Thursday, March 1, 2012
জনপ্রশাসন-দলীয়করণের শেষ কোথায়? by আলী ইমাম মজুমদার
জনপ্রশাসন-দলীয়করণের শেষ কোথায়? by আলী ইমাম মজুমদার
জনপ্রশাসন দলীয়করণের ফলে এর মান ও গ্রহণযোগ্যতা ক্রমেই নিম্নমুখী হচ্ছে—এটা দেশের সুশীল সমাজ প্রতিনিয়তই বলছেন। যে রাজনৈতিক দল ক্ষমতার বাইরে থাকে, তারা প্রশাসন দলীয়করণের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার হয়। আর ক্ষমতায় গেলে দলীয়করণ করায় তারাই অধিকতর তৎপর হয়।
কোনো রাজনৈতিক দল এটা একবারও ভেবে দেখছে না, রাষ্ট্রযন্ত্রের এ অপরিহার্য প্রতিষ্ঠানটি নিরপেক্ষ রাখা হলে তার মান ও গ্রহণযোগ্যতা বাড়ে। এতে সরকার পরিচালনায় অধিকতর দক্ষতার ছাপ দেখা যাবে এবং উপকৃত হবে দেশ ও সমাজ।
ব্রিটিশ শাসিত ভারতবর্ষের জনপ্রশাসনের ধারাবাহিকতা আমরা পেয়েছিলাম ১৯৪৭ সালে। এর মান ছিল অতি উঁচু। তবে অভাব ছিল জনসম্পৃক্ততার। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি তেমন সংবেদনশীলও ছিলেন না তাঁরা। এর প্রধান কারণ হতে পারে পাকিস্তান রাষ্ট্রটির শাসকেরা অনেকটা সূচনা থেকেই গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিপরীতমুখী অবস্থানে ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ ও লিয়াকত আলী খানের মৃত্যুর পর ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতায় সামরিক ও বেসামরিক আমলারাই রাষ্ট্র পরিচালনার মূল ভূমিকায় এসে পড়েন। তাঁরাই নিয়ে নেন রাজনীতিবিদের ভূমিকা। তবে নিয়োগ, পদোন্নতি, পদায়ন ইত্যাদি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক এবং যোগ্যতাই ছিল এর মাপকাঠি। মাঠপর্যায়ে রাজনৈতিক প্রভাব ছিল না বললেই চলে। দৃষ্টান্ত হিসেবে দেখা যায় ক্ষমতাসীন সরকার পরিচালিত ১৯৫৪ সালের নির্বাচন কমিশনবিহীন পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুখ্যমন্ত্রীসহ তাঁর দল শোচনীয়ভাবে পরাজিত হয়।
তবে ১৯৫৮ সালে সামরিক আইন জারি ও সেনাবাহিনীপ্রধান রাষ্ট্রক্ষমতা দখল করে তাঁর রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে মাঠ প্রশাসনকে ব্যবহার করতে শুরু করেন। শুরুতেই গণভোট এবং ১৯৬৫ সালের সূচনায় মৌলিক গণতন্ত্রীদের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার জন্য যথেচ্ছ ব্যবহার করেন মাঠ প্রশাসনকে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য প্রশাসনের নিরঙ্কুশ ব্যবহারের সূচনা সম্ভবত তখন থেকেই।
অন্যদিকে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব বাংলার মধ্যবিত্ত পরিবারগুলোর মেধাবী উচ্চশিক্ষিত তরুণেরা ক্রমেই কেন্দ্রীয় সার্ভিসগুলোতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেতে থাকেন। তাঁদের অনেকের প্রগতিশীল চিন্তা-চেতনার সঙ্গে সম্পৃক্ততা সুবিদিত ছিল। ফলে জনপ্রশাসনের বাঙালি সদস্যরা ক্রমান্বয়ে এ দেশের স্বাধিকার আন্দোলনের সমর্থক হয়ে ওঠেন। তবে কেন্দ্রীয় সরকারের নীতিনির্ধারণী পদগুলোতে তাঁরা খুব কমই যেতে পেরেছেন। এসব কর্মকর্তা জনসম্পৃক্ততা না থাকার অপবাদও অনেকাংশে কাটিয়ে উঠতে সক্ষম হন। সময়ান্তরে কেউ কেউ প্রত্যক্ষভাবে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে অংশীদার হয়ে পড়েন। এর মাঝে ঐতিহাসিক আগরতলার ষড়যন্ত্র মামলায় দুজন অভিযুক্ত হয়ে কারা নির্যাতন ভোগ করেন। ছয় দফা ও এগারো দফা আন্দোলন আমাদের জাতীয়তাবাদী আন্দোলনকে আরও দৃঢ় ভিত্তি দেয়। ১৯৬৯-এর সামরিক শাসনও এ ভিত্তিকে দুর্বল করতে পারেনি; বরং ১৯৭০ সালের নির্বাচনে এটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। স্বাধীনতা সংগ্রাম শুরু হলে বাঙালি সামরিক বাহিনীর অনেকের মতো বেসামরিক প্রশাসনের (পুলিশ, ইপিআর, আনসারসহ) একটি উল্লেখযোগ্য অংশও এর শরিক হয়। কেউ সম্মুখ সমরে অংশ নেন। কেউ কেউ শাহাদাতবরণ করেন। কেউ বা মুজিবনগর সরকারে কর্মকর্তা বা কর্মচারী হন। স্বাধীন হলো বাংলাদেশ। আশা করা হয়েছিল স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে প্রতিটি প্রতিষ্ঠান তার সীমার মধ্যে থেকে নিজের নিজের দায়িত্ব পালন করবে।
যে রাজনৈতিক দলটি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দেয়, সেই দলের সাংগঠনিক ভিত্তি এতই দৃঢ় আর বঙ্গবন্ধুর জনসমর্থন এতটা নিরঙ্কুশ ছিল যে দলীয় কাজের জন্য প্রশাসনকে সম্পৃক্ত করার আবশ্যকতা তাদের ছিল না। তবে ১৯৭২ থেকে ১৯৭৫ সময়কালে ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতারা নিজেদের স্বার্থে মাঠ প্রশাসনের (পুলিশসহ) কার্যক্রমের ওপর অযাচিত খবরদারি করতে থাকে। তবে এজাতীয় কোনো বিষয় বঙ্গবন্ধুর নজরে আনলে তিনি দৃঢ়ভাবে দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ করতেন বলে জানা যায়। তবে সেই সময়কালে কোনো কারণ ছাড়াই যেকোনো কর্মচারীকে চাকরিচ্যুতির বিধান (রাষ্ট্রপতির ৯ নম্বর আদেশ) ও এর প্রয়োগ—প্রশাসন তার ধারভার হারাতে শুরু করে। কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা ও যথাযথ প্রক্রিয়া ব্যতিরেকে তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ক্যাডারে বিপুলসংখ্যক কর্মকর্তা নিয়োগ প্রশাসনের মান প্রত্যাশিত মাত্রায় রাখা গেল না। সেই সময়ে পাকিস্তানের সামরিক শাসনগুলোর সময়কালের ঐতিহ্য ভেঙে বেসামরিক প্রশাসনের সামরিক কর্মকর্তাদের অন্তর্ভুক্তি কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়।
১৯৭৫ সালের অযাচিত, মর্মান্তিক ও বেদনাদায়ক পালাবদলের পর সামরিক আইন জারি, পরিস্থিত আবার ভিন্নরূপ নেয়। ১৯৭৭ সালের সূচনায় তদানীন্তন সেনাপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা নিরঙ্কুশভাবে গ্রহণ করেন। নতুন শাসক তাঁর রাজনৈতিক দল গঠনে সামরিক ও বেসামরিক আমলাদেরই মূলত কাজে লাগান। গণভোটেও মূলত জনপ্রশাসনকে ব্যবহার করা হয়। অতঃপর রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনে যথেষ্ট মাত্রায় প্রশাসন ব্যবহূত হয়। আবার ১৯৮১ সালের এক বিয়োগান্তুক ঘটনায় প্রাণ হারান রাষ্ট্রপতি। তদানীন্তন উপরাষ্ট্রপতি নির্বাচিত হন নতুন রাষ্ট্রপতিরূপে। তবে ১৯৮২ সালের সূচনাতেই তখনকার সেনাপ্রধান হুসেইন মুহাম্মসদ এরশাদ সামরিক আইন জারি করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন। তাঁর ক্ষমতাকে বৈধতা দিতে ১৯৭৭ সালের বৈশিষ্ট্যগুলোই হুবহু অনুসরণ করা হয়; বরং আরও বেশি মাত্রায়। জনপ্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীকে ব্যবহার করে প্রায় ভোটারবিহীন একটি নির্বাচন তাঁর সময়কালেই অনুষ্ঠিত হয়েছিল। ফলে জনগণের কাছে শুধু নির্বাচন কমিশন নয়, গোটা নির্বাচনব্যবস্থাই অগ্রহণযোগ্য হয়ে উঠেছিল। সেই সময়কালে—১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬ সালে তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় অনেক বেশিসংখ্যক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয় কোনো ক্যারিয়ার প্ল্যানিং ব্যতিরেকে; এমনকি ক্ষেত্রবিশেষে নিয়োগপ্রক্রিয়া শিথিল করে। অধিকন্তু এ দুজন রাষ্ট্রপতির শাসনকালেই জনপ্রশাসনে সামরিক কর্মকর্তাদের ব্যাপক হারে অন্তর্ভুক্তি ঘটতে থাকে। ফলে সংকুচিত হয় বেসামরিক কর্মকর্তাদের পদায়ন বা পদোন্নতির সুযোগ। স্বাভাবিকভাবে তাঁদের মনোবলেও ভাটা পড়ে। একইভাবে এই দুটি আমলে বহুসংখ্যক বেসামরিক কর্মকর্তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই চাকরিচ্যুত করা হয়। কেউ কেউ কারাগারেও নিক্ষিপ্ত হন। পরবর্তী সময়ে নির্দোষ প্রমাণিত হয়ে অনেকে চাকরিও ফিরে পেয়েছিলেন।
ব্যাপক গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ডিসেম্বরে তদানীন্তন রাষ্ট্রপতির পদত্যাগের বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত অন্তবর্তী সরকার সরকারের আওতায় ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে সব দলের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ক্ষমতায় আসে। সংবিধান সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকারব্যবস্থা দীর্ঘদিন পর পুনঃপ্রবর্তিত হয়।
দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকারব্যবস্থা কায়েম হলে আশা করা হয়েছিল জনপ্রশাসনসহ দেশের দুর্বল হয়ে পড়া প্রতিষ্ঠানগুলো পুনরায় শক্তিশালী হবে। কিন্তু অল্পদিনে গুড়ে বালি পড়তে থাকে। প্রশাসনে দলীয়করণের অভিযোগ আসতে থাকে বিরোধী দলের পক্ষ থেকে। দাবি আসতে থাকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ব্যতীত দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। প্রধান বিরোধী দলের অংশ গ্রহণ ছাড়া ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে একতরফাভাবে নগণ্যসংখ্যক ভোটারের উপস্থিতিতে সংসদ নির্বাচন হয়। অন্যদিকে বিরোধী দলের আন্দোলনের মুখে দেশ প্রায় অচল হয়ে যায়। জাতীয় প্রেসক্লাবের সামনে জনতার মঞ্চ নামে বিরামহীন গণসমাবেশের আয়োজন করা হয়। একপর্যায়ে এতে যোগ দেন প্রজাতন্ত্রের বেশ কিছু দায়িত্বশীল কর্মকর্তা। ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো দলের প্রতি সমর্থনের বিষয়টি রাখঢাক আর রইল না। এ অবস্থার মুখে তড়িঘড়ি করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনে সরকার পদত্যাগ করে। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সে ব্যবস্থায় ১৯৯৬ সালের জুনে আওয়ামী লীগ এবং ২০০১-এ বিএনপি ক্ষমতায় আসে। এই উভয় সরকারের সময়কালে প্রশাসনে দলীয়করণের প্রচেষ্টা অব্যাহত থাকে। তবে দুঃখজনকভাবে ২০০১-২০০৬ সময়কালে বহুসংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
২০০৭-এর সূচনায় পরবর্তী নির্বাচন হওয়ার কথা থাকলেও এর আগেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বিতর্কিত করে ফেলা হয়। ২০০৪ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের বয়সসীমা দুই বছর বাড়িয়ে এর সূচনা। এ বয়সসীমা বৃদ্ধির ফলে পরবর্তী নির্বাচনকালে যাঁর প্রধান উপদেষ্টা হওয়ার কথা, তিনি বিরোধী দলের কাছে প্রথম থেকেই গ্রহণযোগ্য ছিলেন না। একইভাবে নির্বাচন কমিশন পুনর্গঠনেও আস্থার সংকট সৃষ্টি হয়। সরকারের মেয়াদ শেষের দিকে সরকারি দল ও বিরোধী দলের প্রাণঘাতী সংঘাতময় পাল্টাপাল্টি কর্মসূচির ফলে দেশ প্রায় অচল হয়ে যায়। সেই সময়ে সদ্য বিদায় নেওয়া সরকারের প্রতি সহানুভূতিশীল বলে চিহ্নিত বেশ কিছু কর্মকর্তা আসন্ন নির্বাচন সামনে রেখে উত্তরার একটি বাড়িতে সমবেত হন। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হয় ব্যাপকভাবে। এ যেন জনতার মঞ্চেরই প্রতিকল্প একটি ছায়া। যিনি প্রধান উপদেষ্টা হওয়ার কথা, তিনি স্বীয় মর্যাদা অক্ষুণ্ন রেখে এ দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানান। অন্য বিকল্পগুলো প্রয়োগের তেমন কোনো চেষ্টা না করে রাষ্ট্রপতি নিজে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। সাময়িক কিছুটা স্বস্তি এলেও তিনি সবার কাছে নিজেকে গ্রহণযোগ্য করতে সক্ষম হননি। এ সংকটকাল উত্তরণে তাঁর পদক্ষেপ ছিল দুর্বল বা ক্ষেত্রবিশেষে নেতিবাচক। এ ধরনের অচল অবস্থার স্বাভাবিক পরিণতিই এক-এগারো। সামরিক বাহিনীর সমর্থনে গঠিত হয় একটি তত্ত্বাবধায়ক সরকার। সেই সরকার দ্রুত নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে।
২০০৭-০৮ সরকারের বিভিন্ন ধরনের মূল্যায়ন আছে। তবে সেই সময়কালে জনপ্রশাসনের কর্মকর্তাদের মূল্যায়নের ক্ষেত্রে তাঁদের দলীয় পরিচয় আছে কি না, তা বিবেচনাতেই নেওয়া হতো না। বরং আগের সরকারের সময়কার সুবিধাভোগী কর্মকর্তা বলে যাঁরা চিহ্নিত ছিলেন, তাঁদের সুবিধাদি প্রায় অক্ষুণ্ন রেখেই বঞ্চিত অথচ যোগ্য কর্মকর্তাদের ধীরে ধীরে শূন্যপদের ভিত্তিতে উপযুক্ত পদে পদোন্নতি ও পদায়ন করা হয়। তবে সেই সময়কালে জনপ্রশাসনের কিছুসংখ্যক কর্মকর্তা দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের অভিযানের শিকার হন। এর বেশ কিছু ছিল অকারণ বা তুচ্ছ কারণে।
২০০৮ সালের শেষ দিকের নির্বাচনে মহাজোট নিরঙ্কুশ জয়লাভ করে। আশা করা হয়েছিল নিকট অতীতের ধারাবাহিকতা অনুসরণে প্রশাসনকে দলীয়করণের প্রভাবমুক্ত রাখার বিষয়টি কিছুটা হলেও চলমান থাকবে। কিন্তু নতুন সরকার নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে লক্ষণীয় কোনো প্রচেষ্টাই নিল না। অথচ সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদ দেওয়ার ফলে নির্বাচন কমিশনকে অধিকতর শক্তিশালী করার যে অঙ্গীকার; তার একটি প্রধান উপাদান হতে হবে নিরপেক্ষ অরাজনৈতিক জনপ্রশাসন।
আগেই উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের দুটো সামরিক শাসনামলের আরেকটি বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে সেনা কর্মকর্তাদের বেসামরিক প্রশাসনে নিয়োগদান। মজার বিষয় নব্বই-পরবর্তী গণতান্ত্রিক সরকারগুলো সেই প্রক্রিয়াকে ক্রমান্বয়ে আরও জোরদার করছে। আরও একটি বিষয় লক্ষণীয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর জনপ্রশাসনকে মেধাবী, যোগ্য ও পক্ষপাতহীন কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী কাঠামো দিতে কোনো সরকারই আগ্রহ দেখায়নি। অনেকের মতে, এখন রাজনীতির উভয় শিবিরে জনপ্রশাসনের কর্মকর্তারা নেপথ্যে থেকে অনেক ক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করছেন। জনশ্রুতি আছে, তাঁদের দাপটে ক্ষেত্রবিশেষে রাজনৈতিক নেতারাও অসহায় দর্শক কিংবা নীরব শ্রোতা। আজ প্রশাসনে নতুন যে এল, তার সামনে রোল মডেল কাদের দেখতে পাচ্ছে? জনপ্রশাসনের গন্তব্যই বা কোথায়?
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1424)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 01
(100)
- রমজান মাসেও নিয়ন্ত্রণহীন বাজার by রজতকান্তি বর্মণ
- ভেল্কিবাজির পল্লী বিদ্যুৎ by আসিফ এইচ ছিদ্দিকী
- হিরোশিমা দিবস এবং চেরনোবিল ও ফুকুশিমা by সুভাষ সাহা
- সময়ের চেয়ে এগিয়ে by প্রিয়তোষ গুপ্ত
- সাম্প্রতিক প্রসঙ্গ-শিক্ষা ও শিক্ষার্থীরা কাদের টার...
- কালের আয়নায়-এই আগস্টে (২২ শ্রাবণ) বিদায় নিয়েছিলেন ...
- খেজুরে ফরমালিন-জেনেশুনে বিষপান
- ফরিদপুরে রেলপথ সংস্কার -স্থানীয় প্রকল্পের জাতীয় গু...
- এক জীবনে রবীন্দ্রনাথকে বোঝা বড় মুশকিল by মনোময় ভট্...
- 'তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন...
- অনুভবে রবীন্দ্রনাথ... by ফাহমিদা নবী
- পাশ্চাত্য সুর প্রভাবান্বিত রবীন্দ্রসংগীত by তপন ম...
- সৃষ্টির মধ্য দিয়েই বাঙালির অন্তরে বেঁচে থাকবেন রবী...
- ওষুধ যখন মৃত্যুর কারণ
- বিশ্বজয়ী-কালজয়ী রবীন্দ্রনাথ
- পবিত্র কোরআনের আলো-নারী-পুরুষ উভয়কেই মর্যাদা ও সম্...
- কবিগুরুর জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা by সুভাষ স...
- রবীন্দ্রনাথের কৃষি, পল্লী উন্নয়ন ও সমবায় ভাবনা by ...
- সার্ধশততম রবীন্দ্র জন্মজয়ন্তী-রবীন্দ্রনাথের বাংলাদ...
- ধানের বাম্পার ফলন
- রোজার ফজিলত ও প্রয়োজনীয় বিধিবিধান
- শিক্ষক নিয়োগ-কেবল মেধাই যথেষ্ট নয় by দক্ষিণা রঞ্জ...
- কৃষি-কৃষক কি ক্ষতিপূরণ পাবে না? by শরিফুজ্জামান শর...
- শিশুটির জ্বর এখন কত? by মাহবুব মোর্শেদ
- ধর নির্ভয় গান-এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা by আলী...
- চারদিক-ব্যাঙবাজি হাতে বৃদ্ধ by শারমিন নাহার
- যুক্তি তর্ক গল্প-আদিবাসীদের ভয় কেন? by আবুল মোমেন
- ধর্ম-পরচর্চা ও মিথ্যাচার বর্জন করুন by মুহাম্মদ আব...
- কলকাতার চিঠি-বাংলাদেশি বন্দী এবং পশ্চিমবঙ্গ কারাগা...
- কালের পুরাণ-মানুষ কষ্টে আছে, সরকার কী করছে by সোহর...
- নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে-কমিশনের কাজে...
- দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন-অচল মহাসড়ক
- গোদের ওপর বিষফোড়া
- স্মরণ-আহসান উল্লাহ মাস্টার : শ্রমজীবী মানুষের বন্ধ...
- পবিত্র কোরআনের আলো-অন্যের সম্পদ আত্মসাৎ করতে না গি...
- চারদিক-আপনি কি বাচ্চু বা রহিমা? by ফেরদৌস ফয়সাল
- আবাসন ব্যবসা-প্রতারিত ফ্ল্যাট-ক্রেতারা কোথায় যাবে?...
- ধর্ম-লোভ-লালসা হিংসা-বিদ্বেষ পরিহার করুন by মুহাম্...
- দেশহীন মানুষের কথা-গারো, সাঁওতাল, চাকমা কি বাঙালি?...
- দাহকালের কথা-অটিজম by মাহমুদুজ্জামান বাবু
- খোলা হাওয়া-ছোট আগুন না নেভালে বড় আগুন লাগবে by সৈয়...
- সমাজের অসমতার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন-ব্রিটেনে ...
- যানজট ও জলাবদ্ধতা নিরসনে কিছু করুন-রাজধানীর দুর্বি...
- ইতিউতি-সোজা পথে চলে না কেউ by আতাউস সামাদ
- রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্...
- শ্রমিকদের তাজুল ইসলাম by সহিদুল্লাহ চৌধুরী
- প্রস্তুতির মার্চ-সামনের প্রশস্ত পথে সমৃদ্ধির পথচলা...
- কত ব্যথা বুকে by মোহাম্মদ নুরাল হক
- ভাষা বিতর্ক-ভাষার স্বাধীনতা ও প্রমিত বাংলা by নূরু...
- সাম্প্রতিক প্রসঙ্গ-বিশ্বব্যাংক, অধ্যাপক ইউনূস এবং ...
- শিশুদের যক্ষ্মা রোগ-সচেতনতা প্রতিরোধ সহজ করে
- পানিসম্পদ মন্ত্রণালয়-পানিতেই টাকা ঢালা হতে থাকবে?
- সাক্ষাৎকার-অনুমতির জন্য কেউ আসেন না by গোলাম মোহাম...
- সাক্ষাৎকার-কিশোর অপরাধের জন্য অভিভাবক দায়ী by মো. ...
- সাক্ষাৎকার-অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নে...
- নগরে বাড়ছে কিশোর অপরাধ by একরামুল হক
- বিয়ে-গায়েহলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজনা-নগরব...
- এবারের অস্কারের আলোচিত দিকগুলো কী? একপলকে সেগুলোই ...
- সাইফের ৯০ মিনিট হাজতবাস
- ‘আদর্শের প্রতি অবিচল থাকা কঠিন’
- সময় এখন রোমানার by কামরুজ্জামান
- কর্মসংস্থান বৃদ্ধি-শিক্ষাদক্ষতা অর্জন অপরিহার্য
- ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প-দেশের স্বার্থ নিয়ে এখ...
- পবিত্র কোরআনের আলো-বুদ্ধিমানদের জন্য চন্দ্র-সূর্য ...
- কুড়িয়ে পাওয়া সংলাপ-নিজের জবাব নিজেকে দিন by রণজিৎ ...
- সংঘাত নয়, সংলাপ চাই by গাজীউল হাসান খান
- স্মরণ-অন্বিতাকে খুব মনে পড়ে by বেগমজাদি মেহেরুন্নে...
- সবচেয়ে ভালোবাসো মাতৃভাষাকে by আবদুল্লাহ আবু সায়ীদ
- চারদিক-জাতীয় পতাকা উৎসব by নাজমুল হোসেন
- সমাজ-নারীর প্রতি নেতিবাচক মনোভাবের উৎস by সুস্মিতা...
- বিশ্ববিদ্যালয় শিক্ষকের চাকরির বয়সসীমা বাড়ানো by ড....
- সাদাকালো-কথিত মাজার ও 'লাল সালু'র নয়া অধ্যায় by আহ...
- সব অপরাধীর বিচার হোক
- সার্ধশততম রবীন্দ্রজয়ন্তী
- চরাচর-তাদের জীবনচিত্র বদলায় না by দীপংকর ভট্টাচার্...
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-২৩)-অমৃতের মতো ... by আল...
- দূরের দূরবীনে-তবুও তিনি দীপ্র, উজ্জ্বল ও পথের দিশা...
- জাতীয় বিশ্ববিদ্যালয়-নির্দোষ ১৫০০ শিক্ষার্থীর ভবিষ্...
- মানবাধিকার-পুলিশকে কি সহিংস হতেই হয়? by হামিদা হোসেন
- বাণিজ্যমুখী নয়, চাই গণমুখী স্বাস্থ্যব্যবস্থা-জনগণে...
- শুধু চুক্তি যথেষ্ট নয়, বাস্তবায়নই আসল-ভারত থেকে বি...
- শেকড়ের ডাক-স্বাস্থ্যব্যবস্থার দুর্গতি ও আসন্ন চ্যা...
- মত ও মন্তব্য-কিছু প্রশ্ন রেখে গেছেন ওসামা বিন লাদে...
- কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা-মাসে একবারের বেশি সুদ...
- একক ভিসা সত্যায়নের বিধান মে পর্যন্ত স্থগিত by শরিফ...
- ইউনিসেফের বার্ষিক প্রতিবেদন-বস্তির শিশুদের বঞ্চনা ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- এএইচআরসির বিবৃতি-রাষ্ট্রপতির সাজা মওকুফ রাজনৈতিক খ...
- জনপ্রশাসন-দলীয়করণের শেষ কোথায়? by আলী ইমাম মজুমদার
- উৎসবের শেষ দিনে মাতালো নগর বাউল-ক্যাকটাস by অমর সাহা
- বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা মেডিকেল-সেবা ব্যাহত হওয়ার...
- শখ-নিলয়ের-‘অল্প অল্প প্রেমের গল্প’ by সাগর মৈত্রী
- ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান-৩০ পরিচালকের পদত্...
- বইয়ের মেলা প্রাণের মেলা-বিদায় বইমেলা ২০১২ by সাজ্জ...
- উদ্ভাসিত আলোয় শিরোপা ঢাকার
- আত্রাই নদীতে ‘লৌহদ্বীপ’ by আসাদুল্লাহ সরকার
- বিশ্বব্যাংকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, আলোচনারও উদ্যোগ
- বরমীর চেপা শুঁটকি যাচ্ছে বিদেশেও by আশরাফুল ইসলাম
- সম্ভাবনার পথে হাঁটছে পাবনা বিসিক শিল্পনগরী by শাহী...
- নতুন সূচক, দেশের কৃষিজীবী নারীরা ক্ষমতায়নে এগিয়ে
-
▼
Mar 01
(100)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment