Tuesday, August 7, 2012
সহজিয়া কড়চা- বিজয়ী বিজিত কভু, বিজিত বিজয়ী by সৈয়দ আবুল মকসুদ
সহজিয়া কড়চা- বিজয়ী বিজিত কভু, বিজিত বিজয়ী by সৈয়দ আবুল মকসুদ
২০১২ সালে বাংলাদেশের অবস্থা এমন দাঁড়িয়েছে যে সরকারের উচ্চপর্যায় থেকে যদি বলা হয়: আগামী মৌসুম থেকে রাজশাহীর আমের নাম বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপালভোগের নামকরণ হবে পিচফল, ল্যাংড়ার নতুন নাম হবে বৈচি, ফজলির নাম হবে ফলসা এবং হিমসাগরের নাম হবে কাউফল।
রাত না পোহাতেই মির্জা আলমগীর সাংবাদিকদের বলবেন, তত্ত্বাবধায়ক-ব্যবস্থা পুনর্বহালের আগে আমের নাম পরিবর্তন আমরা সমর্থন করি না। আমরা সরকার গঠন করলে আমের আগের নামই পুনর্বহাল করব। জিয়ার কবরে গিয়েও মোনাজাতের পরে আম নিয়ে আলোচনা হবে।
সেগুনবাগিচা এলাকার কোনো আলোচনা সভার প্রধান অতিথির ভাষণে সুরঞ্জিত সেনগুপ্ত বলবেন, আমের নাম বদল হইল তো কী হইল। আমের নাম বদল করা যাইব না, এমন কোনো বিধিবিধান সংবিধানে লিপিবদ্ধ নাই। হুসেইন মুহম্মদ এরশাদ বলবেন, আমি আমের এলাকার মানুষ। আমের নাম পরিবর্তন আমি সমর্থন করি না। তা ছাড়া বর্তমান নামগুলো তো ভালোই ছিল, কবিতার শব্দের মতো। রাশেদ খান মেনন বলবেন, আমরা এ সিদ্ধান্তের সমর্থনও করছি না, বিরোধিতাও করছি না। আমের নামবদলে শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তবে সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে করলেই ভালো। হাসানুল হক ইনু বলবেন, রাজশাহী বাংলা ভাইয়ের এলাকা। খালেদা জিয়া জঙ্গিবাদীদের সংস্রব ত্যাগ করেন নাই। রাজশাহীর আম নিয়া বিএনপির রাজনীতি করার আগে তাদের বলতে হবে তারা জঙ্গিবাদীদের সঙ্গে থাকবেন, না রাজনীতি থেকে মাইনাস হবেন।
আমের নামবদলের কথা উচ্চারিত হওয়ামাত্র কয়েক ঘণ্টার মধ্যে কয়েকটি সংগঠনের জন্ম নেবে। সংগঠন মানে কম্পিউটার থেকে বের করা কয়েকটি লেটারহেড প্যাডের কাগজ। কোনোটির নাম বঙ্গবন্ধু আম পরিষদ, কোনোটি শহীদ জিয়া আম ফাউন্ডেশন, কোনোটি আমের নাম পরিবর্তন প্রতিরোধ কমিটি, কোনোটি সোনার বাংলা আম ফোরাম। যাদের টাকার অভাব নাই তাঁরা ভাড়া নেবেন সিরডাপ, প্রেসক্লাব বা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন। যাঁরা শুধু মাইকের ভাড়াটা জোগাড় করতে পারবেন এবং সালু কাপড়ে একটি ব্যানার লেখাতে সক্ষম তাঁদের জন্য রয়েছে রাজপথ। বড় একটা আমের ছবি নিয়ে দাঁড়িয়ে যাবেন। যাঁদের কোনো কিছুই করার সামর্থ্য নাই তাঁরা দশ-বারো জন রাস্তায় নেমে অমুকের গদিতে একসঙ্গে আগুন জ্বালার স্লোগান দেবেন। বলবেন, আমের নাম পুনর্বহাল করো, নইলে গদি ছাড়ো।
অর্থাৎ এক আমের নামের সঙ্গে নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক-ব্যবস্থা, গদি প্রভৃতি একাকার হয়ে যাবে। পত্রপত্রিকার উপসম্পাদকীয় পাতাগুলো সয়লাব হয়ে যাবে আমের জন্মবৃত্তান্ত থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় তথ্যে। আম গবেষণা প্রতিষ্ঠানের কে কোথায় ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে অবসর জীবন যাপন করছেন তাঁদের খুঁজে বের করে নেওয়া হবে সাক্ষাৎকার। কেউ বলবেন, বঙ্গবন্ধুর সময়ই প্রথম আম নিয়ে গবেষণা হয়। আর একজন বলবেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াই রাজশাহীর আমবাগান প্রথম পরিদর্শন করেন। রাত ১২টায় এসব নিয়ে চলবে তুমুল বিতর্ক পক্ষকাল।
এই তর্কবিতর্ক ও লেখালেখি আর মানববন্ধনের মধ্যেই এক জনদরদি দেশহিতৈষী একটা রিট ঠুকে দেবেন। এই করতে করতেই আরেক আমের মৌসুম যে শুধু আসবে তা-ই নয়, আগামী নির্বাচনের সময়ও এসে যাবে। সে নির্বাচন নির্বাচিত দলীয় সরকারের অধীনে হবে, না অনির্বাচিত সমঝোতার নির্দলীয় সরকারের অধীনে হবে, তা এখন বলা সম্ভব নয়।
১,৪৭,৫৭০ বর্গকিলোমিটারের প্রায় ষোলো কোটি মানুষের দেশ। অন্তহীন সমস্যা। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যা। ভয়াবহ দারিদ্র্য। পঞ্চাশ ভাগ মানুষ মানবেতর জীবন যাপন করে। এত রকম সমস্যা, যা দূর করা শুধু সরকারের পক্ষে সম্ভব নয়, সব শ্রেণীর মানুষের সম্মিলিত উদ্যোগ দরকার। সবচেয়ে বেশি দরকার বাস্তববাদী হওয়া। কিন্তু বড় বড় বিষয় বাদ দিয়ে অতি তুচ্ছ বিষয় নিয়ে এক একটি ইস্যু তৈরি হচ্ছে। তা নিয়ে নিষ্প্রয়োজন বিতণ্ডা হচ্ছে।
লন্ডনে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় যে ‘ছোট মন্ত্রিসভা’র কথা বলেছেন, তা আমি মনে করি তাঁর ব্যক্তিগত অভিমত, তাঁর সরকারের সিদ্ধান্ত নয়। তিনি বলেছেন, সেই ছোট মন্ত্রিসভায় বিএনপিও থাকতে পারে। সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন, একটি বহুদলীয় মন্ত্রিসভা হবে। তাঁর ওই অভিমতের পক্ষে-বিপক্ষে আরও অভিমত দেওয়া যায়। তা নিয়ে বিতর্ক করা যায়। কিন্তু প্রকৃত সমস্যাটির সমাধানে সেসব কার্যকর ভূমিকা রাখবে তা মনে হয় না। বাংলাদেশের রাজনীতির যে অবস্থা তাতে সাংবিধানিক ব্যবস্থার সঙ্গে সমঝোতামূলক ব্যবস্থা যোগ না হলে সংকট দূর হবে না। এ মুহূর্তের সমস্যা বলতে দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়টি।
প্রধানমন্ত্রীর ওই প্রস্তাব তৎক্ষণাৎ বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া নাকচ করে দিয়েছেন। দলের মুখপাত্ররাও তাঁর কথারই প্রতিধ্বনি করছেন। ওই প্রস্তাব নাকচ না করে খালেদা জিয়ার পক্ষে সম্মত হওয়া কি সম্ভব ছিল? সম্মত হলে সব সমস্যার এক সেকেন্ডেই সমাধান হয়ে যেত। কিন্তু বাংলাদেশ যদি অত সোজা জায়গা হতো, তা হলে সত্যি সত্যি এই সুফলা দেশটি হতো সোনার বাংলা। বিরোধী দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় রয়েছে। বাংলাদেশের বাস্তবতায় তাদের সেই দাবি অগ্রাহ্য করার মতো নয়। কিন্তু রাজনীতিতে কোনো ব্যাপারে অনড় অবস্থান সমর্থনযোগ্য নয়।
রাষ্ট্রের সাংবিধানিক বিষয়ের জটিলতা সংসদে আলোচনার মাধ্যমে ফয়সালা করাই রীতি। জনগণের প্রতিনিধিত্বকারী দলগুলো সংসদের বাইরেও আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসা করতে পারে। আমাদের দেশে এই দুটি পথই বন্ধ। খোলা তৃতীয় পথ—রাজপথ। আমাদের রাষ্ট্র যাঁরা পরিচালনা করবেন তাঁদের কাছে ঘরের চেয়ে রাজপথই প্রিয়।
আগামী নির্বাচনের প্রশ্নে সরকারি দলের মুখপাত্র ও নেতারা সভা-সমাবেশে যে বক্তব্য দিচ্ছেন, তাও সমর্থন করা সম্ভব নয়। তাঁরা অব্যাহতভাবে বলছেন, ‘বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।’ ‘শেখ হাসিনার সরকারই নির্বাচন করবে, বিরোধী দলকে সেই নির্বাচনে আসতে হবে।’ ‘বর্তমান সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারই নির্বাচন করবে।’ ইত্যাদি।
মহাজোটের দ্বিতীয় বৃহত্তর শরিক জাতীয় পার্টির প্রধান বলেছেন, ‘কোন দল নির্বাচনে এল, না এল তার জন্য নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচন ঠিক সময়ে হবেই। আমরা সব আসনে প্রার্থী দেব।’ এ বক্তব্যে দোষের কিছু নেই, তবে সমঝোতার জায়গাটি থাকল না। পরিবেশ ও বনমন্ত্রী এগিয়ে গেছেন আর এক ধাপ। তিনি বললেন, ‘কোন গোলাপি নির্বাচনে আসল আর কোন গোলাপি আসল না, তার জন্য নির্বাচন ঠেকে থাকবে না।’ তিনি কাকে ইঙ্গিত করেছেন তা বালক-বালিকাদেরও না বোঝার কথা নয়।
বর্তমান মহাজোট সরকারই ক্ষমতায় থাকবে এবং বর্তমান নির্বাচন কমিশন নির্বাচন করবে বর্তমান সাজানো প্রশাসনকে সঙ্গে নিয়ে—সে তো সোনায় সোহাগা। আমরা যারা নির্বাচনে দাঁড়াব না, শুধু ভোটটা দেব, তাদের উদ্বেগ অহেতুক নয়—সংগত কারণে। বর্তমান নির্বাচন কমিশন এখনো কাজ দিয়ে কোনো আস্থা সৃষ্টি করতে পারেনি। বরং তাদের কিছু কাজ ও উচ্চারণ আশঙ্কা ও সন্দেহের জন্ম দিয়েছে। যেমন: ‘দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার পথনকশা [নীলনকশা নয়] বা রোডম্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের মতে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতি মেনে নিয়েছে। সুতরাং সংশোধিত সংবিধানের আলোকেই সংসদ নির্বাচন হবে। রোববার এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।’ [প্রথম আলো, ০৬.০৮.২০১২]
পঞ্চদশ সংশোধনী মহাজোটের সংসদ সদস্য ও সমর্থকেরা মেনে নিয়েছেন, তা সবাই জানে। কিন্তু ‘জাতি মেনে নিয়েছে’—এ কথা জাতি লিখিত চিঠিতে বা কানে কানে নির্বাচন কমিশনারদের গিয়ে বলে এসেছে, তা বিশ্বাস করা কঠিন। জাতির যদি মানুষের মতো কথা বলার শক্তি থাকত, তা হলে সে হয় চিৎকার করত অথবা বাক্রুদ্ধ হয়ে যেত। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কংকাল’ গল্পের নায়িকার ভাষায় বলতে গেলে, বর্তমান সংবিধানের যে অবস্থা তাতে জাতির যদি ‘চেতনা থাকিত তবে সে পুনর্বার অচেতন হইয়া যাইত’।
পনেরোতম সংশোধনীর পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নেই। সরকারের শেষ তিন মাস একটি ‘অন্তর্বর্তীকালীন সরকার’ থাকবে। অর্থাৎ বর্তমান সরকারই থাকবে। আনঅফিশিয়ালি মৌখিক প্রস্তাবে প্রলোভন দেওয়া হচ্ছে, বিএনপিকে সেই সময়ের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া যেতে পারে। মৎস্য ও পশুসম্পদ কিংবা ধর্ম মন্ত্রণালয়ের উপমন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর পদ মওদুদ আহমদকে দেওয়া হতে পারে, যদি তাঁর দল আগ্রহী হয়। আগ্রহী না হলে থাক।
শুধু বর্তমান সরকারই থাকবে, তা-ই নয়, আরও একটি চমৎকার ব্যবস্থা করা হচ্ছে, যা বিশ্বের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে আর কোথাও নেই। বর্তমান সংসদ এবং সংসদ সদস্যরা বহাল তবিয়তে থাকবেন। প্রশাসনের কার পুত্রের বা কন্যার এমন বুকের পাটা ও কোমরে জোর আছে, যিনি মাননীয় সংসদের হুকুমের বাইরে স্বাধীনভাবে ও জনস্বার্থে কিছু করেন। সুতরাং দশম জাতীয় সংসদ নির্বাচন খুব গোছগাছ করেই হচ্ছে।
নবম সংসদের মহাজোটের সদস্যদের কাছে জাতি একটি ব্যাপারে গভীরভাবে কৃতজ্ঞ ও ঋণী থাকত। একটি বিধান তাঁরা অনায়াসে করতে পারতেন, তা হলো এই সংসদের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দেওয়া এবং বর্তমান সরকারই পরবর্তী পাঁচ বছর ক্ষমতায় থাকবে। অকাট্য যুক্তিও ছিল। তা হলো একটি নির্বাচনে যে ব্যয় হয় তা দিয়ে পদ্মা সেতু বানানো যাবে। নির্বাচন করে অনর্থক অর্থ নষ্ট করা স্বাধীনতার চেতনার পরিপন্থী।
অন্তর্বর্তীকালীন সরকারের ‘রূপরেখা’ বা ‘ছোট মন্ত্রিসভা’ গঠন নিয়ে আলোচনায় বসতে বিএনপি জোটকে আহ্বান জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা দুই-তিন দিন ধরে। সেই সরকারের রূপরেখা কেমন হবে, তা নিয়ে কি আওয়ামী লীগ নির্বাহী পরিষদে আলোচনা করেছে? নিজেরা রূপরেখা তৈরি না করে রূপরেখা নিয়ে অন্যকে ডাকাডাকি করাটা কোনো অর্থ বহন করে কি না? আলোচনায় বসলেই তো আওয়ামী লীগের নেতারা আঙুল সংবিধানের দিকে তাক করে বলবেন: ওটা আগে পড়েন এবং মানেন কি না বলেন। অবশ্য আলোচনায় বসার আগে একটি শর্তও যোগ করা হয়েছে: পনেরোই আগস্ট জন্মদিন পালন বন্ধ রাখুন।
জাতীয় স্বার্থে বিশেষ পরিস্থিতিতে সংবিধানের বাইরে গিয়েও সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া যায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়, যদি প্রধান পক্ষগুলোর মধ্যে মতৈক্য না থাকে। বহু দেশে দেখা গেছে, নির্বাচনের পরেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। আফ্রিকার কোনো কোনো দেশে তেমনটি হয়েছে। অনেক সরকার নানা অজুহাতে ক্ষমতা ছাড়তে চায় না। সে জন্যই দরকার তত্ত্বাবধায়ক সরকার। সেই সরকার শুধু নির্বাচনটিই করবে। অন্যদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করে দেবে। নিজেরা থাকবেন নির্বাচন থেকে দূরে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রোববার ঢাকায় এক আন্তর্জাতিক সম্মেলনে। তিনি বলেছেন, অংশগ্রহণমূলক গণতন্ত্রের অভাবে বিশ্বে গণজাগরণ সৃষ্টি হচ্ছে। একেক দেশে একেক গণজাগরণের একেক নাম। কোথাও ‘আরব বসন্ত’। কোথাও ‘ভেলভেট রেভল্যুশন’। কোথাও ‘গোলাপ বিপ্লব’। কোথাও ‘টিউলিপ রেভল্যুশন’। ওগুলোর কোনোটিই বিপ্লব ছিল না—গণবিদ্রোহ। গণতন্ত্র থাকলে গণবিদ্রোহ হয় না। থাইল্যান্ডের দৃষ্টান্ত নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই।
অনৈতিক ও অবৈধ পথে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার মধ্যে গৌরব নেই। সঠিক ও সোজা পথে থেকে পরাজিত হওয়ার মধ্যেও অগৌরব নেই। বাঙালি জাতীয়তাবাদী আওয়ামী লীগের নেতারা বাংলা কবিতা থেকে উদ্ধৃতি দেওয়া পছন্দ করেন। তাঁদের দুটি চরণ স্মরণ করিয়ে দিতে চাই। আশা করি, দোষ নেবেন না।
একচ্ছত্র জয় নেই, নেই কোনো জয়ী।
বিজয়ী বিজিত কভু, বিজিত বিজয়ী।
সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1424)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
August
(2983)
-
▼
Aug 07
(119)
- সারিকা ঈদ করবেন দুবাইতে
- বিধি বাম জেনিফার লোপেজের
- দ্য সানের প্রতিবেদন-ইরানে সামরিক হামলার প্রস্তুতি ...
- বাজার আবার অস্থির
- বিশ্বব্যাংক-আইএমএফের শর্ত
- পবিত্র কোরআনের আলো.-মুনাফিকদের জন্য আক্ষেপ এবং রাস...
- সহজ-সরল-আমার সোনার বাংলা, আমি তোমায় খুঁজছি! by কন...
- পিস্টনের উল্লাস by জাহিদা উর্মি
- ঈদ শপিংয়ের সাত সতেরো by রুবা রহমান
- ভাল ঘুমের জন্য ১০টি টিপস
- জন্মনিরোধ ওষুধ ও দাঁতের চিকিৎসা
- বয়স্কদের এ্যাজমার আধুনিক চিকিৎসা by ডা. গোবিন্দ চ...
- প্যালপিটেশন- মানসিক রোগ নয়ত? by ডা. মোঃ দেলোয়ার হ...
- রফতানি বন্ধ, নাগালে ইলিশ
- জামায়াতের আসল চেহারা
- মাটির টানে ফিরে চলা by ড. হারুন রশীদ
- আইন বড় না নোবেল পুরস্কার? by রাহাত খান
- রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ...
- জিয়াউর রহমানের হত্যাকাণ্ড প্রসঙ্গে by গোলাম আকবর ...
- দ্ধাপরাধের বিচার ॥ সরকারের শৈথিল্য না নীতি? by মু...
- চালচিত্র-রাজনীতির আকাশজুড়ে অস্থিরতার ধূলিঝড় by শুভ...
- ডায়াবেটিস সচেতনতা দিবস-নিয়মানুবর্তিতাই যার মূল ওষু...
- নান্দাইলে প্রতিপক্ষের গুলিতে নিহত ১, বৃদ্ধ ও গৃহবধ...
- কেন্দ্রীয় ব্যাংকে সিটিআর দাখিলের সীমা ১০ লাখ টাকা
- যুদ্ধবিরোধী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শেষ হলো স্বপ্ন...
- গানে নাটকে আলোচনায় পালিত হলো বাইশে শ্রাবণ
- ইসলামী আরবী ভার্সিটি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদ...
- শেখ হাসিনার উন্নয়ন মডেল জাতিসংঘের আলোচনায় স্থান পা...
- বিধবা, স্বামী পরিত্যক্ত কাজে পুরুষের সমান মজুরি অর...
- সবচেয়ে ভালোবাসো মাতৃভাষাকে by আবদুল্লাহ আবু সায়ীদ
- কল্পকথার গল্প-আমাদের নাকি কিছু হবে না! by আলী হাবিব
- কালান্তরের কড়চা-প্রধানমন্ত্রীর একটি অসতর্ক উক্তি এ...
- সিয়াম অর্থ আল্লাহর ডাকে সাড়া দেওয়া by সৈয়দ গোলাম ম...
- ওমরাহ পালনের জন্য কাল সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া
- আলীমের নির্দেশে পাকি সেনা ও রাজাকাররা অসংখ্য বাঙাল...
- জাতীয় নির্বাচনের দেড় বছরের রোডম্যাপ চূড়ান্ত করেছে ...
- দ্রুত বিচার আদালত পাঁচের কার্যক্রমের ওপর স্থগিতাদে...
- রাতভর অপেক্ষার পর সোনার হরিণ প্রাপ্তি, প্রাণ খুলে ...
- আসাদের পতন আসন্ন! প্রধানমন্ত্রী হিজাবের পক্ষত্যাগ-...
- অন্তর্বর্তী না নির্দলীয়- ঈদের পরে জমবে রাজনীতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর ॥ ভয়াবহ সেশনজট-০...
- ম্যান্ডেলাকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত শ্বেতাঙ্গ ব...
- বিরোধপূর্ণ দ্বীপে সেনা পাঠাতে পারে জাপান
- পালার কাজে হূদেরাগের ঝুঁকি বেশি
- আন্তর্জাতিক অস্ত্র বিক্রি চুক্তি- মতপার্থক্য দূর ক...
- শ্রাবণেও বৃষ্টিহীন বেড়া বিপাকে মৎস্যচাষিরা by বর...
- এলপি গ্যাস সিলিন্ডার- সিরাজগঞ্জে দ্বিগুণ দামে বিক্...
- পাট পচাতে রিবন রেটিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ
- অদম্য মেধাবী- প্রতিশ্রুতি পূরণে আরেক ধাপ এগিয়ে
- ৪৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৬
- ‘ছিটমহল বিনিময় ও তিস্তা চুক্তির ব্যাপারে আশাবাদী ব...
- শিক্ষা ঐতিহ্য রক্ষা কমিটি- নটর ডেম কলেজকে ধ্বংস কর...
- আবুল হোসেন দেশপ্রেমিক নন, বেহায়া: বিএনপি
- ধর্ম- রমজানে কোরআন তিলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত by মুহ...
- রোহিঙ্গা- পূর্ব সীমান্তে এখনো দুঃসংবাদ by ফারুক ...
- কালের পুরাণ- উল্টো রথে নির্বাচন কমিশন by সোহরাব ...
- অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক- ছিনতাইকারী ভ...
- বার কাউন্সিল আমলে নিতে পারে- আসামিদের পক্ষে ১৫ হাজ...
- চারদিক- বর্ষামঙ্গল, বরিষ ধরা-মাঝে... by মাহবুব আলম
- ভারত-পাকিস্তান সম্পর্ক- যৌথতার কোনো বিকল্প নেই by ...
- নারীর সুস্বাস্থ্য ও কর্মদক্ষতা বৃদ্ধিতে পুষ্টির ভূ...
- পদ্মা সেতু-প্রয়োজন দুর্নীতির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য...
- শীলা কাঁদলেন
- বইয়ের পোকা
- ধাঁধা দুনিয়া
- সত্যিকারের সবজান্তা- লেখক
- লেখক হওয়ার পালা আপনার!
- স্কুলের পশ্চিমা নামকরণ নিষিদ্ধ হচ্ছে নেপালে
- মিয়ানমারে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ৩
- যুক্তরাজ্যে ১০ লাখ লোক জানেই না তারা কিডনি রোগে ভুগছে
- আসামে সহিংসতার সঙ্গে ‘বাইরের শক্তি’ জড়িত থাকতে পার...
- নেলসন ম্যান্ডেলার গ্রামের বাড়িতে হিলারি
- আখাউড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
- বড়ালে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার
- যানজটে নাকাল রংপুর নগরবাসী
- চালক শরিফুল হত্যা মামলা- তিন তরুণ গ্রেপ্তার অটোরিক...
- রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
- অভয়নগরে ভিজিএফের চাল তীব্র দুর্গন্ধ ও পোকায় ভরা
- ঈদের হরেক পাঞ্জাবি
- ধর্ম- রোজা মানুষের অহংকার জ্বালিয়ে দেয় by মুহাম্...
- মুঠোফোন সরবরাহকারীকে চিহ্নিত করুন- কারাগারে থেকে খ...
- তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন- কর্মকর্তাদের কত ...
- চারদিক- বীজ থেকে মহীরুহ by ড. নীরু শামসুন্নাহার
- চিকিৎসা-বিজ্ঞান- হুমায়ূন আহমেদের ক্যানসার কেমোথেরা...
- একের ভেতর অনেক কিছু- স্মার্টফোন by রাকিব মোজাহিদ
- ঈদে মিষ্টিমুখ
- পছন্দের পোলাও
- ছোটদের ঈদ by তৌহিদা শিরোপা
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- সাক্ষ্যে সাবেক আইজিপি নূর মোহাম্মদ- স্বরাষ্ট্রমন্ত...
- গোলাম আযমের বিরুদ্ধে সুলতানা কামালের সাক্ষ্য ১০ সে...
- জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীআলীমের পক্ষে...
- গাড়ি পোড়ানো মামলা-১৮ দলীয় জোট নেতাদের বিচার কাজ স্...
- চট্টগ্রাম জেলা প্রশাসন-উচ্ছেদ নোটিশের ১০ মাস পরও উ...
- লাল গ্রহে নামল কিউরিসিটি by চৌধুরী আফতাবুল ইসলাম
- আমানত শাহ্ লুঙ্গি অলিম্পিক আপডেট-আবার দুনিয়া কাঁপল...
- পথেঘাটে গ্রেপ্তারি পরোয়ানার ফরম মেলে এক টাকায় by ও...
- চাকরির তিন বছরে এক বছরই বিদেশে-ঢাকা ওয়াসার এমডির ভ...
- খাদ্যে বিষ ও ভেজালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড by...
- সাইবার হামলা এড়াতে অফলাইনে যাচ্ছে ইরান
- যুক্তরাষ্ট্রে গুরুদুয়ারায় হামলা ছয় পুণ্যার্থীসহ নি...
- মন্ত্রীর যানজট দর্শন
- সহজিয়া কড়চা- বিজয়ী বিজিত কভু, বিজিত বিজয়ী by সৈয়...
- ড. ইউনূসের প্রবাসী আয়ের তথ্য দিতে এনবিআরকে নির্দেশ
- কিংবদন্তি তো হয়েই গেছেন বোল্ট! by উৎপল শুভ্র
- অস্বাভাবিক দ্রুত গতিতে নতুন কোম্পানি গঠন করে প্লেস...
- আদালত অবমাননা আইন-রায় চ্যালেঞ্জ করবে পাকিস্তান সরকার
- বরখাস্তের পর সিরীয় প্রধানমন্ত্রীর পক্ষ ত্যাগ-অস্ত্...
- মায়ের সূচক ১৩৬-শূন্যে নামিয়ে আনার প্রত্যাশা
- ভোগান্তির নাম সড়ক-ঈদে স্বচ্ছন্দে বাড়ি ফেরা নিয়ে সংশয়
- পবিত্র কোরআনের আলো-নবী শোয়ায়েবের কওম ভূমিকম্পে ধ্ব...
- বিশেষ সাক্ষাৎকার : এম কে আনোয়ার-প্রধানমন্ত্রী কখন ...
- চরাচর-শত বছরের পথপরিক্রমায় বাংলাদেশ জাতীয় জাদুঘর b...
- কথা সামান্যই-রাষ্ট্র ও সরকারের অঙ্গীকার এবং জনগণ b...
- গার্মেন্ট খাতে বিশৃঙ্খলা by সৈয়দ আরিফ নিয়াজি
- কালান্তরের কড়চা-বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নিয়ে একটি...
- মোবাইলে নারীর মিষ্টি কথায় বিভোর হবেন না
- ভুলে যাই সে এখন আমার কেউ নাঃ ন্যান্সি
- ‘প্লেবয়’ ম্যাগাজিনের কাভারে প্রথম ভারতীয় শেরলিন
-
▼
Aug 07
(119)
-
▼
August
(2983)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment