Tuesday, May 8, 2012
ধর্মভিত্তিক রাজনীতি-এবার একাত্তরের চেয়ে আমার আশঙ্কা বেশি by শাহদীন মালিক
ধর্মভিত্তিক রাজনীতি-এবার একাত্তরের চেয়ে আমার আশঙ্কা বেশি by শাহদীন মালিক
গত সপ্তাহে এক ভাগ্নির বিয়েতে গিয়েছিলাম। সময় কীভাবে চলে যায় তা আমরা প্রায় সবাই সম্ভবত খেয়াল করি না। মনে হয় ওই তো সেদিনের কথা। মামাতো বোনটা ফ্রক পরত, বয়স তখন দশ বছরও হয়নি। আর গত সপ্তাহে গেলাম তার মেয়ের বিয়েতে।
ভাগ্নিটি বিশ্ববিদ্যালয়ের পড়ার পাঠ চুকিয়ে চাকরিও শুরু করে দিয়েছে। আর সেদিনের ফ্রক পরা মামাতো বোনটি সরকারের যুগ্ম সচিব।
একাত্তরের এপ্রিল। বাবা চট্টগ্রামে থাকতেন বেশ কিছু বছর ধরে। এপ্রিলের প্রথম সপ্তাহে মামা-মামি আর তাদের চার ছেলেমেয়ে নিয়ে আমাদের বাসায়। নিজের বাসায় তার নিরাপদ বোধ হচ্ছিল না। সবচেয়ে ছোট মেয়েটির বয়স এক বছরও হয়নি, বড়জন, আগেই বললাম, দশও হয়নি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই পাকিস্তান আর্মি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। পাকিস্তান আর্মির ট্যাংক, বড় কামান ইত্যাদির তোপে বাঙালি সেনা ইপিআর আস্তে আস্তে পিছু হটে কালুরঘাট ব্রিজ পেরিয়ে কোন দিকে দিয়ে যেন গ্রাম-গঞ্জে চলে গেছে। সে সময়ের আমাদের মুক্তিযোদ্ধা আর যুদ্ধে অংশগ্রহণকারী সেনা- কর্মকর্তাদের লেখা বইগুলোতে বিশদ বিবরণ আছে। পাঁচলাইশে যে বাড়িতে থাকতাম তার আশপাশে এপ্রিলের প্রথম সপ্তাহে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। ঠিক পাশের তিনতলা বাড়ির তৃতীয় তলা ট্যাংকের গোলার আঘাতে বিধ্বস্ত। আমাদের বাড়িটাও কেঁপে উঠেছিল। ডাইনিং টেবিলের নিচে জড়োসড়ো হয়ে সবাই বসে থাকার সময় মনে হয়েছিল আমাদের দোতলা বাড়িটির উপরের তলায়ই বোধ হয় কামানের গোলা পড়েছে।
মধ্য এপ্রিলে চট্টগ্রাম পাকিস্তানি আর্মির নিয়ন্ত্রণে। তখন পাঁচলাইশ আবাসিক এলাকায় থাকত প্রধানত চট্টগ্রামের স্থানীয় আর বিহারি বা উর্দুভাষী ব্যবসায়ীরা। যে বাসায় থাকতাম তার মালিক ছিলেন তখনকার বড় বিহারি ব্যবসায়ী। তিনি থাকতেন দোতলায়, আমরা নিচের তলায়। মধ্য এপ্রিল নাগাদ পাঁচলাইশ এলাকা সুনসান, জনমানবশূন্য। মামার কথা—মধ্য এপ্রিলের দুপুর। সাঁজোয়া গাড়ি আর বিভিন্ন ধরনের বীভত্স সব বন্দুকধারী জনা পঞ্চাশেক পাকিস্তানি সেনা বাড়ি ঘিরে ফেলল কিছু বোঝার আগেই। আর্মির জিপ থেকে অফিসার গোছের একজন নামলেন। মামার নাম বলে জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তি কি এ বাসায় আছেন।
মনে পড়ে মামা গোসল সেরে বেরিয়েছেন। পরনে লুঙ্গি গেঞ্জি শার্ট না পাঞ্জাবি তা মনে পড়ে না। তাকে ধরে জিপে উঠানো হলো। জিপ আর আমাদের দিকে বন্দুক তাক করা সব সেনারও চলে গেল। তারপর অনেক দিন বাসায় মিলাদ মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া, দরুদ—মামা যাতে সুস্থ শরীরে ফিরে আসেন। মামা আর আসেননি। পরে বুঝেছি, মামার একটু ‘আওয়ামী দোষ’ ছিল। কিছু টাকা-পয়সা দিতেন। আঁচ করেছিলেন ধর্মরক্ষায় নিবেদিতপ্রাণ কিছু পাড়া-প্রতিবেশী হয়তো তার দোষটা ‘জায়গামতো’ জানিয়ে দিতে পারে। তাই চলে এসেছিলেন আমাদের বাসায়।
বিজয়ের পর পরই সম্ভবত ২০ কি ২১ ডিসেম্বর চট্টগ্রাম থেকে সিলেট গিয়েছিলাম। মুক্তিযুদ্ধের মাসগুলোতে সিলেটের গ্রামে থাকা দাদা-দাদির খোঁজ পাওয়া যায়নি। চট্টগ্রাম থেকে সিলেট যেতে দুই দিনের বেশি লেগেছিল। রাস্তাঘাট ভাঙা, সেতু-ব্রিজ-কালভার্ট কিছুই অক্ষত ছিল না। কিছু কিছু জায়গায় মিত্রবাহিনী পন্টুন না অন্য কী যেন নাম অর্থাত্ অস্থায়ী আপাতত কাজ চালানোর জন্য ব্রিজ বানিয়েছিল। অনেক জায়গায় রাস্তা ছেড়ে ধানখেত দিয়ে ঘুরে রাস্তায় ফিরে আসা। ডিসেম্বর মাস, তাই খাল-বিল-মাঠে পানি ছিল না। তাই গাড়ি চলেছিল। ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়া অংশে রাস্তা থেকে যতদূর চোখ গেছে কোথাও ঘর-বাড়ি অক্ষত ছিল না। হয় আগুন দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে অথবা গোলাগুলিতে বিধ্বস্ত অথবা লুটপাট হয়ে গেছে।
সবই ধর্ম রক্ষা করার জন্য। ধর্ম রক্ষার জন্য খুন, ধর্ম রক্ষার জন্য ধর্ষণ, ধর্ম রক্ষার জন্য গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া। বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নিরীহ মানুষ মারা। বাংলাদেশ স্বাধীন হলে ইসলাম ধংস হয়ে যাবে, আমরা সবাই অমুসলিম-হিন্দু হয়ে যাব।
২.
প্রায় চল্লিশ বছর পর আজও সেই একই কথা বলা হচ্ছে। ১৯৭১-এ বলা হতো যে বাংলাদেশ স্বাধীন হলে, পাকিস্তান ভেঙে গেলে ইসলাম বিপন্ন হবে। আমরা সবাই অমুসলিম হয়ে যাব। যখন বলা হচ্ছে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ না থাকলে ইসলাম বিপন্ন হবে, আমি-আপনি বিধর্মী হয়ে যাব। আমি-আপনি যাতে মুসলমান থাকি তা নিশ্চিত করার সর্বোত্তম গ্যারান্টি বা রক্ষাকবচ নাকি সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকা এবং রাষ্ট্রের ধর্ম ইসলাম রাখা। আমরা নাকি ধর্মনিরপেক্ষতার জন্য মুক্তিযুদ্ধ করিনি।
মামার মতো যে ৩০ লাখ মানুষকে নির্বিচারে হত্যা-খুন করা হয়েছিল, তাঁরা কি আমাদের এই বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্র করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আমাদের বীরশ্রেষ্ঠ সাতজনের খেতাব মরণোত্তর। তাদের তো আর জিজ্ঞাসা করা যাবে না। বীর বিক্রম, বীর উত্তম আর বীর প্রতীকদের অনেকেই এখনো বেঁচে আছেন। তাঁরা কি সংবিধানে ‘বিসমিল্লাহ’ আর রাষ্ট্রধর্ম ইসলামের জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিলেন। তাঁদের সংখ্যা কমে আসছে। তাঁদের সবাইকে এখনো জিজ্ঞাসা করা যাবে। জেনে নিন।
এক কোটি লোক ভারতে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছিল। তারা কি ‘ধর্মের জন্য হিজরত’ করেছিল।
৩.
একই বিশ্ববেহায়া, চরম দুর্নীতিবাজ যে ১৯৭২ সালে পাকিস্তানে বসে পাকিস্তানে আটকেপড়া বাঙালি সেনা কর্মকর্তা-সৈনিকদের বিরুদ্ধে আনীত দেশদ্রোহিতাসহ অন্যান্য অপরাধের বিচারক ছিল, বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেছিল, যে ফরমান জারি করেছিল যে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম’; এখন সে লোকের ফরমানটা শিরোধার্য করে পঁচাত্তরে মুক্তিযুদ্ধের সব চেতনা, মূল্যবোধ, আশা-আকাঙ্ক্ষা জলাঞ্জলি দেওয়ার অকাট্য যুক্তি হিসেবে দাঁড়িয়ে গেছে।
চেম্বারে বসে লিখছি। টেবিলের উল্টো দিকের সেলফে বেশ কিছু আইনি বই আছে। মুসলিম আইন, ইসলামিক আইন, ইসলামিক আইনের ইতিহাস এবং আনুষঙ্গিক নামের গোটা ত্রিশেক বই আছে। অনেকগুলোর প্রথম দুই-চার পৃষ্ঠা উল্টালাম। অন্যান্য আইনের বইও আছে। ইসলামি আইন বা অন্য আইনের কোনো বইয়ের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ শব্দগুলো নেই। বুঝতে পারছি না এ মুহূর্তে করণীয় কী। ‘বিসমিল্লাহ’ নেই বলে ওই বইগুলো পড়তে গেলে কি আমি বিধর্মী হয়ে যাব?
যাদের জন্য ইসলাম বা ধর্ম ব্যক্তি স্বার্থসিদ্ধির হাতিয়ার মাত্র, তারাই ‘বিসমিল্লাহ’ নিয়ে মাতম করে। একাত্তরের মতো এখনো বলব—সংবিধানে ‘বিসমিল্লাহ’ না থাকলে আমরা বিধর্মী হয়ে যাব, একাত্তরে যেভাবে বলা হয়েছিল যারা বাংলাদেশ চায় তারা বিধর্মী—তাদের কতল করো, তাদের সহায়-সম্পত্তি লুটপাট করো।
ভালো কাজে উদ্বুদ্ধ করার চেয়ে অযৌক্তিক ধ্বংসযজ্ঞে লেলিয়ে দেওয়া অনেক সহজ কাজ। হিংস্র অমানুষ মানুষ ধ্বংসযজ্ঞে পারদর্শিতা সব সময় বেশি দেখাতে ও করতে পেরেছে।
একাত্তরের যারা ঘাতক, এখন মনে হচ্ছে জামায়াত-শিবির না করেও অনেকেই সে দলের কথা বলছেন—পত্রিকায়, কলমে আর টক শোতে।
৪.
মনে মনে অনেক দিন ধরেই একটা প্রশ্ন উঁকিঝুঁকি মারছিল। ধর্ম বা বিশ্বাস ব্যক্তির, প্রতিষ্ঠান কীভাবে একটা ধর্মে বিশ্বাসী হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ম কী? অথবা মোহামেডান বা আবাহনী ক্লাব? জনতা বা অগ্রণী ব্যাংকের ধর্ম কী? ওই সব বা অন্যান্য সব প্রতিষ্ঠানের যদি ধর্ম না থাকে, তবে রাষ্ট্রের ধর্ম কীভাবে হবে। রাষ্ট্র তো ব্যক্তি না। রাষ্ট্র একটা প্রতিষ্ঠান।
প্রশ্নের উত্তরটা পেলাম আপিল বিভাগের সাম্প্রতিক একটা রায়ে। [ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বনাম দি কমিশনার অফ ট্যাক্সেস, ১৪ এমএলআর, আপিল বিভাগ পৃষ্ঠা ৩৩৭-৩৫৪]। ইসলামী ব্যাংক তার আমানতকারী বা অ্যাকাউন্ট হোল্ডারদের জমাকৃত অর্থ থেকে নির্ধারিত হারে টাকা কেটে নিয়ে জাকাত দিয়েছে। জাকাত হিসেবে দেওয়া এই অর্থ ব্যাংক বলছে তাদের ‘ব্যবসায়িক খরচ’। ব্যবসায়িক বা বাণিজ্যিক খরচ হিসেবে যে টাকা ব্যয় হয় সেটা প্রতিষ্ঠানের আয় হিসাবে গণ্য হয় না এবং ওই পরিমাণ অর্থের ওপর আয়কর দিতে হয় না। ইসলামী ব্যাংক বলছে, তাদের আমানতকারীর যে পরিমাণ অর্থ তারা ‘জাকাত’ দিয়েছে, সেটা তাদের ব্যবসায়িক খরচ হিসেবে বাদ দিতে হবে অর্থাত্ জাকাত হিসেবে প্রদত্ত অর্থ তাদের ‘আয়ের হিসাবের’ বাইরে থাকবে এবং ওই পরিমাণ অর্থের ওপর আয়কর দিতে হবে।
আপিল বিভাগ এই যুক্তি অগ্রাহ্য করলেন। অগ্রাহ্য করার অন্যতম প্রধান কারণ হিসেবে আদালত বলেছেন—জাকাত বিশ্বাসী ব্যক্তির জন্য ফরজ। যে ব্যক্তি সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস করে তার জন্য নামাজ এবং জাকাতসহ (বলাবাহুল্য বছর শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা হিসাবে থাকলে) পাঁচটা ‘ফরজ’। আইনের চোখে ব্যক্তি দুই প্রকার—ন্যাচারাল পারসন এবং লিগ্যাল পারসন, অর্থাত্ স্বাভাবিক ব্যক্তি (একজন মানুষ) এবং আইনানুগ ব্যক্তি বা আইনের দৃষ্টিতে একজন ব্যক্তি। আইনানুগ ব্যক্তি যেমন ব্যাংক বা রাষ্ট্র সাধারণ ব্যক্তির মতো অনেক আইনি পদক্ষেপ বা কাজ করতে পারে। যেমন বাড়ি-গাড়ি কিনতে পারে, ব্যাংক বা রাষ্ট্র জমি-বাড়ি-গাড়ির মালিক হতে পারে। আইনের দৃষ্টিতে ব্যক্তি হলেও মানুষের মতো অনেক আইনি কাজ করতে পারে না—যেমন ভালোবাসা, বিয়ে, তালাক, পিতামাতা হওয়া।
আদালত বলেছেন প্রতিষ্ঠানের কোনো ধর্ম বিশ্বাস থাকতে পারে না, অতএব জাকাত দেওয়া বা না দেওয়া তার জন্য বাধ্যতামূলক নয় এবং আমানতকারীর পক্ষে থাকতে দেওয়ার জন্য কোনো আইনগত সুবিধা সে পেতে পারে না। তত্কালীন প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি মোহাম্মদ আবদুল মতিন ও বিচারপতি এম এম রুহুল আমিন—তিনজন স্ব স্ব ভাবে রায় লিখেছেন। মূলকথাতে সবাই একমত।
অর্থাত্ দেশের সর্বোচ্চ আদালতের রায়ে আমার প্রশ্নের উত্তর মিলেছে। প্রতিষ্ঠান হিন্দু-মুসলমান-খ্রিষ্টান-বৌদ্ধ হতে পারে না। ধর্মবিশ্বাস ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তি তার ইহকালে কৃত কাজকর্মের জন্য বেহেশত বা দোজখে যাবে—যা সৃষ্টিকর্তা নির্ধারণ করবেন। ইসলামী ব্যাংক বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরকালে কোথায় যাবে?
৫.
একাত্তরের মতো একদল পিশাচ আবার এ দেশের সহজ-সরল-ধর্মপ্রাণ মানুষকে নৃশংসতা আর বর্বরতার দিকে ঠেলে দিতে উদ্যত হয়েছে। ধর্মের অপব্যাখ্যা করে দেশে আবার রক্তগঙ্গার পাঁয়তারা চলছে। এবার একাত্তরের চেয়ে আমার আশঙ্কা বেশি। প্রথমত এখন ধর্মীয় উন্মাদনা বিশ্বব্যাপী। দ্বিতীয়ত অস্ত্রশস্ত্র, বোমা-বন্দুকের সহজপ্রাপ্যতায় যুক্তি, মানসিকতা, সহনশীলতা ও গণতন্ত্র প্রতিনিয়ত হুমকির মুখে। তৃতীয়ত সম্ভবত অগ্র-পশ্চাত্ বিবেচনা না করেই ছয় দফা বা স্বাধীনতার ঘোষণাপত্রে ধর্মনিরপেক্ষতা ছিল না এমন কথার মোহে অনেকেই আচ্ছন্ন হয়ে পড়ছেন।
আমরা সবাই ধার্মিক। যারা ধর্ম বোঝে না বা বুঝেও ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে ধর্মকে স্থান দিতে পারে না; রাষ্ট্র ও ব্যক্তির পার্থক্য গুলিয়ে ফেলে; বর্বরতা ও নৃশংসতা যাদের মুখ্য হাতিয়ার তারাই আজ পঞ্চম সংশোধনী মামলার রায় নিয়ে ‘ধর্ম গেল, ধর্ম গেল’ বলে মাতম করছে, উত্তেজনা ছড়াচ্ছে, যেমনটি করেছিল একাত্তরে।
মামার লাশ পাওয়া যায়নি। কেউই তার ‘কবর জিয়ারত’ করতে পারিনি। মামা বেঁচে থাকলে প্রথম নাতনির বিয়েতে নিশ্চয় দোয়া-দরুদ পড়তেন। হাত তুলে নবদম্পতির শুভকামনায় মোনাজাত করতেন। আমি নিশ্চিত তাঁর ও আমাদের এই দেশকে ‘ধার্মিক’ বানানোর মধ্যযুগীয় কথাবার্তা শুনলে আঁতকে উঠতেন।
দেশটা ওই ধর্মান্ধ ও তাদের স্বার্থান্বেষী বর্বর লোভীদের নয়। এটা পনেরো কোটি বাঙালির ধর্মনিরপেক্ষ দেশ।
শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 08
(99)
- একুশে-ভাষাশহীদ শফিউরের কথা by দীপংকর চন্দ
- ছাত্ররাজনীতি-প্রশ্নটি মূলত আইন প্রয়োগের by মশিউল আলম
- ধর্ম-ইসলামে ভাষাশহীদদের মর্যাদা by মুহাম্মদ আবদুল ...
- আমার ভাষা আমার একুশ-আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার অ...
- সময়ের আবর্তে-শ্রীলঙ্কার নির্বাচন-উত্তর রাজনীতি by ...
- যুক্তি তর্ক গল্প-বাগাড়ম্বর, ভাবাবেগ ও শখ মেটানোর হ...
- উদ্দেশ্য, ঘোষণা ও কাজের মধ্যে সংগতি থাকা প্রয়োজন-এ...
- আইনের অপব্যবহার রোধ করতে হবে-বাধ্যতামূলক অবসর
- একুশে-ভাষাশহীদ সালামের কথা by দীপংকর চন্দ
- জ্বালানি নিরাপত্তা-সাংগু কি ব্যর্থ গ্যাসক্ষেত্র: ব...
- ছাত্রের মৃত্যু-কত মায়ের কোল খালি হলে আমরা চেতন হব?...
- আমার ভাষা আমার একুশ-সাধুর বিদায়, কথ্যের জয়ধ্বনি by...
- সময়ের প্রতিবিম্ব-লাশ-কফিনের ফাঁদে বিরোধী দল by এবি...
- ধর্মভিত্তিক রাজনীতি-এবার একাত্তরের চেয়ে আমার আশঙ্ক...
- সরকারি স্বাস্থ্যসেবার মান ও আওতা বাড়াতে হবে-সবার জ...
- সহায়তার জন্য সমঝোতা হতে হবে গণমুখী-উন্নয়ন ফোরাম বৈ...
- একুশে-ভাষাশহীদ জব্বারের কথা by দীপংকর চন্দ
- কালের পুরাণ-আওয়ামী লীগও কি জিয়াকে ভয় পায়? by সোহরা...
- অভিমত ভিন্নমত
- আমার ভাষা আমার একুশ-বাংলাদেশের বাইরে বাংলা ভাষা চর...
- অনিয়ম বন্ধে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে-অনুগত...
- সংসদে সবার সংযত আচরণ কাম্য-সরকারের উদ্দেশ্য কী
- একুশে-ভাষাশহীদ বরকতের কথা by দীপংকর চন্দ
- গদ্যকার্টুন-মৌসুমি কথকতা by আনিসুল হক
- সরল গরল-অযোগ্য ‘আওয়ামীদের’ নিয়োগ নয় by মিজানুর রহম...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-ছাত্ররাজনীতি সংশোধ...
- আমার ভাষা আমার একুশ-ভাষা ও নারী: পুরুষের ভাষিক অবর...
- সহজিয়া কড়চা-যে চিঠি প্রাপকের কাছে পৌঁছবে না by সৈ...
- মানুষ অমৃতেরই সন্তান-ভালোবাসা
- ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করতে হবে-মন্ত্রী-সাংসদ...
- বইকেনা by সৈয়দ মুজতবা আলী
- তারকা রস-ভাষান্তর: রুহিনা তাসকিন
- লেখক by ফয়েজ রেজা
- বিখ্যাত ব্যক্তিদের রসাল ঘটনা
- অহেতুক কৌতুক
- চারদিক-ভাষাশহীদ রফিকের কথা by দীপংকর চন্দ
- ছাত্র-সংঘাত-বেপরোয়া খুন, বেসামাল ছাত্ররাজনীতি by স...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-শিক্ষাঙ্গনে নেতিবা...
- আমার ভাষা আমার একুশ-বাংলা ভাষা গবেষণা: প্রাতিষ্ঠান...
- গতকাল সমকাল-লাইবেরিয়ায় বাংলাদেশ—একটি রেখাচিত্র by ...
- আর কত অবনতি হলে সরকারের টনক নড়বে?-বসবাসের অনুপযোগী...
- অভিযুক্ত সাংসদদের বিষয়ে তদন্ত হওয়া উচিত-সংসদীয় স্থ...
- মানুষের মুখ-কণ্ঠে মাটির কথা, মানুষের গান by বিশ্বজ...
- রাজশাহী বিশ্ববিদ্যালয়-রহস্যঘেরা সেই এক ঘণ্টার জবাব...
- আমার ভাষা আমার একুশ-ভাষা জরিপ ও তথ্য সংগ্রহ কেন প্...
- রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম-সবাইকে উচ্চতর পদমর্যাদা দে...
- বিশেষ সাক্ষাত্কার-ছাত্ররাজনীতিকে কলুষমুক্ত করতে হব...
- বিশেষ সাক্ষাত্কার-ছাত্ররাজনীতির অনুপস্থিতিই এসব দু...
- আইন ভঙ্গের প্রতিকার দেখতে চাই-শিক্ষকদের রাজনীতি
- এ মৃত্যুর জবাব কী?-জাপান গার্ডেন সিটির দুর্ঘটনা
- স্মরণ-ক্ষণজন্মা পণ্ডিত আহমদ শরীফ by হাসান ফকরী
- স্থানীয় উন্নয়ন-কেন এই অর্বাচীন সিদ্ধান্ত? by বদিউল...
- আমার ভাষা আমার একুশ-সর্বস্তরে বাংলা প্রচলন: বাধা ক...
- শেয়ারবাজার-খাদের কিনারে দাঁড়িয়ে by হানিফ মাহমুদ
- রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম-কিছু আইনগত প্রশ্ন by আকবর ...
- দ্রুত তদন্ত হওয়া জরুরি-নারী ও শিশু নির্যাতন মামলা
- ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে-ছাত্...
- চারদিক-‘ভাটাত কাম করি জীবনটা ফাটা-ফাটা’ by এম আর আলম
- রাজনীতি-বর্জন-সংস্কৃতির অবসান হবে কি? by সোহরাব হাসান
- ধর্ম-আল্লাহ ও রাসুলের প্রতি ভালোবাসা by মুহাম্মদ আ...
- আমার ভাষা আমার একুশ-সংবিধান ও বাংলা ভাষা by সৌরভ স...
- চিরকুট-ফাঁসি অতঃপর by শাহাদুজ্জামান
- সময়চিত্র-পঞ্চম সংশোধনী রায়: বিতর্ক ও বিভ্রান্তি by...
- নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই-পুরান ঢাকার আইনশ...
- ছাত্রলীগের মধ্যে শিবির!-বাঘের ঘরে ঘোগের বাসা
- ঠাকুরবাড়ির রান্না by খাদিজা ফাল্গুনী
- আচারেই মিলবে পুরস্কার
- দেবদাস-পার্বতীর বেশে. by .জিয়াউর রহমান চৌধুরী
- এই দিনে-শেষের কবিতার আঁতুড়ঘর by অমর সাহা
- ডাকসু নির্বাচন-বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিবিধ বাহানা
- অপসংস্কৃতি-কত্তো বড় ক by ওয়াসি আহমেদ
- শিক্ষা-সংগ্রামী এক মাকে অভিবাদন-জননী সাহসিকা
- বাধা পেরিয়ে সুদৃঢ় হোক মৈত্রীর বন্ধন-প্রণবের ঢাকা সফর
- ফল বিশ্লেষণ-এত ভালোর যত কারণ by অভিজিৎ ভট্টাচার্য্য
- গড় পাসের হার ৮৬.৩৭-এসএসসিতে বিস্ময়কর সাফল্য
- প্রণব মুখার্জির সফর
- আমাদের রবীন্দ্রনাথ-সত্তায় অখণ্ড, চেতনায় অবিচ্ছেদ্য
- বিশ্বজনের কবি by করুণাময় গোস্বামী
- তোতাকাহিনী এবং অতঃপর by মামুনুর রশীদ
- প্রবন্ধ-সাহিত্য এবং রবীন্দ্রনাথ by মুহাম্মদ হাবিবু...
- চরাচর-বাংলাদেশে রবীন্দ্রনাথ by শাহ মতিন টিপু
- বংশগত রোগ থ্যালাসেমিয়া by মাহমুদ এ. চৌধুরী আরজু
- নিঃশব্দ আর্তনাদ by সুভাষ সাহা
- ব্রিটেনে নির্বাচন-লেবারের উত্থান, বাঙালির সাফল্য b...
- সমকালীন প্রসঙ্গ-মুরবি্বদের বাংলাদেশ সফর by বদরুদ্দ...
- চমেকের কার্ডিয়াক বিভাগ-লোকবল সংকট দূর হোক
- দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন-বল দিলি্লরই কোর্টে
- চালচিত্র-বাংলাদেশের নতুন বিজয় by শুভ রহমান
- সহজ-সরল-স্রষ্টার নিয়ামত কোন পাপে বিষ হয়ে যায় by কন...
- কল্পকথার গল্প-বাঙালির উন্নতির অন্তরায় by আলী হাবিব
- কালান্তরের কড়চা-কেন এসেছিলেন হিলারি-প্রণব by আবদুল...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সার্ধশত পেরিয়ে উজ্জ্বল রবীন্দ্রনাথ
- থানায় ফেনসিডিল ব্যবসা! by অরূপ রায়
- সংবাদ বিশ্লেষণ-সুশাসন নিয়ে উদ্বেগ জানিয়ে গেলেন হিল...
- গ্রামীণ ব্যাংকের বিষয়ে সরকারকে যুক্তরাষ্ট্রের চাপ
- ফলাফল বিশ্লেষণ-সৃজনশীল প্রশ্নের ভয় কেটে গেছে by মো...
- টাঙ্গাইল-৫ আসন-বিএনপির মাহমুদুল হাসানকে জয়ী ঘোষণা
- প্রসঙ্গ বিএনপি নেতাদের জামিন-বিভক্ত আদেশ, হয়রানি ন...
-
▼
May 08
(99)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment