Monday, January 14, 2013
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে চরমভাবাপন্ন আবহাওয়া- দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহে হুমকিতে খাদ্যশস্য উপাদন by কাওসার রহমান
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে চরমভাবাপন্ন আবহাওয়া- দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহে হুমকিতে খাদ্যশস্য উপাদন by কাওসার রহমান
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বদলে যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া। বিশ্বের চরম আবহাওয়ার বিপর্যয় এখন বাংলাদেশেও অনুভূত হচ্ছে। গ্রীষ্ম মৌসুমে তীব্র গরম অনুভবের পর চলতি শীত মৌসুমে তীব্র শীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
উন্নত দেশগুলোর এ আবহাওয়া বিপর্যয় মোকাবেলার সামর্থ্য থাকলেও, বাংলাদেশের সে সামর্থ্য নেই। ফলে আর্থিক বিচারে জলবায়ু পরিবর্তনের এ প্রভাবটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্পআয়ের দেশ বাংলাদেশ। চলমান এ শৈত্যপ্রবাহে সবচেয়ে বড় প্রভাব পড়ছে কৃষি, স্বাস্থ্য এবং মানুষের জীবনযাত্রার ওপর। এ তিন খাতের ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে না পারলে বড় বিপর্যয়ের মুখে পড়তে হবে বাংলাদেশকে।চরম আবহাওয়া বিপর্যয়ে এ দেশের জন্য সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো কৃষির ক্ষতি। যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। গত গ্রীষ্ম মৌসুমে একই সময়ে খরা এবং বন্যায় যেমন আমন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমনি এবারের তীব্র শীতে দেশের সবচেয়ে বড় ফসল বোরো মারাত্মক ক্ষতির সম্মুখীন। ইতোমধ্যে দুই দফা শৈত্যপ্রবাহে দেশের প্রায় তিন লাখ হেক্টর এলাকার বীজতলা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ফসল আলু এবং শীতকালীন সবজি। বাংলাদেশ ঠিক যে সময়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে চাল রফতানির চিন্তাভাবনা করছে, সেই সময়ে আবহাওয়ার বৈরী আচরণে ফসলের ক্ষতি দেশের অর্থনীতির জন্য বিপর্যয়কর। যা বাংলাদেশকে খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে এক ধাপ পিছিয়ে দিতে পারে। অথচ বাংলাদেশ এজন্য দায়ী নয়। উন্নত দেশগুলোর ভোগবিলাসের কারণেই বৈশ্বিক উষ্ণতা বেড়ে গিয়ে আবহাওয়া এ কঠিনতম বৈরী আচরণ করছে।
এ প্রসঙ্গে দেশের বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. আইনুন নিশাত বলেন, ২০১২ সালে আমরা আবহাওয়ার পরিবর্তনজনিত বেশ কিছু ঘটনা বাংলাদেশে ঘটতে দেখেছি। এগুলো হলো গত বছর সুরমা নদীর পানি বিপদসীমার সর্বোচ্চ উচ্চতা দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা প্রভৃতি এলাকায় বন্যা। সারাদেশে নির্ধারিত পরিমাণের চেয়ে অর্ধেক বৃষ্টিপাত হয়েছে। আবার ডিসেম্বরের ১৫ তারিখে আমি কদম ফুল ফুটতে দেখেছি।
তিনি বলেন, ‘বাংলাদশে আবহাওয়ার উল্টাপাল্টা আচরণ শুরু হয়েছে। এ অস্বাভাবিক আচরণের বিরূপ প্রভাব দেশের জীববৈচিত্র্যের ওপর পড়বে। বিশেষ করে খাদ্য উৎপাদন ব্যাহত হয়ে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’
ড. আইনুন নিশাত বলেন, এ ধরনের আরও দুই-তিনটি শৈত্যপ্রবাহ দেখা দিলে তা দেশের খাদ্য নিরাপত্তার ওপর সরাসরি আঘাত করবে। ইতোমধ্যে গত দুই দফা শৈত্যপ্রবাহে ফসল আবাদের এলাকাগুলোতে তাপমাত্রা ৫-৬ ডিগ্রী সেলসিয়াসে নেমে গেছে। এতে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে আলুসহ শীতের সবজি। তবে এই শীতে গম ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ‘চাল আমাদের প্রধান খাদ্য। আগামী মার্চ-এপ্রিলে যে পরিমাণ গরম পড়ার কথা, তা না পড়লে ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এতে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’
বাংলাদেশে এবার গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াসের নিচে। বিশেষ করে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা তিন ডিগ্রীতে নেমে এসেছে। এবারের বৈশিষ্ট্য হলো দেশের সব এলাকাতেই তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নেমে গেছে। অতীতে এমন ঘটনা আর ঘটেনি। বাংলাদেশের বিজ্ঞানীরা এটাকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, বাংলাদেশে গত বছর তীব্র গরম অনুভূত হয়েছে। আবার গত বছর দেশে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, হয়েছে তার মাত্র অর্ধেক। এ বছর আবার শীতের রেকর্ড ছাড়িয়ে গেছে।
এ প্রসঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত বলেন, প্রক্রিয়াটা ইন্ডিকেট করে জলবায়ু পরিবর্তনের কারণে এটা ঘটছে। কারণ আগে সাইবেরিয়া থেকে যে বাতাসটা আসত তা অনেক ওপর দিয়ে আসত। এখন মাঝে মধ্যে নিচ দিয়ে চলে আসছে। বদলে যাচ্ছে বাতাসের গতিপথ। এটা জলবায়ু পরিবর্তনের কারণেই ঘটছে।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবে শুরু হয়েছে। ভবিষ্যতে আরও কী হয় তা এখনই বলা মুশকিল।’
ঢাকার বাসিন্দাদের জন্যও এবারের শীত খানিকটা অপ্রত্যাশিত। ঢাকার মার্কেট ও ফুটপাথগুলোতে গরম জামা-কাপড় কেনার হিড়িক দেখেও সেটি বোঝা যায়। ঢাকায়ও এবারের শীতের তীব্রতা কম নয়। রাস্তা ছাড়াও বিভিন্ন অফিসে শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। দিনের একটি বড় সময় কুয়াশায় আছন্ন থাকে ঢাকার রাস্তা। ঢাকায় যেসব ছিন্নমূল মানুষের বসবাস তাদের জন্য এই শীতের তীব্রতা অনেক।
বাংলাদেশের বাসাবাড়ি ও অফিসগুলোতে গরম মোকাবেলার প্রস্তুতি থাকলেও শীতের জন্য কোন ব্যবস্থা নেই। বাংলাদেশ গ্রীষ্মপ্রধান দেশ হওয়ায় অফিস কিংবা বাসাবাড়িতে গরম মোকাবেলার জন্য এসি আছে, কিন্তু ঠা-ার জন্য কিছু নেই। গরম রাখার জন্য অন্য কোন ব্যবস্থা যেমন হিটার তো ব্যবহার করা হয় না।
বাইরের দেশে এমন ঠা-ায় সবার অভ্যাস থাকে। এই দেশে সেটা থাকার প্রশ্নই ওঠে না।
এ প্রসঙ্গে বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. আইনুন নিশাত বলেন, কানাডার মতো উন্নত দেশগুলোতে তাপমাত্রা মাইনাস ডিগ্রীর অনেক নিচে চলে গেছে। কিন্তু তাতে তাদের দেশের মানুষ ঠা-ায় কাবু হচ্ছে না। কারণ তাদের ঠা-া মোকাবেলার ব্যবস্থা আছে। তাদের ঘর, অফিস, গাড়ি, শপিং মল সব কিছুতে হিটারের ব্যবস্থা আছে। কিন্তু আমাদের দেশে ঠা-া মোকাবেলার প্রস্তুতি নেই। ফলে এবারের তীব্র ঠা-ায় মানুষ কাবু হয়ে গেছে। তাই আমাদের শীতের এই তীব্রতা মোকাবেলা করার জন্য অভিযোজন কর্মসূচী গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে বিশিষ্ট স্থপতি রবিউল হোসেন বলেন, ঢাকা শহরের উচ্চবিত্তদের জন্য তৈরি কিছু ভবন ছাড়া বাকিগুলোতে শীত কিংবা গরম আবহাওয়ার মোকাবেলার তেমন কোন ব্যবস্থা নেই। বাংলাদেশের আবহাওয়ার কারণে গরমকে খানিকটা গুরুত্ব দেয়া হলেও, ভবন নির্মাণের ক্ষেত্রে শীতকে মোটেও প্রাধান্য দেয়া হয় না।
তিনি বলেন, ‘এটা গ্রীষ্মপ্রধান দেশ। শীতপ্রধান দেশে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, আমাদের এখানে তেমন হয় না। সিস্টেম আছে, কিন্তু আমরা সেটা অনেক কম করি। যেমন দুটি দেয়াল তৈরি করে তার মাঝে পাঁচ ইঞ্চি করে গ্যাপ দেয়া হয়। কিন্তু এটা আমরা সাধারণত করি না। কয়েকটি জায়গায় এটা করা হয়েছে, তবে এটা মনে হয় যেন বেশি বেশি করা হচ্ছে।’
একদিকে শীতের তীব্রতা অন্যদিকে লম্বা সময় ধরে এর স্থায়িত্বÑ এ দুয়ে মিলে এবারের শীত বাংলাদেশের মানুষের জন্য যেমন ব্যতিক্রম, তেমনি ফসলের জন্য ক্ষতিকর। হাড়কাঁপানো শীতে মানুষের যেমন কষ্ট হচ্ছে, তেমনি ফসলেরও ক্ষতি হচ্ছে। বিভিন্ন এলাকায় বোরো বীজতলা নষ্ট হয়ে গেছে। আলুতে পচন ধরতে শুরু করেছে।
দেশের বেশিরভাগ বোরো চাষের এলাকায়ই ঘন কুয়াশা ও পাঁচ ডিগ্রী সেলসিয়াসের নিচে তাপমাত্রা বিরাজ করছে। ফলে ওই অঞ্চলের মাঠে থাকা বোরো ধানের বীজতলা নষ্ট হতে শুরু করেছে। এতে বোরোচাষীরা বেশ বিপাকে পড়েছেন।
কৃষক বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন। অনেকে জমির পাশে বসে থেকে ধানের ওই চারা গাছ থেকে কুয়াশার পানি সরানোর চেষ্টা করে যাচ্ছেন। তাদের এই আপ্রাণ চেষ্টা হলো বোরোর বীজতলাকে রক্ষা করা। কারণ বীজতলা নষ্ট হয়ে গেলে বোরো আবাদ ব্যাহত হবে। ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কারণ নতুন করে বীজতলা তৈরি করতে গেলে বোরো আবাদ বিলম্বিত হবে। এতে খরচও বেড়ে যাবে। এমনিতেই ধানের খরচ কম। তার ওপর ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সেচ খরচ বেড়ে গেছে। এতে বোরোর উৎপাদন খরচ বেড়ে গিয়ে কৃষককে লোকসান গুনতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছর ৪৭ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য তিন লাখ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কৃষক বীজতলায় ধানের চারা তৈরি করেন। শৈত্যপ্রবাহে চারা মারা যাওয়ায় অনেক এলাকার কৃষকই আগামী বোরো চাষ কীভাবে করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
আবহাওয়াবিদরা জানান, সাইবেরিয়া থেকে আসা হিমেল হাওয়া এবার আগের বছরগুলোর তুলনায় নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিম দিক দিয়ে আসা ওই হিমশীতল বায়ুপ্রবাহ হিমালয়ের নিচের দিকে বাধা পেয়েছে। ফলে এটি ধীরে ধীরে ভারত ও বাংলাদেশের ওপরে বিস্তৃতি লাভ করে এবারের শৈত্যপ্রবাহটিকে তীব্র ও দীর্ঘস্থায়ী করেছে।
শৈত্যপ্রবাহের কারণে কেবল বাংলাদেশেই নয়, ভারতের বিহার, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লীসহ বিস্তীর্ণ এলাকায় স্মরণকালের ভয়াবহ শীত নেমেছে। শৈত্যপ্রবাহটি হিমালয় পর্বতমালা অতিক্রম করে বাংলাদেশে আসায় এর তীব্রতা কিছুটা কমেছে। তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে।
এ প্রসঙ্গে আবহাওয়া অধিদফতরের উপপরিচালক শাহ আলম বলেন, কয়েক বছর ধরেই শৈত্যপ্রবাহের সময়কাল ও তীব্রতা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণেই শৈত্যপ্রবাহগুলো তীব্র ও স্থায়ী হচ্ছে। এ অঞ্চলে তাপমাত্রা কমার প্রধান উপাদান, সাইবেরিয়ান বায়ুপ্রবাহটি আগের চেয়ে নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে।
শৈত্যপ্রবাহগুলো নিচ দিয়ে ধীরে প্রবাহিত হওয়ার ধরন দেখে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি মাসের শেষের দিকে ও আগামী মাসে আরও দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে।
প্রায় একই কথা শোনা যাচ্ছে বিশ্বের আবহাওয়া বিশারদদের মুখেও। তাঁদের মতে, বিশ্বের অনেক অঞ্চলেই এ মৌসুমে যে শীত দেখা গেছে, তা অতীত রেকর্ড ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে গেছে এবার উষ্ণতার রেকর্ডও। ঠিক এ মুহূর্তে পৃথিবীর এক প্রান্তে পূর্ব রাশিয়ায় মাইনাস ৫০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার শীতে মানুষের চলাফেরা যেমন প্রায় বন্ধ হয়ে গেছে, তেমনই রেকর্ড ৪২ ডিগ্রীরও বেশি তাপমাত্রার উষ্ণতা আর দাবানলে অস্থির অস্ট্রেলিয়ার মানুষ।
আবহাওয়াবিদদের মতে, বিশ্বের চরম আবহাওয়া বিপর্যয় এখন প্রত্যক্ষ করছে পৃথিবীবাসী। আবহাওয়ার এই বৈরী আচরণ রীতিমতো ভাবিয়ে তুলছে তাঁদের। মধ্যপ্রাচ্যের অনাকাক্সিক্ষত ও পাকিস্তানের অসময়ের বন্যা, রাশিয়া, চীন ও ইউরোপের শীত এবং অস্ট্রেলিয়া ও ব্রাজিলের এ মুহূর্তে গরম কোনটাই ঠিক স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে, উদ্বেগের বিশেষ কারণ হলো বিশ্বজুড়ে আবহাওয়ার এই ‘তীব্রতা’ এখন একই সময় ঘটে চলেছে।
এ প্রসঙ্গে জেনেভায় অবস্থিত ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল এ্যাসোসিয়েশনের তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান ওমর বাদ্দার বলেছেন, ‘প্রতিবছরই আবহাওয়ার চরম আচরণ আমরা দেখতে পাই। কিন্তু প্রায় একই সময়ে বিশ্বজুড়ে আবহাওয়ার তীব্রতম চিত্র অতীতে কখনই দেখা যায়নি।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার চলমান তাপপ্রবাহ, যুক্তরাজ্যের সর্বশেষ আকস্মিক বন্যা এবং সম্প্রতি মধ্যপ্রাচ্যে বন্যা ও তুষারপাতÑ চরম আবহাওয়া বিপর্যয়ের দৃষ্টিকোণ থেকে এসব ঘটনা চলতি সময়টাকে অনেক বড় করে তুলেছে।’
গত ৩০ বছরের মধ্যে এবার চীন তীব্রতম শীতকাল পার করছে। জিয়ানজিং প্রদেশে এক হাজার বাড়িঘর বরফের নিচে। মঙ্গোলিয়ায় এক লাখ ৮০ হাজার গবাদিপশু ঠা-ায় জমে মারা গেছে। পূর্ব রাশিয়ায় এবার শীত রীতিমতো নিষ্ঠুর। মাইনাস ৫০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দিশেহারা মানুষ। কোথাও আবার গরমও চরম ভাবাপন্ন হয়ে উঠেছে। ব্রাজিলের তাপমাত্রা ৯৮ বছর পর রেকর্ড ভঙ্গ করেছে। মধ্যপ্রাচ্যের মরুর দেশে এক আচমকা সর্বগ্রাসী ঝড়ের প্রভাবে ঘটল বৃষ্টি, তুষারপাত এবং একইসঙ্গে বন্যা। এমনকি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সে দেশের গত বছরের গরমকালটিকে এ যাবৎকালের উষ্ণতম সময় হিসেবে রেকর্ড করেছেন।
যুক্তরাজ্যে গত বছরের হঠাৎ বন্যায় যারপরনাই অবাক হয়েছেন আবহাওয়া বিশারদরা। যুক্তরাজ্যের মানুষ ওয়ালপেপারে বন্যার যে চিত্র দেখে অভ্যস্ত, এবার তারা সেটা প্রত্যক্ষ করেছে নিজেদের জীবনেই। আবহাওয়ার ক্রুদ্ধ রূপ দেখছে এবার অস্ট্রেলিয়াবাসীও। দেশটিতে এ মুহূর্তে যে গরম পড়েছে, গত ৬৩ বছরের মধ্যে তা দেখা যায়নি। গত ৮ জানুয়ারির ১০৮ দশমিক ১ ডিগ্রী ফারেনহাইট (৪২ ডিগ্রী সেলসিয়াস) তাপমাত্রার রেকর্ডটি ১৯১০ সালের পর পঞ্চমবারের মতো রেকর্ড করা হলো। গত সেপ্টেম্বরে অসময়ের এক ভয়ঙ্কর বন্যায় ভেসে গেল পাকিস্তান। এমনটি এর আগে হয়নি। অথচ অস্ট্রেলিয়ায় এর আগে দুটি বছর ছিল আর্দ্রতম বছর। অস্ট্রেলিয়ায় অবস্থিত কমনওয়েলথ সায়েন্টিফিক এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের ক্লাইমেট এ্যাডাপটেশন ফ্ল্যাগশিপের পরিচালক মার্ক স্ট্যাফর্ড স্মিথ জানান, ‘অস্ট্রেলিয়ায় ১৯৫০ সালের পর থেকে প্রতি দশকেই উষ্ণতা বাড়ছে।’
দক্ষিণ আমেরিকার অবস্থাও একই। ১০৪-১০৮ ডিগ্রী ফারেনহাইটের রেকর্ড পরিমাণ তাপমাত্রার অসহ্য দাবদাহে ব্রাজিলে দুই দিনেই মারা গেছে ৩২ জন। এমন তাপমাত্রা ৯৮ বছর পর রেকর্ড করা হলো। ব্রাজিলে পানির অভাবে অনেক বিদ্যুতকেন্দ্রে বিদ্যুত উৎপাদন কমে গেছে। দেশটিতে এ বছরের গ্রীষ্মকে প্রকৃতির শাস্তি হিসেবেই দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ বাদ্দার বলেন, ‘আবহাওয়ার এমন আচরণ যেমন তীব্র হচ্ছে, তেমনই তা ঘন ঘন হচ্ছে। এই পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে, জলবায়ু পরিবর্তন কেবলই তাপমাত্রা বৃদ্ধি পাওয়া নয়, বরং এটি তীব্র, অসহ্যকর ও ব্যতিক্রমী হয়ে ওঠার ব্যাপারও।’
মধ্যপ্রাচ্যে জর্ডানে এবার দেখা গেল ভয়াবহ বন্যা। প্রচ- বৃষ্টিপাত, তুষার ও শিলাবৃষ্টি অভূতপূর্ব। সিরিয়া ও লেবাননে ভয়াবহ বন্যা দেখা গেছে। সেখানে ভেসে যায় অনেক সিরীয় নাগরিকের আশ্রয়শিবির। ইসরায়েল ও ফিলিস্তিনের জেরুজালেমে বন্যায় ভেসে যায় অনেক এলাকা।
আবহাওয়ার বৈরী আচরণের ব্যাপারে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটির আর্থ সায়েন্স বিভাগের শিক্ষক বেরি লিন বলেন, পুরো বিষয়টাতেই ধাক্কা লাগার মতো ব্যাপার হলো, উচ্চতর বায়ুম-লে তীব্র ও প্রলম্বিত শীত এখন নেই। আর মধ্যপ্রাচ্য ও ইউরোপের আবহাওয়ার ওপর আটলান্টিক মহাসাগরের সহনীয় প্রভাবও বেশি দিন স্থায়ী হয়নি। তিনি আরও বলেন, ‘তবে শীতের তীব্রতা অস্বাভাবিক। মনে হয়, আবহাওয়া এখন অনেক তীব্রতর হতে যাচ্ছে। অনেক চরম হতে যাচ্ছে।’
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বাংলাদেশের কৃষি ও স্বাস্থ্যের। বাড়ছে উদ্বাস্তু মানুষের সংখ্যা। কৃষির ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়ার কারণে আগামী দিনে কৃষি সবচেয়ে হুমকির মুখে। কৃষির উৎপাদন কমে যাওয়ার কারণে দেশের খাদ্য নিরাপত্তায় এর প্রভাব পড়বে। দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ায়, মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়ায় মানুষ নিজের বসতভিটায় থাকতে পারছে না। তারা নিজ বসতভিটা ছেড়ে মাইগ্রেট করে শহরসহ অন্যান্য অঞ্চলে চলে যাচ্ছে। এতে উদ্বাস্তু মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু এ সমস্যা সমাধানে এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেয়া যায়নি। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের স্বাস্থ্যজনিত নানা সমস্যা দেখা দিচ্ছে বলেও মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে। প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। জীবনযাত্রায়ও পরিবর্তন ঘটছে। এসব ক্ষতি মোকাবেলায় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সরকার নিজস্ব অর্থায়নে জলবায়ু তহবিল করেছে। সেখান থেকে ব্যয় করা হচ্ছে আড়াই হাজার কোটি টাকা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশ কিছু প্রকল্প এখন বাস্তবায়ন হচ্ছে।
তিনি বলেন, ‘সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় সরকার কৌশল, নীতিনির্ধারণসহ নানা কর্মসূচী নিয়েছে। সেগুলো বাস্তবায়নও হচ্ছে সরকারী অর্থায়নে। এর বাইরে যারা এই ক্ষতির জন্য দায়ী সেই উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়েও আন্তর্জাতিকভাবে তৎপর রয়েছে সরকার।’
বিশ্বে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। এদেশে একাধারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বিভিন্ন অঞ্চলে লবণাক্ততার সমস্যা দেখা দিয়েছে, হিমালয়ের বরফ গলার কারণে নদীর দিক বদলে যাচ্ছে, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসসহ স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করছে। সব দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের মাত্রাও এখন বেশি। সব মানদ-েই বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান ওয়াচের গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির বিচারে শীর্ষ ১০টি দেশের মধ্যে প্রথমেই অবস্থান করছে বাংলাদেশ। আর জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত কমে গেছে, বেড়ে গেছে লবণাক্ততা, মরুকরণ, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, সুপেয় পানির অভাব, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, নদীভাঙন ও ভূমিধসের ঘটনা ঘটছে। ধ্বংস হচ্ছে উদ্ভিদ প্রজাতি, বিলুপ্তি ঘটছে পক্ষী প্রজাতির। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় জনপদের মানুষ। সাতক্ষীরা-খুলনার সুন্দরবন, ভোলা, হাতিয়া, সন্দ্বীপে ঘূর্ণিঝড় বা টর্নেডো, জলোচ্ছ্বাস, স্থায়ী জলাবদ্ধতা, অতিবৃষ্টি ও তীব্র বন্যার আশঙ্কা বেড়ে যাচ্ছে।
কৃষিপ্রধান বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুর বৈশিষ্ট্য হারিয়ে যাচ্ছে। এ কারণে বৃষ্টিপাত, তাপমাত্রায় আমূল পরিবর্তন আসছে। ফলে অনিয়মিত, অপর্যাপ্ত বৃষ্টিপাত, সেচের পানির অপর্যাপ্ততা, উপকূলীয় অঞ্চলে বর্ষা মৌসুম ছাড়াও বিভিন্ন সময় বন্যা ও লবণাক্ত পানিতে জমি ডুবে যাওয়াসহ নানা সমস্যায় বাংলাদেশের কৃষি চরম হুমকির মুখে পড়েছে। দিনে দিনে তাপমাত্রা বেড়ে যাওয়ায় যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ, তেমনি তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষি। বাংলাদেশের সোনালি আঁশ পাটের উৎপাদন কমে যাওয়ায় চাষীরা পাট চাষে বিমুখ হয়ে পড়েছেন। পাট চাষ কমে যাওয়ার জন্য বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেন। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় রেশমের মৌসুমে কোন গুটি না হওয়ায় উৎপাদন মার খেয়েছে। নওগাঁয় অপ্রতুল বৃষ্টিপাতের কারণে এ এলাকার প্রধান অর্থকরী ফসল বর্ষাকালীন মরিচের চাষ ঠিকমতো হয়নি। দেশের উত্তর-পূর্বাংশে পাহাড়ী অঞ্চলের বৃষ্টিপাতের ঢলের অনিয়মিত বন্যায় পাট, আখ, ধানের বীজতলা ও অন্যান্য নিচু জমির ফসল নষ্ট হয়। এছাড়া দেশে তাপ ও শৈত্যপ্রবাহের পরিমাণ বেড়ে যাওয়ায় গ্রীষ্মকালে রবিশস্যের আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কখনও কখনও শীতকালের স্থায়িত্ব কমে যাওয়ায় রবিশস্যের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা পাওয়া যাচ্ছে না। আবার শৈত্যপ্রবাহের ফলে বোরো ধানসহ সরিষা, মসুর, ছোলা প্রভৃতি ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। শৈত্যপ্রবাহের কুয়াশার কারণে গমসহ বিভিন্ন ফসলের পরাগায়ন ও বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এ প্রসঙ্গে বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ ও সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী পরিচালক ড. আহসান উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনে বরেন্দ্র অঞ্চলের মানুষের স্বাস্থ্য সঙ্কট বাড়ছে। তাঁর মতে, তিনটি বিষয়ে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত, গড় তাপমাত্রা পরিবর্তন হয়েছে যে কোন মৌসুমের ক্ষেত্রে। দ্বিতীয়ত, বৃষ্টিপাত আগের মতো হচ্ছে না। ধরন ও সময় বদলে গেছে। তৃতীয়ত, সমুদ্রের উপরিস্থলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় লঘু চাপ ও ঘূর্ণিআবহ তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে সমুদ্রে মাছ শিকারে যাওয়া জেলেরা প্রায়সময়ই ঝুঁকির মুখে পড়ছেন।
উদ্বাস্তু সমস্যা প্রসঙ্গে ড. আহসান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনযাত্রা পাল্টে যাচ্ছে। এসব সমস্যা মোকাবেলা একা দেশের পক্ষে সম্ভব নয়। এটা আন্তর্জাতিকভাবে মোকাবেলা করতে হবে। এজন্য শক্তিশালী দূতিয়ালি করতে হবে। পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় সরকারকে কিছু পদক্ষেপ ও পরিকল্পনা নিতে হবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
January
(6492)
-
▼
Jan 14
(193)
- অমর একুশে বইমেলা আজ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- স্টুডেন্ট ভিসা স্থগিত করেছে ব্রিটেন, বিপাকে শিক্ষা...
- আওয়ামী লীগের তৃণমূলে ৰোভের মূলে আত্মীয়স্বজন by মা...
- নিয়োগ বাণিজ্- দেড় শ' কোটির
- বিজিবি-বিএসএফ বৈঠক- সীমান্তে প্রাণহানি বন্ধ হোক
- পঞ্চম আদমশুমারি- নির্ভুল গণনা নিশ্চিত করুন
- শ্রীলঙ্কার প্রধান বিচারপতি শিরানি বরখাস্ত
- ভারতে নারী নির্যাতন- এবার পাঞ্জাবে গৃহবধূ গণধর্ষণে...
- কন্যাশিশু অপহরণ- নারী নিগ্রহের অন্য রূপ
- ভারত-পাকিস্তান উত্তেজনা- সীমান্তে আবার গুলি, আজ পত...
- হাঁটবেন সাত বছর, যাবেন ৩৬ দেশে
- দুই বছরেও শেষ হয়নি কালভার্টের কাজ
- নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
- মংলার একমাত্র ফেরিটি ১৬ ঘণ্টাই বন্ধ থাকে! by সুম...
- শীত-কুয়াশায় বীজতলা নষ্ট হবে না আর by আবুল কালাম ...
- ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের নির্যাতন বন্ধ করার দাবি
- শেরপুর, গুরুদাসপুর ও তাড়াশে ৩৬০ দুস্থ ব্যক্তি কম্ব...
- মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী প্রেরণ- উৎসাহ-উদ্দীপনা...
- নতুন সম্ভাবনার আশাবাদ- প্রধানমন্ত্রী তিন দিনের সফর...
- প্রাণবৈচিত্র্য- বাইক্কা বিল কি পর্যটনকেন্দ্র? by ...
- এ স্বপ্ন ছড়িয়ে পড়ুক সবখানে- এ সময়ের বিদ্যাসাগর ও র...
- শুধুই সাফল্য, কোনো ব্যর্থতা নেই?- জাতির উদ্দেশে প্...
- পাঠকের মন্তব্য- মানুষের চোখেমুখে এত আনন্দ আগে কখনো...
- সীমানা পুনর্বিন্যাসে যশোর-৬ থেকেই ৩০০০ আবেদন
- রাজউক চেয়ারম্যান নূরুল হুদার পদত্যাগ?
- আধুনিক e-শপের গল্প by নাসিফ চৌধুরী
- ঘরে বসেই তৈরি করুন ইউটিউব by তাওহিদ মিলটন
- মূল্যায়ন
- প্রধানমন্ত্রীর ভাষণ প্রত্যাখ্যান করে সংলাপের আহ্বা...
- ২১ আগস্ট গ্রেনেড হামলা-'হামলার আগে এনএসআই ডিজি হাও...
- বিশ্বজিতের পরিবারকে ১০ লাখ টাকা দেবেন বসুন্ধরা চেয়...
- মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি-নিবন্ধনের প্রথম দিনেই ঢ...
- বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ-লাখো কণ্ঠে শান্তির জন...
- আমিনবাজারে ছয় ছাত্র হত্যা-৬০ জন অভিযুক্ত
- কনকনে ঠাণ্ডায় জবুথবু চিড়িয়াখানার প্রাণীকুল
- মূল্যায়ন
- ফেসবুক কর্নার- গ্রন্থনা: পাভেল মহিতুল আলম
- স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রা- সরকার ও বিরোধী দলে...
- সাঈদীর বিরুদ্ধে আবার যুক্তি দিচ্ছে রাষ্ট্রপক্ষ
- বাকি দুজনের পরিচয় মেলেনি- ১১ বাংলাদেশির লাশ দেশে আ...
- যুক্তরাষ্ট্রের কাছে চার খাতে অগ্রগতি দেখাতে হবে- জ...
- প্রধানমন্ত্রী মস্কো যাচ্ছেন আজ-৮ হাজার কোটি টাকার ...
- দেশেই বিপন্ন দেশি কাগজ by এম সায়েম টিপু
- বেতনের জন্য সোহেল তাজের স্বাক্ষর জাল! by আশরাফুল হ...
- সংকট নিরসনে কোয়েটায় প্রধানমন্ত্রী
- উত্তর আয়ারল্যান্ডে দাঙ্গা থামাতে গিয়ে ২৯ পুলিশ আহত
- ধর্ষণের চেষ্টা মামলায় জামিন পেয়ে সেই শিশুকে ধর্ষণ ...
- ঢাকায় চিকিৎসক উপচে পড়ছে, গ্রামে পদ শূন্য by শিশি...
- মরুর দেশে মাছের চাষ by রুহিনা তাসকিন
- উইকিলিকস: মার্কিন নথিতে এক-এগারো- রাষ্ট্রদূতের কাছ...
- রাশিয়া থেকে ৮ হাজার কোটি টাকার সমরাস্ত্র কিনছে সরক...
- সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু
- 'শাভেজ কোমায় নেই'
- ভারতীয় গোয়েন্দাদের দাবি-পাকিস্তান সীমান্তে বাংকার ...
- 'এমন অপরাধী কী করে নাবালক হয়'
- প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন চাই-টেলিফোনে নাগরিক ম...
- পরিবেশ সুশাসন ও কৃষি জমি by মোহাম্মদ মুনীর চৌধুরী
- জন্ম থেকে জ্বলছে by সুভাষ সাহা
- আইন-শৃঙ্খলা-হাতকড়া পরা লাশ ও জননিরাপত্তা by সুলতান...
- সময়ের কথা-চিনিল কেমনে, চিনিব কেমনে by অজয় দাশগুপ্ত
- গাছ কাটার মচ্ছব- শোকসভা হবে না?
- বাহরাইন অগি্নকাণ্ড- আমরা শোকাহত
- মালিতে বিমান হামলা চলছে
- বিহারের 'মালালা' পুতুলকে সম্মাননা দেবে সরকার
- পশ্চিম তীরে ঘাঁটি গাড়া ফিলিস্তিনিদের উচ্ছেদ
- মুবারকের পুনর্বিচারের নির্দেশ
- নিউ ইয়র্কে জরুরি অবস্থা
- প্রধান বিচারপতিকে বরখাস্ত করলেন রাজাপাকসে
- আবার আক্রান্ত শিক্ষক-শান্তি ফিরে আসুক শিক্ষা প্রতি...
- ১১ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু-নিহতদের পরিবারকে উ...
- একাত্তরের এই দিনে
- পবিত্র কোরআনের আলো-মানুষের প্রকৃত পরিচয় তার কর্মের...
- ভারত-পাকিস্তান সংলাপ যেন ব্যাহত না হয় by বি রমন
- চালচিত্র-রাজনীতির অঙ্গনে অস্থিরতার আশঙ্কা by শুভ র...
- স্মরণ-সেলিম আল দীন by আনন্দ কুমার ভৌমিক
- ভিন্নমত-জনমনে শঙ্কা, দেশ একটা গ্রহণযোগ্য নির্বাচনে...
- নিত্যজাতম্-সরকারি চাকরির মেয়াদ ও আবেদনের বয়সসীমা প...
- গুপ্তহত্যা, গুম ও রাজনৈতিক সন্ত্রাস গণতন্ত্রের পথ ...
- ক্যাম্পাস সংবাদ- বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো "র্যাগ ...
- বিশাল জ্ঞানভাণ্ডার- রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রী...
- ক্যাম্পাস অনুসন্ধান- ৩০ বছরেও নির্মিত হয়নি পূর্ণাঙ...
- কুয়াশার চাদরে মোড়ানো ক্যাম্পাস- সুজন ঘোষ
- ব্যাংক ঋণ অবলোপন প্রসঙ্গ by এম এ খালেক
- চীন ও গুগল কুনত্মল রায়
- শিথিল হবে বিনিয়োগ নীতিমালা by শাম্মি আখতার
- সঞ্চয়পত্র নিয়ে যত ভাবনা by রাশেদ রাবি্ব
- একুশ শতক- ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এবং তার ভিডিও ...
- ছকবন্দী ছাত্র রাজনীতিকে এবার মুক্তি দিন by ড. এ ক...
- ছকবন্দী ছাত্র রাজনীতিকে এবার মুক্তি দিন by ড. এ ক...
- বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায় বাংলায় রূপান্ত...
- কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি এবং তাদের মানবাধিকার- র...
- রাশিমণি হাজং এবং টঙ্ক আন্দোলন- সোহেল হাজং
- একটি মহাকাব্যের শেষ অধ্যায় by আবদুল মান্নান
- শামসুর রাহমানকে মরণোত্তর সম্মাননা, শিবলী সাদিক স্ম...
- বোরোর সেচে বিদ্যুতের চাহিদা পূরণ নিয়ে দুশ্চিনত্মা-...
- চাকরিচ্যুত হচ্ছেন সেই মাযহারুল ও কোহিনুর মিয়া- হাও...
- রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়তে বিশেষ উদ্যোগ- মন...
- অসাম্প্রদায়িকতা গণতন্ত্র মানবাধিকার আইনের প্রতীক- ...
- আনত্মর্জাতিক মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে পড়ছ...
- যুদ্ধাপরাধীসহ সব গণহত্যার বিচার প্রয়োজন প্রজন্মের ...
- এনকাউন্টারে শীর্ষ সন্ত্রাসী ওসমান নিহত
- গান্ধীর জীবনই তাঁর দর্শন বললেন by আবুল মকসুদ
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের দু' গ্রুপে ধা...
- নিজের জমিতেও কবর হয়নি এক খুনীর- পাপের ফল
- বখাটে যুবকের ইটের আঘাতে কলেজছাত্রী আহত
- বিএনপি সংসদে যাবে সদস্যপদ রক্ষায় by নাজনীন আখতার
- নূর চৌধুরীকে যেভাবে ফেরত আনা হবে- বিভ্রান্তির চেষ...
- আপীল ও হাইকোর্ট বিভাগে শীঘ্র বিচারপতি নিয়োগ- ফজলুল...
- আন্দোলনে নামার আগে তৃণমূলের মতামত চায় বিএনপি- দশ ভ...
- সন্তু লারমার ওপর হামলার সঙ্গে পাকিসত্মানী চক্র জড়িত
- ফকা চৌধুরীর মৃত্যুর বিচার হওয়া উচিত, তবে by মামু...
- হোঁচট খাচ্ছে পেট্রোবাংলা- গ্যাস রেশনিং
- বিশ্বব্যাংক প্রকল্পের ৫ কোটি টাকা লোপাট, তদনত্মে ফ...
- মন্ত্রী এমপিদের সঙ্গে তৃণমূল কর্মীদের দূরত্ব কমানো...
- খুনীরা যেখানেই থাক ।। ফিরিয়ে আনা হবে- বঙ্গবন্ধুর খ...
- কোচ দর্দভিচকে হাসিয়ে মাঠ ছাড়লেন আমিনুলরা- বাংলাদেশ...
- ৯০ বছরের সাজাপ্রাপ্ত বরিশালের জঙ্গী বাবু ঢাকায় গ্র...
- চ্যাপলিনের 'দ্য কিড'- বাবলু ভট্টাচার্য
- মুক্তিযুদ্ধের ইতিহাস- মুহম্মদ জাফর ইকবাল
- বন্ধু- আশাবরী রায়
- অভিমত- তেলে-জলে মিশ খায় না- পরেশ বাঙালী
- বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায় বাংলায় রূপান্ত...
- নতুন অধ্যায়ের শুরু- মাসুদা ভাট্টি
- আসুন, দেশকে নিররতামুক্ত করি অধ্যাপক by মোঃ আনিসুর...
- দায়মুক্তির জাতীয় আঙ্গিনায় সুপ্রভাত by আবদুল লতিফ ...
- প্রশিকাকে রক্ষার আহ্বান
- দৌড় সালাহউদ্দিনকে বহিষ্কার করায় অভিনন্দন
- খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য ব্যাপক, ভূমিহীনের সংখ্...
-
▼
Jan 14
(193)
-
▼
January
(6492)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment