Saturday, January 7, 2012
আইনশৃঙ্খলা-বেড়েছে আতঙ্ক, কমেছে অপরাধ by মাসুদুল আলম তুষার
আইনশৃঙ্খলা-বেড়েছে আতঙ্ক, কমেছে অপরাধ by মাসুদুল আলম তুষার
নির্বাচনী ইশতেহারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার করলেও মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার তিন বছরেও তা পূরণ করতে পারেনি। উল্টো বিতর্কিত 'ক্রসফায়ার'-এর সঙ্গে যোগ হয়েছে 'গুপ্তহত্যা' ও 'হেফাজতে মৃত্যু'। প্রত্যাশা ও প্রাপ্তির এ ফারাক থাকলেও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত তিন বছরে অপরাধমূলক ঘটনা ও মামলার সংখ্যা
কমেছে। সে সুবাদে অপরাধমূলক ঘটনার ব্যাপকতা না থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত তিন বছর জনমনে বেশ উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও এর সুফল সাধারণ মানুষ পেয়েছে যৎসামান্য। জনবল বৃদ্ধিসহ পুলিশ বিভাগকে আধুনিক ও প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার ঘোষণা থাকলেও কার্যকর হয়নি তেমন কিছুই। মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের শুরুতেই পিলখানা হত্যাযজ্ঞে বড় ধরনের সংকটে পড়ে। বিডিআরের অভ্যন্তরীণ বিদ্রোহের সূত্রে এ অপরাধ জনমনে ব্যাপক প্রভাব ফেলে। তবে অপরাধ বিশ্লেষকদের মতে, গত তিন বছরে জঙ্গি ও চরমপন্থীদের তেমন তৎপরতা ছিল না। বিচ্ছিন্ন কয়েকটি হত্যা ও সহিংস ঘটনা আলোচনা-সমালোচনার ঝড় তুললেও অপরাধের ভয়াবহ বিস্তার ঘটেনি বলে তাঁরা মনে করেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার কালের কণ্ঠকে বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। জনসংখ্যা ও সময় বিশ্লেষণে অপরাধ পরিসংখ্যান কোনোভাবেই অস্বাভাবিক নয়। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের শুরুতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাডভোকেট সাহারা খাতুনকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে যোগ দেন তানজিম আহমেদ সোহেল তাজ। কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে শুরুর দিকে দাপ্তরিক আচরণে চমক দেখানোর চেষ্টা করলেও দ্রুততম সময়ে তিনি পদত্যাগ করেন। নানা নাটকীয়তার পর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় অ্যাডভোকেট শামসুল হক টুকুকে। ২০১০ সালের ৩১ আগস্ট পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আনা হয়। আগের সরকারের আমলে দায়িত্ব নেওয়া নূর মোহাম্মদের স্থলাভিষিক্ত হন হাসান মাহমুদ খন্দকার। কাছাকাছি সময়ে র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পদসহ পুলিশের মাঠপর্যায়েও ব্যাপক রদবদল করা হয়। গুরুত্বপূর্ণ স্থানে কর্মকর্তা নিযুক্তির ক্ষেত্রে গোপালগঞ্জ এলাকার বাসিন্দাদের প্রাধান্য দেখা দিলে সমালোচনার মুখে পড়ে সরকার। এ অবস্থায় কিছু পরিবর্তন আনা হয়। তারপরও বিশেষ পরিচিতির পুলিশ কর্মকর্তাদের বাড়াবাড়ি সমালোচনার খোরাক হয়েছে।
অন্যদিকে ক্ষমতাসীন দলের কয়েকজন সংসদ সদস্যের বাড়াবাড়ি ও ছাত্রলীগ ক্যাডারদের টেন্ডারবাজির বেশ কিছু ঘটনা নেতিবাচক প্রভাব ফেলে সরকারের ভাবমূর্তিতে। সরকারের দ্বিতীয় বর্ষে সব ছাপিয়ে আলোচনার শীর্ষে পেঁৗছেছিল 'ইভ টিজিং'। ২০১০ সালে দেশে ইভ টিজিংয়ের ঘটনায় খুন-খারাবি, অভিভাবকের ওপর হামলা ও তরুণীদের হাত-পা কেটে নেওয়ার মতো লোমহর্ষক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। প্রতিবাদকারীরাও রোষানলে পড়ে। বখাটেদের হামলায় নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান এবং ফরিদপুরে এক কিশোরীর মা চাঁপা রানী ভৌমিকের মৃত্যু তোলপাড় সৃষ্টি করে। হঠাৎ আলোচিত এ অপরাধ দমনে র্যাব-পুলিশ ও গোয়েন্দাদের মাঠে নামানো হয়। পরে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সরকার ইভ টিজিং-বিরোধী আইন প্রণয়নের পাশাপাশি তাৎক্ষণিক বিচারের উদ্যোগ নিলে অপরাধের বিস্তৃতি কিছুটা কমে।
বিগত কয়েক বছর মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার ছিল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তথা ক্রসফায়ার বন্ধের দাবিতে। চারদলীয় জোট সরকারের আমলে গঠিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শুরু থেকেই সমালোচনার মুখে পড়ে। এ বাহিনীর সবচেয়ে আলোচিত কর্মকাণ্ড ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে মহাজোট সরকার উদ্যোগী হবে বলেই জনগণের প্রত্যাশা ছিল। কিন্তু ক্রসফায়ারের ঘটনা বর্তমানে চাপা পড়ে গেছে 'গুপ্তহত্যা' অভিযোগের নিচে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার পর অনেকে নিখোঁজ হয়ে যাচ্ছেন বলে শতাধিক অভিযোগ জমা পড়েছে জাতীয় মানবাধিকার কমিশনসহ বিভিন্ন দপ্তরে।
২০১০ সালের ২৫ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম ইন্দিরা রোডের এক আত্মীয়র বাসা থেকে প্রাইভেট কারযোগে ধানমণ্ডি যাওয়ার সময় অপহৃত হন। দীর্ঘদিনেও তাঁর সন্ধান না মেলায় তিনি গুপ্তহত্যার শিকার হয়েছেন বলেই ধারণা করছেন স্বজনরা। একই ধরনের অভিযোগ রয়েছে যুবলীগ নেতা লিয়াকতের নিখোঁজ হওয়া নিয়ে। এ রকম ঘটনায় সরকারের ভূমিকা স্পষ্ট না হওয়ায় সন্দেহ আর বিতর্ক বাড়ছেই। মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর গত তিন বছরে র্যাব ও পুলিশের সঙ্গে 'ক্রসফায়ার' বা 'বন্দুকযুদ্ধে' তিন শতাধিক নিহত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার এ পদক্ষেপকে সরাসরি সমর্থন না দিলেও কার্যত নিশ্চুপ ছিল।
হত্যা, ডাকাতি, ছিনতাই, সংঘর্ষসহ নানা অপরাধমূলক ঘটনাকে ছাপিয়ে গত দুই বছর আকস্মিক আতঙ্ক ছড়িয়ে দেয় 'গুপ্তহত্যা'। এ নিয়ে রাজনৈতিক প্রলেপ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়িয়ে দেয়। প্রতিটি নিখোঁজের ঘটনাকে গুপ্তহত্যা নামের সন্দেহের মোড়কে জড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন মহল থেকে দায়ী করা হতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
ওদিকে গত তিন বছরে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক মদদে টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ সন্ত্রাসী ঘটনা বেড়ে যায়। অন্যদিকে খুনের ঘটনার মধ্যে ক্ষমতাসীন দলের তরুণ সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের পিস্তলের গুলিতে ২০১০ সালের ১৩ আগস্ট সংসদ ভবন এলাকায় যুবলীগ নেতা ইব্রাহিমের মৃত্যুর ঘটনা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। বিষয়টি এখনো তদন্তাধীন। একই বছর ৮ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদরে দলীয় কর্মসূচি পালনকালে নির্মম হত্যার শিকার হন বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু। বাবুকে পুলিশের সামনেই পিটিয়ে হত্যার দৃশ্য গণমাধ্যমে প্রকাশ পেলে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আধিপত্য বিস্তার নিয়ে সহিংস ঘটনায় প্রাণ হারান মেধাবী ছাত্র আবু বকর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটে।
সর্বশেষ গত বছর আলোচিত হত্যা ঘটনার মধ্যে ছিল নরসিংদীর পৌর মেয়র লোকমান খুন ও যশোরের বিএনপি নেতা নাজমুল ইসলামকে অপহরণের পর হত্যা। নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হোসেনকে খুনের ঘটনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নাম আলোচনায় এলে সরকার সাময়িক বিব্রত হলেও কয়েকজনকে গ্রেপ্তার করে দ্রুত পরিস্থিতি সামাল দেয়। গত তিন বছরে রাজনৈতিক ও অরাজনৈতিক অনেক ব্যক্তি নিহতের ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করলেও মিইয়ে গেছে খুব স্বল্প সময়ে। ছিনতাই ও মাদকের ভয়াবহ বিস্তার রুখতে সরকারের নানা প্রচেষ্টাও সফল হচ্ছে না।
হরতালসহ অন্দোলন কর্মসূচি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণে তেমন পরিবর্তন ঘটেনি। বিশেষ করে পোশাক শ্রমিকদের কয়েকটি আন্দোলন মোকাবিলা করতে গিয়ে পুলিশ সমালোচনার মুখে পড়ে। পরিস্থিতি পর্যালোচনায় সরকার শিল্প পুলিশ ইউনিট গঠন করলেও তা নানা সীমাবদ্ধতায় পুরোমাত্রায় সক্রিয় হয়নি।
হয়রানিমূলক গ্রেপ্তারের অভিযোগে মহাজোট সরকার কয়েক দফা সমালোচিত হয়েছে। দুই দফা গণগ্রেপ্তার অভিযান পরিচালনার অভিযোগ উঠলেও সরকার তা অস্বীকার করেছে। এ ছাড়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের ঘটনায় নানামুখী বিতর্ক হয়। হরতাল ইস্যুতে মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস ও শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার নিয়েও সমালোচনা হয়। এ ছাড়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান, দেলাওয়ার হোসাইন সাঈদী ও কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হলে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। তবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পৃথক অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের গ্রেপ্তার দেখালে সমালোচনা থেকে বাঁচে সরকার।
মহাজোট সরকারের বিশেষ সফলতা হিসেবে পরিগণিত হয় জঙ্গি দমন। দুর্ধর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ শীর্ষ ছয় জঙ্গি নেতার ফাঁসি কার্যকরের পর নতুন করে সংগঠিত হচ্ছিল জঙ্গিরা। তাদের দমনে মহাজোট সরকার নানা উদ্যোগ নেয়। গ্রেপ্তার করা হয় নতুন নেতৃত্বদানকারী আমির সাইদুর রহমানকে। ২০১০ সালের মে মাসে রাজধানীর দনিয়া থেকে স্ত্রী ও তাঁর দলের সামরিক শাখার সমন্বয়কসহ গ্রেপ্তার হন এই জঙ্গি নেতা। তাঁকে গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেন, তেমনি দুর্বল হয়ে পড়ে জঙ্গি সংগঠনটির নেটওয়ার্ক। জেএমবি ছাড়াও গ্রেপ্তার হয়েছেন আরেক নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের যুক্তরাজ্য শাখার আমির গোলাম মোস্তফা। এ ছাড়া র্যাব ও পুলিশের হাতে আটক হয়েছেন সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনায় আসা 'অভিজাত' জঙ্গি সংগঠন বলে পরিচিত নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের অধ্যাপক ড. গোলাম মাওলা, ড. মুহিউদ্দিন আহমেদসহ শীর্ষ কয়েক নেতা। সব মিলিয়ে গত তিন বছরে বিভিন্ন সংগঠনের দেড় শতাধিক জঙ্গি নেতা-কর্মী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়েছেন।
বিভিন্ন ঘটনায় র্যাব ও পুলিশের বিতর্কিত কর্মকাণ্ডে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ ওঠে। এর মধ্যে কয়েকটি ঘটনার ওপর বিচার বিভাগীয় তদন্ত চলছে। নির্যাতিত এবং ভুক্তভোগী পরিবারগুলো আদালত এবং প্রশাসনের কাছে গিয়েও ন্যায়বিচার পায়নি_এমন বহু অভিযোগ রয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ছিনতাইয়ের ঘটনাগুলো সামাল দেওয়া যাচ্ছে না। বড় মাত্রার অপরাধ সামাল দিতে সরকার যে ধরনের কৌশল অবলম্বন করছে, তা সাধারণ নাগরিকদের আশ্বস্ত করতে পারছে না। বিশেষ করে ব্যক্তি অথবা বাহিনীর অপরাধকে নির্মূলের উদ্যোগ না নিয়ে সরকার নিজেই বিতর্কিত হয়েছে বেশ কয়েক দফা। এ সময় পুলিশের বিরুদ্ধেও ছিল বিস্তর অভিযোগ। হরতাল চলাকালে জাতীয় সংসদ ভবনের সামনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের নির্যাতন, গোয়েন্দা পুলিশের হাতে আটকের পর বিশিষ্ট আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু, বিএনপি নেতা ও ডিসিসির সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকাকে পুলিশের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের ঘটনায় সরকার সমালোচিত হয়েছে।
গত বছরের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুরে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে ধরতে গিয়ে র্যাবের গুলিতে নিরীহ কলেজছাত্র লিমন হোসেন আহত ও পঙ্গু হন। এ ঘটনা বছরব্যাপী আলোচনায় থাকলেও সরকারের শীর্ষ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। একপর্যায়ে বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের 'আইকন' হিসেবে দেশে-বিদেশে প্রচার পেতে থাকে। একইভাবে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে ধরে নিয়ে খিলগাঁও থানায় আটক রেখে অপরাধী বলে নির্যাতন করে পুলিশ। এ ঘটনাতেও সরকারের গড়িমসি তদন্ত স্পষ্ট ছিল। পরে বিচার বিভাগীয় ও পুলিশি তদন্তে খিলগাঁও থানার ওসিসহ তিনজনকে দোষী সাব্যস্ত এবং আদালতের নির্দেশে তিন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়।
অন্যদিকে গত বছর শবেবরাতের রাতে সাভারের আমিনবাজারে পুলিশের মদদে ছয় ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে সাভার থানার ওসি মাহবুবুর রহমানকে প্রত্যাহার এবং এসআই হারেস শিকদার ও আনোয়ারকে সাসপেন্ড করা হয়। কয়েক দিন পরই নোয়াখালীতে এক যুবককে আটক করে পুলিশ বিক্ষুব্ধ জনতার মধ্যে ছেড়ে দিয়ে গণপিটুনি দিয়ে হত্যায় মদদ দেয়।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1424)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
January
(4234)
-
▼
Jan 07
(92)
- তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি
- রমনায় শীতসকালে প্রাণের উচ্ছ্বাস by এসএম মুন্না
- পাট রফতানিতে ধস by আলতাব হোসেন
- সাক্ষাৎকার-পরনির্ভর অর্থনীতির পথে দেশ by অধ্যাপক ম...
- বিচার বিভাগ-তিন বছরই সরব ছিল আদালত অঙ্গন by আশরাফ-...
- পররাষ্ট্র-সফরে সফরে ঘুরপাক খেয়েছে কূটনীতি by মেহে...
- আইনশৃঙ্খলা-বেড়েছে আতঙ্ক, কমেছে অপরাধ by মাসুদুল আ...
- জনপ্রশাসন-দিনবদলে ব্যর্থ প্রশাসন by আশরাফুল হক রাজীব
- যুদ্ধাপরাধীদের বিচার-শুরুতে হতাশা, শেষদিকে সাফল্য ...
- রাজনীতি-ছায়া সরকারের ভূমিকা পালনে ব্যর্থ বিএনপি b...
- স্বাস্থ্য-সাফল্য হারিয়েছে বিশৃঙ্খলায় by তৌফিক মারুফ
- কৃষি-শুভ সূচনায় অশুভর হাতছানি by শফিকুল ইসলাম জুয়েল
- জ্বালানি-তেল-গ্যাস-বিদ্যুতের ওপর নিয়ন্ত্রণ হারিয়...
- যোগাযোগ-বড় ব্যর্থতায় ছোট অর্জন ম্লান by পার্থ সা...
- বিএনপির দাবি জনমতের প্রতিফলন :ভিত্তি নিয়ে প্রশ্ন আ...
- বেসরকারি খাতের অগ্রদূত স্যামসন চৌধুরী-আজ পাবনায় স...
- কারওয়ানবাজারে রেলের জমিতে মৎস্য মার্কেট-জমির মালিক...
- ইভিএমে আস্থা বাড়ছে-জাতীয় নির্বাচনে ব্যবহারের প্রস্...
- জাবির ভয়ঙ্কর র্যাগিং by বেলাল হোসাইন রাহাত
- জ্বালানি তেলের আগুনে দগ্ধ মানুষ by অলিউর রহমান ফিরোজ
- নিয়তির কাঁধে জীবন সঁপে by সুমিত বণিক
- নতুন রাজনীতির ইঙ্গিত! by সাইফুল ইসলাম
- কোন দুঃখে? by শেখ রোকন
- তিনি আগামী দিনকে সুন্দর করতে চেয়েছেন by মামুন রশীদ
- শিক্ষা-ডিজিটাল সরকারের এনালগ অভ্যাস by সৈয়দ মাহবুব...
- কালের আয়নায়-একে একে তিনটি দুর্গের পতন :তারপর? by আ...
- নৃত্যশিল্পী লাঞ্ছিত-এরাই তবে ছাত্রনেতা!
- শার্লক হোমস নিয়ে ধারাবাহিক
- কুমিল্লা সিটি করপোরেশন-গণতন্ত্র ও নতুন প্রযুক্তির জয়
- এবার চুরি হয়েছেন গাগা নিজেই
- আবারও মেসি’র জোড়া গোল
- ৮০ গজ দূর থেকে গোল
- দল কিনবেন শাহরুখ খান!
- প্রকাশ হলো দর্শক নন্দিত চলচ্চিত্র ‘মনের মানুষ’-এর ...
- বাবা হতে চাওয়ার খেসারত!
- ঘরোয়াভাবেই জন্মদিন পালন করলেন চম্পা
- উৎসবে আনন্দে গুলশান এভিনিউ’র ৭০০ পর্ব প্রচার উদযাপন
- বিন্যস্তকরণ চলতি বছরেই শেষ করার আশা ডিএসই সিইও’র
- অর্থনৈতিক চাপ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: ম...
- শেয়ারবাজার-অস্বাভাবিক উত্থান অনিবার্য পতন by তৌহি...
- বাজার পরিস্থিতি-দ্রব্যমূল্যে লাগাতার ভোগান্তি by র...
- শিক্ষা-শিক্ষা মন্ত্রণালয় জ্বালাচ্ছে আশার প্রদীপ b...
- দিনবদল-চুপসে যাচ্ছে প্রত্যাশার বেলুন by আহমেদ দীপু...
- বেহাত রেলের জমি-যেকোনো মূল্যে অবৈধ দখলমুক্ত করুন
- দুই পত্রিকার জরিপের সঙ্গে একমত নন এইচ টি ইমাম
- সরকারের ৩ বছর: স্বাস্থ্য খাত-কোনো নীতিই চূড়ান্ত হয়...
- ইটভাটা-বুড়িগঙ্গাতীর ঢেকে গেছে কালো ধোঁয়া আর ধুলায় ...
- কেপটাউন টেস্ট-২ রানের জন্য দ্বিতীয় ইনিংস
- মোহামেডান ০: ১ কক্স সিটি-মোহামেডানের কক্স সিটি-লজ্জা
- সাক্ষাত্কারে ধোনি-পারফরম্যান্সের ব্যাপারে ধারাবাহি...
- ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভেঙ্গসরকার
- এ সপ্তাহের সাক্ষাকার-প্রণোদনা চাই না চাই নীতি-সহায়তা
- ছোট পরিসরেই যাত্রা শুরু করছে ঢাকা স্কুল অব ইকোনমিক...
- পশ্চিমবঙ্গে অধ্যক্ষ প্রহূত, রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়
- জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সতর্ক করলেন কাস্ত্রো
- ইয়াঙ্গুনে দুই নেতার বৈঠক-নিষেধাজ্ঞা প্রত্যাহারে এক...
- টাইটানিক থেকে উদ্ধার হওয়া জিনিস নিলামে
- ‘আরব বসন্তে’ উদ্বুদ্ধ ফিলিস্তিনিরাও
- ২০তম জাতীয় টিকা দিবস আজ-সব শিশুকে টিকাকেন্দ্রে আনা...
- চার বছরে পা-জনপ্রিয়তার পারদ নিম্নগামী
- চরাচর-নদী আমাদের মা by শরদিন্দু ভট্টাচার্য টুটুল
- পবিত্র কোরআনের আলো-কাফেররা চলে শয়তানের প্ররোচনায় এ...
- সদরে অন্দরে-কে সামলাবে এই সোনার ছেলেদের by মোস্তফা...
- মত ও মন্তব্য-হাজার কণ্ঠে অসামান্য রবীন্দ্রনাথ by হ...
- যে খবর নাড়া দেয়-মাত্র ১০ মিনিট
- মূল রচনা-এক ভেজা বিকেলে তিতাসপারের মালোপাড়ায়
- মূল রচনা-কষ্টের নাম ‘বাঁধ’ by দুলাল ঘোষ
- মূল রচনা-রুপালি পর্দায় তিতাস
- মূল রচনা-তিতাস একটি নদীর নাম! by ইকবাল হোসাইন চৌধুরী
- স্মরণ-অবন্দিত বীর এম এ রব বীর উত্তম
- প্রতিক্রিয়া-‘জরুরি টিপাইমুখে কীটপতঙ্গের দাঙ্গা’ by...
- পররাষ্ট্রনীতি-ঘাটতি আছে দক্ষতা ও সমন্বয়ের by এম হু...
- কলকাতার চিঠি-কংগ্রেস-তৃণমূল জোটে টানাপোড়েন by অমর ...
- ওআরজি-কোয়েস্ট রিপোর্ট-ভুল স্বীকার না করলে সংশোধন হ...
- শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ পালনের পাশাপাশি শিক্ষক...
- কঠোর ব্যবস্থা নিতে হবে-পুলিশে ক্রমবর্ধমান দুর্নীতি
- শ নি বা রে র বিশেষ প্রতিবেদন-পেশা কৃষি আর নেশা পরো...
- কুমিল্লা সিটি নির্বাচন: বিশ্লেষণ-আফজল খানের হারের ...
- নতুন দিগন্ত-ছয় ভ্রূণে এক বানর!
- কালের পুরাণ-কুমিল্লা কী বার্তা দিল সরকারকে? by সোহ...
- মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণ চেয়ে কাদেরের আবেদন by...
- ঢাকা অবরোধ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি
- বিদেশি সাহায্য ব্যবহারেই বেশি অদক্ষতা by শওকত হোসেন
- স্যামসন চৌধুরীর মরদেহ এসেছে, আজ সমাহিত করা হবে
- গণিত উৎসব-গণিত শিখে দেশ গড়ার অঙ্গীকার
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- চে গুয়েভারা থেকে গান্ধিঃ মোহসেন মাখমালবাফের জগৎ, ভ...
- সাইফুল্লাহ মাহমুদ দুলালের একগুচ্ছ কবিতা
- সন্তানসম্ভবা বিদ্যা!
- বয়সকালে ধুমপান ছাড়লে আয়ু বাড়ে
- ফেলানীর ঝুলে থাকার মর্মান্তিক দিন আজ by ইউনুছ আলী ...
- বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিপাশা!
-
▼
Jan 07
(92)
-
▼
January
(4234)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment