Saturday, March 17, 2012
কালের আয়নায়-বঙ্গবন্ধু আজ যদি বেঁচে থাকতেন by আবদুল গাফ্ফার চৌধুরী
কালের আয়নায়-বঙ্গবন্ধু আজ যদি বেঁচে থাকতেন by আবদুল গাফ্ফার চৌধুরী
আমারও ধারণা, বঙ্গবন্ধু আজ যদি বেঁচে থাকতেন, তাহলে আপসের পথে যেতেন না। বাংলাদেশকে কোনো কারণেই সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও নব্য আধিপত্যবাদীদের হাতে তুলে দিতেন না। তিনি বিশ্বের নিপীড়িত জাতিগুলোর নেতাদের সঙ্গে মিলিত হতেন, আবার অস্ত্রের মোকাবেলায় আন্দোলনের শক্তিকে জাগ্রত ও ঐক্যবদ্ধ করা যায় কি-না তার চেষ্টা করতেন
আজ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন, তাহলে তিনি তিরানব্বই বছর বয়সে পা দিতেন। এতটা দীর্ঘ বয়স, কিংবা তার কাছাকাছি বয়সের কোনো নেতা কি বেঁচে ছিলেন না কিংবা বেঁচে নেই! নেলসন ম্যান্ডেলা তো আছেন। চার্চিল, ভেরউড, রেগান আরও কত নেতার নাম করব? মহাত্মা গান্ধী বলেছিলেন, তিনি ১২৫ বছর বেঁচে থাকবেন। নথুরাম গডসে তাকে হত্যা না করলে তিনি হয়তো বেঁচে থাকতেন।
বঙ্গবন্ধুকে যদি ১৯৭৫ সালে নির্মমভাবে হত্যা করা না হতো, তাহলে তিনি কি স্বাভাবিকভাবেই নব্বই-ঊর্ধ্ব বয়সে বেঁচে থাকতেন না? প্রশ্নটির জবাব আমি জানি না। হয়তো বেঁচে থাকতেন। তবে নেলসন ম্যান্ডেলা বা ফিদেল কাস্ত্রোর মতো ক্ষমতা থেকে অবসর নিতেন। আমি এ ক্ষেত্রে ফিদেল কাস্ত্রোর কথাটাই বেশি ভাবছি। তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অবসর নিয়েছেন; কিন্তু জাতীয় অভিভাবকত্বের দায়িত্বটি তিনি এখনও পুরোপুরি পালন করছেন। গণতান্ত্রিক ব্যবস্থাতেও একটি উন্নয়নশীল দেশের জন্য একজন জাতীয় অভিভাবক প্রয়োজন হয়। বঙ্গবন্ধু ছিলেন জাতির পিতা। তবে সদ্য স্বাধীন দেশটির জাতীয় অভিভাবকত্বের দায়িত্বটি তার আরও কিছুকাল পালন করা উচিত ছিল।
যদি তিনি তা পালন করতে পারতেন, তাহলে বাংলাদেশের আজ যে দুরবস্থা, কিছু মানুষের উন্নয়ন আর সমষ্টির ভয়াবহ অবনতি, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়, তা সম্ভবত ঘটত না। মাহাথির মোহাম্মদ বা লি কুয়ান কোনো জাতি গঠন করেননি। তারা মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে উন্নতির বিস্ময়কর শিখরে তুলে দিয়ে গেছেন। অন্যদিকে বঙ্গবন্ধু একটি জাতির অস্তিত্ব পুনরুদ্ধার করেছেন, একটি জাতিরাষ্ট্র গঠন করেছেন এবং সময় ও সুযোগ পেলে বাংলাদেশকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয়েও উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করে যেতে পারতেন। তিনি যে তা পারলেন না তার কারণ, কিছু কাপুরুষ ও নরপশু বাঙালির মধ্যরাতে নির্মম ও নিষ্ঠুরভাবে পিতৃহত্যা।
পণ্ডিত নীরদ সি চৌধুরীর একটি বইয়ের নাম 'আত্মঘাতী বাঙালি'। বাঙালির চরিত্র নির্ণয়ে এর চেয়ে সঠিক অভিধা আর কিছু হয় না। বাঙালি তো আত্মঘাতী একবার হয়নি, বহুবার হয়েছে।
একবার হয়েছে পলাশীর যুদ্ধের মাঠে। একবার হয়েছে অবাঙালি জিন্নাহ নেতৃত্বের কাছে বাঙালি হক নেতৃত্ব ও সোহরাওয়ার্দী নেতৃত্বকে বলিদান করে। তারপর আত্মঘাতী হয়েছে ১৯৪৭ সালে বাংলা ভাগের সময় কংগ্রেস ও লীগের অবাঙালি নেতৃত্বের প্রতারণার ফাঁদে পা দিয়ে। বাঙালির সবচেয়ে ক্ষতিকর আত্মঘাতী ভূমিকা ১৯৭৫ সালের ১৫ আগস্টে। বঙ্গবন্ধু হত্যার পর অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, 'পিতৃহত্যা বড় পাপ।' এই পিতৃহত্যার পাপের দেনা বাঙালি এখনও কাটিয়ে উঠতে পারেনি।
কুড়ি শতকের গোড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম। বিশ্ব এখন একুশ শতকের গোড়ায়। এই প্রায় একশ' বছরের মধ্যে বিশ্বের সামগ্রিক এবং আঞ্চলিক পরিস্থিতি এতটাই বদলেছে যে, গত শতকের গোড়ায় কোনো মানুষ যদি আজ একুশ শতকের গোড়ায় রিপভ্যান উইঙ্কলের মতো হঠাৎ দীর্ঘ ঘুম থেকে জেগে ওঠেন, তাহলে বিশ্বকে দূরের কথা, নিজের দেশকেও চিনবেন না। কুড়ি শতকের গোড়ায় ব্রিটিশ শাসনাধীন যে কৃষিনির্ভর সামন্ত যুগীয় বাংলাদেশ ছিল, আজকের একুশ শতকের গোড়ায় স্বাধীন, খণ্ডিত এবং শিল্পোন্নতির যুগে প্রবেশে উন্মুখ বাংলাদেশের (দুই বাংলারই) সঙ্গে তার কোনো তুলনা করা চলে কি?
বঙ্গবন্ধুর কুড়ি শতকের বাংলাদেশের চেয়ে একুশ শতকের বাংলাদেশের সমস্যা অনেক বেশি জটিল ও বিপজ্জনক। বঙ্গবন্ধুর সমস্যা ছিল স্বাধীনতা অর্জন। এখনকার সমস্যা সেই স্বাধীনতাকে রক্ষা করার। এটা আরও বেশি জটিল ও দুরূহ। বঙ্গবন্ধুর সময়ে খণ্ডিত পূর্ব বাংলায় জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি। এখন তা পনেরো কোটি। তখন বাঙালি সিভিল ব্যুরোক্রেসি ছিল দুর্বল। তাদের মিলিটারি ব্যুরোক্রেসি ছিল না বললেই চলে। নব্য এবং চরিত্রহীন ধনী গোষ্ঠী তখন মাথা তুলছে মাত্র। প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতি ও সন্ত্রাস ছিল। তা এখনকার মতো বর্বর সিন্ডিকেট ও মাফিয়া চক্র হয়ে উঠতে পারেনি। দেশে সাম্প্রদায়িকতা শক্তিশালী ছিল; কিন্তু হিংস্র মৌলবাদ ছিল অস্তিত্বহীন।
বঙ্গবন্ধুর আমলের আন্তর্জাতিক প্রেক্ষাপটটিও ছিল ভিন্ন। বঙ্গবন্ধুকে যুদ্ধ করতে হয়েছে নব্য ঔপনিবেশিকতা, পশ্চিমা সাম্রাজ্যবাদ ও ক্যাপিটালিজমের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে। বর্তমানের বাংলাদেশসহ অধিকাংশ আফ্রো-এশিয়ান ও লাতিন আমেরিকান উন্নয়নশীল দেশগুলোকে যুদ্ধ করতে হচ্ছে আরও ভয়াবহ গ্গ্নোবাল মার্কেট ক্যাপিটালিজম এবং তার হিংস্র আধিপত্যবাদের বিরুদ্ধে। বঙ্গবন্ধুর আমলে বিশ্ব ছিল দুই শক্তি শিবিরে বিভক্ত। বিশ্বে একটি শক্তিশালী জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) ছিল। সমাজতন্ত্রী শক্তি শিবির এবং জোটনিরপেক্ষ আন্দোলনের সমর্থন ও সহায়তা পেয়েছেন বঙ্গবন্ধু। আজ সমাজতন্ত্রী বিশ্ব শিবির নেই। জোটনিরপেক্ষ আন্দোলন নিবীর্য।
অন্যদিকে বিশ্ব এখন ইউনিপোলার। একটি মাত্র দুর্ধর্ষ শক্তি শিবির বিশ্বে। সেটি মার্কিন নেতৃত্বাধীন একক শক্তি শিবির। তার হাতে মারাত্মক সমরাস্ত্র। কোনো নৈতিকতাবোধ, মানবতাবোধ এই 'নিউ ওয়ার্ল্ড অর্ডার' নামধারী নব্য ফ্যাসিবাদের নেই। মধ্যপ্রাচ্যে এরা তথাকথিত ওয়ার অন টেররিজমের নামে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। ইরাক ও আফগানিস্তানকে ধ্বংস করে এখন সিরিয়া ও ইরানকে ধ্বংস করতে উদ্যত। দ্বিতীয় পরাশক্তি হিসেবে সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব আজ থাকলে গোটা বিশ্বে এই মহাপ্রলয় ঘটানো গ্গ্নোবাল ক্যাপিটালিজমের দানবের পক্ষে সম্ভব হতো না। কোনো কোনো পশ্চিমা গবেষকের মতে, গত শতকে সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব না থাকলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধও নয় মাসে শেষ হতো না। বঙ্গবন্ধুকে হয়তো 'ট্রেইটর' হিসেবে পাকিস্তানের কারাগারে প্রাণ দিতে হতো।
আজ গণতান্ত্রিক বাংলাদেশের মিত্র এবং সহায়ক শক্তি কোথায়? সমাজতান্ত্রিক শক্তি শিবির নেই। জোটনিরপেক্ষ আন্দোলন নিবীর্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র ছিল যে প্রতিবেশী দেশ ভারত, তার সরকার আজ আমেরিকার কাছে নতজানু, তার সঙ্গে আধা-সামরিক চুক্তিতে আবদ্ধ। বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধানে গণতান্ত্রিক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও দিলি্লর মনোভাব মিত্রসুলভ নয়। দিলি্লতে মনমোহন সিংয়ের অরাজনৈতিক নেতৃত্বে এমন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত, যার চেয়ে দুর্বল সরকার আগে কখনও দিলি্লতে ক্ষমতায় বসেনি। রাজ্যগুলো কেন্দ্রের কথা শুনতে চায় না। মোগল সাম্রাজ্যের শেষ দিকে সম্ভবত বাহাদুর শাহই দিলি্লতে এ ধরনের একটি সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন। দিলি্ল পাকিস্তানকে বলছে, 'মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না?' অন্যদিকে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া বাড়াতে চাচ্ছে।
এমন একটি পরিস্থিতিতে আজ যদি বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকতেন, এমনকি ক্ষমতাতেও থাকতেন, তাহলে কী করতেন? দক্ষিণ এশিয়ায় এই সবচেয়ে দুর্যোগময় মুহূর্তে তিনি কি পারতেন শক্ত হাতে রাষ্ট্র-তরণীর হাল ধরতে, এই দুর্যোগ সমুদ্র পাড়ি দিতে? পারতেন পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের মদদপুষ্ট বিএনপি-জামায়াতের এই ক্রমাগত ষড়যন্ত্র এবং সন্ত্রাসের রাজনীতির মোকাবেলায় জাতিকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশের স্বাধীন, সেক্যুলার চরিত্র রক্ষা করতে? তার মাথার ওপর অনবরত ঝুলত হত্যা চক্রান্তের হিংস্র তরবারি। পারতেন তাকে উপেক্ষা করে গণতান্ত্রিক রাজনীতিতে অনড় ও অবিচল থাকতে?
এতগুলো প্রশ্নের জবাবে আমার মতো এক নগণ্য কলামিস্ট যদি হ্যাঁ বলি, যদি বলি পারতেন, তাহলে অনেকে বিস্মিত হবেন। কিন্তু এটা শুধু আমার নয়, মুজিব চরিত্রের কোনো কোনো বিদেশি বিশ্লেষকেরও ধারণা। প্রয়াত ব্রিটিশ বাম বুদ্ধিজীবী জ্যাক ওয়াদিসের মতে, 'শেখ মুজিব ছিলেন অপরাজেয় রাজনৈতিক চরিত্রের নেতা। কিন্তু তিনি আত্মরক্ষার কৌশলটি সম্পর্কে ছিলেন উদাসীন। যদি উদাসীন না থাকতেন, তাহলে কাস্ত্রোর মতো সফল হতে পারতেন (নেলসন ম্যান্ডেলার কথা ওয়াদিস বলেননি। ম্যান্ডেলার চূড়ান্ত সাফল্য দেখার আগেই তিনি মারা যান)। তার জাতীয় ও আন্তর্জাতীয় শত্রুরা জানত, তাকে মধ্য বা শেষ রাতে আকস্মিকভাবে হত্যা করা ছাড়া নির্বাচনে বা কোনো রাজনৈতিক যুদ্ধে পরাজিত করে ক্ষমতা থেকে হটানো সম্ভব নয়। আর বাঙালির স্বাধীনতা এবং সেক্যুলার রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে তিনি কোনোভাবেই আপসরফায় যেতেন না।' জ্যাক ওয়াদিসের এই বিশ্লেষণ আরও অনেক রাজনৈতিক বিশ্লেষকের দ্বারা স্বীকৃতি পেয়েছে।
কুড়ি শতকের গোড়ায় প্রত্যন্ত বাংলায় একটি কৃষিনির্ভর সমাজে এবং সাম্প্রদায়িক রাজনীতির পরিবেশে শেখ মুজিবের জন্ম। যৌবনে ধর্মীয় দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী হয়ে পাকিস্তান আন্দোলনেও অংশ নিয়েছেন। কিন্তু তার রাজনৈতিক চরিত্রের বিকাশ বিস্ময়কর। বাংলা ভাগ হওয়ার আগেই তিনি ধর্মীয় দ্বিজাতিতত্ত্বে বিশ্বাস হারান এবং বাঙালির প্রাচীন লোকায়ত সমাজ-সংস্কৃতির ভিত্তিতে একটি স্বাধীন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেন। সেই ঘোর সাম্প্রদায়িক রাজনীতির যুগে তিনি আওয়ামী মুসলিম লীগকে অসাম্প্রদায়িক আওয়ামী লীগে রূপান্তর করার কাজে মওলানা ভাসানীকে শক্তি ও সমর্থন জোগান। আন্দোলন দ্বারা ধর্মীয় পরিচয়ভিত্তিক স্বতন্ত্র নির্বাচন পদ্ধতির অবসান ঘটিয়ে অসাম্প্রদায়িক যুক্ত নির্বাচন প্রথার প্রবর্তন ঘটান। পূর্ব পাকিস্তানকে আবার বাংলাদেশ নামে রূপান্তর করার প্রথম ঘোষণা তার।
বাংলাদেশকে স্বাধীন নেশন স্টেটে পরিণত করার প্রথম সূচক আন্দোলন_ 'দুই অর্থনীতির আন্দোলন', তারপর ভাষা আন্দোলন, ছয় দফার আন্দোলন এবং স্বাধীনতার যুদ্ধ। প্রত্যেকটিতে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার রাজনৈতিক নেতৃত্বের বৈশিষ্ট্য এই যে, তিনি তার রাজনৈতিক আন্দোলনকে দেশের আর্থসামাজিক বিবর্তনের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সচেতনভাবে ব্যবহার করেছেন। অন্য অনেক নেতা যেটা পারেননি।
তার দুর্জয় রাজনৈতিক সাহস লক্ষ্য করার মতো। তিনি প্রতিকূল রাজনৈতিক ও সামাজিক পরিবেশে দেশের রাজনীতিকে সাম্প্রদায়িকতা থেকে অসাম্প্রদায়িক ধারায় এবং সব শেষে সমাজতান্ত্রিক ধারায় (বাকশাল গঠন দ্বারা) উত্তরণ ঘটানোর সাহস দেখিয়েছেন এবং নিজের লক্ষ্যে অবিচল থেকে আত্মদান করেছেন। মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস-অসহযোগ আন্দোলন করে সফল হননি। কিন্তু শেখ মুজিব পাকিস্তানের বর্বর সামরিক জান্তার বিরুদ্ধে অহিংস-অসহযোগ আন্দোলন দ্বারা সফল হয়েছিলেন। কারণ, নিরস্ত্র জনগণকে প্রস্তুত করে কখন অহিংস-অসহযোগ আন্দোলনকে সশস্ত্র মুক্তিসংগ্রামে পরিণত করা যায়, সেই কৌশলটি তিনি জানতেন। এই কৌশলটি তিনি বর্তমানে বেঁচে থাকলে গ্গ্নোবাল ক্যাপিটালিস্ট জান্তার বিরুদ্ধেও হয়তো প্রয়োগ করতে চাইতেন।
এমএন রায়ের হিউম্যানিস্ট মুভমেন্টের এক ব্রিটিশ নেতা কিছুকাল আগে একটি চমৎকার কথা বলেছেন। তিনি তার একটি ছোট পুস্তিকায় লিখেছেন, 'বিশ্বের মানবতাবিরোধী শক্তি এখন ভয়াবহ মারণাস্ত্রে সজ্জিত। শক্তি দ্বারা এই শক্তির মোকাবেলা করা সম্ভব নয়। সাবেক সোভিয়েত ইউনিয়ন এই শক্তি দ্বারা শক্তির মোকাবেলা করতে গিয়ে ভেঙে গেছে। নয়া চীন এখন চাচ্ছে এই সামরিক শক্তি দ্বারা মার্কিন সামরিক শক্তির মোকাবেলা করতে। কিন্তু সে তার নৈতিক শক্তির মূল কেন্দ্রটি থেকে সরে গেছে। সুতরাং চীনের পরিণতিও কী হবে তা এখন বলা মুশকিল। এখন দরকার প্রয়াত গান্ধীর অহিংস-অসহযোগ আন্দোলনের বিশ্বব্যাপী সম্প্রসারণ এবং শান্তিকামী নেতাদের বিশ্বময় ঐক্য।'
এই নিবন্ধে অহিংস-অসহযোগের শক্তির উদাহরণ দেখাতে গিয়ে ব্রিটিশ হিউম্যানিস্ট নেতা বাংলাদেশের এবং বঙ্গবন্ধুর কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, 'একটি নিরস্ত্র জাতির নেতা হিসেবে একটি সশস্ত্র সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধে প্রথমে অহিংস-অসহযোগের আন্দোলনে নেমে সফল হওয়া বিশ্বে এই প্রথম। বর্তমানেও মানবতার শত্রু ভয়াবহ মারণাস্ত্রের অধিকারী বিশ্ব দানবের বিরুদ্ধে যুদ্ধে নিপীড়িত বিশ্বের নেতারা ঐক্যবদ্ধ হলে এবং প্রথমে বিশ্ব জনমত গড়ে তুলে বিশ্বময় অহিংস-অসহযোগের ডাক দিলে এই দানবকে সার্থকভাবে মোকাবেলা করা সম্ভব। বর্তমানের বিভীষিকাময় পরিস্থিতি থেকে বিশ্ব মানবতাকে রক্ষার এটাই একমাত্র পন্থা। কিন্তু সে জন্য প্রথমেই দরকার শেখ মুজিবের মতো দুর্জয় সাহসের অধিকারী একজন নেতা। শুধু একজন নয়, দরকার আরও কয়েকজন শেখ মুজিবের।'
আমারও ধারণা, বঙ্গবন্ধু আজ যদি বেঁচে থাকতেন, তাহলে আপসের পথে যেতেন না। বাংলাদেশকে কোনো কারণেই সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও নব্য আধিপত্যবাদীদের হাতে তুলে দিতেন না। তিনি বিশ্বের নিপীড়িত জাতিগুলোর নেতাদের সঙ্গে মিলিত হতেন, আবার অস্ত্রের মোকাবেলায় আন্দোলনের শক্তিকে জাগ্রত ও ঐক্যবদ্ধ করা যায় কি-না তার চেষ্টা করতেন। প্রয়োজনে আবার প্রাণ দিতেন, পিছু হটতেন না। প্রতি বছর ১৭ মার্চ তারিখটি এলেই আমার মনে প্রশ্ন জাগে, বাংলাদেশে আরেকজন বঙ্গবন্ধু আবার কি জন্মাবেন?
লন্ডন, শুক্রবার, ১৬ মার্চ ২০১২

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 17
(103)
- স্মরণ-আমীনুল হক ও একাত্তর by আমীন আহম্মদ চৌধুরী বী...
- কৃষি-কৃষি উপকরণের বাইরেও ভাবতে হবে by মাহবুব হোসেন
- বিশ্ব পরিবেশ দিবস-সবুজ উন্নয়ন ও বাংলাদেশ by স্টিফা...
- কিবরিয়া হত্যার বিচার-আমরা এখনো অপেক্ষায় আছি by নাজ...
- বিশেষ সাক্ষাৎকার-সমঝোতার বিষয়ে তাঁদের নির্দিষ্ট প্...
- সন্ত্রাসীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হো...
- দ্রুত চূড়ান্ত করে বাস্তবায়নের কাজে নেমে পড়তে হবে-ক...
- শ্রদ্ধাঞ্জলি-‘বাংলাদেশ আমার দ্বিতীয় স্বদেশ’ by অমর...
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-কার হরতাল কে ডাকে! by এ...
- চিকিৎসাসেবা-রোগী ও চিকিৎসকের দূরত্ব কমাতে হবে by এ...
- জলবায়ু পরিবর্তন-কার্বন নিঃসরণের রেকর্ড: মানবতার জন...
- কালের পুরাণ-আল্লাহর ওয়াস্তে একবার ‘ভুল’ করুন by সো...
- কৃষক যাতে বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখুন-সরকারের...
- সংসদেই আলোচনা হোক-হরতাল প্রত্যাহার করুন
- শ্রদ্ধাঞ্জলি-তাঁকে ভোলা যাবে না by সকিনা হোসেন
- খোলা চোখে-আদিবাসী, আমাদের প্রথম মানব by হাসান ফেরদৌস
- ধর্ম-ইসলামে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা by মুহাম্...
- দাহকালের কথা-ফরমালিন by মাহমুদুজ্জামান বাবু
- অন্তঃহীন যুদ্ধ-আফগান দুঃস্বপ্ন: কারমাল থেকে কারজাই...
- আক্কেলপুরের নারীদের কাছ থেকে শিক্ষা নিন!-জুয়াড়ি স্...
- কারসাজি করে দাম বাড়ানো বন্ধ করুন-তেল নিয়ে তেলেসমাতি
- মানুষের মুখ-কবিতাপাগল মানুষটি by শর্মিলা সিনড্রেলা
- রাজনীতি-তত্ত্বাবধায়ক সরকার: ইতি, নেতি ও পরিণতি by ...
- শান্তিরক্ষা মিশন-দারফুরে জাবেলমুন মিশনের স্মৃতি by...
- বিজ্ঞানীর অভিলাষ-পাকিস্তানের পারমাণবিক গর্ব বনাম ব...
- তারা আলোচনার পথ বন্ধ করে দিয়েছে by মওদুদ আহমদ
- বিএনপি প্রস্তাব নিয়ে এগিয়েআসুক by আমীর-উল ইসলাম
- অবশিষ্ট খালগুলো পুনরুদ্ধার করতে হবে-রাজধানীর জলাবদ...
- হরতাল প্রত্যাহার করে আলোচনায় বসুন-নির্বাচন ও তত্ত্...
- চারদিক-অভিশপ্ত পনেরো বছর বয়স by আজাদ রহমান
- সপ্তাহের হালচাল-সরকার কী চায় সেটাই আসল কথা by আব্দ...
- শুভকামনা-‘আমি বাংলাদেশের আজম খান’ by হানিফ সংকেত
- সীমান্তে হত্যা-ফেলানী, তাহলে তুমি কার? by ফারুক ওয়...
- শিবের গীত-উপদেশ-কূপদেশ by সৈয়দ মনজুরুল ইসলাম
- সংবিধান-তত্ত্বাবধায়ক সরকার বিড়ম্বনা by শাহ্দীন মালিক
- রহিমদের ‘বাদশা’ হওয়া ঠেকাবে কে?-শেয়ারবাজারের ‘রহিম...
- কোচিং সেন্টার, প্রাইভেট পড়ানো ও নোটবই বন্ধ করতে হব...
- শ্রদ্ধাঞ্জলি-আদর্শিক রাজনীতির প্রতীক by অনিরুদ্ধ অ...
- জনস্বার্থ-তেল গ্যাস কয়লা রপ্তানি নিষিদ্ধ আইন জরুরি
- সাংস্কৃতিক সম্পদ-নকশিকাঁথার মেধাস্বত্ব অধিকার by প...
- শাসক বদল-লিবিয়া যুদ্ধের কী হলো? by স্টিফেন এম ওয়াল্ট
- বিশেষ সাক্ষাৎকার-বাড়তি জনসংখ্যার কারণেই আমাদের শ্ব...
- পর্যটনস্থলগুলোতে আরও সতর্কতা জরুরি-সৈকতে মর্মান্তি...
- রাজনৈতিক বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠান নয়-নতুন ব্যাংক...
- জন্মদিন-মুক্তির মন্দির সোপানতলে by রুবী রহমান
- নির্বাচন-চাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন by বদিউল ...
- শিক্ষা সংস্কৃতি-কোচিংনির্ভর শিক্ষা আর কত দিন? by ফ...
- ইনফরমেটিকস অলিম্পিয়াড-তথ্যপ্রযুক্তি বিকাশেতরুণদের ...
- মত দ্বিমত-সরকারের জন্য অগ্নিপরীক্ষা by এম হাফিজউদ্...
- মত দ্বিমত-সার্চ কমিটি নতুন ভাঁওতাবাজি by এম কে আনোয়ার
- ফি বছর হজযাত্রী পরিবহনে অনিয়মের অভিযোগ ওঠে কেন?-বি...
- কাদের-লিমনরা কি মার খেতেই থাকবে?-নির্যাতকদের শাস্ত...
- কা র্য কা র ণ-সমুদ্রে দূরত্ব কেন নটিক্যাল মাইলে বল...
- ধাঁধা দুনিয়া
- যে খবর নাড়া দেয়-তবু ভুলে যাই
- মানুষের মুখ-পাতা চাঁইয়ে বাঁধা জীবন
- স্মরণ-শওকত জামিল আমাদের ক্ষমা করবেন by মনজুরুল আহস...
- কলকাতার চিঠি-মুখোমুখি কংগ্রেস-তৃণমূল by অমর সাহা
- স্মরণ - শওকত জামিল আমাদের ক্ষমা করবেন by মনজুরুল আ...
- সব বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত উপাচার্য চাই-জাহাঙ্গীর...
- সদস্যপদ রক্ষার জন্য গেলে সেটি মন্দ নজির হবে-বিরোধী...
- জাতিস্মর by নাসির আহমেদ
- তবুও স্বপ্ন by জাকির তালুকদার
- জামিল ভাই, খুব কষ্ট! by মাহবুব হোসেন খান নবীন
- চাক্কা জ্যাম by অমিত বসু
- শিশু দিবস-চালু হোক 'বঙ্গবন্ধু স্টাডিজ' কোর্স by নু...
- কালের আয়নায়-বঙ্গবন্ধু আজ যদি বেঁচে থাকতেন by আবদুল...
- সমুদ্রসীমা-প্রত্যাশিত একটি মিছিলের ছবি
- সরকারি উন্নয়ন কর্মসূচি-দুর্নীতি-অনিয়মের দায় কে নেবে?
- স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত নয়তো
- অনিয়মই কি নিয়ম!
- চরাচর-জয়দেবপুর সশস্ত্র প্রতিরোধ দিবস by তাপস রায়
- পবিত্র কোরআনের আলো-কে ক্ষমা পাবে আর কে শাস্তি পাবে...
- ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন by রাহাত খান
- ইতিউতি-খোন্দকার দেলোয়ার হোসেনকে যেমন দেখেছি by আতা...
- শনিবারের সুসংবাদ-কুঁচিয়ায় বৈদেশিক মুদ্রা by রফিকু...
- সাগরজয়ী দলকে ফুলেল শুভেচ্ছা-'ভারতের বিপক্ষেও জয় প্...
- সংসদে যাচ্ছে বিএনপি-কাল সংসদীয় দলের সভা ডেকেছেন খা...
- বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ
- সীমান্তে একতরফা সেনা সমাবেশ মিয়ানমারের-আন্তর্জাতিক...
- সমুদ্রসীমা নিয়ে দুই পক্ষই সন্তুষ্ট-মিয়ানমারের সঙ্গ...
- আইএসআইয়ের সাবেক প্রধানের স্বীকারোক্তি-বিএনপি ৫০ কো...
- টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি-টেস্ট ক্রিকেটে ৫১,...
- বাঘের দাপুটে জয় by সাইদুজ্জামান
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ
- রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়-আহত ছাত্রলীগকর্মীর ম...
- ছয় জেলায় বন্ধুসভার মানববন্ধন-নৌপথে আর নয় দুর্ঘটনা ...
- প্রতিরোধের মার্চ-সবার অভিন্ন আকাঙ্ক্ষা একটি স্বাধী...
- মূল রচনা-ডাক্তার ভাইয়ের হাসপাতালে by রুবেল হাবিব ও...
- পর্যটনকেন্দ্র-গঙ্গামতির সম্ভাবনা by নেছারউদ্দিন আহমেদ
- শনিবারের বিশেষ প্রতিবেদন-আলোর মশাল হাতে একদল তরুণ ...
- বিপন্ন নদ-নদী-দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি
- বিরোধী দলের সংসদে ফেরা-গণতন্ত্রের স্বার্থে সহনশীল ...
- পবিত্র কোরআনের আলো-শাস্তি পাওয়ার জন্য ব্যাকুল হওয়া...
- কুড়িয়ে পাওয়া সংলাপ-তফাত আশাবাদে আর নৈরাজ্যবাদে by ...
- সদরে অন্দরে-বেত্রাঘাত, নাকি সভ্যতার মুখেই চপেটাঘাত...
- জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি-বঙ্গবন্ধু জন্মেছিলেন এই বঙ্গ...
- এটাও কি রেকর্ড নয়! by উৎপল শুভ্র
- সরল গরল-বাংলাদেশের ‘মহান জয়ের’ নেপথ্যের গল্প by মি...
- বিরোধী দল এলে সংসদ আরও কার্যকর হবে: স্পিকার-কাল সং...
- ১০০তম সেঞ্চুরি-ঢাকাতেই সেই ইতিহাস by পবিত্র কুন্ডু
- যেন রূপকথার এক জয় by তারেক মাহমুদ
-
▼
Mar 17
(103)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment