৭
- এসআই শাহাজাহানের মৃত্যুর ঘটনায় বন্দর থানার ওসি প্র...
- রাজশাহীতে ছাত্রদল ও যুবদলের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে...
- শাহজালাল বিমানবন্দরে ১০ বানর ও ১৬০ পাখি উদ্ধার- দক...
- মার্চের মধ্যেই তাজরিনের ৫৩ শ্রমিকের পরিচয় শনাক্ত ক...
- ছায়ানটে লোকগানের আসর, ঢাকা আর্ট সেন্টারে চলচ্চিত্র...
- তথ্য সরবরাহে সরকারী অফিস এগিয়ে, অমান্য এনজিওগুলোর-...
- মধ্য হিমালয়ে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, ঝুঁকিতে ...
- শিক্ষকদের কোন্দল আর ছাত্র সংঘর্ষে বিদায়ী বছরে জাবি...
- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন- পানি সম্পদ...
- পৌষের প্রকৃতি, গ্রামীণ জীবনচিত্র বাহারি পিঠাপুলির ...
- জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরাহ হক আজ আ...
- আবার এ্যাকশন চরিত্রে
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নবগঠিত কার্যনি...
- টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণ ॥ গ্রেফতারকৃতদের জিজ্ঞ...
- হিন্দু পরিবারের দেশছাড়া ॥ অবশেষে উপজেলা চেয়ারম্যান...
- ফেনীতে যুবদল নেতাকে অপহরণের পর কুপিয়ে ও গুলি করে হ...
- মোরেলগঞ্জে মা-মেয়ে ধর্ষিত সাভারে কলেজছাত্রী ধর্ষণে...
- বুধবার সারাদেশে সিপিবি, বাসদের ‘গণধর্ণা’ কর্মসূচী
- যশোরে জামায়াত শিবির পুলিশ ফের সংঘর্ষ
- হরতাল উন্মাদদের সিদ্ধান্ত ॥ সিলেটে অর্থমন্ত্রী
- বৈদেশিক অর্থ ছাড় বাড়াতে বিশেষ এলসিজি বৈঠক- শুরু হব...
- বিশ্বে মোট শিক্ষার্থীর গড় ছাত্রী সংখ্যায় বাংলাদেশ ...
- ব্যাংক বাসাবাড়িতে চুরি ডাকাতি ঠেকাতে ওয়াচম্যান- ঢা...
- ৭০ কিমি যানজট মেঘনা সেতু মেরামত তিন ঘণ্টা বিলম্বিত...
- ঘন ঘন হরতালে চাপে অর্থনীতি, প্রত্যাহার চাইছেন ব্যব...
- রাজনীতিতে সৌজন্যবোধ ফিরিয়ে আনতে হবে ॥ ও. কাদের- ছা...
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল হরতাল- ১৮...
- মূল্যস্ফীতি উস্কে দেবে? ॥ জ্বালানি তেলের মূল্যবৃদ্...
- স্থানীয় সরকার ব্যবস্থা ক্রমেই দুর্বল হচ্ছে by অমিত...
- মেডিক্যাল বোর্ড গঠন-স্কুলছাত্রী চম্পাকে হারিয়ে কাঁ...
- সাভারে কলেজছাত্রী ধর্ষণের শিকার বান্ধবীসহ আটক ৪
- স্বজনদের অভিযোগ-হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা চলছে
- সিলেটে অর্থমন্ত্রী-তেলের দাম নিয়ে খালেদার হরতাল উন...
- ১৮ দলের হরতাল কাল
- সীমানা পুনর্বিন্যাসের মূল ভিত্তি হবে অভিযোগ
- গণপরিবহন-সিদ্ধান্তের আগেই শুরু যাত্রীদের পকেটকাটা ...
- সামান্য টাকায় বিপন্ন মানুষ-আইএমএফের শর্ত মানতে তেল...
- দিল্লিতে ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা-শিক্ষা...
- হাসপাতাল ছেড়েছে মালালা
- হারাতে বসেছে অ্যাংলো ইন্ডিয়ান সংস্কৃতি
- শপথ নিতে পারবেন চাভেজ?
- জুডো-কারাতের দিকে ঝুঁকছেন দিল্লির নারীরা
- নারী নির্যাতনে অভিযুক্ত এমপির সদস্যপদ বাতিলের আবেদ...
- ফুলবাড়ীতে গণধর্ষণের অভিযোগে দুজন জেলে
- মহাজোট সরকারের চার বছর- বেড়েছে হত্যাকাণ্ড ও নারী ন...
- রাঙ্গুনিয়ায় তিন হাজার শিশু ইটভাটার শ্রমিক by ইব্...
- পরিবেশ বিপর্যয়- বাউফলের ১২টি ইটভাটাই ড্রাম চিমনির,...
- হাসপাতাল ছেড়েছে মালালা
- মিথ্যা বলেছেন আর্মস্ট্রং?
- ইতিহাস গড়লেন তুলসি
- ১০ জানুয়ারি কী হবে?
- নতুন কংগ্রেসের যাত্রা শুরু
- সুপ্রিম কোর্ট অপারগ
- প্রতি থানায় ৯ নারী পুলিশ
- বয়স নিয়ে বিপত্তি বিচারে জটিলতা
- বান্ধবীর আশা পূরণের যুদ্ধ শুরু বন্ধুর
- শাভেজকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে!
- উন্নয়নে বাংলাদেশ-প্রতিবন্ধকতা দূর করতে হবে সরকারকেই
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি-জনজীবনে এর প্রভাব নিয়েও...
- ছাত্রলীগ নেতাদের সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী- ক্ষমতা...
- ‘আইজ রাইতে আর জার লাগবে না’
- ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগাযোগমন্ত্রী- গুট...
- ছুটির দিনে চোখে পড়ার মতো ভিড়, মূল্যছাড়ে আগ্রহ বেশি
- স্মরণ- একালের কিংবদন্তি স্যামসন এইচ চৌধুরী by ডে...
- এটি মোটেই ভালো নজির নয়- মির্জা ফখরুলকে আবার গ্রেপ্তার
- সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করুন- তেলের দাম আর কত বাড়বে?
- যুদ্ধাপরাধের বিচার- অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের হস্ত...
- এখানে সেখানে- নতুন বছরের শোভাযাত্রা by আ স ম মাসুম
- মনের জানালা
- কা র্য কা র ণ- নতুন বছরে কি আরও স্মার্ট হতে চান? b...
- ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব- গণিতকে জয় ক...
- টাঙ্গাইলের মেয়েটির অবস্থার উন্নতি হচ্ছে
- দুটি স্টল বন্ধ- রিহ্যাব মেলায় রাজউকের ভ্রাম্যমাণ আ...
- পোশাক কারখানায় আগুন- নিখোঁজদের লাশ, ক্ষতিপূরণ আর ম...
- শ্যামনগরের চন্দ্রিকা দিদি by কল্যাণ ব্যানার্জি
- জ্বালানি তেল- বোরো চাষিরা বিপাকে প্রভাব পড়বে বাজার...
- সরকারের ৪ বছর: যোগাযোগ খাত- পদ্মায় আটকে গেছে যোগায...
- রাজনৈতিক হয়রানিমূলক মামলা- ছাত্রদলের সন্ত্রাসী, মু...
- বিশ্বজিতের বাবার অভিযোগ- খুনিদের বাঁচানোর চেষ্টা চলছে
- চরাচর-ফুটপাতে শীতের পোশাক by পাভেল রহমান
- পবিত্র কোরআনের আলো-যে কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের ...
- নারীচিত্র-বাঙালি নারীর মোড় ফেরার পর্ব by আমেনা মহসীন
- লড়াই চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা by রেজওয়ান সিদ্দিকী
- নারী আন্দোলন-বিপর্যয় পাড়ি দিয়ে পথ চলা by সালেহা বেগম
- নারী দিবস-নারী, কৃষি ও সভ্যতার দোলাচল by ফারহাত জাহান
- সমকালীন প্রসঙ্গ-ছাত্রদের উচ্ছৃঙ্খল আচরণ প্রসঙ্গে b...
-
▼
Jan 05
(144)
-
▼
January
(6492)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
ইয়েমেন
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment